মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড

ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নির্বিঘ্ন রাখতে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে দেশের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সমুদ্র ও নদ-নদীতে টহল, জেলেদের সচেতন করা এবং নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ইলিশ সংরক্ষণে কাজ করছে সংস্থাটি।

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে শুরু হয়েছে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময়ে ইলিশের প্রজননক্ষেত্র সংরক্ষণ এবং নিষেধাজ্ঞা কার্যকর করতে বাংলাদেশ কোস্ট গার্ডের চারটি জোনের আওতাধীন বিভিন্ন স্টেশন ও আউটপোস্ট থেকে নদ-নদী, উপকূলীয় এলাকা ও সমুদ্রসীমায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

তবে, নিষেধাজ্ঞার এ সময়ে জেলেদের জীবনযাত্রা নির্বাহের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৩৮ জেলার ১৬৮টি উপজেলার মোট ৬ লাখ ৪৬ হাজার ২৯০টি জেলে পরিবারের জন্য প্রতি ২৫ কেজি হারে চাল বরাদ্দ দেওয়া হচ্ছে। তার মধ্যে- ঢাকা বিভাগে ৬৫ হাজার ৭১৭ জন, বরিশাল বিভাগে ৩ লাখ ৫৮ হাজার ৫১৬ জন,  চট্টগ্রাম বিভাগে ১ লাখ ৫৯ হাজার ৫৯৫ জন, ময়মনসিংহ বিভাগে ৮ হাজার ১৬৩ জন, খুলনা বিভাগে ১৮ হাজার ৭৬২ জন, রাজশাহী বিভাগে ১৯ হাজার ৪১১ জন এবং রংপুর বিভাগে ১৬ হাজার ১২৬ জন।

কোস্ট গার্ড সূত্র জানায়, সংস্থাটির আওতাধীন ১৬টি জেলার ৫৪টি উপজেলায় মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত ও বিশেষ টহল এবং সন্দেহজনক নৌযান ও মাছ ধরার বোটে তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ করে চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাটের শরণখোলা ও বগী, চট্টগ্রামের বহির্নোঙর এলাকা এবং লক্ষ্মীপুরের রায়পুর ও কমলনগরে তুলনামূলক বেশি অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযানে জাল, মাছ ও নৌকা জব্দ

নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চালিয়ে এ পর্যন্ত ৮৩ লাখ ৩০ হাজার ৯০০ মিটার জাল, ১৫৫ কেজি ইলিশ মাছ ও ১৪টি নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। এসব ঘটনায় জড়িত ২৪ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে জব্দ করা জাল বিনষ্ট করা হয়েছে। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ এবং নৌকাগুলো সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে পার্শ্ববর্তী দেশের মাছ ধরার ট্রলার যাতে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ আহরণ করতে না পারে, সেজন্য টহলরত জাহাজগুলোকে সতর্ক অবস্থানে রেখে দায়িত্ব পালন করা হচ্ছে।

দুর্গম এলাকায় অবৈধ মাছ শিকার ঠেকানো বড় চ্যালেঞ্জ

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে দুর্গম নদ-নদী ও উপকূলীয় এলাকায় রাতের আঁধারে গোপনে মাছ ধরা এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে কোস্ট গার্ড।

সংস্থাটি জানিয়েছে, এ চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়মিত টহল, বিশেষ অভিযান, গোয়েন্দা নজরদারি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার জোরদার করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

জেলেদের সচেতন করতে মাইকিং ও লিফলেট বিতরণ

শুধু অভিযান পরিচালনা নয়, মা ইলিশ সংরক্ষণে জেলেদের সচেতন করার ওপরও গুরুত্ব দিচ্ছে কোস্ট গার্ড। এ লক্ষ্যে বিভিন্ন এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হচ্ছে।

নিষেধাজ্ঞার সময়ে মাছ ধরা থেকে বিরত থাকলে ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে বলে জেলেদের বোঝানো হচ্ছে। এর ফলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে এবং জেলেরাও বেশি পরিমাণে ইলিশ আহরণের সুযোগ পাবেন।

সংশ্লিষ্টদের মতে, ইলিশের প্রজনন মৌসুমে মাছ আহরণ বন্ধ রাখা এবং প্রজননক্ষেত্র সুরক্ষিত রাখা এ মাছের উৎপাদন ও প্রাপ্যতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই নিষেধাজ্ঞার সময় সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি অবৈধ মাছ শিকারের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো প্রয়োজন।

নিষেধাজ্ঞা লঙ্ঘন বা এ-সংক্রান্ত যেকোনো অনিয়মের তথ্য জানাতে বাংলাদেশ কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করার আহ্বান জানানো হয়েছে।

