অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক : যে লড়াইয়ের পূর্বাভাস ছিল একতরফা, মাঠেও তার ব্যতিক্রম হয়নি। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি বাংলাদেশ নারী দল।

বুধবার (১৭ জুন) হেডিংলিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৭৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে অস্ট্রেলিয়া মাত্র ১ উইকেট হারিয়ে ৯.৩ ওভারেই জয় নিশ্চিত করে।

বাংলাদেশের ইনিংসের শুরুটাও ছিল হতাশাজনক। দলীয় ১৫ রানের মধ্যেই ফিরে যান দুই ওপেনার দিলারা আক্তার ও জুরাইয়া ফেরদৌস। দিলারা ৩ বল মোকাবিলা করে রান না করেই সাজঘরে ফেরেন। আর নেদারল্যান্ডসের বিপক্ষে আগের ম্যাচে ফিফটি করে দলকে জেতানো জুরাইয়া এবার ৯ বলে ৮ রান করে আউট হন। শুরুতেই দুই ওপেনারের বিদায়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

একপর্যায়ে ২৭ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশ নারী দলের। সেখান থেকে দলের রান ৫০ পেরোয় রিতু মনি ও অধিনায়ক নিগারের ব্যাটে। ষষ্ঠ উইকেটে জুটি বেধে ৫২ বলে ৩২ রান করেন তাঁরা। ৪৭ বলে নিগার ২৭ ও রিতু ২৬ বল খেলে ১৬ রান করেন।

বাংলাদেশ নারী দল অবশ্য শেষ পর্যন্ত অলআউট হয়নি। তবে নিগার ও রিতু ছাড়া কেউই ব্যক্তিগত সংগ্রহ দুই অঙ্কে নিতে পারেননি। রান তাড়া করতে নেমে বাংলাদেশকে কোনো সুযোগই দেয়নি অস্ট্রেলিয়া নারী দল। ১০ বলে ১০ রান করা বেথ মনি পঞ্চম ওভারে মারুফার বলে রিতুর হাতে ক্যাচ দেন, এটুকুই। ওপেনার জর্জিয়া ভল ৩২ বলে অপরাজিত ৪৫ ও এলিস পেরি ১৫ বলে অপরাজিত ১৯ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।

টি–টুয়েন্টি বিশ্বকাপে ২০ জুন পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল।




কাজের চাপে অসুস্থ জেনিফার লোপেজ, ভর্তি হয়েছিল হাসপাতালে

বিনোদন ডেস্ক : তারকাখ্যাতি ও সাফল্যের আড়ালে লুকিয়ে থাকা কঠোর পরিশ্রম এবং ত্যাগের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জেনিফার লোপেজ। তিনি জানিয়েছেন, টানা ৯৮ দিন কোনো ছুটি ছাড়াই কাজ করার ফলে অতিরিক্ত চাপ ও মানসিক ক্লান্তিতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।

৫৬ বছর বয়সী জেনিফার লোপেজ জানান, ‘এনাফ’  সিনেমার শুটিং চলাকালে তিনি একসঙ্গে চারটি সিনেমা এবং তার ‘জেএলও’ অ্যালবামের কাজ করছিলেন। দিনের দীর্ঘ সময় শুটিংয়ের পর রাতভর স্টুডিওতে গান রেকর্ড করতেন। এমনকি সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও চলত মিউজিক ভিডিওর শুটিং।

জানা যায়, টানা ৯৮ দিন বিরতিহীনভাবে কাজ করার পর শুটিং চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জেনিফার। তিনি বুকে অস্বস্তি অনুভব করেন, চোখে ঝাপসা দেখতে শুরু করেন এবং একপর্যায়ে শরীর অবশ হয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে সহকারীর সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানান, অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক ক্লান্তির কারণেই তার এই শারীরিক অবস্থা তৈরি হয়েছিল।

পডকাস্টে জেনিফার আরও বলেন, ‘সেলেনা’ চলচ্চিত্রের পর তার জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পায়। ওই সময় থেকেই প্যানিক অ্যাটাকের মতো মানসিক সমস্যার মুখোমুখি হতে শুরু করেন তিনি। একবার ভক্তদের ভিড়ে ঘিরে ধরার ঘটনায় তিনি তীব্র অস্বস্তি অনুভব করেছিলেন।

