জীবন কোনোদিনই সরল ছিল না: জয়া

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্ক : পর্দায় জয়া আহসানের উপস্থিতি মানেই এক নতুন চরিত্র, ভিন্ন গল্প আর অভিনয়ের নিপুণ জাদু। ঢালিউড থেকে টলিউড, এমনকি বলিউড সবখানেই নিজের অভিনয়শক্তির দ্যুতি ছড়াচ্ছেন এই গুণী অভিনেত্রী। এবার তার অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’র দ্বিতীয় কিস্তি ‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ পেয়েছে।

শুক্রবার (২৬ জুন) ট্রেলারটি সামাজিক মাধ্যমে নিজেও শেয়ার করেছেন জয়া। সঙ্গে জীবনের জটিল সমীকরণ নিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

পোস্টে জয়া আহসান লিখেছেন, জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না। তবু সমীকরণ বদলে বদলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চায় মানুষ। 

সম্পর্কের নানা দিক তুলে ধরে তিনি আরও লেখেন, এই অনন্ত খোঁজের খেলায় কোনও প্রাক্তন বা বর্তমানের ভেদাভেদ থাকে না। সব গণ্ডি মুছে যায়! এরকমই সামনে চলার কঠিন একটা দলিল ‘আজও অর্ধাঙ্গিনী’।

২০২৩ সালে মুক্তি পাওয়া কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’ ছিল সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন, ভাঙন, ভালোবাসা, অভিমান ও ক্ষমার এক মর্মস্পর্শী গল্প। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার আসছে এর পরবর্তী অধ্যায়। নতুন সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জয়া বলেন, ‘অর্ধাঙ্গিনী ছিল অত্যন্ত পরিণত ও সংবেদনশীল একটি গল্প। সেই গল্পের পরবর্তী অংশে কাজ করতে পারাটা আমার জন্য ভীষণ আনন্দের।’

গুণী নির্মাতা কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই সিনেমাটি আগামী ১০ জুলাই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায় আগের কিস্তির জয়া আহসান, চূর্ণী গাঙ্গুলী ও কৌশিক সেনের পাশাপাশি এবার নতুনভাবে যুক্ত হয়েছেন অভিনেতা ইন্দ্রাশিস রায় এবং অম্বরীশ ভট্টাচার্য।

প্রথম কিস্তির মতো এই নতুন অধ্যায়টিও দর্শকদের হৃদয়ে কতটা নাড়া দিতে পারে, তা জানার জন্য আর মাত্র কয়েকদিনের অপেক্ষা।

Share this news as a Photo Card

  • Related Posts

    ‘শুটিংয়ের অপেক্ষায় আছি’ -তানজিন তিশা

    বিনোদন ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বড় বাজেটের সিনেমা ‘সোলজার’ ঘিরে শুরু থেকেই বেশ উচ্ছ্বসিত ছিলেন তিনি।…

    নিজে নিজেই জায়গা বদলাত ম্যানিকুইন! ভৌতিক অভিজ্ঞতার কথা জানালেন শ্রুতি

    বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের বাড়িতে এক অদ্ভুত ও অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী শ্রুতি হাসান। তাঁর বাড়িতে রাখা মানুষের সমান উচ্চতার একটি ম্যানিকুইন নাকি নিজে থেকেই জায়গা বদলাত! বিষয়টি নিয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ভিসাপ্রত্যাশীদের তৃতীয় পক্ষের সেবা না নেওয়ার পরামর্শ মার্কিন দূতাবাসের

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 0 views
    ভিসাপ্রত্যাশীদের তৃতীয় পক্ষের সেবা না নেওয়ার পরামর্শ মার্কিন দূতাবাসের

    রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 3 views
    রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল

    বঙ্গোপসাগরে নিম্নচাপ, আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 4 views
    বঙ্গোপসাগরে নিম্নচাপ, আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

    সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

    • By Sara
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 17 views
    সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

    হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবে গেল বিশাল সুপারট্যাংকার

    • By Sara
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 15 views
    হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবে গেল বিশাল সুপারট্যাংকার

    টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন

    • By Sara
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 14 views
    টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন
    ২৬ জুন ২০২৬

    জীবন কোনোদিনই সরল ছিল না: জয়া

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob