বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

নিজস্ব প্রতিবেদকঃ তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের সীমা ছাড়িয়ে তাদের নতুন স্মার্টফোন রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি বিশ্ববাজারে উন্মোচন করেছে। বাণিজ্যিকভাবে উৎপাদিত বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি সহ এ ডিভাইসটির মাধ্যমে স্মার্টফোন খাত ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার যুগে প্রবেশ করছে। ব্যাটারি নিয়ে দুশ্চিন্তার ক্ষেত্রে বৈশ্বিক চ্যালেঞ্জকে চিহ্নিত করার মাধ্যমে রিয়েলমি বৈশ্বিক ব্যাটারি টেক পাইওনিয়র হিসেবে নিজের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।
দ্রুত পরিবর্তনশীল এই ডিজিটাল যুগে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে তরুণ স্মার্টফোন ব্যবহারকারীরা প্রায়ই সমস্যায় পড়েন। দীর্ঘ যাত্রা হোক, বা লাইভ কন্টেন্ট স্ট্রিমিং অথবা পাওয়ার ওঠানামার সময়েও কানেক্টেড থাকার ক্ষেত্রে এখন ‘আল্ট্রা-অ্যান্ডুরেন্সের’ চাহিদা ক্রমাগত বাড়ছে। এই ধারণাকে বাস্তবে রূপ দিতে খুব অল্পসময়ের মধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে রিয়েলমি। নতুন এই ফোনটি সপ্তাহব্যাপী পাওয়ার ব্যাকআপ নিশ্চিত করবে, যা ব্যবহারকারীকে ভারী পাওয়ার ব্যাংক বহন করার ঝামেলা থেকে মুক্তি দেবে।
নেক্সট-জেনারেশন সিলিকন-কার্বন অ্যানোড প্রযুক্তি ব্যবহার করে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি তৈরি করা হয়েছে। ফলে, ডিভাইসটি ৯.০৮ মিলিমিটার পাতলা ও মাত্র ২১৯ গ্রাম ওজনের ভেতর রাখা সম্ভব হয়েছে, যা সক্ষমতার পাশাপাশি, আরামদায়ক এর্গোনোমিক্সের চমৎকার ভারসাম্য নিশ্চিত করেছে। দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতার জন্য ডিজাইন করা এই ব্যাটারিটি বিশ্বের প্রথম টিইউভি ফাইভ-স্টার ব্যাটারি সেফটি সার্টিফিকেশন অর্জন করেছে, যা –৩০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চরম পরিস্থিতিতেও কার্যকর থাকে। এছাড়াও, এর ইন্টেলিজেন্ট চার্জিং ম্যানেজমেন্ট টানা আট বছর ব্যবহারের পরও ব্যাটারি হেলথ ৮০ শতাংশের ওপরে থাকার নিশ্চয়তা দেয়।
এই ব্যাটারি সক্ষমতার সাথে পাল্লা দিতে পি৪ পাওয়ার ফোনে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং ও অন্যান্য অ্যাকসেসরিজে চার্জ করতে সক্ষম এমন বিশ্বের দ্রুততম ২৭ ওয়াট রিভার্স চার্জিং ব্যবহার করা হয়েছে। এছাড়াও, এতে ফ্ল্যাগশিপ লেভেলের ডাইমেনসিটি ৭৪০০ আল্ট্রা ফাইভজি চিপসেট, ১৪৪ হার্জ হাইপারগ্লো ৪ডি কার্ভ+ অ্যামোলেড ডিসপ্লে এবং প্রখর সূর্যালোকেও নিখুঁত ভিজ্যুয়াল নিশ্চিতে রেকর্ড-ব্রেকিং ৬,৫০০ নিটস পিক ব্রাইটনেস নিয়ে আসা হয়েছে।
ফ্ল্যাশ অরেঞ্জ ও পাওয়ার সিলভার, এই দুইটি অনন্য রঙে নিয়ে আসা পি৪ পাওয়ার ফাইভজি ডিভাইসটিতে ‘ভিজিবল পাওয়ার’ ডিজাইন ব্যবহার করা হয়েছে, যেখানে ট্রান্সপারেন্ট অংশের মাধ্যমে ইন্টারনাল সার্কিট দেখানো হয়েছে। আইপি৬৯ গ্রেড প্রোটেকশন ও আর্মারশেল ডিউরেবিলিটির সমন্বয়ে ডিভাইসটি বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। স্মার্টফোনের বৈশ্বিক বাজারে প্রযুক্তির ক্ষেত্রে নতুন মানদণ্ড নিয়ে এসেছে ডিভাইসটি।



ফটোগ্রাফারদের অনুপ্রাণিত করে তুলতে একযোগে কাজ করবে রেনো১৫ সিরিজ ফাইভজি অপো ও পাঠশালা

