লালমনিরহাটে সবজি চাষে কৃষক; বঞ্চিত লাভে মধ্যস্বত্বভোগী
জহুরুল হক জনি, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ দেশজুড়ে কৃষকরা যখন ঘাম ঝরিয়ে উৎপাদন করছেন নানান ধরনের সবজি, তখন বাজারে সেই সবজির দাম আকাশছোঁয়া। কিন্তু চরম বাস্তবতা হলো এর অধিকাংশ লাভ চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে, আর প্রথম স্রোতের নায়ক কৃষক রয়ে যাচ্ছেন প্রান্তে।
লালমনিরহাটের আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন টনকে টন সবজি উৎপাদিত হচ্ছে। ফুলকপি, বাঁধাকপি, লাউ, টমেটো, মরিচ, মুলা, শিমসহ বিভিন্ন মৌসুমী সবজি স্থানীয় কৃষকরা কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। একদিকে পরিবহন খরচ অন্যদিকে পর্যাপ্ত বাজার ব্যবস্থাপনার অভাব সব মিলিয়ে কৃষকরা সবজি তুলেই যেন লোকসানে পড়ছেন। একই সবজি মাঠ থেকে কৃষক বিক্রি করছেন ১০–১২টাকায়, যা ভোক্তার কাছে গিয়ে দাঁড়াচ্ছে ৩০–৪০ টাকা।
এই ব্যবধান কোথায় যাচ্ছে…?
উত্তর একটাইঃ মধ্যস্বত্বভোগীদের হাতে।
কীভাবে লাভ চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের হাতে.?
কৃষকদের কাছ থেকে পাইকাররা কম দামে সবজি কিনে নেন। এরপরে শহরের আড়তে গিয়ে তা বিক্রি হয় দ্বিগুণ বা তিগুণ দামে। এই চক্রে জড়িত থাকে: স্থানীয় দালাল,পরিবহন সিন্ডিকেট, আড়ৎদার ও শহরের খুচরা বিক্রেতারা। ফলে প্রকৃত উৎপাদক কৃষককে তার ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হতে হয়।
কৃষকের কণ্ঠে ক্ষোভ:
আদিতমারী উপজেলার কৃষক রহিম উদ্দিন বলেন, দ্রুত পচনশীল হওয়ায় আমরা লোকসান দিয়ে বিক্রি করতে বাধ্য হচ্ছি। অন্যদিকে হাতীবান্ধার কৃষক ফারুক হোসেন বলেন, মাঠপর্যায়ে কার্যকর তদারকি না থাকায় সিন্ডিকেটের দৌরাত্ম্য বেড়েছে।
পাইকাররা কম দামে সবজি কিনে নেয়,
আর আড়তে বিক্রি করতে গেলে পরিবহন ও শ্রমিক খরচ যোগ হওয়ায় কৃষকের লাভ আরও কমে যায়। সরকার যদি সরাসরি কৃষকের কাছ থেকে কিনতো, আমরা কিছুটা হলেও বাঁচতাম। দালালরা সব খেয়ে ফেলছে।
কৃষি বিশেষজ্ঞদের মত:
কৃষি অর্থনীতিবিদরা বলছেন, সরাসরি কৃষক-ভোক্তা সংযোগ তৈরি না হলে কৃষি ব্যবস্হাপনা কখনোই টেকসই হবে না।
⇨প্রান্তিক কৃষকদের সংগঠন গড়ে তুলে সরাসরি বাজারে প্রবেশের সুযোগ তৈরি করতে হবে।
⇨কৃষিপণ্য সংরক্ষণ ও পরিবহনের জন্য আধুনিক অবকাঠামো গড়ে তুলতে হবে।
করণীয় কী..?
