‘কেউ আমার সঙ্গে এটা নিয়ে কথাও বলেনি, আমি নিজেই সারপ্রাইজড’: হাবিব

image_pdfSaveimage_print
বিনোদন ডেস্কঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসংবলিত একটি ভিডিওতে ব্যবহৃত হয়েছে হাবিব ওয়াহিদের গাওয়া জনপ্রিয় গান ‘মহাজাদু’। বিষয়টি আগে থেকে না জানলেও ভিডিওটি দেখে বিস্মিত ও আনন্দিত হয়েছেন এই সংগীতশিল্পী। 

মঙ্গলবার (২৩ জুন) প্রকাশিত ওই ভিডিওতে তারেক রহমানের মালয়েশিয়া সফরের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়। ভিডিওটির আবহসংগীত হিসেবে ব্যবহার করা হয়েছে কোক স্টুডিও বাংলার জনপ্রিয় গান ‘মহাজাদু’, যা গেয়েছেন হাবিব ওয়াহিদ।

বিষয়টি কীভাবে জানতে পেরেছেন জানতে চাইলে হাবিব বলেন, সকালে ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়েই বিভিন্নজনের পাঠানো লিংক দেখতে পান। কৌতূহলবশত লিংক খুলে ভিডিওটি দেখেন এবং সেখানে নিজের গান ব্যবহৃত হতে দেখে বিস্মিত হন।

হাবিবের ভাষ্য, তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরের মতো গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে তার গান ব্যবহার করা হয়েছে, যা তাকে অনুপ্রাণিত করেছে। দুটি দেশের সম্পৃক্ততা থাকা এমন একটি কূটনৈতিক সফরের ভিডিওতে নিজের গান স্থান পাওয়াকে তিনি সম্মানের বলে মনে করছেন।

তবে এ বিষয়ে আগে থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি বলেও জানান এই সংগীতশিল্পী। তিনি বলেন, কেউ তার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেননি। ফলে ভিডিওটি দেখে তিনি নিজেও চমকে গেছেন।

ভিডিওটিতে কেন ‘মহাজাদু’ গানটি বেছে নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো ধারণা নেই বলেও জানান হাবিব। তাঁর মতে, হয়তো সংশ্লিষ্টদের গানটি ভালো লেগেছে বলেই এটি ব্যবহার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও হাবিব নিজে ফেসবুকে খুব বেশি সক্রিয় নন। তিনি জানান, মোবাইলে ফেসবুক ব্যবহার না করায় মানুষের প্রতিক্রিয়া সরাসরি দেখতে পারেননি। তবে পরিচিতজনদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার কথা শুনছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার ব্যক্তিগত কোনো যোগাযোগ বা সাক্ষাৎ হয়নি বলেও উল্লেখ করেন হাবিব। এ কারণেই পুরো বিষয়টি তার কাছে আরও বেশি বিস্ময়ের বলে মনে হয়েছে।

ফেসবুক ব্যবহার সীমিত রাখার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, মোবাইলে ফেসবুক ব্যবহার করলে মনোযোগে ব্যাঘাত ঘটে এবং অজান্তেই অনেক সময় নষ্ট হয়ে যায়। তাই কাজের প্রয়োজন ছাড়া তিনি সাধারণত মোবাইলে ফেসবুক ব্যবহার করেন না।

বর্তমান ব্যস্ততা সম্পর্কে হাবিব জানান, তিনি নতুন গান নিয়েই কাজ করছেন। সম্প্রতি প্রকাশিত তার গান ‘প্রেমের কলঙ্ক’ শ্রোতাদের ভালো সাড়া পেয়েছে এবং আপাতত সেটি নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন।

  • Related Posts

    ২৫ বছরের তরুণের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান

    বিনোদন ডেস্ক : ‘লাগান’ সিনেমার দুই দশক পর আবারও বড় পর্দায় এক হচ্ছেন নির্মাতা আশুতোষ গোয়ারিকর ও অভিনেতা আমির খান। নতুন ইতিহাস গড়তে আসন্ন স্পোর্টস ড্রামা ‘ললকারা’-র কেন্দ্রীয় চরিত্রে থাকছেন…

    বড় পর্দায় ফেরার পথে অপূর্ব, কথা চলছে চার সিনেমা নিয়ে

    বিনোদন ডেস্ক : দুই দশকের বেশি সময় ধরে টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব। ওটিটিতেও কাজ করছেন তিনি। তবে বড় পর্দায় তাঁর উপস্থিতি খুব বেশি নয়। দীর্ঘ ক্যারিয়ারে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    হরমুজে জাহাজ চলাচলে ফি আরোপের খসড়া অনুমোদন ইরানের

    • By Sara
    • আগস্ট ২৩, ২০২৬
    • 5 views
    হরমুজে জাহাজ চলাচলে ফি আরোপের খসড়া অনুমোদন ইরানের

    ইরান যুদ্ধে খুব শিগগিরই ‘নতুন ধাপে’ প্রবেশ করবে যুক্তরাষ্ট্র

    • By Sara
    • আগস্ট ২৩, ২০২৬
    • 7 views
    ইরান যুদ্ধে খুব শিগগিরই ‘নতুন ধাপে’ প্রবেশ করবে যুক্তরাষ্ট্র

    মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

    • By Sara
    • আগস্ট ২৩, ২০২৬
    • 9 views
    মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

    ঢাকার দুই স্টেডিয়াম পরিদর্শনে ব্রাজিল ফুটবলের প্রতিনিধি দল

    • By Sara
    • আগস্ট ২৩, ২০২৬
    • 7 views
    ঢাকার দুই স্টেডিয়াম পরিদর্শনে ব্রাজিল ফুটবলের প্রতিনিধি দল

    বড় সুখবর পেল বাংলাদেশ

    • By Sara
    • আগস্ট ২৩, ২০২৬
    • 6 views
    বড় সুখবর পেল বাংলাদেশ

    ২৫ বছরের তরুণের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান

    • By Sara
    • আগস্ট ২৩, ২০২৬
    • 6 views
    ২৫ বছরের তরুণের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান