আমিরাতে অ্যামাজনের একাধিক ডেটা সেন্টার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান-ইসরাইল পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজনের দুটি ডেটা সেন্টার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা এডব্লিউএস। এছাড়া বাহরাইনে তাদের আরেকটি স্থাপনার কাছাকাছি ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (৩ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিপক্ষে সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যজুড়ে হামলা অব্যাহত রেখেছে ইরান। কাতার, কুয়েত, আমিরাতে মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে দেশটির সেনাবাহিনী।

এ অবস্থায় বিশ্বব্যাপী ডেটা সেন্টার এবং ডিজিটাল সেবা দেওয়া অ্যামাজন জানিয়েছে, ড্রোনের ‘সরাসরি আঘাতে’ তাদের ‘অবকাঠামোগত ক্ষতি’ হয়েছে এবং ভবনটির ‘বিদ্যুৎ বিঘ্নিত’ হয়েছে।

ডেটা সেন্টারগুলো একটি অঞ্চলে ওয়েবসাইট এবং অনলাইন অ্যাপ্লিকেশনের মতো বিস্তৃত ব্যবসা ও ইন্টারনেট পরিষেবার জন্য তথ্য সংরক্ষণ এবং প্রক্রিয়াজাত করে। এই ধরনের স্থাপনায় ক্ষয়ক্ষতির প্রভাব গুরুতর হতে পারে।

মধ্যপ্রাচ্যে অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে গ্রাহকদেরকে অবিলম্বে তাদের ডেটা ব্যাকআপ করা অথবা মার্কিন যুক্তরাষ্ট্র, এশিয়া, ইউরোপ বা অন্য কোথাও তাদের সিস্টেম স্থানান্তরের আহ্বান জানানো হয়েছে।




পর্যটন নিরাপত্তা জোরদারে কঠোর অবস্থান, অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন-এর

নিউজ ডেস্কঃ পর্যটক সেবার সরঞ্জাম ভাড়া দিয়ে মাসে লাখ লাখ টাকার বাণিজ্য শীর্ষক প্রতিবেদনটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত প্রতিবেদনে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মনগড়া, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

প্রতিবেদনটিতে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ আনা হলেও কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ, দাপ্তরিক নথি, নিরপেক্ষ সূত্র বা সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। সাংবাদিকতার ন্যূনতম নীতি অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির বক্তব্য গ্রহণ করা আবশ্যক, যা এখানে প্রতিফলিত হয়নি। ফলে এটি একপাক্ষিক ও বিভ্রান্তিকর উপস্থাপনা হিসেবে প্রতীয়মান। অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কক্সবাজারে দায়িত্ব গ্রহণের পর থেকে পর্যটন নিরাপত্তা জোরদার, অবৈধ স্থাপনা উচ্ছেদ, চাঁদাবাজি প্রতিরোধ এবং পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে একাধিক কার্যক্রম পরিচালনা করেছেন। বিশেষ করে বিজ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে তার কঠোর অবস্থানের পর থেকেই একটি মহল অসন্তোষ প্রকাশ করে আসছে। এমন প্রেক্ষাপটে প্রকাশিত উক্ত প্রতিবেদনটি প্রতিহিংসাপরায়ণ মহলের প্ররোচনায় প্রকাশিত হয়েছে বলে প্রতীয়মান হয়। এতে কেবল একজন কর্মকর্তার সুনামহানি নয়, বরং পর্যটন নিরাপত্তা ব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সম্প্রতি একটি স্থানীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যেখানে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের বিরুদ্ধে পর্যটন সংশ্লিষ্ট অবকাঠামো ভাড়া দিয়ে অর্থ বাণিজ্যের অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মনগড়া, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। উক্ত প্রতিবেদনটি কেবল একটি দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নয়, বরং কক্সবাজারের পর্যটন নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপকৌশল।

কক্সবাজার দেশের প্রধান পর্যটন কেন্দ্র। প্রতিবছর দেশি-বিদেশি লাখো পর্যটক এখানে আগমন করেন। এমন একটি গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে সাম্প্রতিক সময়ে নানা জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। পুলিশ সংকটকালীন অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ দায়িত্ব গ্রহণের পর থেকে পর্যটন নিরাপত্তা জোরদারে একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।

দৈনিক সকালের কক্সবাজার প্রকাশিত প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে পর্যটন পুলিশের অবকাঠামো ভাড়া দিয়ে মাসে লাখ লাখ টাকা বাণিজ্য করা হচ্ছে। অথচ এসব অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট দলিল, তথ্যপ্রমাণ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য উপস্থাপন করা হয়নি। সাংবাদিকতার ন্যূনতম নীতিমালা অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তির বক্তব্য নেওয়া বাধ্যতামূলক। কিন্তু এখানে তা উপেক্ষা করা হয়েছে, যা স্পষ্টতই পক্ষপাতদুষ্টতার প্রমাণ বহন করে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সম্প্রতি কক্সবাজার বিজ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কঠোর অবস্থান গ্রহণ করেন। এ সময় কিছু স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও তাদের ঘনিষ্ঠ মহল তার ওপর অসন্তোষ প্রকাশ করে। অভিযোগ রয়েছে, ওইসব মহলের সঙ্গে সম্পৃক্ত কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ রক্ষার্থে একটি অংশবিশেষ সাংবাদিককে ব্যবহার করে এই ভিত্তিহীন প্রতিবেদনটি প্রকাশ করিয়েছে।

এদিকে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সত্য উদঘাটন, সমাজের অসঙ্গতি তুলে ধরা ও জবাবদিহিতা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য। কিন্তু ব্যক্তিগত স্বার্থ, প্রতিহিংসা বা চাঁদাবাজি আড়াল করতে কোনো দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা কখনোই গ্রহণযোগ্য নয়। এমন অভিযোগও শোনা যাচ্ছে যে, সংশ্লিষ্ট কিছু ব্যক্তি বিভিন্ন দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের মাধ্যমে কথিত সাংবাদিকরা মাসিক অর্থ আদায়ের সঙ্গে জড়িত। যদি এমন অভিযোগ সত্য হয়ে থাকে, তবে সেটি তদন্তসাপেক্ষ এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণযোগ্য। আইন সবার জন্য সমান সে সাংবাদিক হোক বা সরকারি কর্মকর্তা।

কক্সবাজারে সংকটময় সময়ে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আপেল মাহমুদ যে ভূমিকা পালন করেছেন, তা অনেকের কাছেই প্রশংসিত। রাত দিন নিরলস পরিশ্রম, ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা, অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান এসব পদক্ষেপ তার পেশাগত সততা ও সাহসিকতার প্রমাণ বহন করে। পর্যটন শিল্প দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। এই খাতে নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। এমন সময়ে দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা নিঃসন্দেহে রাষ্ট্রীয় স্বার্থবিরোধী। ভিত্তিহীন সংবাদ কেবল একজন কর্মকর্তার ব্যক্তিগত সুনাম নষ্ট করে না, এটি পুরো বাহিনীর মনোবল ভেঙে দিতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যদি প্রতিটি সৎ পদক্ষেপের পর অপপ্রচারের শিকার হন, তবে তারা নিরুৎসাহিত হবেন। এর প্রভাব পড়বে জননিরাপত্তার ওপর। একই সঙ্গে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। তারা প্রকৃত সত্য জানতে না পেরে গুজবে বিশ্বাস করতে শুরু করে। এতে সমাজে অস্থিরতা ও অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়।

কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ দখল ও চাঁদাবাজি সিন্ডিকেটের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছে টুরিস্ট পুলিশ। সাম্প্রতিক অভিযানে সৈকতের বিভিন্ন অংশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় চাঁদাবাজির সঙ্গে জড়িত কয়েকজনকে সতর্ক ও নজরদারিতে আনা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। টুরিস্ট পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সৈকতের নির্দিষ্ট অংশ দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছিল। অভিযোগ রয়েছে, কথিত কয়েকজন সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তি ওই সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত থেকে প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। সম্প্রতি একটি সংবাদমাধ্যমে টুরিস্ট পুলিশের বিরুদ্ধে অনৈতিক আর্থিক সংশ্লিষ্টতার অভিযোগ প্রকাশিত হলে তা ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে টুরিস্ট পুলিশ। তাদের বক্তব্য, চলমান অভিযানকে বাধাগ্রস্ত করতে এবং ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে এমন অপপ্রচার চালানো হচ্ছে। টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সৈকত দখলমুক্ত ও পর্যটকবান্ধব পরিবেশ বজায় রাখতে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি উত্থাপিত অভিযোগের সপক্ষে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানানো হয়েছে।