⇨কৃষকের ন্যায্য দামের নিশ্চয়তায় সরকারিভাবে সরাসরি ক্রয় কেন্দ্র চালু করা।
⇨ডিজিটাল কৃষিপণ্য বিপণন ব্যবস্থা গড়ে তোলা।
⇨স্থানীয় প্রশাসন ও কৃষি অফিসের নজরদারি বাড়ানো
⇨কৃষকদের সংগঠিত করে পাইকারি বাজারে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে,
চলতি মৌসুমে জেলায় আলু বাদে প্রায় ৫ হাজার ৩৫০ হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে এ আবাদ আরও বাড়বে।
পাশাপাশি নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদন নিশ্চিত করতে কৃষি বিভাগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
উপসংহার:
“কৃষক বাঁচলে দেশ বাঁচবে”
এই কথা কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়ন করতে হবে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ না হলে দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষকের ভবিষ্যৎ দুটোই বিপন্ন হতে পারে।
পিরোজপুরে নারী ও কন্যার প্রতি প্রযুক্তির জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রেস ব্রিফিং
“মহান বিজয় দিবস ২০২৫” উপলক্ষে লালমনিরহাট জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন
জহুরুল হক জনি, স্টাফ রিপোর্টারঃ ১৬ ডিসেম্বর ২০২৫, মহান বিজয় দিবস উপলক্ষে লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
সকালে জেলার কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে নেতৃত্ব দেন লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। এ সময় তিনি শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম +বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড (অপস্), জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল)
ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, লালমনিরহাট থানা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখাসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এই শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি সম্মান এবং দেশের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির অনুমোদন
সৈয়দ উসামা বিন শিহাব স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নবগঠিত কমিটির আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) রাজধানী ঢাকার মিরপুর-১০ নম্বরে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির শীর্ষ নেতৃবৃন্দ নবগঠিত জেলা কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত এবং দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান।
এসময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সময়ের জনপ্রিয় মানবাধিকার নেতা সেহলী পারভীন; ঢাকা প্রেসক্লাবের সভাপতি আরঙ্গজেব কামাল এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃজগত পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক মো. মাহিদুল হাসান সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক গণ জাগরণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিন; কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মাহাবুব উদ্দিন; শিক্ষাবিষয়ক সম্পাদক ও দৈনিক মাতৃজগতের বার্তা সম্পাদক ওয়ারেছ আহমেদ ভুঁইয়া (তাপস); প্রচার সম্পাদক সৈয়দ উসামা বিন শিহাবসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রধান অতিথি খান সেলিম রহমান।
প্রধান অতিথির বক্তব্য, খান সেলিম রহমান বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি দায়বদ্ধতার প্রতিশ্রুতি। তিনি আরও বলেন, সাংবাদিকতা ন্যায়, সত্য, মানবিকতা এবং সমাজের প্রতি দায়িত্ববোধের নাম। ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির অনুমোদনের মাধ্যমে এখানকার সংবাদকর্মীরা পেশাদারিত্ব, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতার মান আরও উঁচুতে নিয়ে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি জনগণের সমস্যাকে প্রাধান্য দিয়ে সাহসিকতার সঙ্গে সংবাদ তুলে ধরার আহ্বান জানান এবং সাংবাদিকদের উন্নয়ন, সুরক্ষা, প্রশিক্ষণ ও অধিকার রক্ষায় কেন্দ্রীয় কমিটি সবসময় পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানের বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, ডিজিটাল সাংবাদিকতায় প্রশিক্ষণ, তথ্য যাচাই ও অনুসন্ধানী প্রতিবেদনের দক্ষতা বৃদ্ধি, তরুণ সংবাদকর্মীদের পেশাগত দিকনির্দেশনা এবং আইনগত সহায়তার জন্য হেল্প ডেস্ক চালু—এসবকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি কাজ করবে।
তারা জানান, প্রতি মাসে নিয়মিত সেমিনার, ট্রেনিং এর আয়োজন করা হবে।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি (২০২৫–২০২৭)
নবগঠিত কমিটির অনুমোদিত তালিকা
১. সভাপতি
মো. জানে আলম
২. সহ-সভাপতি
২.১ মো. আবুল কালাম ইউসুফ
২.২ মো. মাসেকুর রহমান
৩. সাধারণ সম্পাদক
আবদুল্লা আল সাঈদ
৪. সহ-সাধারণ সম্পাদক
সালমান হোসেন
৫. সাংগঠনিক সম্পাদক
মো. ছালেক আহাম্মেদ তারেক
৬. সহ-সাংগঠনিক সম্পাদক
মো. বকুল মিয়া
৭. অর্থ সম্পাদক
মো. রুবেল মিয়া
৮. সহ-অর্থ সম্পাদক
শারমিন ইসলাম
৯. দপ্তর সম্পাদক
মো. খাদেমুল ইসলাম (জীবন)
১০. প্রচার সম্পাদক
আরিফ চৌধুরী
১১. সাংস্কৃতিক সম্পাদক
এস এম খোকন
১২. মহিলা বিষয়ক সম্পাদক
সানজিদা বেগম
১৩. ধর্ম বিষয়ক সম্পাদক
মাওলানা মাসুদ আযহার
১৪. আইন বিষয়ক সম্পাদক
জাহিদুল মনির
১৫. সমাজকল্যাণ সম্পাদক
স্বপন আহমেদ
১৬. স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
রাবেয়া খাতুন
১৭. তথ্য ও গবেষণা সম্পাদক
মো. সুফল আমিন
