Loaris Trojan Remover Crack + License Key [no Virus] [x32-x64] [no Virus] 2025

Poster
🖹 HASH-SUM:
%DHASH%
📅 Updated on: %DDATE%

  • Processor: 1 GHz CPU for bypass
  • RAM: 4 GB recommended
  • Disk space: 64 GB for patching

An intuitive solution that scans your computer to dispatch any threats, offering users various scanning options and a series of tools to recover from malware infections. Running malware scans periodically helps detect any unusual activity on your computer and puts your mind at ease. Mainstream solutions that offer real-time protection can deal with threats as they come, and while this approach has its merits, it’s good to also prompt system-wide scans on a regular basis.

  • Download key generator with export to multiple formats
  • Loaris Trojan Remover Crack for PC Patch Full Ultimate
  • License updater software for easy license transfer between PCs
  • Loaris Trojan Remover Crack + Activator [Stable] 100% Worked .zip
  • Download crack tool with integrated activation automation scripts
  • Loaris Trojan Remover Portable only Clean [Stable] GitHub
  • Crack & patch verified on latest Windows updates
  • Loaris Trojan Remover Crack + Portable [Lifetime] x64 [Full] Premium



Ableton Live 2024 Portable + Serial Key [Latest] (x64) [Patch] Reddit

Poster
🧮 Hash-code:
%DHASH%


📆 %DDATE%

  • Processor: Dual-core for keygens
  • RAM: Enough for patching
  • Disk space: 64 GB required

Ableton Live is used to create and perform music. It contains functions for recording, sequencing, mixing, and arrangement. It presents session and arrangement views for flexible music making. It features a collection of instruments, effects, and audio samples. It includes support for plugins and enhanced automation features. Perfect for producers, DJs, and artists performing live. Well-known for intuitive workflow and immediate response capabilities.

  1. Patch download bypassing server-based license verification
  2. Ableton Live 2024 Cracked Lifetime (x64) [Final] Genuine
  3. Patch tool removing subscription and activation time limits
  4. Ableton Live 2024 Portable tool [Clean] Full 2025
  5. Working product key for Windows/Mac versions
  6. Ableton Live Live 12 Portable Clean [Clean] 2025
  7. Serial generator includes format validation
  8. Ableton Live Live 11 Portable + Activator Lifetime Stable 2024
  9. Product key recovery tool for reactivating software
  10. Ableton Live 2025 Full-Activated 100% Worked Full 2025
  11. Activation key tool supporting multiple license types and editions
  12. Ableton Live 2025 Portable + License Key [Final] Clean 2024 FREE



অগাস্টিন পিউরিফিকেশন কেলেঙ্কারি : দুদকের অভিযোগ, তদন্ত ঘুরল অন্য খাতে—অভিযুক্তদের বদলে অভিযোগকারীই কি লক্ষ্যবস্তু?

# দুদকে অভিযোগ # সমবায়ে তদন্ত # কিন্তু অভিযুক্তদের বদলে অভিযোগকারীই যেন তদন্তের মুখে # পুনঃতদন্ত চেয়ে নতুন আবেদন # উঠছে গুরুতর প্রশ্ন ?

এসএম বদরুল আলমঃ চট্টগ্রামের আলোচিত প্রতিষ্ঠান অগাস্টিন পিউরিফিকেশনকে ঘিরে দুর্নীতির অভিযোগ নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযোগ উঠেছে—দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা গুরুতর অভিযোগের যথাযথ তদন্ত না করে বরং তা ঘুরিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে। এমনকি অভিযোগকারী পক্ষের দাবি, প্রকৃত তদন্তের বদলে এমন এক প্রক্রিয়া শুরু হয়েছে যেখানে অভিযুক্তদের বদলে অভিযোগকারীই হয়ে উঠছেন তদন্তের লক্ষ্যবস্তু। এ ঘটনায় নতুন করে পুনঃতদন্তের দাবি জানিয়ে সমবায় অধিদপ্তরের শীর্ষ পর্যায়ে আবেদন করেছেন অমূল্য লরেন্স পেরেরা, যিনি দীর্ঘদিন ধরে অগাস্টিন পিউরিফিকেশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে আসছেন।

দুদকের অভিযোগ, কিন্তু তদন্তে সমবায় অফিস ! অমূল্য লরেন্স পেরেরার অভিযোগ অনুযায়ী, তিনি অগাস্টিন পিউরিফিকেশন–এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সরাসরি দুদকে দাখিল করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত হওয়ার কথা ছিল। কিন্তু রহস্যজনকভাবে সমবায় অধিদপ্তর থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে একটি পত্র জারি করা হয়, যেখানে দুদকের নির্দেশনার উল্লেখ থাকলেও তদন্তের ধরন ও লক্ষ্য নিয়ে দেখা দেয় বড় ধরনের প্রশ্ন।

অভিযোগকারী বলছেন—
তদন্তের নামে মূল অভিযোগের পরিবর্তে দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড–কে কেন্দ্র করে কার্যক্রম চালানো হচ্ছে, যা মূল অভিযোগের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়।

অভিযোগকারীর বিরুদ্ধে তদন্ত আয়োজন? অমূল্য লরেন্স পেরেরার দাবি, সমবায় অধিদপ্তরের একাধিক কর্মকর্তা—বিশেষ করে বিভাগীয় সমবায় কার্যালয় ঢাকার উপ-নিবন্ধক (বিচার) মো. মিজানুর রহমান, যিনি যাচাই দলের দলনেতা—তদন্ত পরিচালনার ক্ষেত্রে এমন আচরণ করেছেন, যাতে মনে হচ্ছে তদন্তটি অভিযুক্তদের বিরুদ্ধে নয়, বরং অভিযোগকারীর বিরুদ্ধেই পরিচালিত হচ্ছে।

তার অভিযোগ, দুদকের নির্দেশনার প্রকৃত কপি বা অনুমোদনের তথ্য তাকে কখনো দেখানো হয়নি। অথচ তার অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে বলে দাবি করা হচ্ছে।

কোথায় সেই দুদকের নির্দেশনা?
অভিযোগকারী জানতে চেয়েছেন—
দুদক ঠিক কোন তারিখে ও কোন স্মারকে অগাস্টিন পিউরিফিকেশনের বিরুদ্ধে তদন্তের অনুমোদন দিয়েছে? সেই নির্দেশনা কেন অভিযোগকারীকে জানানো হয়নি? কেন দুদককে তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়নি?
এই প্রশ্নগুলোর উত্তর না পেয়ে তিনি সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ও নিবন্ধকের কাছে পুনঃতদন্তের আবেদন করেছেন।

তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ থাকার দাবি: অভিযোগকারীর দাবি,
তার অভিযোগ শুধু মৌখিক নয়—বরং দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড–এর বার্ষিক অডিট প্রতিবেদনে একাধিক অনিয়মের লিখিত প্রমাণ রয়েছে।
তিনি বলেছেন, বিভিন্ন বছরের অডিট রিপোর্টে অনিয়মের তথ্য উল্লেখ আছে, সেইসব প্রতিবেদনের নির্দিষ্ট স্বারক, তারিখ ও পৃষ্ঠাসংখ্যা সংযুক্ত করা হয়েছে, বিষয়টি নিয়ে দেশের অন্তত অর্ধশতাধিক সংবাদপত্রে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। আদালতে হাজিরা দিতে না পারার ঘটনাও বিতর্কে গত ৫ মার্চ ২০২৬ তারিখে উচ্চ আদালতে মামলার কারণে তিনি তদন্ত সংক্রান্ত একটি শুনানিতে উপস্থিত থাকতে পারেননি বলে জানিয়েছেন। তিনি দাবি করেছেন, বিষয়টি আগেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের—মো. শাকিলুজ্জামান ও আমিনুল—অবহিত করেছিলেন। কিন্তু তারপরও বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে।

সরকারের শীর্ষ পর্যায়ে অনুলিপি :
অমূল্য লরেন্স পেরেরা তার আবেদনপত্রের অনুলিপি পাঠিয়েছেন— প্রধানমন্ত্রীর কার্যালয় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দুর্নীতি দমন কমিশন এবং সমবায় অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়।

প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে
ঘটনাটি নিয়ে প্রশাসনিক মহলে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট মহলের প্রশ্ন— দুদকের অভিযোগ থাকলে তদন্ত অন্য খাতে ঘুরল কেন? তদন্তে স্বচ্ছতা না থাকলে কি আসল সত্য চাপা পড়ছে? আর অভিযোগকারীকেই যদি তদন্তের মুখোমুখি হতে হয়, তাহলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে কে?

অনুসন্ধান দাবি বিশেষজ্ঞদের
দুর্নীতি ও সমবায় খাতের বিশ্লেষকদের মতে, এ ধরনের অভিযোগ অত্যন্ত গুরুতর এবং নিরপেক্ষ তদন্ত ছাড়া সত্য উদঘাটন সম্ভব নয়। তাদের মতে, “যদি সত্যিই অডিট রিপোর্টে অনিয়মের প্রমাণ থাকে, তাহলে সেটি দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত হওয়া উচিত। আর তদন্ত প্রক্রিয়াই যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে পুরো ব্যবস্থার ওপর আস্থা নষ্ট হয়।”
এই বিষয়ে সমবায় অধিদপ্তর, তদন্ত দলের সদস্য এবং অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।




যমুনা অয়েলে দ্বৈত নীতি ও ক্ষমতার অপব্যবহার: বরখাস্ত মিল্টন, ধরাছোঁয়ার বাইরে জিএম এইচআর মাসুদুল ইসলাম

এসএম বদরুল আলমঃ ৪ মার্চ “যমুনা অয়েলে দ্বৈতনীতির বিস্ফোরক অভিযোগ, ডাকাতি মামলার আসামিকে বাঁচাতে তৎপর জিএম এইচআর ও ডিপো ইনচার্জ” শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পরপরই নড়েচড়ে বসে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। প্রতিবেদনের ঠিক পরদিন, অর্থাৎ ৫ মার্চ তড়িঘড়ি করে নিজেদের দায় এড়ানোর চেষ্টা হিসেবে আলোচিত কর্মচারী অফিস সহকারী হোসাইন মো. ইসহাক মিল্টনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। মানব সম্পদ বিভাগের মহাব্যবস্থাপক মো. মাসুদুল ইসলাম এবং বাঘাবাড়ি ডিপো ইনচার্জ আবুল ফজল মো. সাদেকিনের সমন্বয়ে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। ইসহাক মিল্টন দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারী হওয়ায় “নো ওয়ার্ক নো পে” নীতির আওতায় মৌখিক নির্দেশেই তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানা যায়।

তবে প্রশ্ন উঠেছে, এক মাস সতের দিন জেল হাজতে থাকার পরও কীভাবে ওই কর্মচারী আবার স্বাভাবিকভাবে চাকরিতে যোগদান করতে পারলেন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এই পুরো ঘটনায় মানব সম্পদ বিভাগের মহাব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট ডিপো ইনচার্জের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। অথচ তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি, এমনকি কোনো ধরনের প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হয়নি। যমুনা অয়েলের অভ্যন্তরীণ সূত্র বলছে, প্রতিষ্ঠানটিতে এ ধরনের ঘটনা নতুন নয়; অতীতেও জেল হাজতে থাকা কর্মচারীর নামে ছুটির আবেদন গ্রহণ ও তা মঞ্জুর করার নজির রয়েছে, যার সঙ্গে জড়িত ছিলেন বর্তমান জিএম এইচআর মাসুদুল ইসলাম।

২০২৩ সালের ২৭ এপ্রিল যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের মানব সম্পদ বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব নেন মো. মাসুদুল ইসলাম। এরপর থেকেই প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রমে তার প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। মার্কেটিং কিংবা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে কোনো ডিগ্রি না থাকা সত্ত্বেও তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। শিক্ষাগত যোগ্যতায় বিকম তৃতীয় শ্রেণি এবং কেবলমাত্র চার্টার্ড অ্যাকাউন্টেন্সির কোর্স সম্পন্ন করলেও তিনি বর্তমানে একসঙ্গে মহাব্যবস্থাপক (মানবসম্পদ), মহাব্যবস্থাপক (বিপণন), কোম্পানি সচিব, বিটুমিন সরবরাহ কমিটির দায়িত্ব এবং অর্থ বিনিয়োগ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এমনকি কিছুদিন তিনি ব্যবস্থাপনা পরিচালকের রুটিন দায়িত্বও পালন করেছেন।

যমুনা অয়েলের প্রধান কার্যালয়ে তার জন্য পৃথক তিনটি চেম্বার রয়েছে এবং কর্মকর্তাদের চেম্বার বণ্টনের দায়িত্বও তার হাতেই। অভিযোগ রয়েছে, সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা কুদরুত-ই-ইলাহির আশীর্বাদেই প্রতিষ্ঠানে নিজের ক্ষমতার ভিত্তি মজবুত করেন তিনি। পরবর্তীতে নতুন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আমির মাসুদ দায়িত্ব গ্রহণের পরও তার ক্ষমতায় কোনো পরিবর্তন আসেনি।

এদিকে ২০১৬ সালে যমুনা অয়েলের একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি মাসুদুল ইসলামের বিরুদ্ধে একাধিক অনিয়মের প্রমাণ পায় এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। কিন্তু সেই সুপারিশ বাস্তবায়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং ২০২৫ সালের ২৭ নভেম্বর তিনি আবারও ব্যবস্থাপনা পরিচালকের রুটিন দায়িত্ব পান এবং ১৭ ডিসেম্বর পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি প্রতিষ্ঠানটির বিতর্কিত কর্মকর্তা শেখ জাহিদ আহমেদকে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করেন বলে অভিযোগ রয়েছে।

প্রতিষ্ঠানটিতে নিয়োগ, পদোন্নতি এবং বদলির ক্ষেত্রেও মাসুদুল ইসলামের একক নিয়ন্ত্রণ রয়েছে বলে অভিযোগ রয়েছে। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ডিজিএম (এইচআর) মোহাম্মদ হাসান ইমামের স্বাক্ষরে তিন সিবিএ নেতাকে সাময়িক বরখাস্ত করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হওয়ার পাশাপাশি একাধিক তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল। কিন্তু এতদিন তাদের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ার অভিযোগ ছিল মাসুদুল ইসলামের বিরুদ্ধে।

বরখাস্ত হওয়া সিবিএ নেতা আবুল হোসেন, যিনি যমুনা অয়েল লেবার ইউনিয়নের সভাপতি এবং নিষিদ্ধ সংগঠন জাতীয় শ্রমিকলীগ বন্দর থানা শাখার সাধারণ সম্পাদক। তার বরাবর পাঠানো চিঠিতে উল্লেখ করা হয় যে, ২১ জুলাই থেকে ৯ আগস্ট ২০২৫ পর্যন্ত তিনি বিশেষাধিকার ছুটি ভোগ করেছেন এবং পরে অনুপস্থিত ছিলেন। অথচ তথ্য অনুযায়ী, কোতোয়ালী থানার জি আর মামলা নম্বর ৪১৫/২০২৫–এ তাকে ২১ জুলাই গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। একই ধরনের ঘটনা ঘটেছে অপর সিবিএ নেতা এয়াকুবের ক্ষেত্রেও।

এখানেই প্রশ্ন উঠেছে—যেদিন তারা গ্রেফতার হলেন, সেদিন থেকেই কীভাবে তাদের ছুটি মঞ্জুর হলো। পুলিশ হেফাজতে থেকে তারা কীভাবে ছুটির আবেদন করলেন—তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, মাসুদুল ইসলাম নিজেই তাদের স্বাক্ষর জাল করে ছুটির আবেদন তৈরি করেন এবং পরে নিজেই তা অনুমোদন দেন।

এদিকে পদোন্নতির ক্ষেত্রেও রাজনৈতিক প্রভাবশালী ও বিতর্কিত কর্মচারীদের সুযোগ দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ২০২৫ সালের ৩১ আগস্ট তার স্বাক্ষরে প্রকাশিত পদোন্নতির তালিকায় কুতুবউদ্দিন হোসেনসহ কয়েকজন বিতর্কিত কর্মচারী পদোন্নতি পান। কুতুবউদ্দিন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আজম নাসিরের আত্মীয় বলে জানা গেছে। এছাড়া সহীদুল আলম, শেখ কামাল, ইকরাম ও মীর আরিফসহ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন কর্মচারীকেও পদোন্নতি দেওয়া হয়।

ফতুল্লা ডিপোতে প্রায় পৌনে চার লাখ লিটার ডিজেল গায়েব হওয়ার ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠন করা হলেও অভিযোগকারীরাই শেষ পর্যন্ত প্রশাসনিক চাপের মুখে পড়েন। ফতুল্লা ডিপোর অফিসার (অপারেশন) ইমরান হোসেন তেল চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পর তাকে ২০২৫ সালের ২৪ নভেম্বর ঢাকা বিভাগীয় বিক্রয় অফিসে বদলি করা হয়।

এর আগে ২০২০ সালে মংলা অয়েল ইনস্টলেশন ডিপোতে প্রায় ২৯ হাজার ৯২৫ লিটার তেলের অস্বাভাবিক ক্ষতির ঘটনা নিয়েও প্রশ্ন উঠেছিল। কিন্তু পাঁচ বছর পেরিয়ে গেলেও সেই ঘটনার কোনো সুরাহা হয়নি। বরং সংশ্লিষ্ট কর্মকর্তাকে ভালো পোস্টিং দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

শুধু প্রশাসনিক নয়, আর্থিক অনিয়মের অভিযোগও রয়েছে মাসুদুল ইসলামের বিরুদ্ধে। শ্রমিক অংশগ্রহণ তহবিলের অর্থ শেয়ারবাজারে ঝুঁকিপূর্ণভাবে বিনিয়োগ করে প্রায় চার কোটি ১৫ লাখ টাকার ক্ষতির ঘটনায় ২০১৬ সালে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে ট্রাস্টি বোর্ডের সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হলেও তা কার্যকর হয়নি।

১৯৯৬ সালের ১৪ অক্টোবর যমুনা অয়েলে চাকরি শুরু করা মাসুদুল ইসলাম চাকরি জীবনে একাধিকবার গাড়ি কেনার ঋণ নিয়েছেন। এমনকি ২০ লাখ টাকার গাড়ি ঋণ নিয়ে গাড়ি না কিনে শেয়ারবাজারে বিনিয়োগ করার অভিযোগও ওঠে। পরে বিষয়টি প্রকাশ্যে এলে তিনি সেই অর্থ ফেরত দেন।

বর্তমানে চট্টগ্রামের হালিশহর এলাকায় তার একটি ফ্ল্যাট, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বাকলিয়া আবাসিক প্রকল্পে দুটি প্লট, একটি ডেইরি ফার্ম এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বিপুল পরিমাণ শেয়ার বিনিয়োগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দীর্ঘ চাকরি জীবনে শত কোটি টাকার সম্পদের মালিক হওয়ায় তার সম্পদের উৎস নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।




পাকিস্তান সিরিজে নতুন ভূমিকায় লিটন দাস

ক্রীড়া ডেস্কঃ দীর্ঘ বিরতির পর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে আবারও দলে ফিরছেন লিটন দাস। তবে এবার ওপেনারের ভূমিকায় তাকে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে।

আসন্ন সিরিজ দিয়ে নতুন ভূমিকায় এই উইকেটকিপার-ব্যাটারকে বাজিয়ে দেখার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট।

বুধবার (১১ মার্চ) মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে লিটন দাসকে মিডল অর্ডার ব্যাটারের ভূমিকায় দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। উল্লেখ্য, লিটনের ওয়ানডে ক্যারিয়ারের পাঁচটি সেঞ্চুরিই এসেছে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে।

এ বিষয়ে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, ওয়ানডে ফরম্যাটে লিটন দাসকে টপ অর্ডার থেকে নামিয়ে মিডল অর্ডারে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মতে, ‘দলের স্বার্থ ব্যক্তিগত স্বার্থের চেয়ে বড়।’

সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) অল স্টার্স একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে লিটনকে ৫ নম্বরে ব্যাট করতে দেখা গেছে। এতে বোঝা যাচ্ছে, তাকে এখন মিডল অর্ডারে ইনিংস গড়ার দায়িত্ব দেওয়া হতে পারে।

সালাহউদ্দিন বলেন, দলের মিডল অর্ডারে এখন একটি বড় শূন্যতা তৈরি হয়েছে, কারণ অভিজ্ঞ দুই ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ ওয়ানডে থেকে অবসর নিয়েছেন। সেই জায়গা পূরণ করতে অভিজ্ঞ কাউকে দরকার, আর তাই লিটনকে সেখানে খেলানোর পরিকল্পনা করা হয়েছে।

সালাহউদ্দিনের মতে, লিটনের মিডল অর্ডারে খেলার অভিজ্ঞতা রয়েছে, বিশেষ করে টেস্ট ক্রিকেটে। তিনি সাধারণত টেস্টে ৫ বা ৬ নম্বরে ব্যাট করেন এবং সেখানে তার রেকর্ডও বেশ ভালো।

গত বছরের জুলাই থেকে লিটন বাংলাদেশের ওয়ানডে পরিকল্পনার বাইরে ছিলেন। এই সময়ে তিনি মাত্র তিনটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন (বিসিএল একদিনের টুর্নামেন্টে), যেখানে তার রান ছিল ১০, ৫৫ এবং ০।

তবে টি–টোয়েন্টি ফরম্যাটে তিনি নিয়মিত খেলেছেন। এই সময়ে ৩০টি স্বীকৃত টি–টোয়েন্টি ম্যাচে তিনি ৬৯৬ রান করেছেন, গড় ২৫.৭৭ এবং স্ট্রাইক রেট ১৩০.৫৮, যার মধ্যে ছিল ৫টি অর্ধশতক।

সালাহউদ্দিন স্মরণ করিয়ে দেন, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে লিটন একবার মিডল অর্ডারে নেমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। তাই বিভিন্ন পজিশনে ব্যাট করার অভিজ্ঞতা তার আছে।

এদিকে পাকিস্তানের ১৫ সদস্যের দল গতকাল রবিবার ঢাকায় পৌঁছেছে। সিরিজের ম্যাচগুলো আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।




এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে ঈদুল ফিতর মানেই শেকড়ে ফেরার উৎসব। বাস আর ট্রেনে থাকে উপচে পড়া মানুষের ভিড়। বছরজুড়ে খালি পড়ে থাকা বাড়িগুলো আবার হাসি-আনন্দে মেতে ওঠে। আর প্রিয়জনের সাথে এই আনন্দ আরও বহুগুণ বেড়ে যায় ঈদের সময়ে তোলা সেলফিতে। তবে সবাই মিলে সেলফি তুলতে গেলে কিছু ঝামেলাও পোহাতে হয়।
সেলফির বিষয়টিই এমন। ছবি তোলার সময় হুট করে ফ্রেমে আরও কিছু প্রিয়মুখ ঢুকে যায়। তাদের বাদ দিয়ে তো আর ছবি তোলা যায় না! সাধারণত ক্যামেরার ১x মোডে ফ্রেম ন্যাচারাল আর ব্যালেন্সড আসে। বিপত্তি বাধে তখন, যখন একই সেলফিতে সবাইকে রাখতে গিয়ে ০.৬x আল্ট্রা-ওয়াইড মোডে ক্যামেরা ম্যানুয়ালি সুইচ করা হয়। এইসময় সব ঠিক থাকলেও ছবির আস্পেক্ট বদলে যায়। এতে সবাই ফ্রেমে আটলেও কোণায় থাকা মানুষটি দেখতে কিছুটা অস্বাভাবিক লাগে।
অন্যদিকে ০.৬x আল্ট্রা-ওয়াইড মোড ব্যবহার করলে ফ্রেমে বেশি জায়গা পাওয়া যায় এবং বেশি মানুষকে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়। তবে অনেক ক্ষেত্রে ছবির কোণায় থাকা মুখ কিছুটা লম্বা বা বিকৃত দেখাতে পারে। ফলে ব্যবহারকারীদের দ্রুত সিদ্ধান্ত নিতে হয়—স্বাভাবিক ফ্রেম রাখবেন নাকি বেশি মানুষকে ফ্রেমে আনবেন।
এই পরিস্থিতিতে এআই অটো জুম ফিচার ব্যবহারকারীদের জন্য একটি স্বয়ংক্রিয় সমাধান হিসেবে কাজ করে। অপোর নতুন এ৬এস প্রো-তে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরায় যুক্ত এই প্রযুক্তি সামনে থাকা মানুষের মুখ শনাক্ত করে ফ্রেম অনুযায়ী জুম লেভেল ঠিক করে। ফ্রেমে একজন বা দুজন থাকলে ক্যামেরা স্বাভাবিকভাবে ১x মোডে থাকে। আর ফ্রেমে মানুষের সংখ্যা বাড়লে এটি স্বয়ংক্রিয়ভাবে ০.৬x আল্ট্রা-ওয়াইড মোডে পরিবর্তিত হয়। পুরো প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন হয় এবং ব্যবহারকারীকে আলাদা করে কোনো সেটিং পরিবর্তন করতে হয় না।
বাংলাদেশের বাস্তব পরিস্থিতিতে এই ফিচার বিশেষভাবে কার্যকর হতে পারে। ঈদের সময় অনেক পরিবার ছোট উঠান, ঘরের ভেতর, বারান্দা বা ছাদে দাঁড়িয়ে ছবি তোলে। এসব জায়গায় পেছনে যাওয়ার মতো পর্যাপ্ত জায়গা থাকে না। ফলে গ্রুপ সেলফি তুলতে গিয়ে সবাইকে ফ্রেমে আনা কঠিন হয়ে পড়ে। এআই অটো জুম প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে ফ্রেম বড় করে এই সমস্যার সমাধান দিতে পারে।
এছাড়া ৫০ মেগাপিক্সেল রেজ্যুলুশনের কারণে আল্ট্রা-ওয়াইড মোডেও ছবির ডিটেইল বজায় থাকে। এতে পোশাকের নকশা, হাতে আঁকা মেহেদি বা আশপাশের পরিবেশ স্পষ্টভাবে ধরা পড়ে। গ্রুপ সেলফিতে পেছনের দৃশ্যও ছবির অংশ হয়ে ওঠে, যা অনেক সময় স্মৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থাকে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, স্মার্টফোন ক্যামেরায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই ধরনের স্বয়ংক্রিয় ফিচার ব্যবহারকারীর অভিজ্ঞতাকে সহজ করে। বিশেষ করে উৎসবের সময় যখন দ্রুত ছবি তুলতে হয়, তখন ম্যানুয়াল সেটিং পরিবর্তনের ঝামেলা কমানো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
ঈদের সময় তোলা ছবিগুলো অনেকের কাছে দীর্ঘদিনের স্মৃতি হয়ে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পাশাপাশি এসব ছবি অনেক সময় পরিবারের ব্যক্তিগত আর্কাইভেও সংরক্ষিত থাকে। এআই অটো জুমের মতো প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য সেই মুহূর্তগুলোকে আরও সহজভাবে এবং সম্পূর্ণভাবে ক্যামেরায় ধারণ করার সুযোগ তৈরি করছে।
এখনকার দিনে গ্রুপ সেলফি ঈদের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এর সাথে জড়িয়ে থাকে পৈতৃক ভিটেমাটি, সাজানো ডাইনিং টেবিল, ছাদের ওপর খোলা আকাশ; আত্মীয়স্বজনদের হাসিখুশি ছবির হাজারো স্মৃতিময় মুহূর্ত। স্মার্টফোনের এই প্রতিযোগিতামূলক বাজারে সবাই যখন হার্ডওয়্যার আর এআই নিয়ে প্রতিযোগিতায় ব্যস্ত, তখন এধরনের কনটেক্সচুয়াল ইন্টেলিজেন্স আমাদের প্রতিদিনের জীবনের বাস্তব ও সাংস্কৃতিক সমস্যার সমাধান নিয়ে এসে আলাদাভাবে নজর কাড়ে।
তাই, এখন একা তোলা ছবি হোক বা পরিবার-পরিজন সবাই সহ গ্রুপ সেলফি, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরার ‘এআই অটো জুম’ ফিচার ঈদের প্রতিটি মুহূর্তকেই করে তুলবে বিশেষ ও আনন্দময়।



যুদ্ধের জেরে তীব্র পানিসংকটের ঝুঁকিতে মধ্যপ্রাচ্য

আন্তর্জাতিক ডেস্কঃ গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তৎক্ষণাৎ পাল্টা হামলা শুরু করে ইরানও। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ব্যাপক হামলা চালাচ্ছে তেহরান। এতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য।

এই যুদ্ধের মধ্যপ্রাচ্যজুড়ে পানিসংকটের তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। কেননা, মরুপ্রধান এই অঞ্চলের টিকে থাকার প্রধান অবলম্বন ডিস্যালাইনেশন প্ল্যান্ট (পানির লবণাক্ততাদূরীকরণ কেন্দ্রগুলো) এখন সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

গত রবিবার বাহরাইনের একটি পানি শোধনগার ইরানি ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মাত্র একদিন আগে ইরান জানিয়েছিল, তাদের কেশম দ্বীপের একটি পানি শোধনগারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

ডিস্যালাইনেশন প্ল্যান্ট কী?

ডিস্যালাইনেশন প্ল্যান্ট মূলত সমুদ্রের লবণাক্ত পানি থেকে লবণ ও দূষণ অপসারণ করে পানযোগ্য পানি তৈরি করে।

এই প্রক্রিয়ায় সাধারণত দুটি প্রযুক্তি ব্যবহার করা হয়— তাপ প্রয়োগ করে পানি বাষ্পে পরিণত করে পরে তরলে রূপান্তর এবং মেমব্রেন প্রযুক্তি, বিশেষ করে ‘রিভার্স অসমোসিস’, যা লবণ ও অন্যান্য উপাদান আলাদা করে।

উপসাগরীয় অঞ্চলের বেশিরভাগ দেশ এই রিভার্স অসমোসিস প্রযুক্তি ব্যবহার করে।

মধ্যপ্রাচ্যে এর গুরুত্ব

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চল প্রাকৃতিকভাবে অত্যন্ত শুষ্ক। বৃষ্টিপাত কম এবং মিঠা পানির উৎস সীমিত। ফলে এই অঞ্চলের দেশগুলো পানির বড় অংশই পায় সমুদ্রের পানি বিশুদ্ধ করে।

আরব সেন্টার ওয়াশিংটন ডিসির তথ্যমতে, বিশ্বে মোট ডিস্যালাইনেশন সক্ষমতার প্রায় ৬০ শতাংশ নিয়ন্ত্রণ করে উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি সদস্য দেশগুলো। বিশ্বের মোট পরিশুদ্ধ সমুদ্রের পানির প্রায় ৪০ শতাংশ এখানেই উৎপাদিত হয়।

দেশভেদে পানির নির্ভরতার হারও অনেক বেশি। যেমন- কুয়েতে সুপেয় পানির প্রায় ৯০ শতাংশ, ওমানে ৮৬ শতাংশ, সৌদি আরবে প্রায় ৭০ শতাংশ ও সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪২ শতাংশ পানি ডিস্যালাইনেশন প্ল্যান্টের ওপর নির্ভরশীল। এসব দেশে চার শতাশিক ডিস্যালাইনেশন প্ল্যান্ট রয়েছে।

হামলার সম্ভাব্য প্রভাব

বিশেষজ্ঞদের মতে, এসব স্থাপনায় হামলা হলে শুধু পানি সরবরাহই নয়, পুরো অর্থনীতি ঝুঁকির মুখে পড়তে পারে।

অতীতে ১৯৯০–৯১ সালের উপসাগরীয় যুদ্ধের সময় ইরাক কুয়েতের বেশিরভাগ ডিস্যালাইনেশন স্থাপনা ধ্বংস করে দেয়, যার ফলে দেশটির পানি সরবরাহে বড় সংকট তৈরি হয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, এসব প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হলে- শহরগুলোর পানির সরবরাহ দ্রুত কমে যেতে পারে, কৃষি ও খাদ্য উৎপাদনে চাপ তৈরি হতে পারে, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে।

সবচেয়ে ঝুঁকিতে কোন দেশ

বিশেষজ্ঞদের মতে, ছোট উপসাগরীয় দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে- যেমন: বাহরাইন, কুয়েত ও কাতার। কারণ এসব দেশের বিকল্প পানি উৎস খুবই সীমিত এবং কৌশলগত পানির মজুতও তুলনামূলক কম।