দুদকের অভিযানে বিএভিএস ও চট্টগ্রাম এলজিইডি কার্যালয়ে অনিয়মের চিত্র উন্মোচন

বিশেষ প্রতিবেদকঃ সরকারি অর্থ আত্মসাৎ, অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর ভলানটারি স্টেরিলাইজেশন (বিএভিএস) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চট্টগ্রাম কার্যালয়ে। দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএভিএসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ উঠছিল। অভিযোগ রয়েছে, কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করেই প্রতিষ্ঠানটিতে একাধিক ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে। একই এলাকার একাধিক ব্যক্তিকে চাকরি দেওয়ার বিষয়টিও তদন্তকারী দলের নজরে আসে, যা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাবের ইঙ্গিত দেয়। এছাড়া ভুয়া বিল ও ভাউচার তৈরি করে সরকারি বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। অভিযান চলাকালে সংগৃহীত নথিপত্র পর্যালোচনা করে দুদক টিম প্রাথমিকভাবে এসব অভিযোগের সত্যতা পাওয়ার আভাস পেয়েছে। ক্ষমতার অপব্যবহার করে নিয়মবহির্ভূতভাবে আর্থিক সুবিধা নেওয়ার বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।

অন্যদিকে, চট্টগ্রামের এলজিইডি কার্যালয়েও আলাদা একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যয় না করে আত্মসাতের অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধে। বিশেষ করে চট্টগ্রাম জেলার হাটহাজারী, কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোতে অনিয়মের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অভিযোগ অনুযায়ী, প্রকল্পের কাজ সম্পূর্ণ না করেও বিল উত্তোলন, নিম্নমানের কাজ করে পুরো বরাদ্দ তুলে নেওয়া এবং কাগজে-কলমে কাজ দেখিয়ে অর্থ সরিয়ে নেওয়ার মতো ঘটনাগুলো ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে।

অভিযানকালে দুদক টিম প্রধান নির্বাহী প্রকৌশলীর দপ্তরে উপস্থিত হয়ে অভিযোগ সংক্রান্ত বিষয়ে বক্তব্য গ্রহণ করে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে নির্দেশ দেয়। তদন্তকারীরা প্রকল্পভিত্তিক বরাদ্দ, ব্যয়ের হিসাব, টেন্ডার প্রক্রিয়া এবং বাস্তব কাজের অগ্রগতি মিলিয়ে দেখবেন বলে জানা গেছে।

দুদকের এনফোর্সমেন্ট টিম ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তর থেকে বিভিন্ন নথি সংগ্রহ করেছে। এসব নথি বিস্তারিতভাবে যাচাই-বাছাই করে কমিশনের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।




৩০ বছর পর মন্ত্রণালয়ে বাবার চেয়ারে বসলেন পুতুল

ডেস্ক নিউজঃ বাবার ছেড়ে যাওয়া চেয়ারে ৩০ বছর পর বসলেন মেয়ে ফারজানা শারমিন পুতুল। ১৯৯৬ সালে তার বাবা ফজলুর রহমান পটল যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন, ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি সেই একই মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। একই সঙ্গে তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও দেওয়া হয়েছে।

ফারজানা শারমিন পুতুল নাটোর-১ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন। তার বাবা ফজলুর রহমান পটল ১৯৯১ সালে যোগাযোগ প্রতিমন্ত্রী এবং ১৯৯৩ সালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালের ৩০ মার্চ ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে তিনি সেই পদ ছেড়েছিলেন। দীর্ঘ তিন দশক পর বাবার সেই স্মৃতিবিজড়িত দপ্তরেই ফিরলেন তার উত্তরসূরি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ও লন্ডনের বিপিপি ইউনিভার্সিটি কলেজ থেকে উচ্চতর ডিগ্রি নেওয়া পুতুল পেশায় একজন আইনজীবী। ২০০৮ সালে জেলা আদালত এবং ২০১২ সালে সুপ্রিম কোর্টে আইনচর্চা শুরু করেন তিনি। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক পরিবারে জন্ম হলেও ফারজানা শারমিন সক্রিয় রাজনীতিতে আসেন ২০১৬ সালে বাবার মৃত্যুর পর। তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বিএনপি চেয়ারপারসনের বৈদেশিক বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী হিসেবে কাজ করেছেন। এছাড়া দলের মানবাধিকার ও মিডিয়া সেলেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

এবারের নির্বাচনে নাটোর-১ আসনে জয়লাভ করা ফারজানা শারমিনের জন্য সহজ ছিল না। নিজ ভাই ইয়াসির আরশাদ ছাড়াও জামায়াতে ইসলামীর প্রার্থী আবুল কালাম আজাদ এবং দলের বিদ্রোহী প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে প্রায় ১২ হাজার ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হন। তার এই সাফল্যে উচ্ছ্বসিত এলাকাবাসীর প্রত্যাশা, পুতুলের হাত ধরে নাটোরসহ সারা দেশে উন্নয়নের ছোঁয়া লাগবে।




সৌদি আরবে মার্কিন দূতাবাসে হামলা, বিকট বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে এবার হামলা হয়েছে। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার (৩ মার্চ) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  

প্রাথমিক তথ্যের বরাত দিয়ে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদে মার্কিন দূতাবাস দুইটি ড্রোন আঘাত হেনেছে। এতে বিশাল বিস্ফোরণ হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সৌদির মন্ত্রণালয় বলছে, হামলার কারণে দূতাবাসে সামান্য ক্ষতি হয়েছে এবং ভবনে আগুন ধরেছে।

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলার প্রতিক্রিয়ায় ইরান পাল্টা হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে মার্কিন কনস্যুলেটগুলোতে এটিই সর্বশেষ হামলা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে কালো ধোঁয়া উঠতে দেখেছেন। এতে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ঘন, কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।

এর আগে সোমবার, কুয়েত এবং জর্ডানে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা হয়েছে। এদিকে সৌদিতে মার্কিন দূতাবাসে হামলার জেরে কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলার জোরালো জবাব দেওয়া হবে।




চারদিনে বাংলাদেশ থেকে বাতিল হলো ১৩১ ফ্লাইট

ডেস্ক নিউজঃ সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে এবার হামলা হয়েছে। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার (৩ মার্চ) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রাথমিক তথ্যের বরাত দিয়ে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদে মার্কিন দূতাবাস দুইটি ড্রোন আঘাত হেনেছে। এতে বিশাল বিস্ফোরণ হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সৌদির মন্ত্রণালয় বলছে, হামলার কারণে দূতাবাসে সামান্য ক্ষতি হয়েছে এবং ভবনে আগুন ধরেছে।

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলার প্রতিক্রিয়ায় ইরান পাল্টা হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে মার্কিন কনস্যুলেটগুলোতে এটিই সর্বশেষ হামলা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে কালো ধোঁয়া উঠতে দেখেছেন। এতে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ঘন, কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।

এর আগে সোমবার, কুয়েত এবং জর্ডানে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা হয়েছে। এদিকে সৌদিতে মার্কিন দূতাবাসে হামলার জেরে কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলার জোরালো জবাব দেওয়া হবে।




ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

ডেস্ক নিউজঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আজ। মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকেই শুরু হবে অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম। আজ ১৩ মার্চের টিকিট পাওয়া যাবে।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৪ মার্চের টিকিট ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ পাওয়া যাবে।

ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।




মেঘাচ্ছন্ন থাকবে আজ সারা দেশের আকাশ

আবহাওয়া ডেস্কঃ সারা দেশে আজ মঙ্গলবার (৩ মার্চ) অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দেশের আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।  গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পটুয়াখালি ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।




খামেনি নিহত, ইরানে ৪০ দিনের শোক ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই খবর নিশ্চিত করেছে।

কান্নাবিজড়িত কণ্ঠে এক ঘোষণায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণার কথা জানান। এর আগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর খামেনি মারা গেছেন বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসন ব্যবস্থা চালু হয় ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে। এক বিপ্লবের মাধ্যমে ইরানে রেজা শাহ পাহলভীর রাজতন্ত্রকে উৎখাত করা হয়। তাকে উৎখাতের পর ইরানে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

এরপর দেশটি দুজন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা পেয়েছে। তাদের পদবী হিসেবে আয়াতুল্লাহ ব্যবহার করা হয়, শিয়া ধর্মাবলম্বীদের কাছে যার অর্থ সিনিয়র ধর্মীয় নেতা।

সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সামরিক বাহিনীর কমান্ডার-ইন-চীফও ছিলেন।




এলজিইডির প্রভাতী প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি জোরদার

এসএম বদরুল আলমঃ এলজিইডি পরিচালিত প্রভাতী প্রকল্পের বারটা বাজিয়ে দিয়েছেন সাবেক পিডি আনিসুল ওহাব। ওটিএম টেন্ডারে ২০-২৫% ঘুষ নিয়ে কার্যাদেশ দিতেন। এনজিও মহিলাদের মাধ্যমে সম্পন্ন কাজে ঘুষের রেট আরও বেশি আদায় করতেন। ওই প্রকল্প ভুক্ত নির্মাণ মার্কেট নির্মাণ সম্পন্ন না করে ফাইনাল বিল পরিশোধ করেছেন অনেক জায়গায়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি পরিচালিত একটি প্রকল্পের নাম প্রভাতী। প্রকল্পের নাম প্রভাতী হলেও অনিয়ম ও দুর্নীতি করে প্রকল্পের বারোটা বাজিয়েছেন সাবেক প্রকল্প পরিচালক বর্তমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুল ওহাব। সূত্র জানায় সাতশ ৫৭ কোটি টাকার এই প্রকল্পের পিডি আনিসুল ওহাব পকেটে ঢুকিয়েছেন প্রায় শত কোটি টাকা।

উত্তরবঙ্গ কেন্দ্রিক প্রভাতী প্রকল্পের আওতায় যে মার্কেট গুলো নির্মিত হয়েছে তার সিংহভাগ নির্মান সম্পন্ন নাকরেই ঠিকাদারের সাথে যোগসাজসে ফাইনাল বিল পরিশোধ করে আশি ভাগ টাকা নিয়েছেন পিডি আনিসুল ওহাব। সূত্র আরো জানায় অনেকগুলো স্থানে মার্কেটর লেআউট দিয়ে ব্যাবসায়ীদের নিকট থেকে দোকানের পজেশন বাবদ মোটা অংকের টাকা নিয়ে পিডি পকেটে ঢুকিয়েছেন। সূত্র জানায় কোন কোন মার্কেটে অনৈতিক ভাবে দোকানের পজেশন বিক্রি করেছেন। প্রকল্পের ডিপিপিতে উল্লেখ আছে পিডি দোকানের পজেসন বিক্রি করতে পারবেন না।

এই প্রকল্পের আওতায় প্রায় চল্লিশ ভাগ উন্নয়ন কাজ নির্ধারিত এনজিওর মাধ্যমে মহিলাদের দিয়ে কাজ করাতে হবে। সূত্র জানায় পিডি মোটা অংকের ঘুষ নিয়ে এনজিওর সাথে ৬০/৪০ শেয়ারে নয়ছয় করে কাজ সম্পন্ন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। শুধু তাই নয় এনজিও নিয়োগের ক্ষেত্রেও মোটা অংকের ঘুষ বিনিজ্য হয়েছে।

সূত্র জানায়, এনজিও নিয়োগের ক্ষেত্রে পিডি আনিসুল ওহাব ঘুষকে পারদর্শী হিসেবে গণ্য করেছেন,সক্ষমতা নয়। যে এনজিও যত বেশি ঘুষ অফার করেছে তার সক্ষমতা তত বেশি বলে গন্য হয়েছে আনিসুল ওহাবের কাছে।

সূত্র আরো জানায়, প্রকল্পের ডিপিপিতে যে মার্কেট গুলো নির্মিত হওয়ার কথা ছিল তা সবগুলো নির্মাণ করা হয়নি জায়গা না পাওয়ায়।অনেক গুলো প্রয়োজন মত জায়গা না পাওয়া গেলেও মার্কেট ছোট করে নির্মান করা হলেও ফুল সাইজ মার্কেটের মূল্য উঠিয়ে নিয়েছেন ,ক্ষেত্র বিশেষ এই টাকার পরিমান এক থেকে তিন কোটি পর্যন্ত। সূত্র আরো জানায় সিংহভাগ মার্কেট নির্মাণে অপ্রয়োজনে রিভাইজ করে বাড়তি টাকা ঠিকাদারের সাথে ৬০-৪০ হারে ভাগাভাগি করে ৬০ ভাগ পিডি আনিসুল ওহাব নিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে প্রভাতী প্রকল্পের একাধিক কর্মকর্তা এই প্রতিবেদককে বলেন, প্রভাতী প্রকল্পের কোন টেন্ডার স্বাভাবিক হয়নি , প্রতিটি টেন্ডারে কার্যাদেশের পূর্বে পিডি আনিসুল ওহাবকে তার ঘুষের টাকা গুনে গুনে পরিশোধ করতে হয়েছে। তারা আরো বলেন প্রায় প্রতিদিনই পিডি ব্যাগ ভরে ঘুষের টাকা নিয়ে যেতেন।

আনিসুল ওহাবের বক্তব্য জানতে তার সেল ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি। আমাদের এক দল অনুসন্ধানী প্রতিবেদক প্রকল্পভুক্ত এলাকায় ও আনিসুল ওহাবের অবৈধ সম্পদ অর্জনের বিষয় অনুসন্ধান করছেন তাদের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আপগ্রেড পাঠক সম্মুখে উপস্থাপন করা হবে।