ত্রয়োদশ সংসদের সভাপতিত্ব করছেন ড. খন্দকার মোশাররফ হোসেন

ডেস্ক নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের শুরু হওয়া প্রথম অধিবেশনের সংসদ সদস্যদের সমর্থনে সভাপতিত্বের দায়িত্ব পেয়েছেন তিনি।

সভাপতির নাম ঘোষণার পর বিএনপির পক্ষ থেকে তা পূর্ণ সমর্থণ জ্ঞাপন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতি নির্বাচনের এই প্রস্তাবটি বিরোধী দলের পক্ষ থেকে সমর্থন জানান বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করবেন।




ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

ডেস্ক নিউজঃ  ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার কিছু পরে স্পিকারের চেয়ার খালি রেখে সংসদ অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

পবিত্র কোরআন তিলাওয়াত শেষে সংসদ নেতা অধিবেশনের এই সভায় সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতার নাম প্রস্তাব করবেন।

কোনো একজন সংসদ সদস্য তা সমর্থন করবেন। তারপর ওই সদস্য (যার নাম প্রস্তাব করা হবে) সভাপতিত্ব করবেন।

সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।




রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধীদল

ডেস্ক নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ বৃহস্পতিবার। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে সরকারি ও বিরোধীদল।

সরকার বলছে, প্রথা অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

তবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতারা।

বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেয়ার কোনো অধিকার নেই। কিন্তু বিএনপি কী কারণে এ কাজটি করছে, তা বোধগম্য নয়।

আর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘সংসদে সরকারি দল বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ ও পুরনো রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে।’

এদিকে, সংসদে জামায়াত দায়িত্বশীল ভূমিকা রাখতে চায় উল্লেখ করেন নেতারা বলেন, বাধ্য না হলে কোনো বিষয় আদালত পর্যন্ত নেওয়া হবে না।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করবে জামায়াত। সবকিছুতে বিরোধিতা নয়; আবার না বুঝে সমর্থনও নয়।

দেশে বহু বছর কার্যকর সংসদের অভাব মানুষ হাড়ে হাড়ে অনুভব করেছে। একতরফা সরকার, গৃহপালিত বিরোধী দল ও আংশিক নির্বাচনের কারণে জাতীয় সংসদ প্রায় অকার্যকর ছিল। তবে গণ-অভ্যুত্থানের পর ক্ষমতার পালাবদলের সঙ্গে দীর্ঘদিন পর প্রাণ ফিরছে সংসদে।

এবারের গণতান্ত্রিক যাত্রায় জাতীয় সংসদে নেতৃত্ব দিচ্ছে অভিজ্ঞ বিএনপি। আর প্রথমবারের মতো বিরোধী দলের ভূমিকায় জামায়াতে ইসলামী ও ছাত্রদের নেতৃত্বে গঠিত দল এনসিপি।

সবার আশা, সংসদ সদস্যরা প্রাণবন্ত সংসদ উপহার দেবেন। জনপ্রত্যাশা পূরণে ত্রয়োদশ জাতীয় সংসদ নতুন মাইলফলকে পৌঁছাবে।




মধ্যপ্রাচ্যে আকাশসীমা বন্ধ: শাহজালালে আরও ২৪ ফ্লাইট বাতিল, মোট ৪১৯

ডেস্ক নিউজঃ মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা সংকটের কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বুধবার (১১ মার্চ) রাত ১২টার পর আরও ২৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত দুই সপ্তাহে সর্বমোট ৪১৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হলো।

আকাশসীমা বন্ধের কারণে মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। একই সঙ্গে আকাশপথে পণ্য পরিবহনেও এর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ রেখেছে। এর ফলে এসব গন্তব্যে যাতায়াতকারী বিভিন্ন এয়ারলাইনস তাদের ফ্লাইট বাতিল করতে বাধ্য হচ্ছে।

আজ বাতিল হওয়া ২৪টি ফ্লাইটের মধ্যে রয়েছে—কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৪টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, গালফ এয়ারের ২টি এবং ফ্লাইদুবাইয়ের ২টি ফ্লাইট।

শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ ১১ মার্চ পর্যন্ত ধারাবাহিকভাবে ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়িয়েছে ৪১৯টিতে। এর মধ্যে সর্বোচ্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়েছিল গত ২ মার্চ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশপথ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না। পরিস্থিতি অনুকূলে এলে এয়ারলাইনসগুলো পুনরায় ফ্লাইট চালু করার উদ্যোগ নেবে।




মিরপুর প্রেসক্লাবে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এসএম বদরুল আলমঃ পবিত্র রমজান উপলক্ষে মিরপুর প্রেসক্লাবে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মানবিকতা, সামাজিক কল্যাণ ও দেশ-জাতির মঙ্গল কামনায় আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিক, সমাজসেবক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিরপুর প্রেসক্লাবের সভাপতি এস এম বদরুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্বাস আলী ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, আব্বাস আলী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। এই ফাউন্ডেশনের মাধ্যমে অসংখ্য মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে এবং সমাজে মানবিক সহায়তার নতুন দৃষ্টান্ত স্থাপন হয়েছে।

তিনি আরও বলেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ আব্বাস আলী একজন জনদরদী মানুষ, যিনি সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। জনগণ তাকে ভবিষ্যতে আরও বড় পরিসরে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত দেখতে চায়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন। তিনি বলেন, রমজানের এই পবিত্র সময়ে ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক বন্ধন আরও সুদৃঢ় হয়। এমন আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা মোহাম্মদ জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোরসালিন রাহাত, এসএম ইসলাম উকিল, ডক্টর মাইনুল ইসলাম পলাশ।

এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম সাইমন, মঞ্জুর আহমেদ, সুমন খান, মানজারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নিপু আহমেদ, কাফরুল থানা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি অহিদুর রহমান তুষার, কাফরুল থানা কৃষক দলের সভাপতি, তাঁতি দলের সাবেক সদস্য সচিব মোঃ বেলাল হোসেন,

প্রেসক্লাবের সহ-সভাপতি খাইরুল ইসলাম, অর্থ সম্পাদক সোহরাব হোসেন ও জিএস জয়।

এছাড়াও উপস্থিত ছিলেন মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ আখতারুজ্জামান, মানবাধিকার সহ-সম্পাদক রশিদী মাহবুব, সহ-প্রচার সম্পাদক দুলাল হোসেন, শৃঙ্খলা বিষয়ক সম্পাদক কাজী ইমামুল হক, সহ-সম্পাদক শাহাদত হোসেন, যুগ্ম সম্পাদক সারোয়ার আলম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ আল মামুন, সহ-দপ্তর সম্পাদক এম এ মালেক।

আব্বাস আলী ফাউন্ডেশনের সদস্য সুলতান মাহমুদ ও মনিরুল ইসলামসহ অসংখ্য সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা।

ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।




হাকালুকি হাওরে বেড়েছে জলচর পাখি, কমেছে শিকার ও বিষটোপের ঘটনা

নুসরাত জাহানঃ এশিয়ার অন্যতম বৃহৎ মিঠাপানির জলাভূমি হাকালুকি হাওরে চলতি মৌসুমে জলচর পাখির সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি আগের বছরগুলোর মতো পাখি শিকার, বিষটোপ ব্যবহার কিংবা নিষিদ্ধ জালে আটকে পাখি মারা যাওয়ার ঘটনা এবার প্রায় দেখা যায়নি। বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ও পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক। তাঁর নেতৃত্বে ১২ সদস্যের একটি দল গত ৪ ও ৫ ফেব্রুয়ারি হাওরের ৪৩টি বিলে পাখিশুমারি চালায়।

এই শুমারির আয়োজন করে বাংলাদেশ বার্ড ক্লাব ও আইইউসিএন। এতে সহযোগিতা করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, সিলেট। শুমারিতে অংশ নেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. আবুল কালাম, বার্ড ক্লাবের সাধারণ সম্পাদক সরওয়ার আলম দীপু, সহসভাপতি জেনিফার আজমেরি, সদস্য অণু তারেকসহ আরও অনেকে।

শুমারির ফলাফল সম্পর্কে সরওয়ার আলম দীপু জানান, এ বছর হাকালুকি হাওরে মোট ৫৩ প্রজাতির ৫৪ হাজার ৪৮৬টি জলচর পাখি দেখা গেছে। এর মধ্যে ১৮টি প্রজাতি স্থানীয় এবং ৩৫টি প্রজাতি পরিযায়ী পাখি। গত বছর এখানে ৬০ প্রজাতির মাত্র ৩৫ হাজার ২৬৮টি পাখি পাওয়া গিয়েছিল। সেই তুলনায় এবার পাখির সংখ্যা বেশ বেড়েছে। তাঁর মতে, হাওরের চিনাউরা ও হাওরখালসহ কয়েকটি বিলে এবার পরিবেশ তুলনামূলক ভালো ছিল এবং সেখানে পানি বেশি ছিল। অন্য অনেক স্থানে পানি কমে যাওয়ায় অনেক পাখি এসব বিলে এসে জমায়েত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত বছর হাওরের নাগুয়া-লরিবাই বিল এলাকায় পাখি শিকারের জন্য প্রায় ১০০ মিটার দীর্ঘ একটি নিষিদ্ধ কারেন্ট জাল পাওয়া গিয়েছিল। সেই জালে আটকে টিমেঙ্কের চাপাখি নামের বিরল দুটি পাখির মৃতদেহও উদ্ধার করা হয়েছিল। শুধু তাই নয়, পিংলা বিলের পাশে ‘কার্বোটাফ’ নামের এক ধরনের শক্তিশালী রাসায়নিক কীটনাশকের প্যাকেটও পাওয়া যায়। শিকারিরা ধানের সঙ্গে এই বিষ মিশিয়ে বিলের আশপাশে ছিটিয়ে রাখত। পাখিরা খাবার ভেবে সেই ধান খেয়ে বিষক্রিয়ায় মারা যেত। তবে এবারের শুমারিতে এমন কোনো জাল বা বিষটোপের চিহ্ন পাওয়া যায়নি। সরওয়ার আলম দীপু মনে করেন, স্থানীয় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর কারণে শিকারিদের তৎপরতা কমে থাকতে পারে।

এবারের শুমারিতে একটি অত্যন্ত বিরল প্রজাতির পাখি—সাদা কপাল রাজহাঁস—দেখা গেছে। বাংলাদেশে এই পাখি সাধারণত ১০ থেকে ১২ বছরে একবার দেখা যায়। এছাড়া প্রথমবারের মতো হাওরে একসঙ্গে ১৯৪টি রাজহাঁস দেখা গেছে, যা দেশের জন্যও একটি বিরল ঘটনা।

এ বছর উপকূলীয় অঞ্চলে সাধারণত দেখা যায় এমন কিছু সৈকতপ্রিয় পাখির সংখ্যাও হাওরে বেশি পাওয়া গেছে। লালপা, গুলিন্দা ও জৌরালিসহ বিভিন্ন প্রজাতির সৈকতপাখি মিলিয়ে প্রায় সাত হাজারের বেশি পাখি দেখা গেছে। এর মধ্যে শুধু জৌরালি পাখির সংখ্যাই প্রায় সাড়ে তিন হাজার।

হাকালুকি হাওর মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে আছে। প্রায় ২৮ হাজার হেক্টর আয়তনের এই হাওরে ছোট-বড় মিলিয়ে প্রায় ২৩৮টি বিল রয়েছে। ১৯৯৯ সালে সরকার এই হাওরকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে।

তবে সামগ্রিকভাবে পাখির সংখ্যা আগের তুলনায় কমে যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ রয়েছে। বার্ড ক্লাব ও আইইউসিএনের তথ্য অনুযায়ী, গত ২০ বছরে সারা দেশে পরিযায়ী পাখির সংখ্যা প্রায় ৩৫ শতাংশ কমে গেছে। হাকালুকি হাওরের ক্ষেত্রে এই হার প্রায় ৪৫ শতাংশ। ২০০০ সালের আগে এখানে ৭৫ থেকে ৮০ হাজার পাখি দেখা যেত।

