মিরপুরে সাংবাদিকের ওপর হামলা: জননিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে

নিজস্ব প্রতিবেদকঃ মিরপুর-১০ নম্বর এলাকায় ফের প্রশ্নবিদ্ধ হলো জনসাধারণের নিরাপত্তা ও সাংবাদিকের স্বাধীনতা। মিরপুর ১০ নম্বর পাবলিক টয়লেটের ভেতরে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম ও প্রকাশ্য মাদকসেবনের চিত্র ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক এস এম রফিক। তিনি মুভি বাংলা টিভি ও দৈনিক মাতৃজগত পত্রিকার একজন দায়িত্বশীল গণমাধ্যমকর্মী। 

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দীর্ঘদিন পাবলিক টয়লেটের ভেতরে এক যুবক নিয়মিতভাবে গাঁজা সেবন করছিলেন। সেই অবৈধ কার্যকলাপের ভিডিও ধারণ করতেই সাংবাদিক এস এম রফিকের ওপর চড়াও হয় ওই যুবক। একপর্যায়ে সাংবাদিকের হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নিয়ে জোরপূর্বক ভিডিও ডিলিট করে দেয় এবং প্রকাশ্যে গায়ে হাত তোলে। এ ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে এলেও অভিযুক্ত যুবকের দাপটে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত ব্যক্তি নিজেকে একটি রাজনৈতিক দলের কর্মী বলে পরিচয় দিয়ে ভয়ভীতি দেখান। তার এমন হুমকি ও আগ্রাসী আচরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সাংবাদিক এস এম রফিক বলেন,জনস্বার্থে অনিয়ম তুলে ধরতে গেলেই যদি আমাদের ওপর হামলা হয়, তাহলে সত্য প্রকাশ করবে কে? প্রকাশ্যে মাদকসেবন ও অনিয়ম ঢাকতেই আমাকে লাঞ্ছিত করা হয়েছে।”

মিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম বদরুল আলম ও সাধারণ সম্পাদক শিহাব উদ্দীন সহ সকল মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দরা এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচার দাবি করেছেন।

সাংবাদিক নেতারা বলছেন, এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়এটি মুক্ত গণমাধ্যম ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। অবিলম্বে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।




দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকারে নতুন গতি পাচ্ছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)




মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে মিরপুর প্রেসক্লাবের দোয়া ও আলোচনা সভা

এসএম বদরুল আলমঃ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে মিরপুর প্রেসক্লাব, ঢাকা। প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে মুক্তিযুদ্ধের ইতিহাস, ত্যাগ ও চেতনা নিয়ে গুরুত্বসহকারে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম বদরুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও দৈনিক পাঞ্জেরী পত্রিকার সম্পাদক তালুকদার রুমী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তালুকদার রুমী বলেন,

“মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতির শ্রেষ্ঠ অর্জন। শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা শুধু উদযাপনের নয়, রক্ষা করারও দায়িত্ব আমাদের।”

 

সভাপতির বক্তব্যে এস এম বদরুল আলম বলেন,

“মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

 

সঞ্চালক ও সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন বলেন,

“শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের সকলের।”

 

বিশেষ অতিথি এস এম ইসলাম উকিল বলেন,

“মুক্তিযুদ্ধের চেতনা ছাড়া মানবিক বাংলাদেশ গড়া সম্ভব নয়।”

 

সহ-সভাপতি সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত বলেন,

“মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে গণমাধ্যমকে আরও সক্রিয় হতে হবে।”

 

সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম বলেন,

“শহীদদের রক্তের ঋণ কখনো শোধ হবার নয়।”

 

মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সায়মন বলেন,

“মুক্তিযুদ্ধ আমাদের মানবাধিকার ও মর্যাদার শিক্ষা দিয়েছে।”

 

যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম টুটুল বলেন,

“বিজয় দিবস আমাদের ঐক্যের প্রতীক।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

মিরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম ইসলাম উকিল, সহ-সভাপতি এস এম পলাশ, সহ-সভাপতি খায়রুল ইসলাম  যুগ্ম সম্পাদক ও দ্য মেসেজ টুডের পত্রিকার সম্পাদক সাইফুল শিকদার, যুগ্ম সম্পাদক র. ই. জাকির, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম টুটুল, যুগ্ম সম্পাদক সুমন খান, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সায়মন, দপ্তর সম্পাদক এম.এ. গাফফার, প্রচার সম্পাদক মঞ্জুর আহমেদ, অর্থ সম্পাদক জি এস জয় ও এম এ মালেক।

এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সম্পাদক জাকির হোসেন মোল্লা, রশিদ ই মাহবুব, আখতারুজ্জামান, মোছাম্মদ আনোয়ারা মঞ্জুর, রাবিয়া সিদ্দিকা, মিজানুর রহমান খান, আব্দুর রশিদ, রহমান, হুমায়ুন কবির, আলমগীর, আলী আহসান, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ দুলাল হোসেন, মোঃ আব্দুল আলীম, পারভেজ মিয়া, মোঃ রেজা, মোহাম্মদ শাহজালাল, মোছাম্মদ রাবেয়া আক্তারসহ মিরপুর প্রেসক্লাবের অসংখ্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আব্দুর রশিদ।




শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা: মিরপুর প্রেসক্লাবের পুষ্পস্তবক অর্পণ

এসএম বদরুল আলমঃ মহান মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে মিরপুর প্রেসক্লাব। মঙ্গলবার সকালে মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও দৈনিক পাঞ্জেরী পত্রিকার সম্পাদক তালুকদার রুমী, সভাপতি (ভারপ্রাপ্ত) ও দৈনিক সবুজ বিপ্লব পত্রিকার সম্পাদক এস এম বদরুল আলম, সাধারণ সম্পাদক ও দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিনসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তালুকদার রুমী বলেন,
“১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে জাতির মেধাবী সন্তানদের হত্যা করেছিল। শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন আমাদের জাতির বিবেক। তাদের আত্মত্যাগের কারণেই আমরা আজ স্বাধীন দেশে মুক্তভাবে কথা বলতে পারছি। সাংবাদিক সমাজের দায়িত্ব হলো তাদের আদর্শ ধারণ করে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকা।”

সভাপতি (ভারপ্রাপ্ত) এস এম বদরুল আলম বলেন,
“শহীদ বুদ্ধিজীবীদের হত্যার মধ্য দিয়ে দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র চালানো হয়েছিল। কিন্তু তাদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আজও আমাদের পথ দেখায়। মিরপুর প্রেসক্লাব শহীদদের চেতনাকে ধারণ করে গণমাধ্যমের স্বাধীনতা ও দেশপ্রেমে অটল থাকবে।”

সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন তার বক্তব্যে বলেন,
“শহীদ বুদ্ধিজীবীরা শুধু ইতিহাসের অংশ নন, তারা আমাদের চলার পথের প্রেরণা। তাদের স্মরণ মানেই মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। সাংবাদিকদের উচিত সত্য, মানবতা ও দেশের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা রাখা।”

এ সময় আরও উপস্থিত ছিলেন মানবাধিকার বিষয়ক সম্পাদক ও ডিএসটিভির সম্পাদক সায়মন, সহ-সভাপতি খাইরুল ইসলাম, দপ্তর সম্পাদক এমএ গাফ্ফার, সহ অর্থ সম্পাদক এম এ মালেক, সহ সম্পাদক জাকির হোসেন মোল্লাসহ মিরপুর প্রেসক্লাবের অসংখ্য নেতৃবৃন্দ।

শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।




আন্তর্জাতিক মানবাধিকার দিবসে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

তাহমিনা সুলতানাঃ  আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে ১০ ডিসেম্বর রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “মানবাধিকার সংরক্ষণ বজায় রাখতে আমরা অধিকার বন্ধ” প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচিতে গুম, হত্যা, ধর্ষণ, নারীনির্যাতন এবং সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার দাবি জানানো হয়।

মানববন্ধনের আয়োজন করে আন্তর্জাতিক সামাজিক মানবাধিকার তদবির সংস্থা। ব্যানারে সংগঠনের পক্ষ থেকে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন দিক তুলে ধরে তা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেশে মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে নাগরিক সমাজ ও রাষ্ট্রীয় সংস্থাগুলোর আরও জোরালো ভূমিকা প্রয়োজন। তারা অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় বিচারহীনতা ও সহিংসতার ঘটনা বেড়ে চলেছে, যা থামাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মানবিক মূল্যবোধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।



মিরপুর প্রেসক্লাবের সংবর্ধনায় তালুকদার রুমী: নতুন দায়িত্বে বদলে যাবে মিরপুর প্রেসক্লাবের আগামীর আঙ্গিক—নেতৃবৃন্দের প্রতিশ্রুতি

এসএম বদরুল আলমঃ মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পাঞ্জেরী পত্রিকার সম্পাদক ও ডিইউজের কার্যনির্বাহী সদস্য তালুকদার রুমী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম বদরুল আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন।

সংবর্ধনার মূল উদ্দেশ্য ছিল—

*মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে তালুকদার রুমীর দায়িত্ব গ্রহণ।

*দৈনিক পাঞ্জেরীর নির্বাহী সম্পাদক থেকে সম্পাদক পদে উন্নীত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা।

*ডিইউজে পুনরায় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় সম্মাননা।

*একই সাথে মিরপুর প্রেসক্লাবের নতুন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে এস এম বদরুল আলমকে ফুল দিয়ে স্বাগত জানানো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি এস এম ইসলাম উকিল, সাংগঠনিক সম্পাদক এসএম নিপু, ‘দ্য মেসেজ টুডে’-এর সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল সিকদার, প্রচার সম্পাদক মনজুর আলম, সহ-সম্পাদক জাকির হোসেন মোল্লা, দপ্তর সম্পাদক এমএ গাফফার, সহ-অর্থ সম্পাদক এমএ মালেক, যুগ্ম সম্পাদক আসিফ মল্লিক, অবশ্য আরিফুজ্জামান, সদস্য সুরুজ্জামান, আখতারুজ্জামান, খলিলুর রহমান সহ প্রেসক্লাবের অসংখ্য সদস্য ও নেতৃবৃন্দ।

প্রধান উপদেষ্টা হিসাবে তালুকদার রুমীর বক্তব্য:

“মিরপুর প্রেসক্লাব সাংবাদিকতার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। প্রধান উপদেষ্টা হিসেবে আমার প্রথম লক্ষ্য হবে—এই প্রেসক্লাবকে আরও আধুনিক, স্বচ্ছ ও পেশাদার রূপে গড়ে তোলা। তরুণ সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরি করতে আমি কাজ করে যাবো।”

এস এম বদরুল আলম (ভারপ্রাপ্ত সভাপতি) এর বক্তব্য:

“আমাদের প্রেসক্লাব আগামী দিনে এমনভাবে গড়ে উঠবে, যেখানে প্রতিটি সদস্য নিজেকে গর্বিত মনে করবেন। সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বই হবে আমাদের মূল শক্তি। সকলের সহযোগিতায় আমরা মিরপুর প্রেসক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।”

এস এম ইসলাম উকিল (সিনিয়র সহ-সভাপতি) এর বক্তব্য:

“মিরপুর প্রেসক্লাব এখন পরিবর্তনের পথে। নতুন কমিটি, নতুন দায়িত্ব আর যোগ্য নেতৃত্ব মিলে যে রূপকাঠামো তৈরি হচ্ছে, তা আগামী দিনে মিরপুরের সাংবাদিক সমাজকে একটি শক্ত অবস্থানে দাঁড় করাবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে বড় অর্জন সম্ভব।”

মোঃ শিহাব উদ্দিন (সাধারণ সম্পাদক) এর বক্তব্য:

“এই প্রেসক্লাব হবে সাংবাদিকদের নিরাপদ, প্রগতিশীল ও পেশাদার কর্মক্ষেত্র। আমরা প্রযুক্তিনির্ভর কার্যক্রম, প্রশিক্ষণ এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় আরও দৃঢ় ভূমিকা পালন করব। মিরপুর প্রেসক্লাবকে নতুন আঙ্গিকে সামনে এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

একই সাথে সামনের দিনগুলোতে মিরপুর প্রেসক্লাবকে আরো উন্নত করার লক্ষ্যে আরও কিছু পদক্ষেপ গ্রহন করা হয়েছে। পদক্ষেপগুলো হলো—

*আধুনিক ও ডিজিটাল প্রেসক্লাব গঠন।

*সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ।

*সদস্যদের জন্য সম্পূর্ণ সেবা-সহায়ক কাঠামো তৈরি।

*স্বচ্ছ, দায়িত্বশীল ও সক্রিয় সংগঠন পরিচালনা।

*সমাজ ও গণমাধ্যমে মিরপুর প্রেসক্লাবের শক্তিশালী অবস্থান তৈরি।




বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুর মোঃ ইসমাইল মিয়ার ইন্তেকাল

এসএম বদরুল আলমঃ বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C.)–এর প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক জনাব খান সেলিম রহমান–এর শ্বশুর এবং দৈনিক মাতৃজগত পত্রিকার প্রকাশক আছিয়া রহমান কল্পনা–এর পিতা মোঃ ইসমাইল মিয়া ইন্তেকাল করেছেন—
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। শুক্রবার রাত ১২টা ৪৫ মিনিটে তিনি ঢাকাস্থ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পরিবার, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

দেশের বিভিন্ন সংগঠন, বিশেষ করে সাংবাদিক সমাজ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C.), জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদকমণ্ডলী, রিপোর্টার্স ইউনিটসহ দেশজুড়ে অসংখ্য সংগঠন এক বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে।

