সরকার গঠনের অনুমতিপত্র নিতে ১ ঘণ্টা বসে ছিলেন থালাপতি বিজয়

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্কঃ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রোববার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন থালাপতি বিজয়। শনিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছ থেকে সরকার গঠনের অনুমতি নেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন থালাপতি। এ সময় তিনি জানান, আরও দুটি রাজনৈতিক দল তার প্রতি সমর্থন জানিয়েছে। এর ফলে তার দল টিভিকে ও জোটের মোট আসন সংখ্যা দাঁড়ায় ১২০-এ। পরে তিনি সরকার গঠনের অনুমতি চান।

তবে সমর্থনের বিষয়টি যাচাই-বাছাই করেন রাজ্যপাল। বিশেষ করে ভিসেকে ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)-এর দেওয়া সমর্থনপত্রের সত্যতা পরীক্ষা করা হয়।

এর আগে ভারতীয় কংগ্রেস, সিপিআই এবং সিপিআই (এম)সহ তিনটি বামপন্থি দলও থালাপতি বিজয়ের প্রতি সমর্থন জানায়। তাদের দেওয়া চিঠিগুলোও আগেই যাচাই করা হয়েছিল।

যাচাই শেষে থালাপতি বিজয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন বলে নিশ্চিত হন রাজ্যপাল। পরে তিনি শপথ গ্রহণের সময় ও তারিখ সম্পর্কে জানতে চাইলে থালাপতি জানান, রোববার সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে শপথ নেবেন তিনি।

এদিকে একটি সূত্র জানিয়েছে, রাজ্যপাল প্রথমে থালাপতিকে জানান, এক ঘণ্টার মধ্যে সরকার গঠনের আমন্ত্রণপত্র পাঠিয়ে দেওয়া হবে। তবে থালাপতি অপেক্ষা করার সিদ্ধান্ত নেন। পরে এক ঘণ্টা পর নিজ হাতে আমন্ত্রণপত্র নিয়ে রাজভবন ত্যাগ করেন তিনি।

সূত্র: এনডিটিভি

  • Related Posts

    সৌদির আকাশসীমা ও বিমানবন্দরগুলো সম্পূর্ণ অনিরাপদ, হুতির হুঁশিয়ারি

    সৌদি আরবের আকাশসীমা ও বিমানবন্দরগুলো ব্যবহার নিয়ে আন্তর্জাতিক বিমানসংস্থা, বিমানবন্দর কর্মী এবং সাধারণ যাত্রীদের উদ্দেশে ফের কঠোর সতর্কতা জারি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। এক বিশেষ সামরিক বিবৃতিতে ইয়েমেনি বিদ্রোহী…

    বাংলাদেশের নদীপথে ভারতের নতুন বাণিজ্যযাত্রা

    আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের ডিব্রুগড় থেকে বাংলাদেশের উদ্দেশে নদীপথে ৫৪০ মেট্রিক টন মিথানল নিয়ে একটি পণ্যবাহী বার্জ ছেড়েছে গত ৫ অক্টোবর। স্বাধীনতার পর এই প্রথম উচ্চ আসাম…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২ ককটেল ও গান পাউডার উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২ ককটেল ও গান পাউডার উদ্ধার

    ভারত ছাড়ার আদেশের বিরুদ্ধে আদালতে যাবেন ইমরান খান

    • By admin admon
    • অক্টোবর ১৬, ২০২৬
    • 10 views
    ভারত ছাড়ার আদেশের বিরুদ্ধে আদালতে যাবেন ইমরান খান

    সুপারস্টার হয়েও বাস কন্ডাক্টরের জীবন ভোলেননি রজনীকান্ত

    • By admin admon
    • অক্টোবর ১৬, ২০২৬
    • 6 views
    সুপারস্টার হয়েও বাস কন্ডাক্টরের জীবন ভোলেননি রজনীকান্ত

    সংরক্ষিত শূন্য নারী আসন: ১২টা পর্যন্ত বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি

    • By admin admon
    • অক্টোবর ১৬, ২০২৬
    • 6 views
    সংরক্ষিত শূন্য নারী আসন: ১২টা পর্যন্ত বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি

    মাথাপিছু জিডিপিতে ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ

    • By admin admon
    • অক্টোবর ১৬, ২০২৬
    • 8 views
    মাথাপিছু জিডিপিতে ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ

    ফাইনালে লড়াই করে হারল বাংলাদেশ

    • By admin admon
    • অক্টোবর ১৬, ২০২৬
    • 6 views
    ফাইনালে লড়াই করে হারল বাংলাদেশ