১৮. ত্রাণ সম্পাদক
মো. হিরা আলম
১৯. দুর্যোগ ও পরিবেশ সম্পাদক
মো. তোফাজ্জল ইসলাম
২০. জনশক্তি সম্পাদক
মো. সালাউদ্দিন
২১. ক্রীড়া সম্পাদক
সোহাগ মোল্লা শিমুল
২২. কার্যনির্বাহী সদস্য
২২.১ হারুন মিয়া
২২.২ শারমিন জাহান।
নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সত্য সংবাদ প্রকাশের পথে বাধা আসলেও থেমে থাকা যাবে না। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আর সংবাদকর্মীরা জনগণের কণ্ঠস্বর। ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির প্রতিটি সদস্য সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।
কমিটি ব্রাহ্মণবাড়িয়াসহ সব উপজেলার সাংবাদিকদের উন্নয়নে যেসব উদ্যোগ গ্রহণ করবে:
উপজেলা ইউনিটে প্রেসক্লাব কার্যক্রম সম্প্রসারণ, সাংবাদিকদের আইডি কার্ড বিতরণ ও ডাটাবেজ তৈরি, আইনগত সহায়তা ইউনিট চালু, জেলা-ভিত্তিক অনুসন্ধানী প্রতিবেদন উৎসাহনা, জরুরি ঘটনায় র্যাপিড রেসপন্স টিম গঠন, প্রবীণ সাংবাদিকদের সম্মাননা ও কল্যাণ তহবিল চালু, ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ ব্যবস্থা।
এসব উদ্যোগ সাংবাদিক মহলে ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির এই অনুমোদনের মাধ্যমে জেলার সাংবাদিকতা আরও সুসংগঠিত, গতিশীল এবং জনমুখী হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। নতুন নেতৃত্ব জেলার সাংবাদিক সমাজকে আরও এগিয়ে নেবে বলেও তারা আশাবাদী।
কুলাঘাট ওয়াপদা বাজার চেকপোস্ট পরিদর্শনে লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল মতিন
মোঃ জহুরুল হক জনি, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট এলাকার ওয়াপদা বাজার চেকপোস্ট পরিদর্শন করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মতিন। পরিদর্শনকালে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় চেকপোস্টের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন তল্লাশি কার্যক্রম এবং দায়িত্ব পালনের অবস্থা সরেজমিনে ঘুরে দেখেন ওসি।
ওসি আবদুল মতিন বলেন, সারাদেশের মতো লালমনিরহাটেও পুলিশ সর্বোচ্চ তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে। এই জেলা সীমান্তবর্তী হওয়ায় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে আমরা বিশেষভাবে সতর্ক রয়েছি।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে।
পরিদর্শনের সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ওসি আবদুল মতিন। একই সঙ্গে দায়িত্ব পালনে আরও সতর্ক ও পেশাদার হওয়ার নির্দেশনা দেন তিনি। পুলিশের এমন তৎপরতায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা জানান, নিয়মিত তল্লাশি ও নজরদারির ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে।
লালমনিরহাট সদর থানা সূত্রে জানা গেছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের চেকপোস্ট পরিদর্শন ও নজরদারি কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
রংপুরে কারমাইকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদোন্নতি পেলেন ড. মো: আবুল হোসেন মন্ডল
শরীফ ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে লালমনিরহাটে জেলা বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
জহুরুল হক জনি, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ বিএনপি নেতা শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে লালমনিরহাটে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার জেলা বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিশনমোড় বিএনপির অস্থায়ী কার্যালয়ে এসে মিছিলটি শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন সামনে রেখে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালাচ্ছে। শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনা তারই ধারাবাহিকতা। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি আসাদুল হাবিব দুলু।
তিনি বলেন, এই হামলা গণতন্ত্রের ওপর হামলা, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং দাবি করছি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এসব বর্বর হামলার বিচার অবিলম্বে হোক।
প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপি, উপজেলা বিএনপিসহ সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মানবাধিকার সংরক্ষণ ও বাস্তবায়ন আমাদের আমরা অঙ্গীকারবদ্ধ
পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর আয়োজনে একটি রেলি বের হয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব সড়কে মানববন্ধনে মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর পিরোজপুর জেলা শাখার সভাপতি মো: নজরুল ইসলাম বাদশা, সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট বাহাদুর হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন এ্যাডভোকেট রিয়াজুল ইসলাম, এ্যাডভোকেট আরাফাত ইসলাম বাদল, এ্যাডভোকেট শামিম গাজী, বিজন কুমার দাস, মোস্তাফিজুর রহমান।
বক্তারা বলেন, ‘বিভেদ নয় ঐক্য চাই, সংঘাত নয় শান্তি চাই’ এই মূলমন্ত্রে মানবাধিকার প্রতিষ্ঠায় সমাজের প্রতিটি মানুষের অংশগ্রহণ প্রয়োজন। সমাজের প্রতিটি মানুষ তার নিজস্ব অবস্থান থেকে মানবাধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখলে বৈষম্য, সহিংসতা ও অন্যায়ের প্রতিরোধ সম্ভব।
এ উপলক্ষে মানবাধিকার রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক বৈষম্য হ্রাস এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সংগঠনের নেতারা।