সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, চার নদীর পানি বিপৎসীমার ওপরে

image_pdfSaveimage_print

আবহাওয়া ডেস্কঃ দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১১ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে দেশের উত্তর–পূর্ব ও দক্ষিণ–পূর্বাঞ্চলের সাত জেলায় বন্যা পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে। তবে গত দুই দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টি কমে আসায় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা কিছুটা কমেছে।

তা সত্ত্বেও আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় ওই এলাকায় বন্যা পরিস্থিতি মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে। একইসঙ্গে ফেনী অঞ্চলে নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এদিকে আজ সকাল ৯টার তথ্যের ভিত্তিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চারটি নদীর ছয়টি পর্যবেক্ষণ কেন্দ্রে পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এগুলো হলো বান্দরবানে সাঙ্গু নদের বান্দরবান ও দোহাজারী পয়েন্ট; কুশিয়ারা নদীর সুনামগঞ্জের মারকুলি ও সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্ট; মৌলভীবাজারে মনু নদ এবং হবিগঞ্জে খোয়াই নদের বল্লা পয়েন্ট।

জানা যায়, দেশের ১২৭টি পানি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৫৭টিতে নদীর পানি বেড়েছে, ৬৪টিতে কমেছে এবং ৬টিতে অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি তিস্তা, সুরমা, কুশিয়ারা, সোমেশ্বরী, মুহুরী ও মাতামুহুরী নদীর কয়েকটি স্টেশনে পানি সতর্কসীমার কাছাকাছি অবস্থান করছে।

এসব নদীর পানি বাড়লে স্থানীয়ভাবে বন্যা পরিস্থিতি আরও বিস্তারের আশঙ্কা রয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

  • Related Posts

    সচিবালয়ের অ্যাক্রেডিটেশন কার্ডের অপব্যবহারের অভিযোগ, কথিত সাংবাদিক রুমনের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ

    বিশেষ প্রতিবেদকঃ সাংবাদিকতার নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে রাষ্ট্রের প্রাণকেন্দ্র সচিবালয়কে ঘিরে নানামুখী অপতৎপরতা, চাঁদাবাজি এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে ‘গুপ্তচরবৃত্তির’ এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ‘চ্যানেল এস’ টেলিভিশনের পরিচয়ধারী কথিত সাংবাদিক…

    ফ্যাসিবাদের দোসর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাচ্চুর ক্যাশিয়ার খ্যাত জাহাঙ্গীরের বিরুদ্ধে গৃহকর্মী কুমু বেগমকে ১৯ বছর গৃহবন্দি রেখে নির্যাতনের অভিযোগ ও মামলা; সংবাদ সম্মেলনে গৃহকর্মীর ন্যায়বিচারের আকুতি

    বিশেষ প্রতিবেদকঃ ফ্যাসিবাদের দোসর তৎকালীন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর ক্যাশিয়ার ও অত্যন্ত কাছের মানুষ মোঃ জাহাঙ্গীর লতিফ। সাচ্চুর বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে এই জাহাঙ্গীর জড়িত। সাচ্চু…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন’, স্ত্রীকে দেখিয়ে প্রধানমন্ত্রীর হাস্যরস!

    • By admin admon
    • জুলাই ১১, ২০২৬
    • 0 views
    ‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন’, স্ত্রীকে দেখিয়ে প্রধানমন্ত্রীর হাস্যরস!

    উন্নয়ন হবে প্রকৃতির সঙ্গে সহাবস্থানে: পরিবেশমন্ত্রী

    • By admin admon
    • জুলাই ১১, ২০২৬
    • 4 views
    উন্নয়ন হবে প্রকৃতির সঙ্গে সহাবস্থানে: পরিবেশমন্ত্রী

    ‘বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করবো’

    • By admin admon
    • জুলাই ১১, ২০২৬
    • 6 views
    ‘বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করবো’

    সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, চার নদীর পানি বিপৎসীমার ওপরে

    • By admin admon
    • জুলাই ১১, ২০২৬
    • 6 views
    সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, চার নদীর পানি বিপৎসীমার ওপরে

    ঢামেকের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

    • By admin admon
    • জুলাই ১১, ২০২৬
    • 7 views
    ঢামেকের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

    চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

    • By admin admon
    • জুলাই ১১, ২০২৬
    • 7 views
    চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা