আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা জেলা সাভার আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তারের সময় পুলিশ সদস্যের ওপরে হামলার ঘটনা ঘটেছে। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে স্থানীয় হাসাপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (০৯ জানুয়ারি) রাত ১১টার দিকে পুলিশের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গোমাইল বাংলাবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার পুলিশ সদস্য হলেন- আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম।
পুলিশ জানায়, রাত ৯টার দিকে এসআই মনিরুল ইসলাম আশুলিয়ার বাংলাবাজার এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামি ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদার কে গ্রেফতার করতে গেলে, আশুলিয়া থানার এস আই মনিরুল ইসলাম উপর হামলা ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় আশুলিয়া নারী ও শিশু হাসাপাতালে নেয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, আমি ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখছি।
আশুলিয়ায় শ্রমিক কলোনীতে অগ্নিকান্ড ; ১৩ কক্ষ ভস্মিভুত
গাজীপুর কালিয়াকৈর উপজেলায় মাদ্রাসার ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীর।
তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ
নিজস্ব প্রতিবেদকঃ মোঃ সোলেমান শেখ, ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানার তাঁতি দলের সদস্য। যিনি বিগত আওয়ামী লীগ আমলে অগণিত হামলা মামলা নির্যাতনের শিকার হয়ে জীবনের সর্বোচ্চ সবকিছু হারিয়ে আবারো বিএনপির পতাকা তলে এসে সামনের সারিতে রাজনীতি করছেন।
তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত কান্না ভেঙে পড়েছেন। বলেছেন, “জাতি হারিয়েছে এক অমূল্য রত্ন আমরা হারিয়েছি আমাদের অভিভাবক, আমাদের মা গণতন্ত্রের মনষকন্যা আপসহীন দেশ ও নেত্রী। আমার প্রিয় নেত্রীর মৃত্যুকে মেনে নিতে পারছি না। তবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ নিয়ে আবারো বিএনপির হাল ধরেছেন দেশ নায়ক তারেক রহমান। তার নেতৃত্বে দেশ যেমন এগিয়ে যাবে, আমরা যারা নিপীড়িত নির্যাতিত কর্মী রয়েছি আমরা একজন অভিভাবক পেয়েছি এবং আগামী দিনে দেশ গঠনে তারেক রহমান সাহেবের পাশে থেকে সর্বোচ্চ দিয়ে রাজনীতির মাঠে থাকবো। সকল দুঃখ বেদনা ভুলে গিয়ে সেই আশা প্রত্যাশায় বিএনপির একজন কর্মী হয়ে সক্রিয়ভাবে মাঠে থাকতে চাই। দল আমাকে কি দিল না দিল সেটা বড় কথা নয়, আমি আমি দলকে কি দিলাম দলের পাশে থাকলাম কিনা সেটা বড় কথা। শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে আগামী রাজনীতিতে পথ চলব ইনশাআল্লাহ।”
বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবক নিহত
ডেস্ক নিউজঃ শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা বিস্ফোরণের ঘটনায় একটি বসতঘর উড়ে গেছে। এ ঘটনায় সোহান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এই বিস্ফোরণ ঘটে। নিহত সোহান একই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে একটি ঘরের দেয়াল ও চালা উড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল এবং পুলিশ সতর্ক অবস্থানে ছিল। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ঘরটি লন্ডভন্ড অবস্থায় দেখতে পান। ঘর থেকে কিছুটা দূরে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত বিষয়গুলো তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
পিরোজপুরে জেলা যুবদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
হাতিবান্ধার গোতামারীতে মাদক কারবারি গুলিবিদ্ধ: রংপুরে চিকিৎসাধীন
জহুরুল হক জনি, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় একজন মাদক চোরাকারবারিকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আহত যুবক হাতীবান্ধা উপজেলার গোতামারী গ্রামের হারুন অর রশিদের ছেলে মোঃ রনি মিয়া (২২)। বর্তমানে রনি মিয়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজিবি সূত্র জানায়, বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ দইখাওয়া বিওপির একটি টহলদল নিয়মিত সীমান্ত টহল চলাকালে হঠাৎ গুলির শব্দ শুনতে পায়। পরে সীমান্ত পিলার নম্বর ৯০২-এর নিকটবর্তী এলাকায় গিয়ে কয়েকজন লোককে দৌড়াদৌড়ি করতে দেখা যায় এবং গুলিবিদ্ধ এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছিল। এ সময় বিজিবি আহত ব্যক্তিকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বিজিবি জানায়, এর আগেও গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছোড়া গুলিতে আহত হন রনি। ওই ঘটনার পর তিনি আত্মগোপনে চলে যান। পরে আইনশৃঙ্খলা বাহিনী তার বাড়িতে গেলে প্রথমে পরিবারের পক্ষ থেকে তার উপস্থিতি অস্বীকার করা হয়।
এ ঘটনায় বিজিবি কর্তৃপক্ষ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করেছে। বিজিবির জানায়, আহত ব্যক্তি রনি ওই সীমান্ত এলাকায় মাদক বহন ও চোরাচালানের সঙ্গে জড়িত হিসেবে পরিচিত।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, বারবার সতর্ক করার পরও সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া অত্যন্ত হতাশাজনক।
তিনি সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান।
কুড়িগ্রামে ১০ বছর ৩ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুরে গ্রেফতার
ভান্ডারিয়ায় চোরাই ল্যাপটপ উদ্ধার-চোর গ্রেপ্তার
নিজস্ব সংবাদদাতা (সুমন মল্লিক): গত ০৪/০১/২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে ভান্ডারিয়া পৌরসভাধীন দারুল কুরআন সালসাবিল মাদ্রাসার অভ্যর্থনা কক্ষ থেকে একটি Acer Aspire ল্যাপটপ চুরি হয়। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে। আজ রাতে অভিযান পরিচালনা করে মোঃ রাব্বি হাওলাদার (২৫), পিতা-রিয়াজ হাওলাদার, সাং-পূর্ব ভান্ডারিয়া ৬ নং ওয়ার্ড, ভান্ডারিয়া পৌরসভা, থানা ভান্ডারিয়া, জেলা পিরোজপুরকে ল্যাপটপ চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়।