‘খেলোয়াড়রা ভালো থাকলে দেশ ভালো থাকবে’

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : কেউ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হাত কাধে নিয়ে ছবি তুললেন। কেউ আবার তার বুকে মাথা রেখে স্নেহ খুঁজে পেলেন। ক্রীড়াঙ্গনের প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে যেন নিজেদের নতুনভাবে খুঁজে পেলেন শারীরিক প্রতিবন্ধীরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের আয়োজনে এমন ক্রীড়াবিদদের মেলায় এসে স্বইচ্ছায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঘোষণা দিলেন, ‘খেলোয়াড়রা ভালো থাকলে দেশ ভাল থাকবে।’

শুক্রবার গুলশান ইয়ুথ ক্লাবে প্রথম প্যারা স্পোর্টস কার্নিভালে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক ঘোষণা দিলেন, ‘এশিয়ান প্যারা গেমসের মতো বড় মঞ্চে অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের যে ধরনের সুযোগ-সুবিধা প্রয়োজন, তার আবেদন পাওয়ামাত্রই তা পরিপূর্ণভাবে প্রদান করা হবে।’

সারা দেশের প্রায় পাঁচ শতাধিক প্যারা অ্যাথলেট ও ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটার দেড় মাসব্যাপী এই ক্রীড়া উৎসবে অংশ নিয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্যারা গেমসের আয়োজক কমিটির চেয়ারম্যান, এনপিসি বাংলাদেশের সহ-সভাপতি ও বাংলাদেশ পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এবং মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুল।

এই গেমসের মূল লক্ষ্য হলো জাপানের আইচি নাগোয়াতে অনুষ্ঠিতব্য এশিয়ান প্যারা গেমসসহ অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য সেরা খেলোয়াড় নির্বাচন করা এবং নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে তাদের আন্তর্জাতিক মানে উন্নীত করা।

  • Related Posts

    অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

    ক্রীড়া ডেস্ক : ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। এরপর  অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে জয় তুলে নিয়েছে আলবিসেলেস্তেরা। সেইসঙ্গে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে…

    মিশরের বিপক্ষে আর্জেন্টিনা দলে তিন পরিবর্তন

    ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। হাইভোল্টেজ এই ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছেন আর্জেন্টাইন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ১২ বছরের চাকরিতে শতকোটি টাকার সম্পদের অভিযোগ, কাস্টমস কর্মকর্তা আলতাফকে ঘিরে নানা প্রশ্ন

    • By admin admon
    • জুলাই ৮, ২০২৬
    • 18 views
    ১২ বছরের চাকরিতে শতকোটি টাকার সম্পদের অভিযোগ, কাস্টমস কর্মকর্তা আলতাফকে ঘিরে নানা প্রশ্ন

    তীব্র গরমে মক্কা ও মদিনাতে বিশেষ সতর্কতা জারি

    • By admin admon
    • জুলাই ৮, ২০২৬
    • 6 views
    তীব্র গরমে মক্কা ও মদিনাতে বিশেষ সতর্কতা জারি

    পে-স্কেল: প্রস্তুত সুপারিশে অর্থমন্ত্রীর সম্মতি পেলেই পাঠানো হবে মন্ত্রিসভায়

    • By admin admon
    • জুলাই ৮, ২০২৬
    • 5 views
    পে-স্কেল: প্রস্তুত সুপারিশে অর্থমন্ত্রীর সম্মতি পেলেই পাঠানো হবে মন্ত্রিসভায়

    দুপুরের মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

    • By admin admon
    • জুলাই ৮, ২০২৬
    • 5 views
    দুপুরের মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

    ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের টাকা ফেরত

    • By admin admon
    • জুলাই ৮, ২০২৬
    • 5 views
    ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের টাকা ফেরত

    সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজারের বেশি পদ শূন্য: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    • By Reporter
    • জুলাই ৭, ২০২৬
    • 6 views
    সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজারের বেশি পদ শূন্য: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী