মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্ক : ফিফা বিশ্বকাপ ২০২৬ চলমান। ক্রীড়ার এই মহাযজ্ঞের উত্তাপে কাঁপছে গোটা দুনিয়া। সেই উন্মাদনা থেকে পিছিয়ে নেই বাংলাদেশও। মাঠে দল না থাকলেও সমর্থনে ভাগ হয়ে গেছে দুই পরাশক্তি-ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকায় রঙিন চারপাশ।

এই ফুটবল আবহে শোবিজ অঙ্গনের তারকারাও সরব। প্রিয় দল-খেলোয়াড় নিয়ে মন্তব্য করছেন, দিচ্ছেন নানা প্রতিক্রিয়া। তবে সবার থেকে একটু ভিন্নভাবে নিজের ভালোবাসা প্রকাশ করলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

শনিবার (২০ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি শেয়ার করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি–এর একটি স্কেচ। নিখুঁত আঁচড়ে ফুটিয়ে তুলেছেন মেসির চুল, দাড়ি, চোখ-এমনকি তার স্বাভাবিক হাসিটিও।

আর এই পোস্টের ক্যাপশনে চঞ্চল লিখেছেন, ‘আমি মেসির একটা ছবি আঁকব-এটা দেখে মেসি ভক্তরা খুশি হতেই পারেন। আঁকলাম। প্রিয় খেলোয়াড় বলে কথা! এখন লাইক-শেয়ার আপনার ব্যাপার।’

স্কেচটি পোস্ট করার পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। সেইসঙ্গে ভক্ত-সমর্থকরা প্রশংসায় ভাসাচ্ছেন অভিনেতাকে। কেউ লিখেছেন, ‘আপনি দুই বাংলার খ্যাতিমান অভিনেতা, পাশাপাশি একজন প্রতিভাবান চিত্রশিল্পীও।’ আবার কেউ তুলনা টেনেছেন, ‘মেসি যেমন ফুটবলে সেরা, আপনি তেমন অভিনয়ে।’

অভিনয়ের পাশাপাশি গান ও আঁকাআঁকিতেও সমান দক্ষ চঞ্চল চৌধুরী। নিয়মিতই প্রিয়জন ও বিশিষ্ট ব্যক্তিদের ছবি এঁকে সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনি। ইতোমধ্যে সত্যজিৎ রায়, তারিক আনাম খান, বাপ্পা মজুমদার, সালাহউদ্দিন লাভলু, রায়হান রাফী, তাসনিয়া ফারিণ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়–সহ অনেকের প্রতিকৃতি তার ডিজিটাল তুলিতে ধরা পড়েছে।

  • Related Posts

    ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’

    বিনোদন ডেস্ক : ঈদের তারকাবহুল সিনেমার ভিড়ে বক্স অফিসে এখন চলছে ছকভাঙা গল্পের নীরব জয়জয়কার। মুক্তির প্রথম সপ্তাহে শাকিব খানের তারকা-প্রভাবে আজমান রুশোর ‘রকস্টার’ প্রেক্ষাগৃহে ঝড় তুললেও, দুর্বল চিত্রনাট্যের কারণে…

    দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান, জানালেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা

    বিনোদন ডেস্ক : মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। বৃহস্পতিবার (১৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভক্তদের এ দুঃসংবাদ দিলেন তিনি। পোস্টে জোভান লিখেন,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার পরিকল্পনা আর্জেন্টিনার রাষ্ট্রদূতের

    • By Reporter
    • জুন ২০, ২০২৬
    • 4 views
    বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার পরিকল্পনা আর্জেন্টিনার রাষ্ট্রদূতের

    খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

    • By Reporter
    • জুন ২০, ২০২৬
    • 4 views
    খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

    ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত, ২৬ দিন পর দেশে আসলো দুই প্রবাসীর মরদেহ

    • By Reporter
    • জুন ২০, ২০২৬
    • 5 views
    ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত, ২৬ দিন পর দেশে আসলো দুই প্রবাসীর মরদেহ

    ১৪১ যাত্রীসহ বজ্রপাতের কবলে ইন্ডিগোর বিমান

    • By Reporter
    • জুন ২০, ২০২৬
    • 5 views
    ১৪১ যাত্রীসহ বজ্রপাতের কবলে ইন্ডিগোর বিমান

    দোকানের দেয়াল কেটে কয়েক কোটি টাকার স্বর্ণালংকার লুট

    • By Reporter
    • জুন ২০, ২০২৬
    • 5 views
    দোকানের দেয়াল কেটে কয়েক কোটি টাকার স্বর্ণালংকার লুট

    তারা ছুটছেন সময়ের বিপরীতে

    • By Reporter
    • জুন ২০, ২০২৬
    • 6 views
    তারা ছুটছেন সময়ের বিপরীতে