প্রেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়—
“মোঃ ইসমাইল মিয়া ছিলেন অত্যন্ত বিনয়ী, মানবিক ও সদালাপী একজন মানুষ। তিনি সবসময় পরিবার, সমাজ ও মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। তাঁর মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

পারিবারিকভাবে জানানো হয়েছে যে, মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং সবাইকে তাঁর জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।




খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিরপুর প্রেসক্লাবে মিলাদ মাহফিল

এসএম বদরুল আলমঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার দ্রুত সুস্থতা কামনা করে প্রেসক্লাব কার্যালয়ে এ আয়োজন করা হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা খোরশেদ আলম।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও দৈনিক পাঞ্জেরীর সম্পাদক তালুকদার রুমি বলেন, “বেগম খালেদা জিয়া জাতির সম্পদ। তার সুস্থতার জন্য আমরা সবাই আজ একত্রিত হয়ে দোয়া করেছি। আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন।”

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম বদরুল আলম বলেন, “আমরা সাংবাদিক সমাজ সর্বদা মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে দেশনেত্রীর পাশে আছি। তার সুস্থতা শুধু বিএনপি নয়, দেশের কোটি মানুষের প্রত্যাশা।”

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন বলেন, “মিরপুর প্রেসক্লাব সামাজিক ও মানবিক কার্যক্রমে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে। আজকের দোয়া মাহফিলে সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—আমরা সকলেই দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করি।”

এসময় আরও উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ সালমান ফারসি, উপদেষ্টা মামুন খান, সিনিয়র সহ-সভাপতি মাইনুল ইসলাম পলাশ, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন শান্ত, সিনিয়র সহ সভাপতি এস এম ইসলাম উকিল, সহ-সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম, সহ-সভাপতি খাইরুল ইসলাম, সহ-সভাপতি শাহিনুজ্জামান, সহ-সভাপতি মোহাম্মদ শহীদ, যুগ্ম সম্পাদক সাইফুল সিদ্দিক, সুমন খান, এক নং সম্পাদক জাকির হোসেন মোল্লা, সহ সম্পাদক মোঃ আজিজুল হক মিলন, অর্থ সম্পাদক জি এস জয়, সহ-অর্থ সম্পাদক এম এ মালেক, দপ্তর সম্পাদক এম এ গফফার, প্রচার সম্পাদক মঞ্জুর আলম, মানবাধিকার বিষয়ক সম্পাদক সায়মনসহ প্রায় একশত সাংবাদিক।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত ঘরে ফেরার জন্য বিশেষ মোনাজাত করা হয়।




বড় ভূমিকম্পের ঝুঁকিতে আমরা- সৈয়দ আনোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে এবং এখনই সিদ্ধান্ত না নিলে ভবিষ্যতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড আয়োজিত এক সেমিনারে এমন মতামত দিয়েছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা। সেমিনারে দেশি-বিদেশি ভূমিকম্প বিশেষজ্ঞ, স্থপতি, প্রকৌশলী, রিয়েল এস্টেট উদ্যোক্তা, নীতিনির্ধারক এবং সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সেমিনারে উল্লেখ করা হয়, গত ১০০ বছরে বাংলাদেশে ২০০টির বেশি ভূমিকম্প রেকর্ড হয়েছে ৷ ২০২৪ সালের পর থেকে কম্পনের হার আরও বেড়েছে।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের এক গবেষণায় বলা হয়, গঙ্গা-ব্রহ্মপুত্র অববাহিকায় থাকা ‘মেগাথার্স্ট’ ফল্ট থেকে ৯ মাত্রার ভূমিকম্প সৃষ্টির আশঙ্কা রয়েছে। সিলেট থেকে টেকনাফ পর্যন্ত সাবডাকশন জোনে গত ৮০০-১০০০ বছরের সঞ্চিত শক্তি এখনো মুক্ত হয়নি—যা বিশেষজ্ঞদের মতে সবচেয়ে উদ্বেগজনক সতর্কসংকেত।

 




সময়ের জনপ্রিয় মানবাধিকার নেতা সেহলী পারভীন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোনীত

এসএম বদরুল আলমঃ সময়ের জনপ্রিয় মানবাধিকার নেতা ও হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি (Senior Vice President) হিসেবে মনোনীত হয়েছেন।