তবে বড় দেশগুলো কিছুটা প্রস্তুতি রেখেছে। উদাহরণ হিসেবে সংযুক্ত আরব আমিরাত প্রায় ৪৫ দিনের পানির মজুত ধরে রাখার পরিকল্পনা করেছে।

সমাধানের পথ

বিশ্লেষকদের মতে, উপসাগরীয় দেশগুলোকে পানি নিরাপত্তাকে আঞ্চলিক নিরাপত্তা হিসেবে বিবেচনা করতে হবে।

সম্ভাব্য পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে- যৌথ আঞ্চলিক পানির মজুত গড়ে তোলা, সমন্বিত ডিস্যালাইনেশন নেটওয়ার্ক তৈরি ও নবায়নযোগ্য জ্বালানিচালিত ছোট প্ল্যান্ট বাড়ানো।

বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ আরও বিস্তৃত ও দীর্ঘ হলে এবং জ্বালানি ও বেসামরিক অবকাঠামোর মতো পানির স্থাপনাও লক্ষ্যবস্তুতে পরিণত হলে মধ্যপ্রাচ্যের অনেক দেশে মানবিক এই সংকট তৈরির আশঙ্কা রয়েছে। সূত্র: আল-জাজিরা




ভিন্ন রূপে জায়েদ খান, আলোচনায় ‘আমেরিকান ড্রিম’

বিনোদন ডেস্কঃ ঢাকাই সিনেমার পরিচিত মুখ জায়েদ খান বেশ কয়েক মাস ধরেই নিউ ইয়র্কে অবস্থান করছেন। গেল সপ্তাহে হঠাৎ করেই অন্তর্জালে একটি ছবি ভাইরাল হয় তার। যেখানে এই চিত্রনায়ককে নিউ ইয়র্কের রাস্তায় শ্রমিকের কাজ করতে দেখা যায়!

বিষয়টি নিয়ে যখন বেশ আলোচনা, ঠিক তখনই নিজের ফেসবুকে জায়েদ খান তার নতুন একটি কন্টেন্ট-এর পোস্টার প্রকাশ করেন। এর পরই ভাইরাল সেই ছবি নিয়ে খটকা দূর হতে থাকে অনেকের। শুক্রবার সন্ধ্যার পরই নিউ ইয়র্কভিত্তিক ঠিকানা খোলাসা করে সব। ঠিকানা তাদের পেজে আড়াই মিনিটের কন্টেন্ট পোস্ট করে জানায়, মূলত এটি একটি শর্টফিল্ম। যার নাম ‘আমেরিকান ড্রিম’। আর এটি নির্মাণ করেছেন সংগীতশিল্পী জন কবির।

এ বিষয়ে ঠিকানা জানায়, ৩৭ বছর ধরে ‘ঠিকানা’ প্রবাসে বাংলাদেশের নাম, ভাষা ও সংস্কৃতিকে গর্বের সাথে তুলে ধরছে। এবার সেই গল্প বলার আরেকটি নতুন মাধ্যম, ঠিকানার প্রথম অরিজিনাল শর্টফিল্ম ‘আমেরিকান ড্রিম’, অভিনয়ে জায়েদ খান।

শর্টফিল্মটি নিয়ে ঠিকানা থেকে জানানো হয়, প্রবাসীদের জীবনে ‘আমেরিকান ড্রিম’ শুধু স্বপ্ন নয়, তার পেছনে থাকে সংগ্রাম, ত্যাগ এবং অনেক অদেখা বাস্তবতা। ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’ প্রথম পর্বে আমরা সেই যাত্রার একটি ছোট ঝলক তুলে ধরার চেষ্টা করেছি।

মাত্র আড়াই মিনিটে জায়েদ খানের অভিনয়, অভিব্যক্তি সাড়া পাচ্ছে সর্বত্র। যারাই দেখছেন, বলছেন- জায়েদকে এভাবে এর আগে কেউ কখনো তুলে ধরেনি। নেটিজেনদের অনেকেই জায়েদ খানের এই নতুন কাজের প্রশংসা করেছেন।




ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী সামরিক অভিযান দ্বিতীয় সপ্তাহে গড়ালে এর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে খোদ আমেরিকা। গত সপ্তাহান্ত জুড়ে নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস এবং শিকাগোসহ অন্তত ৫০টি প্রধান শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এই যুদ্ধের অবসান দাবি করেছেন।  

বিক্ষোভকারীরা ‘ইরান থেকে হাত সরাও’ এবং ‘মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধ নয়’ সম্বলিত প্ল্যাকার্ড হাতে ট্রাম্প প্রশাসনের যুদ্ধবাজ নীতির তীব্র নিন্দা জানান। নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত ইউনিয়ন স্কয়ারে সমবেত কয়েকশ বিক্ষোভকারী স্লোগান দেন যে, বর্তমান বিশ্বে সবচেয়ে বড় হুমকি হলো ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন প্রশাসন। তারা দাবি করেন, জনগণের ট্যাক্সের টাকা যুদ্ধের পেছনে ব্যয় না করে জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হোক।

নিউইয়র্কে বিক্ষোভ অংশ নেওয়া মায়া নামের এক আন্দোলনকারী সিনহুয়াকে বলেন, এটি একটি অন্যায় যুদ্ধ এবং মূলত অন্য একটি দেশের ভূখণ্ড দখল ও সম্পদ লুটপাটের উদ্দেশ্যে এই ‘রেজিম চেঞ্জ’ বা সরকার পরিবর্তনের চক্রান্ত করা হচ্ছে। তিনি অভিযোগ করেন যে, যখন আমেরিকার সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে, তখন এই যুদ্ধের পেছনে প্রতিদিন প্রায় ১০০ কোটি ডলার ব্যয় করা হচ্ছে।