মা ইলিশ সংরক্ষণে চলমান এ অভিযানের সফলতা নির্ভর করছে আইন প্রয়োগের পাশাপাশি জেলে, মৎস্য ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতার ওপর। প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধ রাখা গেলে ভবিষ্যতে এ মাছের উৎপাদন ও প্রাপ্যতা বৃদ্ধির পথ আরও সুগম হবে।

এ বিষয়ে ভোলার চরফ্যাশনের জেলে বুরহান উদ্দিন বলেন, ইলিশের উৎপাদন ও বংশবিস্তার বৃদ্ধির লক্ষ্যে সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞার ফলে ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন হবে। এতে জেলেরাই দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি উপকৃত হবেন। এ সময়ে জেলেদের জীবনযাত্রায় যেন কষ্ট না হয়, সেজন্য সরকার খাদ্যসহায়তাও প্রদান করছে। নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় ও জনকল্যাণমূলক উদ্যোগ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ২২ দিনের যে নিষেধাজ্ঞা দিয়েছে, তা অত্যন্ত ফলপ্রসূ উদ্যোগ। তবে ইলিশের প্রজনন সুরক্ষা আরও কার্যকর করতে নিষেধাজ্ঞার মেয়াদ ২২ দিন থেকে বাড়িয়ে এক মাস করা প্রয়োজন। কারণ, নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পরও ডিমওয়ালা ইলিশ জেলেদের জালে ধরা পড়তে দেখা যায়।

তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ডের ভূমিকা প্রশংসনীয়। নিষেধাজ্ঞা চলাকালে একশ্রেণির অসাধু জেলে আইন অমান্য করে ইলিশ শিকারে নামেন। এ সময়ে কোস্ট গার্ডের নিয়মিত টহল ও অভিযান অবৈধভাবে ইলিশ আহরণ বন্ধ এবং মা ইলিশের সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞা বাস্তবায়নে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ আহরণ বন্ধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি জেলেদের সচেতন করা হচ্ছে।

তিনি বলেন, ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি রক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। সবাই মিলে নিষেধাজ্ঞা মেনে চলি এবং মা ইলিশ রক্ষার মাধ্যমে সুনীল অর্থনীতিকে গতিশীল রাখতে সহায়তা করি।




চট্টগ্রাম কাস্টম হাউসে পণ্য ছাড় নিয়ে ভোগান্তির অভিযোগ, আলোচনায় দুই কর্মকর্তা

বিশেষ প্রতিবেদকঃ চট্টগ্রাম কাস্টম হাউসে পণ্য খালাসের প্রক্রিয়া নিয়ে নতুন করে অনিয়ম ও হয়রানির অভিযোগ উঠেছে। সহকারী কমিশনার (এসি) ওমর কাউসার এবং রাজস্ব কর্মকর্তা সুমন কান্তি বিশ্বাসের বিরুদ্ধে পণ্য ছাড়ে অযথা দেরি, ফাইল আটকে রাখা এবং অনৈতিকভাবে টাকা আদায়ের চাপ তৈরির অভিযোগ করেছেন কয়েকজন ব্যবসায়ী প্রতিনিধি ও সিএন্ডএফ কর্মচারী। তাঁদের দাবি, বিভিন্ন অজুহাতে পণ্য ছাড়ের কাজ দীর্ঘায়িত করায় ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

ভুক্তভোগীদের অভিযোগ, চট্টগ্রাম বন্দরের পিসিটিসহ পাঁচটি আনস্টাফিং গেটকে কেন্দ্র করে নিয়মিত অর্থ আদায়ের একটি ব্যবস্থা চালু রয়েছে। তাঁদের দাবি, প্রতিটি গেট থেকে সপ্তাহে দেড় লাখ টাকা করে নেওয়া হয়। এভাবে অর্থ আদায়ের অভিযোগ সত্য হলে তা সরকারি রাজস্ব ব্যবস্থাপনা ও পণ্য খালাসের স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে।

অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, বাণিজ্যিক পণ্য ছাড় করাতে গিয়ে সিএন্ডএফ কর্মচারীদের বিভিন্ন পর্যায়ে বাধার মুখে পড়তে হয়। পণ্য খালাসের জন্য সহকারী কমিশনার ওমর কাউসারের অনুমতি প্রয়োজন বলে জানিয়ে তাঁদের তাঁর কার্যালয়ে পাঠানো হয় বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট গেটের দায়িত্বে থাকা কর্মকর্তারা পণ্য পরীক্ষা করার পরও আবার পরীক্ষা করার কথা বলে ছাড়পত্র দিতে দেরি করা হয় বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। তাঁদের অভিযোগ, এভাবে একই পণ্য নিয়ে বারবার যাচাইয়ের কথা বলায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