এই অভিজ্ঞতার পর থেকেই ব্যক্তিগত জীবনকে আরও গোপন রাখার চেষ্টা করেন জেনিফার লোপেজ। অতিরিক্ত জনসমাগম ও পাপারাজ্জিদের এড়াতে এখন বেশিরভাগ সময় ঘরেই কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।




সেলিমুজ্জামান খানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মিরপুর এলাকায়, মিরপুর প্রেস ক্লাবের সহ- সভাপতি মোঃ সেলিমুজ্জামান খানের ওপর সন্ত্রাসী কায়দায় হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী দাবি করেছেন, পূর্ব বিরোধ ও কোরবানির বর্জ্য অপসারণকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়।

ঘটনার সময় স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা আতঙ্কিত হয়ে পড়েন বলে জানা যায়। পরে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। কল পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় সেলিমুজ্জামানকে উদ্ধার করে তার নিজ বাসার দোতলায় নিয়ে যায় বলে জানা গেছে।
পুলিশের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে তিনি থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগপত্রে পুরো ঘটনার বিস্তারিত বর্ণনা এবং হামলাকারীদের নাম উল্লেখ করা হয়েছে বলে জানা যায়।

এদিকে ভুক্তভোগীর পরিবার দাবি করেছে, ঘটনার পর থেকেই তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তদের পক্ষ থেকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে, যার কারণে ভুক্তভোগী ও তার পরিবার ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছেন।

ঘটনাটি ঘটে গত ২৯ মে ২০২৬ তারিখ আনুমানিক সন্ধ্যা শারীরিক অবস্থার বিষয়ে জানা গেছে, মাথায় আঘাত ৬টায়। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, মিরপুর ১ নম্বর ব্লক, পাওয়ার পর তার চিকিৎসা করানো হয়েছে এবং সিটি | সি-বাড়ি নং ১ ও ৩, রোড নং ৯ এলাকার পার্শ্ববর্তী স্ক্যান করা হয়েছে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে ভবনের বাসিন্দা জিতু, মিতু ও ফরহাদসহ কয়েকজনের রেখেছেন বলে পারিবারিক সূত্রে জানা যায়। সঙ্গে কোরবানির বর্জ্য ফেলা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়।
এই ঘটনার পর আজ ১৪ জুন ২০২৬ তারিখে মিরপুর প্রেসক্লাবে একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ঘটনার বিস্তারিত তুলে ধরে বলেন, এটি একটি পরিকল্পিত হামলা এবং তিনি জীবনের নিরাপত্তা নিয়ে গভীরভাবে শঙ্কিত।

ভুক্তভোগীর অভিযোগ, প্রথমে তাদেরকে বর্জ্য নির্দিষ্ট স্থানে না ফেলে রাস্তার পাশে রাখার বিষয়ে অনুরোধ করা হলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে পরিস্থিতি মারাত্মক উত্তপ্ত হয়ে ওঠে এবং অভিযুক্তরা তাকে লক্ষ্য করে কিল, ঘুষি, চড়-থাপ্পড় ও লাথি মারতে থাকে বলে অভিযোগে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি আহবান জানিয়ে তিনি আরও জানান, প্রাণ বাঁচাতে তিনি দ্রুত নিজের বাসার বলেন, “আমি ন্যায়বিচার চাই, দোষীদের দ্রুত আইনের গেটের ভেতরে আশ্রয় নেন। কিন্তু অভিযোগ অনুযায়ী, আওতায় আনা হোক। আমার পরিবার নিরাপত্তাহীনতায় সেখানে গিয়েও হামলাকারীরা থেমে থাকেনি। এক পর্যায়ে ভুগছে, আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারছি না।”

জিতু নামে একজন বেলচা হাতে নিয়ে গেটের সামনে এসে এ সময় উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি অভিযোগ তাকে মারার চেষ্টা করে এবং তার মাথা ও শরীরের বিভিন্ন করেন, ঘটনার পর থেকে তাকে ও তার পরিবারকে স্থানে এলোপাতাড়ি ঘুষি ও আঘাত করে বলে দাবি করা বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে। এতে তারা মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়েছেন। এদিকে স্থানীয়ভাবে দাবি করা হচ্ছে, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজে পুরো ঘটনার দৃশ্য ধারণ করা হয়েছে। তবে এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী আনুষ্ঠানিকভাবে ফুটেজ যাচাই বা তদন্তের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
হয়।

ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, মাথায় গুরুতর আঘাত লাগার পর তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপরও হামলাকারীরা লাঠিসোটা নিয়ে গেটের সামনে ভাঙচুর ও আঘাত করতে থাকে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।




‘আপনার বাড়তি সময় শেষ হয়েছে, আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন’

ডেস্ক নিউজ : ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের জেবা আমিন খানকে নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য পেশ করার পরামর্শ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (১৬ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের অষ্টম দিনে জেবা আমিনকে এ পরামর্শ দেন স্পিকার।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, আপনার বাড়তি সময় শেষ হয়েছে, আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন।

মূলত জেবা আমিন খানকে তার বক্তব্য পেশ করার জন্যে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়। পরবর্তীতে তিনি আরও বাড়তি সময় চান। সেই সময় শেষ হয়ে গেলে উনি আবারও স্পিকারের কাছে অনুরোধ করেন। 

পরবর্তীতে স্পিকার তাকে এই পরামর্শ দেন।

উল্লেখ্য, ২০২৬ সালে তিনি বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পান এবং সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে তার প্রার্থিতা ও মনোনয়ন নিয়ে নির্বাচন কমিশনে ও আদালতে আইনি চ্যালেঞ্জ এলেও শেষ পর্যন্ত তা বৈধ ঘোষিত হয়।




টাইমস স্কয়ারে আর্জেন্টিনা ও আলজেরিয়া সমর্থকদের মারামারি

ক্রীড়া ডেস্ক : উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে আর্জেন্টিনার অভিযান শুরুর আগেই উত্তপ্ত হয়ে উঠেছে নিউইয়র্কের ম্যানহাটন এলাকা। কাল সকালে আলজেরিয়ার বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবেন লিওনেল মেসিরা। তবে হাইভোল্টেজ এই ম্যাচের আগে টাইমস স্কয়ারে দুই দেশের সমর্থকদের মধ্যে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটেছে।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ‘জে’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হওয়ার আগে টাইমস স্কয়ারে একটি পতাকা মিছিলের আয়োজন করেছিলেন আর্জেন্টিনার ভক্তরা। ওই কর্মসূচি চলাকালীন আলজেরিয়ার সমর্থকদের সঙ্গে তাদের তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা দ্রুতই হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি ও নীল-সাদা পতাকায় সজ্জিত সমর্থকদের সঙ্গে আলজেরিয়ার সমর্থকদের ধাক্কাধাক্কি ও লাথালাথি চলছে। ব্রুট অফিশিয়াল নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রথম প্রকাশিত হয়। ভিডিওচিত্রে দেখা যায়, অনেক অপ্রাপ্তবয়স্ক ও সাধারণ দর্শকের উপস্থিতিতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘটনাস্থলে থাকা কয়েকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরবর্তীতে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করে সংঘর্ষ থামান।

এই অপ্রীতিকর ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। এছাড়া কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়েও স্থানীয় কর্তৃপক্ষ বা পুলিশ কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

টাইমস স্কয়ারের এই সমাবেশটি ছিল বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা সমর্থকদের অন্যতম বড় জমায়েত। এছাড়া কানসাস সিটিতেও ভক্তদের বড় একটি দল জড়ো হয়েছেন বলে জানা গেছে, যেখানে বর্তমানে লিওনেল স্কালোনির শিষ্যরা অবস্থান করছেন। কাল আলজেরিয়ার বিপক্ষেই গতবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এই বছরের বিশ্বকাপ যাত্রা শুরু হবে।




১০ ভিক্ষুক পেলেন বিকল্প কর্মসংস্থান ব্যবস্থা

ডেস্ক নিউজ : দিনাজপুরে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ১০জন ভিক্ষুককে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে মালামাল ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) জেলা সমাজসেবা কার্যালয়ের নিচতলায় শহর সমাজসেবা কার্যালয়ে এ উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ২জন ভিক্ষুককে ভ্যানে করে মুরগি ব্যবসা করার জন্য ব্যবসার উপকরণ ও নগদ অর্থ, ৩জন ভিক্ষুককে বাড়ি বাড়ি গিয়ে কাপড় বিক্রির জন্য কাপড় ও নগদ অর্থ, ১জনকে মুদি ব্যবসার জন্য দোকানের মালামাল ও নগদ অর্থ, ১জন ভিক্ষুককে ভাংড়ি বকরা দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন বলেন, এই মালামাল ও নগদ অর্থ দ্বারা আপনারা ব্যবসার উন্নয়ন ঘটাবেন। পুজি বাড়িয়ে আরও অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠা করার লক্ষ্যে সরকার এই অর্থ প্রদান করছেন। ব্যবসার অগ্রগতি সম্পর্কে আমরা নিয়মিত দেখভাল করব। যারা পুজি নস্ট করবেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মনে রাখবেন দরিদ্র জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় আনতে সরকার ভিক্ষুকদের পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থানের প্রকল্প চালু করেছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল মতিন, সহকারী পরিচালক মো. মুনির হোসেন, স্বাগত বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম।




তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

ডেস্ক নিউজ : বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন সাবেক ব্রিটিশ এমপি ও রাজনৈতিক বিশ্লেষক সাইমন ড্যানজাক। বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলদেশের জন্য আশার আলো।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্ক নিয়ে নিজের মতামত তুলে ধরেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, গত ১৫ বছরে বাংলাদেশের মানুষ নানা ধরনের রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। তার মতে, তারেক রহমান দেশের নেতৃত্বে থাকলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।

যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার-এর সরকারেরও সমালোচনা করেন সাইমন ড্যানজাক। তিনি দাবি করেন, সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্য সরকারের সঙ্গে যুক্ত থাকায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক ঘনিষ্ঠ ছিল এবং সুবিধা পেয়েছে।

ড্যানজাক আরও বলেন, যুক্তরাজ্যের বর্তমান সরকারের ওপর রাজনৈতিক চাপ রয়েছে এবং দেশটির নেতৃত্বে পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন যে, নেতৃত্বে পবিবর্তন এলে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তনের ফলে ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে নতুনভাবে সহযোগিতা ও সুসম্পর্ক গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হতে পারে।

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে।

[তবে সাক্ষাৎকারে দেওয়া এসব মন্তব্য সাইমন ড্যানজাকের ব্যক্তিগত রাজনৈতিক মূল্যায়ন ও মতামত]




ইরান যুদ্ধ দক্ষিণ-পূর্ব এশিয়ার জ্বালানি খাতে ঝুঁকি এনে দিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : টানা কয়েক মাস ধরে চলা ইরান যুদ্ধের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার(আইইএ)। মঙ্গলবার (১৬ জুন) সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে দ্রুত জ্বালানির উৎসে বৈচিত্র্য না আনলে এ অঞ্চলে শত শত কোটি ডলার ক্ষতি হতে পারে বলে উল্লেখ করেছে।

প্রতিবেদনটিতে হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত তেল ও গ্যাসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। যা এর জ্বালানি নিরাপত্তার জন্য একটি ‘কঠোর সতর্কবার্তা’।

এতে উল্লেখ করা হয়েছে, বৈদ্যুতিক গাড়ির ক্রমবর্ধমান বিক্রি, পারমাণবিক শক্তির প্রতি নতুন করে আগ্রহ এবং ছাদের ওপর সৌর ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানি স্থাপনের ব্যাপক প্রসারের পর এটাই প্রমাণ করে, ইরান যুদ্ধ পরিবর্তনের প্রেরণা যোগাচ্ছে। এক্ষেত্রে আরও সংস্কার প্রয়োজন।

অন্যথায় দক্ষিণ-পূর্ব এশিয়ার জ্বালানি আমদানির বিল ২০৩৪ সালের ৮০ বিলিয়ন ডলার থেকে তিনগুণ বেড়ে ২০৩৫ সালের মধ্যে ২৪৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।

আইইএ-র নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল বলেন, জ্বালানির উৎস ও সরবরাহ পথের বৈচিত্র্য আনা এখন একটি প্রধান অগ্রাধিকার। দক্ষিণ-পূর্ব এশিয়াকে জ্বালানি সংকট মোকাবেলার এক কঠিন পরিস্থিতিতে ফেলেছে, যার ফলে জ্বালানির বিল বেড়েছে এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে।

আইইএ বলেছে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা পর্যায়ক্রমে কমানোর প্রচেষ্টার জন্য এটি একটি সম্ভাব্য প্রতিবন্ধকতা এবং এই সংঘাত জ্বালানি সংকটের সময়ে কয়লার ওপর নির্ভর করার প্রয়োজনীয়তাকে আরও জোরদার করেছে।

প্রতিবেদনে ইরান যুদ্ধের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ায় পারমাণবিক শক্তির পরিকল্পনাকেও এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু এর নির্মাণ ও নিয়ন্ত্রক প্রক্রিয়া এখনও বহু বছরের। ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এবং ফিলিপাইন পারমাণবিক শক্তি পরিকল্পনায় সবচেয়ে এগিয়ে থাকতে পারে, কিন্তু তাদের সময়সীমা অনিশ্চিত।

সিঙ্গাপুরে অবস্থিত আইইএ আঞ্চলিক সহযোগিতা কেন্দ্রের প্রধান সু-আর্ন ট্যান বলেন, এই জ্বালানি সংকট শুধু স্বল্পমেয়াদী প্রতিক্রিয়াই নয়, বরং সরকারগুলোর নীতিগত অগ্রাধিকার এবং বিনিয়োগ কৌশলের একটি গভীর পুনর্মূল্যায়নের দিকেও চালিত করছে।

যুক্তরাষ্ট্র-ভিত্তিক ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সিয়াল অ্যানালাইসিস-এর স্যাম রেনল্ডস বলেন, আইইএ-এর প্রতিবেদনটিতে দক্ষিণ-পূর্ব এশিয়া একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বলে স্পষ্টভাবে তুলে ধরেছে। রেনল্ডস বলেন, ইরান যুদ্ধ শেষ করার জন্য অস্থায়ী চুক্তি হওয়া সত্ত্বেও জীবাশ্ম জ্বালানির দাম সম্ভবত বেশিই থাকবে, যার অর্থ হলো আমরা আরও উচ্চাভিলাষী পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের দিকে একটি প্রবণতা দেখতে পাব।

আইইএ বলেছে, নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠতে দক্ষিণ-পূর্ব এশিয়াকে আমদানি করা জীবাশ্ম জ্বালানির সামগ্রিক চাহিদা কমাতে হবে। একই সঙ্গে জাতীয় গ্রিডগুলোকে আরও কার্যকর করা এবং সৌর, বায়ু, জলবিদ্যুৎ ও ভূতাপীয় শক্তির মতো সব ধরনের নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন।

আইইএ ‘অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনস পাওয়ার গ্রিড’-এর মতো আঞ্চলিক জ্বালানি ভাগাভাগির উদ্যোগগুলোকে অগ্রাধিকার দেওয়ারও সুপারিশ করেছে। বিরোল বলেন, এই জ্বালানি সংকট থেকে পাওয়া সতর্কবার্তা আশা করা যায় প্রতিবেশী দেশগুলোকে সেই রাজনৈতিক বাধাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করবে যা এই প্রকল্পটিকে বাধাগ্রস্ত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতটি একদিকে যেমন দক্ষিণ-পূর্ব এশিয়ার বর্তমান জ্বালানি ব্যবস্থার একটি কঠিন পরীক্ষা, তেমনি এটি কাঠামোগত পরিবর্তনকে ত্বরান্বিত করার একটি অনুঘটকও।

সূত্র: এএফপি।




আলজেরিয়া ম্যাচে শুরু থেকেই খেলবেন মেসি

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ ধরে রাখার মিশনে আগামীকাল সকালে মাঠে নামছে আর্জেন্টিনা। ম্যাচটিকে ঘিরে আর্জেন্টাইন ভক্তদের উন্মাদনার শেষ নেই। সবচেয়ে স্বস্তির খবর হলো, আলজেরিয়া ম্যাচের আগে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন আর্জেন্টাইন প্রাণভোমরা লিওনেল মেসি। এতে করে আলজেরিয়া ম্যাচের শুরু থেকেই খেলবেন তর্কসাপেক্ষে সর্বকালের সেরা এই ফুটবলার।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

কয়েক দিন আগেও চোটে ছিলেন মেসি। এতে কিছুটা হলেও দুশ্চিন্তায় ছিলেন মেসি ভক্তরা। তবে তাদের দুশ্চিন্তা অনেকটাই কমেছে। গত রবিবার থেকে পূর্ণদমে অনুশীলন শুরু করেছেন তিনি। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে আইসল্যান্ডের বিরুদ্ধে সাব হয়ে নেমেছিলেন মেসি। পেনাল্টি থেকে গোলও করেছিলেন। ম্যাচের পর মেসি জানিয়েছিলেন, অনেকটাই সুস্থ। কোনও সমস্যা হচ্ছে না। অনুশীলনেও সেটাই দেখা গেগে। পুরনো ছন্দের মেসিকে দেখা গেছে।

আলজেরিয়া ম্যাচের পর আগামী ২২ জুন রাত ১০.৩০ মিনিটে অস্ট্রিয়া ও ২৮ জুন সকাল ৭.৩০ মিনিটে জর্ডনের বিরুদ্ধে গ্রুপের বাকি দুই ম্যাচ খেলবেন মেসিরা। আরও এক বার বিশ্বকাপ জেতার লক্ষ্যে নামছে আর্জেন্টিনা। আরও এক বার মেসির ওপরেই ভরসা তাদের।




নিজ ঘর থেকে তরুণ অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক : ভারতীয় টেলিভিশন দুনিয়ায় ফের নক্ষত্রপতন। মাত্র ২২ বছর বয়সেই জীবনের যুদ্ধ থামিয়ে দিলেন জনপ্রিয় ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগাল। রবিবার (১৪ জুন) মুম্বাইয়ের কাছে নালাসোয়ারা পূর্ব এলাকায় নিজের আবাসন থেকেই উদ্ধার হয় তার ঝুলন্ত মরদেহ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তরুণী অভিনেত্রী আত্মহত্যা করেছেন। তার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হিন্দি টেলিভিশন তথা বিনোদনজগতে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে নালাসোয়ারা পূর্বের আচোলে গ্রামের সাঁই সন্তোষী বিল্ডিংয়ে সঞ্চিতার নিজস্ব বাসভবনে। আচোলে থানার সহকারী পুলিশ পরিদর্শক বিনোদ বাঘ জানিয়েছেন, রবিবার সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে সঞ্চিতা নিজের শোবার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। এরপর ঘরের সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। দীর্ঘক্ষণ সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দরজা ভেঙে তাকে উদ্ধার করেন এবং দ্রুত ভাসাই-ভিরার মিউনিসিপ্যাল হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসকরা সঞ্চিতাকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির পর তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

অভিনেত্রীর বাবা মাচ্ছিন্দ্র উগালের দায়ের করা অভিযোগের ভিত্তিতে আজ সোমবার (১৫ জুন) আচোলে থানায় ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ (বিএনএসএস)-এর ১৯৪ ধারা অনুযায়ী একটি অপমৃত্যুর (এডিআর) মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। ঠিক কী কারণে এই চরম পদক্ষেপ নিলেন ২২ বছরের এই প্রতিভাবান অভিনেত্রী, তা এখনো স্পষ্ট নয়। তবে পারিবারিক বা পেশাগত কোনো মানসিক অবসাদ এর পেছনে ছিল কি না, তা খতিয়ে দেখতে সমস্ত দিক থেকে তদন্ত শুরু করেছে পুলিশ।

খুব অল্প সময়ের মধ্যেই বিনোদন দুনিয়ায় নিজের মাটি শক্ত করছিলেন সঞ্চিতা। টেলিভিশনের পাশাপাশি ওটিটি এবং বড় পর্দাতেও কাজ শুরু করেছিলেন তিনি। জি টিভির অন্যতম দীর্ঘমেয়াদি সফল ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’-এ ‘দিয়া ট্যান্ডন’ চরিত্রে অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। এ ছাড়া ‘ওয়াগলে কি দুনিয়া’ ধারাবাহিকে ‘রুচিতা জেইটলি’ চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছিল। পরবর্তীতে দঙ্গল টিভির ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ধারাবাহিকে সোরাব বেদীর বিপরীতে ‘সুকুন’ চরিত্রে মূল নায়িকার ভূমিকায় অভিনয় করেন তিনি। শুধু ছোট পর্দা নয়, মনোজ বাজপেয়ী অভিনীত ওটিটি ফিল্ম ‘সাইলেন্স ২: দ্য নাইট আউল বার শুটআউট’ এবং ভিকি কৌশল অভিনীত ঐতিহাসিক ছবি ‘ছাবা’-তে তারারানীর অল্প বয়সের চরিত্রে অভিনয় করেছিলেন সঞ্চিতা।

ক্যারিয়ারের এমন সাফল্যের মাঝেই তার এই আকস্মিক চলে যাওয়া মেনে নিতে পারছেন না সহকর্মী ও অনুরাগীরা। ঘটনার বিশদ তদন্ত জারি রেখেছে পুলিশ।