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের ফটোগ্রাফারদের ক্ষমতায়নের লক্ষ্যে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট। এই অংশীদারিত্বের মূল উদ্দেশ্য হলো সৃজনশীল প্ল্যাটফর্ম তৈরি, যেখানে পেশাদার মেন্টরশিপ ও হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দেশজুড়ে ফটোগ্রাফি-প্রেমীদের উৎসাহিত এবং ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের মাধ্যমে ছবি তোলাকে অনুপ্রাণিত করা হবে।
এই অংশীদারিত্বের আওতায় অপো রেনো১৫ সিরিজ ফাইভজির ‘অ্যাকাডেমিক পার্টনার’ হিসেবে কাজ করবে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট। তারা দেশব্যাপী যৌথভাবে ‘এভরি শট টেলস এ স্টোরি’ থিমে একটি উদ্যোগ পরিচালনা করবে। এর মাধ্যমে ফটোগ্রাফারদের মোবাইল ফটোগ্রাফির সাহায্যে গল্প খুঁজে পেতে উৎসাহিত করা হবে; যেন উন্নত স্মার্টফোন ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে প্রতিদিনের সাধারণ মুহূর্তগুলোকেও আকর্ষণীয় ভিজ্যুয়াল গল্পে রূপান্তর করা যায়।
এই অংশীদারিত্বের অংশ হিসেবে অপো ও পাঠশালা দেশজুড়ে একসাথে বিভিন্ন ফটোগ্রাফি ক্যাম্পেইন ও প্রতিযোগিতার আয়োজন করবে। এই উদ্যোগগুলো ফটোগ্রাফিতে উৎসাহীদের তাদের সৃজনশীল প্রতিভা তুলে ধরা, চারপাশের প্রকৃত গল্পগুলো ক্যামেরাবন্দি করা এবং জাতীয় পর্যায়ে স্বীকৃতি লাভের সুযোগ করে দেবে। নির্বাচিত অংশগ্রহণকারী ও বিজয়ীরা পাঠশালার অভিজ্ঞ শিক্ষক ও বিশেষজ্ঞদের কাছ থেকে মেন্টরশিপ, পেশাদার মূল্যায়ন ও সার্টিফিকেট পাবেন।
এছাড়াও, দেশের বিভিন্ন অঞ্চলে নানাধরণের ফটোগ্রাফি ওয়ার্কশপ বা কর্মশালা পরিচালনা করা হবে। এই কর্মশালাগুলো মোবাইল ফটোগ্রাফি কৌশল, ভিজ্যুয়াল স্টোরিটেলিং, কম্পোজিশন, নৈতিক চর্চা ও ক্রিয়েটিভ এক্সপ্রেশনের ওপর গুরুত্বারোপ করবে। কর্মশালাগুলো সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত হবে যেন ব্যাকগ্রাউন্ড ও কমিউনিটি নির্বিশেষে সকল শিক্ষার্থী ও উদীয়মান ফটোগ্রাফাররা এতে সহজেই এতে অংশ নিতে পারেন।
এই অংশীতারিত্বের বিষয়ে অপো বাংলাদেশের একজন মুখপাত্র জানান যে, এই উদ্যোগটি উদ্ভাবন, সৃজনশীলতা ও তরুণদের ক্ষমতায়নের প্রতি অপোর দীর্ঘস্থায়ী অঙ্গীকারের প্রতিফলন। ওই মুখপাত্র বলেন, “অপো রেনো১৫ সিরিজ ফাইভজির মাধ্যমে আমরা মোবাইল ফটোগ্রাফির সীমানাকে আরও প্রসারিত করছি। পাঠশালার সাথে এই অংশীদারিত্ব আমাদের ইমেজিং প্রযুক্তির সাথে অ্যাকাডেমিক এক্সিলেন্সের সমন্বয় ঘটানোর সুযোগ করে দিয়েছে, যা তরুণ নির্মাতাদের প্রতিটি ফ্রেমের মাধ্যমে অর্থবহ গল্প বলতে আরও সক্ষম করে তুলবে।”
পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের প্রতিনিধিরা এই অংশীদারিত্বের বিষয়ে যথেষ্ট উদ্দীপনা প্রকাশ করেছেন। তারা সৃজনশীল শিক্ষার সহজলভ্যতার ওপর গুরুত্বারোপ করে বলেন, “ফটোগ্রাফি মানে কেবল ছবি তোলা নয়; এটি গল্প বলা, নৈতিকতা ও দৃষ্টিভঙ্গিরও বিষয়। এই অংশীদারিত্ব বাংলাদেশের উচ্চাকাঙ্ক্ষী ফটোগ্রাফারদের অপো রেনো১৫ সিরিজ ফাইভজির মতো শক্তিশালী টুল ব্যবহার করার পাশাপাশি, পেশাদার নির্দেশনার মাধ্যমে শেখা ও বিকশিত হওয়ার সুযোগ করে দেবে।”
অপো রেনো১৫ সিরিজ ফাইভজি উন্নত হার্ডওয়্যার ও ইন্টেলিজেন্ট ইমেজিং ফিচারের সমন্বয়ে মোবাইল ফটোগ্রাফিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে। এই ডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরা, যা ডিটেইল সেলফ-পোট্রেট তুলতে সক্ষম। এতে আরও রয়েছে ৩.৫X টেলিফটো ভাইব পোট্রেট, যা বিষয়ের গভীরতা ও ফোকাস নিখুঁতভাবে ফুটিয়ে তোলে; একইসাথে এর এআই পোট্রেট গ্লো, যা ত্বকের স্বাভাবিক টেক্সচার ঠিক রেখে ইন্টেলিজেন্টভাবে স্কিন টোন ও লাইটিং উন্নত করে। এই ফিচারগুলো ব্যবহারকারীদের সাবলীল ও নিখুঁত পোট্রেট ও সিনেমাটিক দৃশ্য ধারণ করতে সহায়তা করে।
বাস্তবমুখী ক্যাম্পেইন ও কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রতিদিনের জীবন, সাংস্কৃতিক বৈচিত্র্য, মানুষের আবেগ ও বাংলাদেশের না বলা গল্পগুলো একত্রিত করতে উৎসাহিত করা হবে। এর ফলে মোবাইল ফটোগ্রাফি হয়ে উঠবে অনুভূতি প্রকাশের এক শক্তিশালী মাধ্যম।
এই অংশীদারিত্ব প্রযুক্তির সাথে সৃজনশীল শিক্ষার সেতুবন্ধন তৈরিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা উদ্ভাবনের মাধ্যমে আত্মপ্রকাশের সুযোগ করে দেওয়ার পাশাপাশি, বাংলাদেশের সৃজনশীল ইকোসিস্টেম জোরদারে অপোর লক্ষ্যকে আরও শক্তিশালী করবে। আগামী দিনগুলোতে অপো বাংলাদেশ ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট যৌথভাবে আসন্ন ক্যাম্পেইন, প্রতিযোগিতা ও কর্মশালার সময়সূচী ঘোষণা করবে।



বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আনুষ্ঠানিকভাবে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি উন্মোচন করা হয়েছে। দেশের অন্যতম দৃষ্টিনন্দন স্মার্টফোন উন্মোচন হিসেবে জায়গা করে নিয়েছে এই আয়োজন। দিগন্তজোড়া আকাশ আর সমুদ্রের বিশালতাকে সাক্ষী রেখে আয়োজিত এই অনুষ্ঠানটি মূলত রেনো১৫ সিরিজ ফাইভজির ১২০x জুম সক্ষমতাকে ফুটিয়ে তুলেছে, যা আরও বিস্তৃত দৃশ্য, গভীর গল্প এবং জীবনকে ধারণ করার এক অনন্য মাধ্যম।
কক্সবাজারে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি উন্মোচনের পেছনে একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল। ১২০ কিলোমিটার দীর্ঘ এই উপকূলরেখা উন্মুক্ততা এবং বিশালতার প্রতীক, যা ডিভাইসটির উন্নত ইমেজিং সক্ষমতার সাথে মিলে যায়। অনুষ্ঠানে দেখানো হয়েছে কীভাবে রেনো১৫ সিরিজ ফাইভজি ব্যবহারকারীদের তাদের চারপাশের পরিবেশ, গভীর আবেগ ও আনন্দময় মুহূর্তগুলোকে আরও বড় পরিসরে ডিজিটাল গল্পে রূপান্তরিত হতে সাহায্য করে।
এই অভিজ্ঞতাকে আরও ছড়িয়ে দিতে অপো বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সাথে একটি সহযোগিতামূলক অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো মানুষকে অপো রেনো১৫ সিরিজ ফাইভজির মাধ্যমে বাংলাদেশকে নতুন করে পরিচিত করাতে উৎসাহিত করা। সমুদ্র সৈকত থেকে পাহাড় এবং ঐতিহাসিক নিদর্শন থেকে শুরু করে শহুরে দৃশ্য, যাই হোক না কেন, অপো চায় ব্যবহারকারীরা একটি বিস্তৃত লেন্সের মাধ্যমে তাদের ভ্রমণকাহিনী শেয়ার করুক।
এই অনুষ্ঠানে শিক্ষা, সৃজনশীলতা, চলচ্চিত্র ও ডিজিটাল সংস্কৃতির প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের এমন চারজন প্রতিভাবান ইনফ্লুয়েন্সার উপস্থিত ছিলেন। আয়োজনে টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক প্রযুক্তির মাধ্যমে সুযোগ ও শিক্ষা প্রসারের ধারণা তুলে ধরেন। ইংরেজি শিক্ষিকা ও কন্টেন্ট ক্রিয়েটর মুনজেরিন শহীদ আত্মবিশ্বাস ও যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন। পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা আদনান আল রাজীব দেখিয়েছেন কীভাবে মোবাইল ডিভাইস এখন পেশাদার মানের গল্প তৈরিতে সহায়তা করছে। অন্যদিকে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও কমেডিয়ান রাফসান সাবাব তরুণ প্রজন্মের সৃজনশীলতার দিকগুলো তুলে ধরেন। রেনো১৫ সিরিজ ফাইভজির মাধ্যমে জীবনের বৈচিত্রপূর্ণ গল্পগুলো আরও বড় পরিসরে প্রকাশের সক্ষমতাকে জোরালো করেছে তাদের উপস্থিতি।
অপো রেনো১৫ সিরিজ ফাইভজির মূল আকর্ষণ হলো এর ক্যামেরা সিস্টেম, যা মূলত ‘লাইভ ওয়াইড’ স্লোগানকে বাস্তবে রূপ দিয়েছে। এতে রয়েছে ‘গোল্ডেন সেলফি অ্যাঙ্গেল’, যা ১০০ ডিগ্রি ফিল্ড অব ভিউসহ ০.৬x আল্ট্রা-ওয়াইড ফ্রন্ট ক্যামেরা দিয়ে পরিচালিত। এটি ছবিতে চেহারাকে স্বাভাবিকভাবে সুন্দর রাখার পাশাপাশি, চারপাশের পরিবেশকে আরও বেশি করে ফ্রেমে ধারণ করে। এর আল্ট্রা-ওয়াইড লেন্স ছবিতে গভীরতা ও প্রাণশক্তি যোগ করে, যা সেলফি ও গ্রুপ শটগুলোকে করে তোলে আরও আকর্ষণীয় এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার উপযোগী।
সেলফির বাইরে অপো রেনো১৫ সিরিজ ফাইভজিতে রয়েছে ৩.৫x টেলিফটো ভাইব পোর্ট্রেট, যা গভীরতা ও সিনেমাটিক ফিচারসহ পোর্ট্রেট তুলতে সক্ষম। পাশাপাশি, এতে এআই পোর্ট্রেট গ্লো ফিচারের মাধ্যমে যেকোনো আলোতে মুখের ডিটেইলস আরও নিখুঁত হয়ে ওঠে। ভিডিও নির্মাতাদের জন্য এতে রয়েছে ৪কে এইচডিআর আল্ট্রা-স্টেডি ভিডিও সুবিধা, যা হাঁটাচলার সময়ও অত্যন্ত স্থিতিশীল এবং প্রাণবন্ত ভিডিও নিশ্চিত করে।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপো রেনো১৫ সিরিজ ফাইভজি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ব্যবহারকারীরা প্রতিটি ফ্রেমে তাদের বিশ্বকে আরও বেশি করে ধারণ করতে পারেন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে এই ডিভাইসের উন্মোচন মূলত আমাদের ‘লাইভ ওয়াইড’ স্লোগানটির প্রতিফলন; যেখানে দেখা যায়, কীভাবে বিস্তৃত ভিউ ও উন্নত ক্যামেরা প্রযুক্তি সাধারণ মুহূর্তগুলোকে অর্থপূর্ণ গল্পে রূপান্তর করতে পারে।”
অপো বাংলাদেশে তাদের নতুন পণ্যের মূল্য ঘোষণা করেছে। অপো রেনো১৫ ফাইভজি (১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি রম) পাওয়া যাচ্ছে অরোরা হোয়াইট ও টোয়াইলাইট ব্লু রঙে, যার দাম ৭৯,৯৯০ টাকা মাত্র। অপো রেনো১৫ এফ ফাইভজি (৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি রম) পাওয়া যাচ্ছে অরোরা ব্লু ও টোয়াইলাইট ব্লু রঙে, যার দাম ৫৪,৯৯০ টাকা মাত্র। এছাড়াও, অপো প্যাড এসই (৬ জিবি + ১২৮ জিবি) পাওয়া যাচ্ছে ৩১,৯৯০ টাকায় এবং অপো প্যাড ৩ (৮ জিবি + ২৫৬ জিবি) এর দাম নির্ধারণ করা হয়েছে ৫৯,৯৯০ টাকা মাত্র।
একইসাথে, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ক্রেতাদের জন্য বিশেষ অফার ঘোষণা করা হয়েছে। অপো রেনো১৫ সিরিজ ফাইভজি কিনলে ক্রেতারা নিশ্চিত উপহার হিসেবে টিডব্লিউএস ইয়ারবাডস এবং ২,০০০ টাকা পর্যন্ত গোজায়ান ট্রাভেল কুপন পাবেন। পাশাপাশি, ক্রেতাদের সুবিধার জন্য ১৪টি নির্ধারিত ব্যাংকের মাধ্যমে ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা অথবা টপপের মাধ্যমে মাত্র ২,৮১৫ টাকা মাসিক কিস্তিতে ফোনটি কেনার সুযোগ থাকছে। এছাড়াও, ১ বছরের ফ্রি স্ক্রিন প্রোটেকশন প্ল্যান, ১ বছরের বর্ধিত ওয়ারেন্টি এবং অপোর নতুন বছরের মেগা লটারি অফারের মাধ্যমে দারুণ সব পুরস্কার জেতার সুযোগ রয়েছে।
কক্সবাজারে এই উন্মোচন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সাথে অংশীদারিত্ব, ইনফ্লুয়েন্সারদের অংশগ্রহণ এবং ইন্ডাস্ট্রির সেরা ক্যামেরা উদ্ভাবনের মাধ্যমে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি ‘লাইভ ওয়াইড’ দর্শনকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে, যেখানে বাংলাদেশের ব্যবহারকারীরা নিজেদের গল্প আরও বড় পরিসরে তুলে ধরতে অনুপ্রাণিত হবেন।



সেগমেন্টের প্রথম ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরাসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু

নিজস্ব প্রতিবেদকঃ অপো রেনো১৫ সিরিজ ফাইভজির পূর্ণাঙ্গ উন্মোচনের আগেই বাংলাদেশের ক্রেতাদের জন্য মোবাইল ইমেজিংয়ের ভবিষ্যৎ অভিজ্ঞতার সুযোগ করে দিচ্ছে অপো। অপো বাংলাদেশ আজ তাদের বহুল প্রতীক্ষিত রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার ঘোষণা করেছে, যা ক্রেতাদের অফিসিয়াল লঞ্চের আগেই রেনো সিরিজের নতুন উদ্ভাবন লুফে নেওয়ার সুযোগ দিচ্ছে।
স্মার্টফোন ফটোগ্রাফি এবং নান্দনিক ডিজাইনের জন্য সুপরিচিত অপো রেনো সিরিজ বরাবরই সৃজনশীলতার সীমানাকে অতিক্রম করে গেছে। রেনো১৫ সিরিজ ফাইভজির মাধ্যমে অপো আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে, যেখানে ইন্টেলিজেন্ট ইমেজিং, উন্নত পোর্ট্রেট আর্ট এবং শক্তিশালী ভিডিও পারফরম্যান্সকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও ডিভাইসের স্পেসিফিকেশন ও ডিজাইন এখনো গোপন রাখা হয়েছে; তবে, এই ফোনের সৃজনশীল সক্ষমতার চারটি প্রধান ইমেজিং উদ্ভাবন সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়েছে অপো।
এর সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরা, যা কেবল মুখ নয়, বরং একটি ফ্রেমের মধ্যে আপনার চারপাশ এবং প্রতিটি মুহূর্তের গল্প নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে সক্ষম। এর বিস্তৃত ফিল্ড অব ভিউ এবং হাই রেজ্যুলেশন কোনো আপস ছাড়াই আরও বেশি মানুষ এবং দৃশ্যকে ফ্রেমের ভেতর জায়গা দিতে সক্ষম। গ্রুপ সেলফি থেকে শুরু করে ভ্রমণের রোমাঞ্চকর মুহূর্ত, সবই এখন হবে আরও জীবন্ত।
এর সাথে রয়েছে ৩.৫এক্স টেলিফটো ভাইব পোর্ট্রেট, যা সাধারণ পোর্ট্রেটকেও শৈল্পিক রূপ দেয়। উন্নত ডেপথ এবং সিনেম্যাটিক ফ্রেমিংয়ের মাধ্যমে এটি এমন সব পোর্ট্রেট ক্যাপচার করে যা দেখতে প্রফেশনাল এবং বেশ নান্দনিক। ফলে ব্যবহারকারীরা যেকোনো সাধারণ মুহূর্তকে অনায়াসে একটি গল্পের মতো করে ফ্রেমবন্দি করতে সক্ষম হবেন।
ফটোগ্রাফিকে আরও নিখুঁত করতে যোগ করা হয়েছে এআই পোর্ট্রেট গ্লো। এটি অপোর একটি ইন্টেলিজেন্ট বিউটি অ্যান্ড লাইটিং অ্যালগরিদম যা স্কিন টোন এবং পারিপার্শ্বিক আলোর মধ্যে ভারসাম্য বজায় রাখে। কৃত্রিমতা ছাড়াই প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলা এর মূল লক্ষ্য। ফলে দিনের প্রখর আলো হোক বা স্বল্প আলো, প্রতিটি পোর্ট্রেট দেখাবে উজ্জ্বল ও প্রাণবন্ত।
ভিডিও নির্মাতাদের জন্য রেনো১৫ সিরিজ ফাইভজি নিয়ে এসেছে ৪কে এইচডিআর আল্ট্রা-স্টেডি ভিডিও। এটি হাই রেজ্যুলেশনের এইচডিআর ভিজ্যুয়ালের সাথে উন্নত স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির সমন্বয়। ফলে ভিডিও করার সময় ফোন নড়াচড়া করলে অথবা, প্রতিকূল আলোতে ভিডিও করলেও ফুটেজ হবে একদম স্পষ্ট ও ঝকঝকে। ট্রাভেল ভ্লগ থেকে শুরু করে ব্যক্তিগত মুহূর্তগুলো এখন থেকে সিনেমার মতো নিখুঁতভাবে ধারণ করা সম্ভব।
অফিসিয়াল লঞ্চের আগে এই সীমিত সময়ের প্রি-অর্ডারে থাকছে বিশেষ সব উপহার। যারা অপো রেনো১৫ সিরিজ ফাইভজি প্রি-অর্ডার করবেন, তারা নিশ্চিত উপহার হিসেবে পাবেন এক জোড়া টিডব্লিউএস ইয়ারবাডস। পাশাপাশি থাকছে ২,০০০ টাকা পর্যন্ত গোজায়ান ট্রাভেল কুপন।
ডিভাইসটি কেনা সহজ করতে অপো ১৪টি নির্ধারিত ব্যাংকের মাধ্যমে ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা দিচ্ছে। এছাড়া, টপপে’র মাধ্যমে মাসিক মাত্র ২,৮১৫ টাকায় ৯ মাসের কিস্তি সুবিধাও রয়েছে এতে।
ক্রেতাদের মানসিক প্রশান্তি নিশ্চিত করতে প্রি-অর্ডারের সাথে থাকছে ১,২৯৯ টাকা মূল্যের ১ বছরের ফ্রি স্ক্রিন প্রোটেকশন প্ল্যান এবং ৭৯৯ টাকা মূল্যের অতিরিক্ত ১ বছরের ওয়ারেন্টি সুবিধা, যা নির্ভরযোগ্যতার প্রতি অপোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
এছাড়াও প্রি-অর্ডারের ক্রেতারা অপোর ‘নিউ ইয়ার মেগা লটারি অফারে’ অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রি-অর্ডারের অভিজ্ঞতা আরও প্রাণবন্ত করতে এই লটারিতে থাকছে অপো এনকো বাডস৩ প্রো, একটি কিনলে একটি ফ্রি (বোগো) অফার, একটি মিলিয়ন টাকা ড্রিম ট্রিপ, অপো ওয়াচ এক্স২ এবং রুম হিটারের মতো আকর্ষণীয় সব পুরস্কার।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “রেনো১৫ সিরিজ ফাইভজির মাধ্যমে আমরা এমন একটি ডিভাইস নিয়ে আসছি যা নান্দনিক উদ্ভাবন এবং ইমেজিং উৎকর্ষের প্রতি অপোর নিরন্তর প্রচেষ্টাকে প্রতিফলিত করে। এই প্রি-অর্ডার আমাদের ব্যবহারকারীদের শুরুতেই এই যাত্রার অংশ হওয়ার সুযোগ করে দিচ্ছে; আগামীতে যা আসছে তার সাথে এখনই তাদের আস্থাশীল অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার সুযোগ করে দিচ্ছে।”
দেশজুড়ে অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার এখন সীমিত সময়ের জন্য উন্মুক্ত। খুব শীঘ্রই একটি অফিসিয়াল আয়োজনের মধ্য দিয়ে এর ডিজাইন, পারফরম্যান্স এবং অন্যান্য উদ্ভাবনগুলো বিস্তারিতভাবে প্রকাশ করা হবে। যারা আগামীর প্রযুক্তি আজই পেতে চান, তাদের জন্য রেনো১৫ সিরিজ ফাইভজি হতে পারে সেরা পছন্দ।



বাংলাদেশে প্রথমবার ‘ড্যান্সিং অরোরা’ডিজাইনে অপো রেনো ১৫ সিরিজ ফাইভজি

নিজস্ব প্রতিবেদকঃ কখনো কখনো প্রকৃতি শব্দের দরজা বন্ধ রেখে, কথা বলে আলোর ভাষায়। আকাশ তখন আর আকাশ থাকে না—হয়ে উঠে এক জীবন্ত সত্তা, নড়ে ওঠে, শ্বাস নেয়, আর মেতে ওঠে অনিন্দ্য সুন্দর নৃত্যে। সেই মোহনীয় অভিজ্ঞতা এবার প্রথমবারের মতো বাংলাদেশে উপভোগ করতে যাচ্ছে প্রযুক্তিপ্রেমীরা। ইন্ডাস্ট্রি-লিডিং ড্যান্সিং অরোরা ডিজাইনে শিগগিরই উন্মোচন হতে যাচ্ছে অপো রেনো ১৫ সিরিজ ফাইভজি।
অরোরা সবসময়ই স্বপ্নদর্শীদের প্রতীক হিসেবে পরিচিত। যারা দূরযাত্রায় বিশ্বাস রাখে, ধৈর্য ধরে অপেক্ষা করতে জানে, তাদের জন্যই ধরা দেয় এই জাদুকরী আলো। ক্ষণস্থায়ী হলেও অবিস্মরণীয়, উজ্জ্বল হলেও কোমল—অরোরা মানুষের ভেতরের সম্ভাবনারই প্রতিচ্ছবি। প্রতিটি মানুষের মধ্যেই লুকিয়ে থাকে এক অদৃশ্য আলো—স্বপ্ন, সৃজনশীলতা এবং জীবনীশক্তির মিলন, যা সঠিক মুহূর্তে জেগে ওঠে। যখন এই অভ্যন্তরীণ আলো জাগ্রত হয়, মানুষ বিকশিত হয়, সীমাবদ্ধতা দূর হয় এবং অগ্রগতি তার ছন্দ খুঁজে পায়।
এই ভাবনাকে কেন্দ্র করেই অপো নিয়ে এসেছে এক নতুন ডিজাইন দর্শন, যা শুধু দেখার জন্য নয়—অনুভব করার জন্য। ড্যান্সিং অরোরা ডিজাইন গতিশীলতা, রূপান্তর ও অন্তর্নিহিত দীপ্তিকে তুলে ধরে। এটি এমন এক নকশা, যা জীবন্ত, পরিবর্তনশীল এবং ব্যবহারকারীর সঙ্গে সাড়া দেয়—ঠিক মানুষের মতোই।
এই ভাবনার কেন্দ্রবিন্দু হলো অপোর অরোরা ডিজাইন। এতে প্রযুক্তির ব্যাপক ব্যবহার থাকলেও আলাদা করে চোখে পড়ে না, বরং শৈল্পিকতায় মিশে থাকে। ইন্ড্রাস্ট্রিতে এই প্রথমবার অরোরার মনোমুগ্ধকর আলোকচ্ছটার এক টেক্সচার ফোনের পেছনের কভারকে প্রাণবন্ত করে তুলেছে। আগে যা ছিল নিশ্চুপ ক্লান্তিকর, তা যেন এখন কথা বলে চোখে চোখ রেখে। অনন্য নির্ভুলতার সঙ্গে কোটি কোটি আল্ট্রা হাই-ডেফিনিশন অপ্পো গ্লো প্যাটার্ন তৈরি করা হয়েছে কভারে। এসব প্যাটার্নের অগণিত সূক্ষ্ম রেখা আর আলোর ছাপ মিলিয়ে তৈরি হয় এক ধরনের গভীরতা। হাত বুলালেই মনে হয় ভেতরে আরেকটা আকাশ লুকিয়ে আছে।
আলোর ছোঁয়ায় রঙেরা যেন জেগে ওঠে বয়ে চলা নীরব স্রোতের মতো, ঢেউ তুলে ধীরে ধীরে রূপ বদলায়। মনে হয়, আকাশের বুকে নেচে ওঠা অরোরার এক ক্ষণিক নৃত্য— মাঝপথে থমকে থাকে সময়ের ফ্রেমে বন্দী হয়ে।
হাতে ফোন নড়লেই আলো-ছায়ার খেলা বদলে যায়। কোণের সামান্য পরিবর্তনেই ফুটে ওঠে ভিন্ন ভিন্ন রূপ—কখনও শান্ত ও স্নিগ্ধ, কখনও সাহসী ও দীপ্তিমান। মানুষের আবেগের মতোই এটি কখনও স্থির থাকে না। প্রতিটি মুহূর্ত আলাদা, আর সেই পরিবর্তনশীলতাই এর শক্তি—ব্যক্তিত্ব ও আত্মপ্রকাশের প্রতিফলন।
এই আকাশছোঁয়া গল্প আরও বিস্তৃত হয়েছে ইন্ডাস্ট্রি-পাইওনিয়ারিং ডাইনামিক হলো ক্যামেরা ডেকো ডিজাইনে। প্রথমবারের মতো ইন্টিগ্রেটেড কোল্ড-কার্ভড গ্লাসের ডেকোরেটিভ ফিল্মে ব্যবহৃত হয়েছে মোজাইক ধাচের আদলে। ভেতরে থাকা ডিপ স্পার্কল লেন্স টেক্সচার মোজাইককে আরও উজ্জ্বল করে তুলেছে, আর প্রান্তে খোদাই করা বর্গাকার রিং আলো প্রতিফলিত করে তৈরি করেছে দৃষ্টিনন্দন গভীরতা।
যা একসময় কেবল কার্যকরী অংশ ছিল, তা এখন শিল্পে রূপ নিয়েছে। ক্যামেরা মডিউল যেন এক নক্ষত্রমালা—রাতের আকাশে অরোরার চারপাশে ঘুরে বেড়ানো আলো। এটি আর নিঃশব্দে কেন্দ্রে বসে থাকে না; বরং প্রবাহিত হয়, দীপ্ত হয় এবং আধুনিক জীবনের ছন্দের সঙ্গে তাল মেলায়।
সব মিলিয়ে এটি শুধু নতুন একটি স্মার্টফোন ডিজাইন নয়—এটি এক আবেগী সংযোগ। আকাশের অরোরা মনে করিয়ে দেয়, দীর্ঘ যাত্রার পরই সৌন্দর্য ধরা দেয়। আর ভেতরের অরোরা মনে করিয়ে দেয়, সেই যাত্রার অর্থ কী। যখন অন্তর্গত আলো ও গতি একত্র হয়, তখনই জন্ম নেয় সৃজনশীলতা; বিশ্বাসের সঙ্গে জীবনীশক্তি মিললে অগ্রগতি নিজেই এগিয়ে আসে।
ইন্ডাস্ট্রি-ফার্স্ট ড্যান্সিং অরোরা ডিজাইন নিয়ে অপো রেনো ১৫ সিরিজ ফাইভজি যখন বাংলাদেশে আসতে চলেছে, তখন এটি শুধু নতুন করে দেখার আহ্বান জানায় না—বাইরের জগৎ ও ভেতরের আলো—দুটোকেই নতুনভাবে অনুভব করার সুযোগ এনে দেয়। নীরবে, আত্মবিশ্বাসের সঙ্গে যে দীপ্তি এগিয়ে চলে—তারই নাম অপো রেনো ১৫ সিরিজ ফাইভজি।



