ইরানে খামেনির জানাজা শেষে ঢাকায় ফিরেছেন স্পিকার

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সফরকালে তিনি ইরানের রাষ্ট্রপতিসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের পক্ষ থেকে সমবেদনা জানান।

রোববার (৫ জুলাই) রাত ১১টায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এর আগে গত ২ জুলাই তিনি তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফরকালে আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।

তেহরানের গ্র্যান্ড মসাল্লায় আয়োজিত অনুষ্ঠানে স্পিকার খামেনির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এ সময় তিনি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির উচ্চপদস্থ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমবেদনা জানান।

সফরকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য গালিবাফকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। তিনি ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

  • Related Posts

    গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসানের বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের বিস্তর অভিযোগ

    বিশেষ প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তরের হবিগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী কামরুল হাসানের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড, ক্ষমতার অপব্যবহার, ঠিকাদারদের সঙ্গে সিন্ডিকেট গঠন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। অভিযোগে দাবি করা হয়েছে,…

    পে-স্কেল দুই ধাপে নয়, একবারেই বাস্তবায়নের পরিকল্পনা

    ডেস্ক নিউজঃ সরকারি চাকরিজীবীদের জন্য প্রতীক্ষিত নতুন বেতন স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। বিদ্যমান পরিকল্পনা অনুযায়ী, নতুন এই বেতন কাঠামো দুই ধাপে কার্যকর না করে বরং একবারে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    চীন প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরল পরীক্ষা চালাল

    • By Reporter
    • জুলাই ৬, ২০২৬
    • 1 views
    চীন প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরল পরীক্ষা চালাল

    বিএনপি সরকার জাতির সাথে গাদ্দারি করছে : নাহিদ ইসলাম

    • By Reporter
    • জুলাই ৬, ২০২৬
    • 2 views
    বিএনপি সরকার জাতির সাথে গাদ্দারি করছে : নাহিদ ইসলাম

    নাহিদ রানার রেকর্ডের ম্যাচে জিম্বাবুয়ের কাছে ২৫ রানে হারল বাংলাদেশ

    • By Reporter
    • জুলাই ৬, ২০২৬
    • 3 views
    নাহিদ রানার রেকর্ডের ম্যাচে জিম্বাবুয়ের কাছে ২৫ রানে হারল বাংলাদেশ

    প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

    • By Reporter
    • জুলাই ৬, ২০২৬
    • 4 views
    প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

    গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসানের বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের বিস্তর অভিযোগ

    • By admin admon
    • জুলাই ৬, ২০২৬
    • 51 views
    গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসানের বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের বিস্তর অভিযোগ

    পে-স্কেল দুই ধাপে নয়, একবারেই বাস্তবায়নের পরিকল্পনা

    • By admin admon
    • জুলাই ৬, ২০২৬
    • 7 views
    পে-স্কেল দুই ধাপে নয়, একবারেই বাস্তবায়নের পরিকল্পনা