ইউক্রেনকে অস্ত্র ও সমর্থন দিচ্ছে ন্যাটো: পুতিন

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনকে অস্ত্র ও সমর্থন দিচ্ছে ন্যাটো অভিযোগ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোর রেড স্কোয়ারে অনুষ্ঠিত বিজয় দিবসের ভাষণে ইউক্রেন যুদ্ধকে ন্যায্য বলে দাবি করেছেন। তিনি বলেন, রাশিয়া একটি ন্যায্য যুদ্ধে লড়ছে এবং ইউক্রেনকে ন্যাটো সমর্থিত আগ্রাসী শক্তি হিসেবে অভিহিত করেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় স্মরণে আয়োজন করা হয় অনুষ্ঠানটি। শত শত সেনা সদস্যের উপস্থিতিতে এটি অনুষ্ঠিত হয়। যেখানে ছিলেন কিছু বিদেশি অথিতিও। এর আগে রাশিয়া ও ইউক্রেন তিন দিনের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন।

এবারের কুচকাওয়াজে প্রায় দুই দশকের মধ্যে প্রথমবার কোনো সামরিক যান দেখা যায়নি। তবে কড়া নিরাপত্তার মধ্যে সেনারা রেড স্কোয়ারে মার্চ করেন। ভাষণের শুরুতে পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত সেনাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং পরে ইউক্রেন যুদ্ধকে সেই ঐতিহাসিক লড়াইয়ের সঙ্গে তুলনা করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া ন্যাটো জোটের সমর্থিত একটি আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়ছে, তবু তাদের সেনারা এগিয়ে যাচ্ছে। তিনি রাশিয়ার বিজ্ঞানী, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক ও সামরিক কর্মীদের যুদ্ধ প্রচেষ্টায় অবদানের জন্য প্রশংসা করেন। পুতিন বলেন, দেশের ভবিষ্যৎ জনগণের হাতেই নির্ভর করছে।

ভাষণের পর কামানের গুলি ও সামরিক ব্যান্ডের সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। এ ছাড়া লাওসের প্রেসিডেন্ট ও মালয়েশিয়ার রাজাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভাষণের পর রুশ টিভিতে যুদ্ধক্ষেত্রে থাকা সেনাদের দৃশ্যও সম্প্রচার করা হয়। গত বছরের তুলনায় এবার কম বিদেশি নেতা অংশ নেন। সূত্র: বিবিসি, মস্কো টাইমস

  • Related Posts

    মেক্সিকোতে ঘূর্ণিঝড় র‌্যাচেলের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৪

    আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় র‌্যাচেলের আঘাতে সৃষ্ট ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের কারণে মৃতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। সোমবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা…

    শেয়ারবাজারে ধস, তবু ভারতে মিউচুয়াল ফান্ডে রেকর্ড বিনিয়োগ

    আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের শেয়ারবাজারে দরপতন এবং বিদেশি বিনিয়োগকারীদের ধারাবাহিক অর্থ প্রত্যাহারের মধ্যেও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়িয়েছেন দেশটির অভ্যন্তরীণ বিনিয়োগকারীরা। গত সেপ্টেম্বরে ভারতীয় ইকুইটি মিউচুয়াল ফান্ডে নিট বিনিয়োগ পাঁচ মাসের মধ্যে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রংপুরের প্রকল্প যাচ্ছে লালমনিরহাটে, মন্ত্রীর ‘ডিও লেটারে’ ক্ষোভ

    • By Sara
    • অক্টোবর ১৩, ২০২৬
    • 15 views
    রংপুরের প্রকল্প যাচ্ছে লালমনিরহাটে, মন্ত্রীর ‘ডিও লেটারে’ ক্ষোভ

    বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের

    • By Sara
    • অক্টোবর ১৩, ২০২৬
    • 11 views
    বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের

    বাড়ির সামনে হামলার শিকার অভিনেতা সমু চৌধুরী, মাথায় ৪ সেলাই

    • By Sara
    • অক্টোবর ১৩, ২০২৬
    • 11 views
    বাড়ির সামনে হামলার শিকার অভিনেতা সমু চৌধুরী, মাথায় ৪ সেলাই

    তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তায় আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানাল বাংলাদেশ

    • By admin admon
    • অক্টোবর ১৩, ২০২৬
    • 16 views
    তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তায় আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানাল বাংলাদেশ

    পায়ে গুরুতর চোট, হাসপাতালে ভর্তি সিদ্ধার্থ?

    • By admin admon
    • অক্টোবর ১৩, ২০২৬
    • 12 views
    পায়ে গুরুতর চোট, হাসপাতালে ভর্তি সিদ্ধার্থ?

    মেক্সিকোতে ঘূর্ণিঝড় র‌্যাচেলের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৪

    • By admin admon
    • অক্টোবর ১৩, ২০২৬
    • 12 views
    মেক্সিকোতে ঘূর্ণিঝড় র‌্যাচেলের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৪