রিয়েলমি সি৮৫-এর অ্যাক্টিভেশন ক্যাম্পেইনে দেখানো হলো নেক্সট-লেভেল ডিউরেবিলিটি ও পাওয়ার

নিজস্ব প্রতিবেদকঃ নতুন নিয়ে আসা রিয়েলমি সি৮৫ সিরিজের অসাধারণ সক্ষমতাকে তুলে ধরতে বিশেষ অ্যাক্টিভেশন ক্যাম্পেইন পরিচালনা করেছে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। গত ০১-১২ ডিসেম্বর পর্যন্ত চলা এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের প্রধান প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্পোরেট স্থানগুলোতে হাজার হাজার ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করা হয়। ব্যবহারকারীদের বাস্তব চাহিদা পূরণে সেগমেন্টের সেরা প্রযুক্তি নিয়ে আসার ক্ষেত্রে রিয়েলমির প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ এ ক্যাম্পেইন।

 

অ্যাক্টিভেশন ক্যাম্পেইনের অংশ হিসেবে রিয়েলমির পক্ষ থেকে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, রাজউক উত্তরা মডেল কলেজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও এনআরএন নিট অ্যান্ড গার্মেন্টস লিমিটেডের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে ডায়নামিক এক্সপেরিয়েন্স জোনের ব্যবস্থা করে রিয়েলমি। এ উদ্যোগের মূল লক্ষ্য ছিল সি৮৫ সিরিজের বিশেষ ফিচার, যেমন আইপি৬৯ প্রো রেটিং ও উদ্ভাবনী রিভার্স চার্জিং সুবিধাসহ সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সম্পর্কে ক্রেতাদের সামনাসামনি সুস্পষ্ট ধারণা প্রদান করা।
এক্সপেরিয়েন্স জোনগুলো রিয়েলমি সি৮৫ সিরিজের সীমাবদ্ধতা বিবেচনা করে ডিজাইন করা হয়। এতে আইপি৬৯ প্রো রেটিংয়ের দৃঢ়তা প্রমাণ করতে সি৮৫ সিরিজের স্মার্টফোনগুলোকে নির্দিষ্ট সময় ধরে পানির ট্যাঙ্কের ভেতর ডুবিয়ে রাখা হয়। যেখানে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারিকে পোর্টেবল পাওয়ার সোর্স হিসেবে দেখানো হয় এবং একইসাথে, এর রিভার্স চার্জিং ফিচারের মাধ্যমে পরিচালিত চার্জিং ব্যবস্থা প্রতিদিনের জীবনে কী ভূমিকা রাখছে তা তুলে ধরা হয়। এসময় অংশগ্রহণকারীরা ডিভাইসটির ডিউরেবিলিটি হাতে-কলমে পরীক্ষা করে দেখার সুযোগ পান।
প্রাণবন্ত এই ক্যাম্পেইনটি কেবল প্রযুক্তি প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; বরং, বিভিন্ন গেমস ও ইন্টারেক্টিভ অ্যাকটিভিটির মাধ্যমে ব্যবহারকারীদের সাথে সখ্যতা গড়ে তোলে ব্র্যান্ডটি। পুরো আয়োজনে অংশগ্রহণকারীদের ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। ক্যাম্পেইনটিতে ৮,৩০০ জনেরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন, যার মধ্যে আকর্ষণীয় উপহার ও পুরস্কার জিতে নেন ১,৬৮০-রও বেশি মানুষ।
শক্তিশালী এই অ্যাক্টিভেশনের মাধ্যমে রিয়েলমি আবারও এর ফ্যানদের সাথে গভীরভাবে সংযোগ স্থাপন করলো। স্মরণীয় ও আনন্দদায়ক কার্যক্রমের মাধ্যমে তাদের যুক্ত করার পাশাপাশি, রিয়েলমি সি৮৫ সিরিজটি চ্যালেঞ্জ মোকাবিলায় যেসমস্ত বাস্তব সমাধান নিয়ে এসেছে তা-ও ভালোভাবে তুলে ধরা হয়। মানসম্পন্ন প্রযুক্তিকে সবার জন্য সহজলভ্য করার ক্ষেত্রে ব্র্যান্ডটির দৃঢ় প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ এই অ্যাক্টিভেশন ক্যাম্পেইন।



দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে প্রথমবারের মতো ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ স্মার্টফোন অপো এ৬-এর (৮ জিবি + ১২৮ জিবি) বিক্রি শুরু করলো অপো। ক্লাস থেকে শুরু করে শেষরাতের পড়াশোনা, ক্যাম্পাসে ঘোরাফেরা, কনটেন্ট তৈরি বা লাগাতার স্ক্রলিং করা যাই হোক না কেন, ডিভাইসটি আপনার সবধরনের উদ্দেশ্য পূরণেই সহায়ক হবে। ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি, ইন্ডাস্ট্রির সেরা আইপি৬৯ প্রোটেকশন ও অপোর আপগ্রেডেড সুপারকুল ভিসি সিস্টেম সহ এই এ৬ ডিভাইসটি জীবনে নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিতেই নিয়ে আসা হয়েছে।
শত ব্যস্ততার মাঝে চার্জ শেষ হয়ে যাওয়ার ক্রমাগত দুশ্চিন্তা থেকে ব্যবহারকারীকে নিশ্চিন্ত রাখতে এ৬-এ সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের দীর্ঘস্থায়ী ব্যাটারি নিয়ে আসা হয়েছে। পাশাপাশি দ্রুত চার্জ হওয়া নিশ্চিত করতে এতে ৪৫ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং নিশ্চিত করা হয়েছে, যেন ডিভাইসটি দ্রুত কাজ করার উপযোগী হতে পারে। ডিভাইসটির রিভার্স ওয়্যারড চার্জিং ছোট ডিভাইস চার্জ করার ক্ষেত্রে আলাদা স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে।
এ৬-এর এই ডিউরেবিলিটিকে আরও সক্ষম করে তুলেছে এর আইপি৬৯ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স। যা ক্যাম্পাসে হঠাৎ বৃষ্টির কবলে পড়া, ছিটে আসা পানি বা ভ্রমণ ও খেলার সময় অনাকাঙ্ক্ষিত পানি পড়ার হাত থেকে ফোনটিকে সুরক্ষিত রাখে। সহনশীলতার এই অনন্য পর্যায় যেকোনো পরিবেশে ব্যবহারকারীকে আত্মবিশ্বাসী রাখে, বাস্তব জীবনের অনেক অজানা আশঙ্কা থেকে ডিভাইসটিকে নিরাপদ রাখে।
ভারি মাল্টিটাস্কিংয়ের সময় ফোনের পারফরম্যান্স ধরে রাখতে অপো এ৬-এ ব্যবহার করা হয়েছে সুপারকুল ভিসি সিস্টেম, যা অনলাইন ক্লাস, নোট, ক্যামেরা, গেমস বা বিনোদনের সময় বারবার স্ক্রিন পরিবর্তন করলেও ডিভাইসের তাপমাত্রা কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখে। একইসাথে, এর স্ন্যাপড্রাগন৬৮৫ প্রসেসর ও অপোর ৬০ মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন ফোনটির দীর্ঘমেয়াদী স্ট্যাবিলিটি ধরে রাখে। ফোনটির গতি না কমিয়ে একে পুরো সেমিস্টার জুড়ে একইরকম কার্যকর ও নিরবচ্ছিন্ন রাখতে সহায়তা করে।
ডিভাইসটির ৬.৭৫ ইঞ্চি ১২০ হার্জ আলট্রা ব্রাইট ডিসপ্লে বাইরের প্রখর সূর্যালোক বা ইনডোরে দীর্ঘ পড়াশোনা, যাই হোক না কেন, দেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে। এর ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার ক্যামেরা ক্যাম্পাস বা ভ্রমণের স্মৃতি ও ছবি নিখুঁত ও ঝকঝকেভাবে ধারণ করে। একইসাথে, এর ৩০০% আলট্রা ভলিউম মোড সহ ডুয়েল স্টেরিও স্পিকার গ্রুপ সেশনে অংশ নেয়া, টিউটোরিয়াল বা আউটডোর গেদারিংয়ের উপযোগী লাউড ও ভাইব্রেন্ট সাউন্ড নিশ্চিত করে। ডিভাইসটির এআই লিঙ্কবুস্ট ৩.০ জনবহুল এলাকাতেও শক্তিশালী কানেক্টিভিটি নিশ্চিত করে; এর এআই গেমবুস্ট ২.০ গেম ব্রেকের সময় রেসপনসিভনেস আরও সমৃদ্ধ করে।
এই উদ্দীপনা আরও বাড়াতে যারা ও’ ফ্যানস ফেস্টিভালের সময় ফোনটি কিনছেন তাদের জন্য ও’ ফ্যানস ফেস্টিভাল লটারি অফারে অংশ নেওয়ার সুযোগ থাকছে। পাশাপাশি, আরও থাকছে মিলিয়ন টাকা ড্রিম ট্রিপ, বাই ওয়ান গেট ওয়ান, অপো এনকো বাডস৩ প্রো, অপো ওয়াচ এক্স২, রুম হিটার সহ সকল অংশগ্রহণকারীর জন্য নিশ্চিত উপহার উইন্টার হুডি। এবার, অপো এ৬ কেবল উদযাপনের উপলক্ষ হয়ে আসেনি; বরং, দেশের তরুণ ব্যবহারকারীদের জন্য অনবদ্য পছন্দ হিসেবে এসেছে।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়ং বলেন, “সকাল থেকে মধ্যরাত পর্যন্ত স্মার্টফোন নিরবচ্ছিন্ন ব্যবহার করে সচল ও এর ওপর নির্ভরশীল থাকতে অপো এ৬ (৮ জিবি + ১২৮ জিবি) নিয়ে আসা হয়েছে। এর সুবিশাল ব্যাটারি, মানসম্পন্ন সুরক্ষা ও দীর্ঘমেয়াদী ফ্লুয়েন্সি দিনভর পারফরম্যান্স একইরকম রাখবে, এমনকি ব্যস্ততম দিনেও আপনাকে নিশ্চিন্ত রাখবে।”
অরোরা গোল্ড ও স্যাফায়ার ব্লু এই দুইটি প্রাণবন্ত রঙে নিয়ে আসা অপো এ৬ (৮ জিবি + ১২৮ জিবি) এখন দেশজুড়ে সকল অনুমোদিত অপো স্টোর ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে মাত্র ২৬,৯৯০ টাকায়। অপো এ৬ ডিভাইস সম্পর্কে আরও বিস্তারিত জানতে অপো বাংলাদেশের ওয়েবসাইট https://www.oppo.com/bd/smartphones/series-a/a6/ অথবা, অপোর অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/OPPOBangladesh  ভিজিট করুন।



ইউনিমাস হোল্ডিংসের সফলতার ১৬ বছর উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃ দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল আবাসন প্রতিষ্ঠান ইউনিমাস হোল্ডিংস লিমিটেড সম্প্রতি তাদের সফলতার ১৬তম বর্ষপূর্তি উদযাপন করেছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। দীর্ঘ ১৬ বছর ধরে প্রতিষ্ঠানটি গ্রাহক ও অংশীদারদের আস্থা অর্জন করে চলেছে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশেষ এই দিনে ইউনিমাস হোল্ডিংস লিমিটেড তাদের সকল নিবেদিত কর্মী, সম্মানিত গ্রাহক, সরবরাহকারী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাদের অব্যাহত সমর্থন ও সহযোগিতা ছাড়া এই দীর্ঘ পথচলা সম্ভব হতো না। গুণগত মান, পেশাদারিত্ব ও উদ্ভাবনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের আবাসন খাতে নিজেদের অবস্থান সুসংহত করেছে।
এ উপলক্ষে ইউনিমাস হোল্ডিংস লিমিটেডের একজন মুখপাত্র বলেন, “আমরা অত্যন্ত উচ্ছ্বসিত যে, ১৬ বছর ধরে আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করে চলেছি। আমাদের লক্ষ্য কেবল ব্যবসায়িক সাফল্য অর্জন নয়, বরং দেশের টেকসই অগ্রগতিতে অবদান রাখা। আগামী দিনেও আমরা উদ্ভাবনী সমাধান নিয়ে এগিয়ে যেতে এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”