পূর্বের পাখিশুমারির তথ্যেও ওঠানামা দেখা যায়। ২০২৩ সালে এখানে ৫২ প্রজাতির ৩৭ হাজার ৭৭৮টি, ২০২২ সালে ৫১ প্রজাতির ৩৬ হাজার ৫০১টি, ২০২১ সালে ৪৫ প্রজাতির ২৪ হাজার ৫৫১টি, ২০২০ সালে ৫৩ প্রজাতির ৪০ হাজার ১২৬টি, ২০১৯ সালে ৫১ প্রজাতির ৩৭ হাজার ৯৩১টি, ২০১৮ সালে ৪৪ প্রজাতির ৪৫ হাজার ১০০টি এবং ২০১৭ সালে ৫০ প্রজাতির ৫৮ হাজার ২৮১টি জলচর পাখি দেখা গিয়েছিল। ২০২৪ সালে সেখানে কোনো শুমারি হয়নি।

পাখির সংখ্যা কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করে ইনাম আল হক বলেন, শুধু হাকালুকি হাওর নয়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশেই কয়েক বছর ধরে পাখির সংখ্যা কমছে। এর অন্যতম কারণ হচ্ছে পাখির আবাসস্থল ধ্বংস হয়ে যাওয়া এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি। অর্থনৈতিক উন্নয়নের কারণে অনেক জলাভূমি ভরাট হয়ে যাচ্ছে বা মানুষের দখলে চলে যাচ্ছে। ফলে পাখিদের নিরাপদ আবাসস্থল কমে যাচ্ছে।

তিনি আরও বলেন, হাওর এলাকায় কৃষিকাজে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের প্রভাব পড়ছে জলজ পরিবেশের ওপর। কীটনাশকের কারণে ফড়িংসহ বিভিন্ন পোকামাকড় ধ্বংস হয়ে যাচ্ছে, যেগুলো মাছের প্রধান খাদ্য। এতে মাছের উৎপাদনও কমে যাচ্ছে এবং পুরো জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

এ বিষয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, হাকালুকি হাওরের জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। হাওরের পরিবেশ যাতে নষ্ট না হয়, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে নজরদারি আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।




ছাত্র হত্যা মামলার আসামি সোহরাওয়ার্দী সরুর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, গ্রেফতার না হওয়ায় আতঙ্কে এলাকাবাসী

স্টাফ রিপোর্টার: রাজধানীর নতুনবাজার বারোবিঘা বটগাছিয়া এলাকায় ছাত্র হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সোহরাওয়ার্দী সরুর বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে জমি দখলের চেষ্টা করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহরাওয়ার্দী সরু আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সরকার পরিবর্তনের পর তিনি নিজের রাজনৈতিক পরিচয় বদলে নতুনভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে জোরপূর্বক একটি জমি দখলের চেষ্টা করেন তিনি। এ সময় বিএনপি নেতা বকুলকে সঙ্গে নিয়ে কয়েকজনকে নিয়ে বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুর করে এবং মালামাল নিয়ে যাওয়ার চেষ্টা করলে বাধা দেন বাড়ির দারোয়ান। এতে ক্ষিপ্ত হয়ে তাকে চর-থাপ্পড় ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।
সন্ত্রাসীদের হামলায় আহত ওই দারোয়ানকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন।
ভুক্তভোগী ইতি জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। আদালতের রায় তাদের পক্ষে থাকলেও সোহরাওয়ার্দী সরু বারবার সন্ত্রাসী নিয়ে এসে ভয়ভীতি দেখাচ্ছেন। এতে এলাকায় বসবাসরত ভাড়াটিয়ারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে তিনি জানান।
এ বিষয়ে ভাটারা থানার তদন্ত কর্মকর্তা এসআই শাহীন বলেন, অভিযোগটি বিষয়ে আদালতের রায় থাকা সত্বেও এমন ঘটনা আইন বিরোধী আইনের শাসন অব্যহত রাখতে আমরা সর্বদা সচেষ্ট। এবং এ ব্যপারে আদালতের নির্দেশনা পেলে অতিদ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে



পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হয় ম্যাচটি।

বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে নতুন চেহারার দল নিয়ে মাঠে নামছে পাকিস্তান। তাদের একাদশে জায়গা পেয়েছেন চার অভিষিক্ত ক্রিকেটার—সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসাইন ও আব্দুল সামাদ।

এদিকে পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের জন্য ম্যাচটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এই ম্যাচ দিয়েই তিনি নিজের ক্যারিয়ারের শততম ওয়ানডে খেলতে নামছেন।

অন্যদিকে, বাংলাদেশ দল প্রথম ম্যাচে দুই স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে স্পিন বিভাগে আছেন রিশাদ হোসেন। আর পেস আক্রমণে আছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

ওয়ানডে দলে ফিরে একাদশে জায়গা পেয়েছেন লিটন কুমার দাস ও আফিফ হোসেন। তবে প্রথম ম্যাচে সুযোগ হয়নি তানভির ইসলাম, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও মাহিদুল ইসলাম অঙ্কনের।

পাকিস্তান একাদশ: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা, শামিল হুসাইন।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।




সংসদ বসছে কাল, স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত আজ

ডেস্ক নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। তবে আজ অনুষ্ঠিত হবে সরকারি দলের সংসদীয় সভা। সেখানে সিদ্ধান্ত হতে পারে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে।

বুধবার (১১ মার্চ) সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এই সভা হবে।

সেখানে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধিবেশনের শুরুতে সভাপতিত্বের বিষয়টি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে বলে বিএনপি সূত্রে জানা গেছে।

এছাড়া এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদমাধ্যমকে বলেন, আজ বুধবার বিএনপির সংসদীয় দলের বৈঠকে নতুন স্পিকার নির্বাচনসহ অধিবেশনের শুরুতে কে সভাপতিত্ব করবেন, সব ঠিক হবে।

সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। এ দুটি পদে ক্ষমতাসীন দল থেকেই সদস্য নির্বাচিত হয়ে থাকেন। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। জামায়াতে ইসলামী এই পদটি নেবে কি না, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে আজ বিরোধী দলের বৈঠকে সিদ্ধান্ত হতে পারে।

বিএনপি সূত্রে জানা গেছে, স্পিকার পদে দলের স্থায়ী কমিটির দুই সদস্য আবদুল মঈন খান, হাফিজ উদ্দিন আহমদ ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে হাফিজ উদ্দিন আহমদের ব্যাপারে আলোচনা বেশি।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এর দেড় বছর গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি।

সংবিধান অনুযায়ী, কোনো সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করতে হয়। ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সে অনুযায়ী, আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে শুরু হবে নতুন সংসদের প্রথম অধিবেশন। সাধারণত জাতীয় সংসদের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। এই অধিবেশন কত দিন চলবে, তা এখনো চূড়ান্ত হয়নি। জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর কমিটির বৈঠকে প্রথম অধিবেশনের সময়কাল ঠিক হবে।

বিএনপি সূত্রে জানা গেছে, সংসদের শীর্ষ পদগুলোতে অভিজ্ঞ ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য মুখ বসাতে চাইছে বিএনপি। স্পিকার পদে দলের স্থায়ী কমিটির দুই সদস্য আবদুল মঈন খান, হাফিজ উদ্দিন আহমদ ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে হাফিজ উদ্দিন আহমদের ব্যাপারে আলোচনা বেশি।

আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে শুরু হবে নতুন সংসদের প্রথম অধিবেশন। সাধারণত জাতীয় সংসদের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। এই অধিবেশন কত দিন চলবে, তা এখনো চূড়ান্ত হয়নি।




ইসরায়েলি ঘাঁটিতে ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের ইসলামি প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা গ্যালিলি সাগরের পশ্চিমে অবস্থিত একটি ইসরায়েলি একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে।

লেবানিজ এই গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, তারা ‘স্যামসন বেস’ (যা ক্যাম্প শিমশোন নামেও পরিচিত) নামক একটি স্থাপনাকে লক্ষ্য করে এ ড্রোন হামলা পরিচালনা করেছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে আগ্রাসন শুরু করলে ২ মার্চ এই যুদ্ধে জড়িয়ে পড়ে লেবানন।

যদিও এর আগ থেকেই দেশটিতে হামলা চালিয়ে আসছিল ইসরায়েলি সেনারা। তখন কড়া প্রতিক্রিয়া না জানালেও ইরানের সমর্থনে পাল্টা জবাব দেওয়া শুরু করে হিজবুল্লাহ। সূত্র: আলজাজিরা