এই বিপুল পরিমাণ অর্থ জনস্বাস্থ্য, শিশু যত্ন এবং গণপরিবহনের উন্নয়নে ব্যয় করা উচিত বলে তিনি মনে করেন। অন্য এক বিক্ষোভকারী ম্যাগি মোরালেস বলেন, এই যুদ্ধ কেবল প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত স্বার্থ রক্ষা করছে, যা পুরো দেশকে আরও বেশি বিপদের মুখে ঠেলে দিচ্ছে। অতীতের ভুল থেকে শিক্ষা না নিয়ে অন্য দেশে হামলা চালানো অত্যন্ত ন্যাক্কারজনক বলে তিনি মন্তব্য করেন।

গত সপ্তাহে ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলার প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ শুরু করে, যার ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। নিউইয়র্কের ব্রঙ্কস থেকে আসা আন্দ্রে ইস্টন তার বক্তৃতায় বলেন যে, বর্তমান রাজনৈতিক ব্যবস্থা এই রক্তপাত বন্ধে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় পক্ষই কংগ্রেসে ‘ওয়ার পাওয়ার্স রেজোলিউশন’ পাস করতে ব্যর্থ হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি মনে করেন, কেবল বিশ্বের শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধই এই যুদ্ধ মেশিনকে থামাতে পারে। বক্তারা হোয়াইট হাউসের এই সামরিক পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যকে এক অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার শামিল বলে অভিহিত করেছেন।

একই চিত্র দেখা গেছে লস অ্যাঞ্জেলেসেও, যেখানে সিটি হলের সামনে কয়েকশ মানুষ ইরানের জাতীয় পতাকা হাতে নিয়ে সমবেত হন। সেখানে বিক্ষোভকারীরা ‘ইরানে বোমাবর্ষণ একটি অপরাধ’ বলে চিৎকার করতে থাকেন।

পরিচয় গোপন রাখার শর্তে লস অ্যাঞ্জেলেসের এক বিক্ষোভকারী বলেন, এই যুদ্ধ মূলত ‘এপস্টাইন ফাইল’ থেকে মানুষের দৃষ্টি সরাতেই শুরু করা হয়েছে এবং এতে অকারণে অগণিত বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছেন। তিনি বিশ্ববাসীকে এই অন্তহীন যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। আমেরিকার উপকূল থেকে উপকূলে ছড়িয়ে পড়া এই গণবিক্ষোভ প্রমাণ করে যে, সাধারণ মার্কিন নাগরিকরা তাদের সরকারের যুদ্ধংদেহী অবস্থানকে মেনে নিতে পারছেন না এবং অবিলম্বে শান্তি প্রতিষ্ঠার দাবি জানাচ্ছেন।

সূত্র: জিনহুয়া




ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দেওয়ার’ পরামর্শ কমল হাসানের

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাশিয়ান তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রবীণ অভিনেতা ও রাজনীতিবিদ কমল হাসান। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলেছেন, অন্য দেশের জ্বালানি নীতিতে হস্তক্ষেপ না করে নিজের কাজে মনোযোগ দেওয়া উচিত।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কমল হাসান ভারতের সার্বভৌম সিদ্ধান্তের পক্ষে অবস্থান নেন। তিনি বলেন, আমরা ভারতের জনগণ একটি স্বাধীন ও সার্বভৌম দেশের নাগরিক। দূরবর্তী বিদেশি শক্তির কাছ থেকে নির্দেশ নেওয়ার সময় অনেক আগেই শেষ হয়েছে।

তিনি আরও বলেন, সার্বভৌম দেশগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাই টেকসই বিশ্বশান্তির ভিত্তি। পোস্টের শেষে যুক্তরাষ্ট্র ও তার জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি। বার্তাটিতে তিনি নিজেকে একজন গর্বিত ভারতীয় নাগরিক এবং তার দল মক্কাল নিধি মায়ামের প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করেন।

এদিকে পশ্চিম এশিয়ার চলমান উত্তেজনার মধ্যে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ভারতকে সমুদ্রে থাকা রাশিয়ান অপরিশোধিত তেল কেনার অনুমতি দিয়েছে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ৫ মার্চের আগে জাহাজে তোলা তেল ভারতীয় পরিশোধনাগারগুলো কিনতে পারবে।

মার্কিন ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, এই অনুমতি ৩০ দিনের জন্য কার্যকর থাকবে এবং এর মেয়াদ শেষ হবে ৪ এপ্রিল। এর উদ্দেশ্য সমুদ্রে আটকে থাকা তেল দ্রুত বাজারে সরবরাহ করা।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, বৈশ্বিক জাহাজ চলাচলের রুটে উত্তেজনার কারণে স্বল্পমেয়াদে সরবরাহ বিঘ্ন কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ভারত ইতোমধ্যে রাশিয়ার তেল আমদানি কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের অনুরোধ আংশিকভাবে মেনে নিয়েছে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানি বাড়ানোর পরিকল্পনাও করছে।

মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইটও একই বক্তব্য দিয়ে বলেন, দক্ষিণ এশিয়ার কাছাকাছি অবস্থান করা জাহাজে থাকা রাশিয়ান তেল দ্রুত পরিশোধন করে বাজারে ছাড়ার সুযোগ দিতে ভারতকে এই অনুমতি দেওয়া হয়েছে।