শক্তি, সক্ষমতা ও পারফরম্যান্সে প্রতিদিন এগিয়ে রাখতে উন্মোচিত হয়েছে অপো এ৬

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো আজ আনুষ্ঠানিকভাবে অপো এ৬ স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। আজকের দ্রুতগতি-সম্পন্ন ও উচ্চাকাঙ্ক্ষী নতুন প্রজন্মের লাইফস্টাইলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। যারা দীর্ঘস্থায়ী পাওয়ার, সুরক্ষিত ও প্রতিটি মুহূর্তের সাথে তাল মেলাতে পারে এমন পারফরম্যান্স চান, তাদের জন্য অপো এ৬ নিয়ে এসেছে নতুন মানদণ্ড। ও’ ফ্যানস ফেস্টিভাল ২০২৫-এর পূর্ণ উত্তেজনার মধ্যেই সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের আলট্রা-লার্জ ব্যাটারি, আইপি৬৯ আলটিমেট ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিজট্যান্স এবং সারাদিনের স্মুথ পারফরম্যান্সের জন্য সুপারকুল ভিসি সিস্টেম সহ অপো এ৬’র যাত্রা শুরু হলো।
অপো এ৬’র দীর্ঘস্থায়ী পাওয়ারের মূল কেন্দ্র হলো এর সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা ব্যবহারকারীদের অবাধ বিচরণ ও সবসময় কানেক্টেড থাকার নিশ্চয়তা দেয়। দীর্ঘ দিন ও দীর্ঘ রাতের জন্য ডিজাইন করা এই ব্যাটারি বাস্তব-বিশ্বে ব্যবহারের উপযোগী; এটি ২৯.৭৩ ঘন্টা পর্যন্ত একটানা ইউটিউব প্লেব্যাক ও ২৪ ঘন্টারও বেশি সময় ধরে হোয়াটসঅ্যাপ বা ইমো ভয়েস কলের নিশ্চয়তা দেয়। এটি ব্যবহারকারীদের চার্জিং পয়েন্ট খোঁজার পরিবর্তে অভিজ্ঞতা অর্জনের দিকে মনোযোগ দিতে সহায়তা করে। আর সেরা খবর হলো যে, অপো এ৬ দীর্ঘস্থায়িত্বের জন্য বিশেষভাবে তৈরি; ডিভাইসটি পাঁচ বছর স্বাভাবিক ব্যবহারের পরেও এর ব্যাটারি ৮০ শতাংশেরও বেশি সক্ষম থাকবে। অগণিত পরিকল্পনা, ধারণা ও অ্যাডভেঞ্চারের ক্ষেত্রে এটি নির্ভরযোগ্যতা নিশ্চিত করে।
অপো এ৬’র আইপি৬৯ রেটিং এই দীর্ঘস্থায়িত্বের মানকে আরও বাড়িয়ে তোলে, যা এটিকে এই ক্যাটাগরিতে সবচেয়ে স্থিতিস্থাপক ডিভাইসগুলোর মধ্যে একটি করে তুলেছে। এটি উচ্চচাপের পানির জেট, পানিতে ডোবা, গরম পানি বা প্রতিদিনের পানি থেকে ফোনটিকে সুরক্ষিত রাখে। এর ইউনিবডি মিড-ফ্রেম এবং মাইক্রোফোন ও স্পিকারকে সুরক্ষা-প্রদানকারী পানিরোধী ব্রেথেবল মেমব্রেন সহ প্রিসিশন সিল, অপো এ৬-কে দৈনন্দিন জীবনের ১৮ প্রকারের তরল, যেমন চা, কফি, দুধ, সাবান পানি ও এমনকি গরম ঝর্ণার পানি থেকেও সুরক্ষিত রাখতে পারে। সুরক্ষার এই স্তরটির অর্থ হলো অপো এ৬ অপ্রত্যাশিত পরিবেশের জন্য তৈরি, তা আকস্মিক বৃষ্টি হোক বা রান্নাঘরের সিঙ্কে অনিচ্ছাকৃত পানির ছিটা; যা আসলে ও’ ফ্যানস ফেস্টিভালের প্রাণবন্ত উৎসবে মনের শান্তি নিশ্চিত করে।
বাস্তব-বিশ্বের পরিস্থিতিতে স্বাচ্ছন্দ্য ব্যবহার নিশ্চিতে অপো এ৬-এ রয়েছে অপটিমাইজড টাচ চিপ অ্যালগরিদম ও স্প্ল্যাশ টাচ মোড, যা স্ক্রিনে পানি বা হালকা তেল থাকলেও এর স্মুথ অপারেশন নিশ্চিত করে। ডিভাইসটিতে রিভার্স চার্জিং ফিচার রয়েছে, যা ব্যবহারকারীদের প্রয়োজনে অন্যান্য স্মার্টফোন বা ইয়ারবাডে চার্জ দেয়ার সুযোগ করে দেয়। যা অপো এ৬-কে একটি নির্ভরযোগ্য ব্যাকআপ পাওয়ার সোর্সে পরিণত করে। এদিকে, এর অনবদ্য ৩৯০০ বর্গমিলিমিটারের ভ্যাপর চেম্বার দিয়ে সজ্জিত সুপারকুল ভিসি সিস্টেম কার্যকর তাপ নিঃসরণ নিশ্চিত করে; ফলে এটি গেমিং, স্ট্রিমিং বা দ্রুত চার্জিংয়ের সময়ও স্মুথ পারফরম্যান্স বজায় রাখে।
অপো এ৬’র পারফরম্যান্সকে ট্রিনিটি ইঞ্জিন এবং ফুল-ডাইমেনশনাল সিন স্মুথনেস অপটিমাইজেশনের মাধ্যমে আরও উন্নত করা হয়েছে, যা ডিভাইসটিকে অপো ল্যাবের ৬০-মাসের ফ্লুয়েন্সি টেস্ট উত্তীর্ণ করতে সক্ষম করেছে। ডিভাইসটিতে কিউওই এআই স্মার্ট নেটওয়ার্ক সিলেকশনও রয়েছে, যা ভূগর্ভস্থ পার্কিং লট বা ভিড়যুক্ত জায়গার মতো দুর্বল নেটওয়ার্কের ক্ষেত্রেও সর্বোত্তম নেটওয়ার্ক নিশ্চিত করে; শক্তিশালী কল স্থায়িত্ব ও কম গেমিং ল্যাগ নিশ্চিত করে।
অপো এ৬-এ ৫০ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যেখানে এআই ইরেজার ২.০-এর মতো সর্বাধুনিক এআইজিসি (এআই জেনারেটিভ কনটেন্ট) ফিচার ব্যবহার করে ছবির অবাঞ্ছিত বস্তু মুছে ফেলা যায়; এবং এআই ক্ল্যারিটি এনহ্যান্সারের মাধ্যমে ক্রপ করা ছবিগুলোর বিস্তারিত তথ্য পুনরুদ্ধার করা যায়। এর ডুয়েল-ভিউ ভিডিও ফিচার ব্যবহারকারীদের একই সময়ে ফ্রন্ট ও রেয়ার ক্যামেরা, এই দুটি দিয়েই রেকর্ড করতে দেয়, যা কনটেন্ট তৈরিকে আরও আকর্ষণীয় করে তোলে।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপো এ৬ আমাদের এ-সিরিজের যুগান্তকারী সংযোজন, যা নির্ভরযোগ্যতা ও দীর্ঘস্থায়ী পাওয়ার নিশ্চিত করার জন্যই নিয়ে আসা হয়েছে। এর ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও আইপি৬৯ রেটিং ব্যবহারকারীদের সীমাবদ্ধতা পেরিয়ে যাওয়া ও সবসময় কানেক্টেড থাকা নিশ্চিত করে। এই উন্মোচন ও’ ফ্যানস ফেস্টিভালের সত্যিকারের চেতনা ‘পাওয়ার টু গো বিয়ন্ড’-কে প্রতিফলিত করে।”
অপো এ৬ অরোরা গোল্ড ও স্যাফায়ার ব্লু’র মতো অনন্য দুটি রঙে নিয়ে আসা হয়েছে। ডিভাইসটি দুইটি ভেরিয়েন্টে বাজারে এসেছে, অপো এ৬ (৬ জিবি + ১২৮ জিবি) যার দাম মাত্র ২৪,৯৯০ টাকা এবং অপো এ৬ (৮ জিবি+ ১২৮ জিবি) যার দাম মাত্র ২৬,৯৯০ টাকা।
যে সকল ক্রেতা অপো এ৬ প্রি-অর্ডার করছেন, তারা ও’ ফ্যানস ফেস্টিভাল লটারি অফারে অংশগ্রহণের সুযোগ পাবেন। এছাড়াও, মিলিয়ন টাকা ড্রিম ট্রিপ, বাই ওয়ান গেট ওয়ান, অপো এনকো বাডস৩ প্রো, অপো ওয়াচ এক্স২, রুম হিটার বা প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য নিশ্চিত উপহার হিসেবে উইন্টার হুডি সহ নানান আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ রয়েছে।
আগামী ১০ ডিসেম্বর থেকে সারাদেশের সকল অফিসিয়াল অপো স্টোর ও অনুমোদিত ডিলারদের কাছে পাওয়া যাবে অপো এ৬। আরও বিস্তারিত জানতে অপো বাংলাদেশের ওয়েবসাইট https://www.oppo.com/bd/smartphones/series-a/a6/ বা অপোর অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/OPPOBangladesh ভিজিট করুন।



স্বপ্ন ও এগিয়ে যাওয়ার প্রত্যাশা নিয়ে আসছে অপো এ৬

নিজস্ব প্রতিবেদকঃ ও’ ফ্যানস ফেস্টিভালে নিজেদের আসন্ন ফোনটি নিয়ে আসতে যাচ্ছে অপো। নতুন প্রজন্মের কথা বিবেচনা করে এটি নিয়ে আসা হচ্ছে। যারা কৌতুহলি, আশাবাদী ও প্রত্যাশায় ভরপুর জীবনে সামনে এগিয়ে যেতে চায়, তাদের জন্য এই স্মার্টফোনটি নিয়ে আসা হচ্ছে। এই ফোনটি এমন এক প্রজন্মের জন্য, যাদের কৌতূহল নিয়ে ঘুম ভাঙে, প্রতিটি সকালেই যারা নতুন আশায় বাইরে পা রাখে, এবং সামনে পথটা মসৃণ না হলেও থেমে না গিয়ে এগিয়ে চলে।
ডিভাইসটির মূল আকর্ষণ হলো এর রঙ, যা শান্ত সোনালী আবরণের মধ্যে অরোরার মতো। এর ম্যাট ফিনিশিং টেকনিক, লেয়ারড ইউভি ইনার প্যাটার্ন, উন্নত কোটিং প্রসেস ও মাল্টি-লেভেল ইঙ্ক অ্যাপ্লিকেশনের ডিজাইন আলো ধরার সাথে সাথে সূক্ষ্মভাবে পরিবর্তিত হয়। এর স্মুথ ও স্কিন-ফ্রেন্ডলি ফিল তরুণদের ভেতর থেকে আত্মবিশ্বাস জোগায়। ঠিক যেভাবে তরুণ স্বপ্নবাজরা ভিন্ন ভিন্ন মুহূর্তে ভিন্নভাবে জ্বলে ওঠে, খুঁজে দেখে, চেষ্টা করে, ব্যর্থ হয়, আবার বড় হয়।
গভীরতা ও উচ্চাকাঙ্ক্ষার সমন্বয়ে ডিভাইসটির দ্বিতীয় রঙটি নিয়ে আসা হয়েছে। এতে রয়েছে ম্যাট টেক্সচার, যা স্ক্র্যাচের বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করে দীর্ঘসময় টিকে থাকতে সক্ষম; শত প্রতিকূলতার মাঝেও যা নিরবে টিকে থাকে। এটি যেন তাদের সেই মানসিকতা যারা থামে, পর্যবেক্ষণ করে, আলাদা করে ভাবে, তারপর নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যায়।
এই ডিভাইসটি তৈরি হয়েছে সেই তরুণদের ছন্দ অনুযায়ী, যারা সুযোগের অপেক্ষা করে না, তারা সুযোগ তৈরি করে। তাদের সবসময় হয়তো কোনো নির্দিষ্ট পরিকল্পনা থাকে না, কিন্তু লক্ষ্য থাকে। তারা সূর্যাস্তের ছবি তোলে নতুন কল্পনা শুরু করে, বন্ধুদের সাথে হঠাৎ হাঁটতে বের হয়, ক্লাসের মাঝে নোট লিখে রাখে, এবং থেমে না থেকে এগিয়ে চলে। নিজেদের দৃষ্টি আকর্ষণ করার জন্য নয়, বরং তাদের বিকশিত পরিচয়কে পরিপূর্ণ করতে; এটি সূর্যোদয়ের মতো, কিন্তু সম্ভাবনায় পরিপূর্ণ।
উপকরণ ও নির্মাণপ্রক্রিয়া অপোর এই ডিজাইন ভিশনকে বাস্তবে রূপ দিয়েছে। ম্যাট ফিনিশ ঝলক কমিয়ে দেখায় আরামদায়ক, আর ভিতরের স্তরযুক্ত প্যাটার্ন ডিভাইসের বাহ্যিকতায় গভীরতা যোগ করে। একাধিক কোটিং এটিকে দীর্ঘদিন পরিষ্কার ও স্থিতিশীল রাখে। প্রিমিয়াম ফ্রস্টেড-গ্লাস ধরনের স্পর্শ ব্যবহারকারীর হাতে আনে নিশ্চিত ও আরামদায়ক অনুভূতি।
প্রাকৃতিক দর্শনের ওপর ভিত্তি করে এর উপাদান ও কারিগরি দিকগুলো বাছাই করা হয়েছে। যেখানে এর একাধিক আবরণ দীর্ঘস্থায়ী স্বচ্ছতা নিশ্চিত করে। প্রিমিয়াম ফ্রস্টেড গ্লাসের মতো ডিভাইসটি স্বস্তিদায়ক অনুভূতি নিশ্চিত করে। ডিভাইসটি নিয়ে আসার পেছনে মূল কারণ হিসেবে রয়েছে ‘পাওয়ার টু গো বিয়ন্ড’ ধারণা।
ভোরের অভিযান থেকে রাতের নীরব মুহূর্ত, বন্ধুদের সাথে আনন্দ ভাগ করে নেওয়া থেকে শুরু করে দিনশেষের আকস্মিক চিন্তা পর্যন্ত—এই ডিভাইসটি তরুণ ব্যবহারকারীদের জীবনধারার সাথে স্বাভাবিকভাবে অভিযোজিত হতে তৈরি করা হয়েছে। শক্তিশালী ডিজাইন ও নির্ভরযোগ্য পারফরম্যান্স ব্যবহারকারীদের প্রতিটি পদক্ষেপে সঙ্গ দেয়, যা ব্যস্ত ও সক্রিয় দৈনন্দিন অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তোলে।
সকালের অ্যাডভেঞ্চার থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কাজ করা, যাই হোক না কেন, ডিভাইসটি তরুণদের যথার্থ সঙ্গী হতে প্রস্তুত। ও’ ফ্যানস ফেস্টিভালকে সামনে রেখে এই অনবদ্য ডিভাইসটি নিয়ে আসতে যাচ্ছে অপো, যা বিদ্যমান প্রযুক্তিকে ছাড়িয়ে যেতে প্রস্তুত।
বিস্তারিত জানতে অপো বাংলাদেশের ওয়েবসাইট https://www.oppo.com/bd/ বা অপোর অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/OPPOBangladesh ভিজিট করুন।