সমাজসেবা, মানবাধিকার রক্ষা এবং নারী-শিশু সুরক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করা এই মানবাধিকার নেত্রীকে গুরুত্বপূর্ণ পদে মনোনীত করায় বিভিন্ন সাংবাদিক সংগঠন, মানবাধিকারকর্মী এবং শুভানুধ্যায়ীরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সামাজিক সচেতনতা ও মানবিক কর্মকাণ্ডে তার অগ্রগামী ভূমিকা ইতোমধ্যেই ব্যাপক প্রশংসিত হয়েছে। দায়িত্বশীল, সৎ ও মানবিক নেতৃত্বের জন্য তিনি দীর্ঘদিন ধরে সমাজকল্যাণে উল্লেখযোগ্য অবদান রেখে আসছেন।

মনোনয়ন লাভের পর প্রতিক্রিয়ায় সেহলী পারভীন বলেন—
“এই পদ আমাকে যেমন গর্বিত করেছে, তেমনি বাড়িয়ে দিয়েছে দায়িত্বও। সাংবাদিকতা সত্য, বিবেক ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর নাম। আমি চাই সাংবাদিকরা আরও নিরাপদ ও সহায়ক পরিবেশে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব সবসময় সত্য ও মানবতার পক্ষে কাজ করেছে— আমি সেই ধারা আরও শক্তিশালী করতে চাই।”
তিনি আরও বলেন, “হিউম্যান এইড ইন্টারন্যাশনালের মাধ্যমে আমি দীর্ঘদিন মানুষের পাশে থেকেছি। ভবিষ্যতেও মানবাধিকার, ন্যায়বিচার, সমাজকল্যাণ এবং সাংবাদিকদের স্বাধীনতা রক্ষায় কাজ করে যেতে চাই। যারা আমাকে ভালোবাসেন ও সমর্থন করেন— সবাইকে আন্তরিক ধন্যবাদ।”

মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান বলেন,
“সেহলী পারভীন শুধু একজন মানবাধিকার নেত্রীই নন, তিনি সাহসী ও জনদরদী সমাজসেবক। তার সততা, নেতৃত্বগুণ এবং দায়িত্ববোধ আমাদের অনুপ্রাণিত করে। যোগ্য নেতৃত্বকে আমরা সবসময় মূল্যায়ন করি। তার অংশগ্রহণ সংগঠনের অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন,“গণমাধ্যম দেশের উন্নয়ন, গণতন্ত্র রক্ষা ও সামাজিক সচেতনতার সবচেয়ে বড় শক্তি। সাংবাদিকদের মর্যাদা ও অধিকার রক্ষায় আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। নতুন এই নেতৃত্ব প্রেস ক্লাবকে আরও শক্তিশালী করবে।”

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক মাতৃজগত এর সম্পাদকমণ্ডলীর সভাপতি, দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক সোনালী সময় পত্রিকার উপদেষ্টা মোহাম্মদ মাহিদুল হাসান সরকার বলেন,
“সেহলী পারভীন একজন নির্ভীক মানবাধিকার কর্মী। তার নিরলস কাজ আমাদের মুগ্ধ করে। দায়িত্ব, নৈতিকতা ও মানবতার প্রতি তার গভীর সচেতনতা রয়েছে। সিনিয়র সহ-সভাপতি হিসেবে তিনি সংগঠনের মান উন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

“বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব সত্য প্রকাশের পক্ষে অটল। আমরা বিশ্বাস করি— নতুন নেতৃত্ব সাংবাদিকতার বিকাশ, পেশাগত নিরাপত্তা ও ন্যায় প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচন করবে।”

কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা ও হিউম্যান এইড ইন্টারন্যাশনালের সহকারী মহাসচিব সাঈদা সুলতানা বলেন,“সেহলী পারভীন সবসময় মানবতার পাশে থেকেছেন। নারী অধিকার, শিশু নিরাপত্তা ও মানবিক সেবায় তিনি অগ্রগামী ভূমিকা পালন করেন। তার মতো দূরদর্শী ও মানবিক নেত্রীকে সিনিয়র সহ-সভাপতির পদে দেখতে পেয়ে আমরা গর্বিত।”

তিনি আরও বলেন,“নারী সাংবাদিকদের নিরাপত্তা, দক্ষতা ও কর্মপরিবেশ উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। তার নেতৃত্বে সংগঠন আরও সুসংগঠিত ও গতিশীল হবে।”

সেহলী পারভীনের কর্মপরিধি প্রসঙ্গে ফাউন্ডার প্রেসিডেন্ট খান সেলিম রহমান বলেন—“সেহলী পারভীন দেশের নেতৃত্বের উজ্জ্বল উদাহরণ হতে পারেন। সততা, কর্মদক্ষতা এবং ডায়নামিক নেতৃত্বের গুণে তিনি এখন দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাচ্ছেন।”