সিএন্ডএফ কর্মচারীদের অভিযোগ, কোনো দিন পণ্য পরীক্ষা না করে পরদিন আসতে বলা হয়, আবার কোনো ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রক্রিয়া সম্পন্ন থাকার পরও ফাইল আটকে রাখা হয়। এতে পণ্য খালাসের নির্ধারিত সময় পেরিয়ে যায়। বন্দরে পণ্য পড়ে থাকলে ডেমারেজসহ বিভিন্ন ধরনের অতিরিক্ত খরচ গুনতে হয় ব্যবসায়ীদের। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় ব্যবসায়িক ক্ষতির আশঙ্কাও বাড়ে। অভিযোগকারীদের দাবি, এই আর্থিক চাপের কারণে কিছু ব্যবসায়ী ও তাঁদের প্রতিনিধিরা বাধ্য হয়ে অনৈতিক অর্থের দাবি মেনে নেওয়ার পরিস্থিতিতে পড়েন।

এমবিবি আনস্টাফিং গেটের দায়িত্বে থাকা রাজস্ব কর্মকর্তা সুমন কান্তি বিশ্বাসের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাঁদের দাবি, তিনি নিয়মিত সহকারী কমিশনারের কার্যালয়ে যাতায়াত করেন এবং পণ্য ছাড়ের কাজ বিলম্বিত হওয়ার ঘটনাগুলোর সঙ্গে তাঁর ভূমিকা রয়েছে। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া কোনো নথি বা প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগের প্রকৃত চিত্র জানতে সংশ্লিষ্ট নথি, পণ্য পরীক্ষার সময়সূচি, ফাইল নিষ্পত্তির তথ্য এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারীর অভিযোগ, পণ্য ছাড়ের কাজে দেরি হলে ব্যবসায়ীরা প্রতিদিন আর্থিক ক্ষতির ঝুঁকিতে থাকেন। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে অর্থ দেওয়ার চাপ সৃষ্টি করা হচ্ছে বলে তাঁর দাবি। অভিযোগকারীদের ভাষ্য, পণ্য দ্রুত ছাড় করানোর তাগিদে ব্যবসায়ীরা একদিকে অতিরিক্ত ব্যয়ের আশঙ্কায় থাকেন, অন্যদিকে তাঁদের পণ্য কখন পরীক্ষা করা হবে বা কখন ছাড়পত্র পাওয়া যাবে, তা নিয়েও অনিশ্চয়তায় ভোগেন।

ভুক্তভোগীদের আরও অভিযোগ, এ বিষয়ে প্রতিবাদ জানানোর পর এবং সংবাদ প্রকাশের পরও পরিস্থিতির উন্নতি হয়নি। বরং তাঁদের হয়রানি বেড়েছে বলে দাবি করেছেন কয়েকজন সিএন্ডএফ কর্মচারী। তাঁদের ভাষ্য অনুযায়ী, দিনের বেশির ভাগ সময় অপেক্ষা করিয়ে রাখার পর রাত ১০টা থেকে ১১টার দিকে জানানো হয় যে পণ্য পরদিন পরীক্ষা করা হবে। ফলে পণ্য ছাড়ের জন্য আরও এক দিন অপেক্ষা করতে হয় এবং ডেমারেজসহ অতিরিক্ত খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়। অভিযোগকারীদের দাবি, এ ধরনের বিলম্বের কারণে পণ্য দ্রুত ছাড় করাতে অতিরিক্ত অর্থ দেওয়ার চাপও তৈরি হয়।

এ ধরনের অভিযোগের সত্যতা যাচাই করতে পণ্য পরীক্ষার রেকর্ড, ফাইল আটকে থাকার কারণ, গেটভিত্তিক কার্যক্রম, সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন এবং কথিত অর্থ লেনদেনের তথ্য পরীক্ষা করা জরুরি। একই সঙ্গে যেসব ক্ষেত্রে পণ্য ছাড়ে অস্বাভাবিক বিলম্ব হয়েছে, সেগুলোর কারণ নির্ধারণ করা প্রয়োজন। নিয়ম অনুযায়ী কোনো পণ্য পরীক্ষা বা ছাড়পত্রের জন্য অতিরিক্ত যাচাই দরকার হলে তার কারণ ও প্রক্রিয়া স্পষ্ট থাকা উচিত, যাতে ব্যবসায়ীরা অযথা হয়রানির শিকার না হন।

চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী প্রতিনিধি ও সিএন্ডএফ কর্মচারীরা। তাঁদের মতে, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা দরকার। তদন্তে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার বা অবৈধ অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি পণ্য ছাড়ের প্রক্রিয়ায় অযথা বিলম্ব বন্ধ করে ব্যবসায়ীদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তাঁরা।

চট্টগ্রাম কাস্টম হাউসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব অভিযোগ সম্পর্কে কী জানে, কোনো তদন্ত শুরু হয়েছে কি না এবং অভিযোগগুলোর বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে—এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। সহকারী কমিশনার ওমর কাউসার এবং রাজস্ব কর্মকর্তা সুমন কান্তি বিশ্বাসের বক্তব্যও এই প্রতিবেদনের জন্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বসহকারে যুক্ত করা প্রয়োজন। অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণই হতে পারে প্রকৃত ঘটনা সামনে আনার কার্যকর উপায়।




নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো আনিসুল-পলককে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ীতে মামুন (২৫) নামে এক ড্রাইভারের বাঁ চোখ নষ্ট হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার দেখানো হয়েছে।

রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হুসাইন তাদের এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।

আসামিপক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিসহ কয়েকজন আইনজীবী গ্রেফতার দেখানোর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ জুলাই সকাল ৯টা থেকে বাদীর বন্ধু হোসেন, খোকন, আরিফসহ অনেকে যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। ওইদিন বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে ফ্লাইওভারের ওপর অবস্থানকালে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

এসময় বাদীর শরীরের বিভিন্ন স্থান, বাঁ চোখ ও মাথায় গুলি লাগে। আহত অবস্থায় তাকে প্রথমে যাত্রাবাড়ীর কাজলা ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনদিন সেখানে চিকিৎসাধীন থাকার পর বাঁ চোখের অবস্থার অবনতি হলে তাকে জাতীয় চক্ষু হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসার একপর্যায়ে তার বাঁ চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।




বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা

আবহাওয়া ডেস্কঃ বঙ্গোপসাগরের আন্দামান সাগর ও আশপাশের এলাকায় আগামী কয়েক দিনের মধ্যে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৮ অক্টোবর) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে লঘুচাপের বর্ধিতাংশ।

পূর্বাভাস অনুযায়ী, সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। এ সময় সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস রয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।




মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড

ডেস্ক নিউজঃ ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নির্বিঘ্ন রাখতে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে দেশের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সমুদ্র ও নদ-নদীতে টহল, জেলেদের সচেতন করা এবং নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ইলিশ সংরক্ষণে কাজ করছে সংস্থাটি।

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে শুরু হয়েছে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময়ে ইলিশের প্রজননক্ষেত্র সংরক্ষণ এবং নিষেধাজ্ঞা কার্যকর করতে বাংলাদেশ কোস্ট গার্ডের চারটি জোনের আওতাধীন বিভিন্ন স্টেশন ও আউটপোস্ট থেকে নদ-নদী, উপকূলীয় এলাকা ও সমুদ্রসীমায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

তবে, নিষেধাজ্ঞার এ সময়ে জেলেদের জীবনযাত্রা নির্বাহের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৩৮ জেলার ১৬৮টি উপজেলার মোট ৬ লাখ ৪৬ হাজার ২৯০টি জেলে পরিবারের জন্য প্রতি ২৫ কেজি হারে চাল বরাদ্দ দেওয়া হচ্ছে। তার মধ্যে- ঢাকা বিভাগে ৬৫ হাজার ৭১৭ জন, বরিশাল বিভাগে ৩ লাখ ৫৮ হাজার ৫১৬ জন,  চট্টগ্রাম বিভাগে ১ লাখ ৫৯ হাজার ৫৯৫ জন, ময়মনসিংহ বিভাগে ৮ হাজার ১৬৩ জন, খুলনা বিভাগে ১৮ হাজার ৭৬২ জন, রাজশাহী বিভাগে ১৯ হাজার ৪১১ জন এবং রংপুর বিভাগে ১৬ হাজার ১২৬ জন।

কোস্ট গার্ড সূত্র জানায়, সংস্থাটির আওতাধীন ১৬টি জেলার ৫৪টি উপজেলায় মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত ও বিশেষ টহল এবং সন্দেহজনক নৌযান ও মাছ ধরার বোটে তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ করে চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাটের শরণখোলা ও বগী, চট্টগ্রামের বহির্নোঙর এলাকা এবং লক্ষ্মীপুরের রায়পুর ও কমলনগরে তুলনামূলক বেশি অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযানে জাল, মাছ ও নৌকা জব্দ

নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চালিয়ে এ পর্যন্ত ৮৩ লাখ ৩০ হাজার ৯০০ মিটার জাল, ১৫৫ কেজি ইলিশ মাছ ও ১৪টি নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। এসব ঘটনায় জড়িত ২৪ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে জব্দ করা জাল বিনষ্ট করা হয়েছে। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ এবং নৌকাগুলো সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে পার্শ্ববর্তী দেশের মাছ ধরার ট্রলার যাতে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ আহরণ করতে না পারে, সেজন্য টহলরত জাহাজগুলোকে সতর্ক অবস্থানে রেখে দায়িত্ব পালন করা হচ্ছে।

দুর্গম এলাকায় অবৈধ মাছ শিকার ঠেকানো বড় চ্যালেঞ্জ

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে দুর্গম নদ-নদী ও উপকূলীয় এলাকায় রাতের আঁধারে গোপনে মাছ ধরা এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে কোস্ট গার্ড।

সংস্থাটি জানিয়েছে, এ চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়মিত টহল, বিশেষ অভিযান, গোয়েন্দা নজরদারি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার জোরদার করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

জেলেদের সচেতন করতে মাইকিং ও লিফলেট বিতরণ

শুধু অভিযান পরিচালনা নয়, মা ইলিশ সংরক্ষণে জেলেদের সচেতন করার ওপরও গুরুত্ব দিচ্ছে কোস্ট গার্ড। এ লক্ষ্যে বিভিন্ন এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হচ্ছে।

নিষেধাজ্ঞার সময়ে মাছ ধরা থেকে বিরত থাকলে ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে বলে জেলেদের বোঝানো হচ্ছে। এর ফলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে এবং জেলেরাও বেশি পরিমাণে ইলিশ আহরণের সুযোগ পাবেন।

সংশ্লিষ্টদের মতে, ইলিশের প্রজনন মৌসুমে মাছ আহরণ বন্ধ রাখা এবং প্রজননক্ষেত্র সুরক্ষিত রাখা এ মাছের উৎপাদন ও প্রাপ্যতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই নিষেধাজ্ঞার সময় সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি অবৈধ মাছ শিকারের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো প্রয়োজন।

নিষেধাজ্ঞা লঙ্ঘন বা এ-সংক্রান্ত যেকোনো অনিয়মের তথ্য জানাতে বাংলাদেশ কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করার আহ্বান জানানো হয়েছে।

মা ইলিশ সংরক্ষণে চলমান এ অভিযানের সফলতা নির্ভর করছে আইন প্রয়োগের পাশাপাশি জেলে, মৎস্য ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতার ওপর। প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধ রাখা গেলে ভবিষ্যতে এ মাছের উৎপাদন ও প্রাপ্যতা বৃদ্ধির পথ আরও সুগম হবে।

এ বিষয়ে ভোলার চরফ্যাশনের জেলে বুরহান উদ্দিন বলেন, ইলিশের উৎপাদন ও বংশবিস্তার বৃদ্ধির লক্ষ্যে সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞার ফলে ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন হবে। এতে জেলেরাই দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি উপকৃত হবেন। এ সময়ে জেলেদের জীবনযাত্রায় যেন কষ্ট না হয়, সেজন্য সরকার খাদ্যসহায়তাও প্রদান করছে। নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় ও জনকল্যাণমূলক উদ্যোগ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ২২ দিনের যে নিষেধাজ্ঞা দিয়েছে, তা অত্যন্ত ফলপ্রসূ উদ্যোগ। তবে ইলিশের প্রজনন সুরক্ষা আরও কার্যকর করতে নিষেধাজ্ঞার মেয়াদ ২২ দিন থেকে বাড়িয়ে এক মাস করা প্রয়োজন। কারণ, নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পরও ডিমওয়ালা ইলিশ জেলেদের জালে ধরা পড়তে দেখা যায়।

তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ডের ভূমিকা প্রশংসনীয়। নিষেধাজ্ঞা চলাকালে একশ্রেণির অসাধু জেলে আইন অমান্য করে ইলিশ শিকারে নামেন। এ সময়ে কোস্ট গার্ডের নিয়মিত টহল ও অভিযান অবৈধভাবে ইলিশ আহরণ বন্ধ এবং মা ইলিশের সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞা বাস্তবায়নে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ আহরণ বন্ধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি জেলেদের সচেতন করা হচ্ছে।

তিনি বলেন, ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি রক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। সবাই মিলে নিষেধাজ্ঞা মেনে চলি এবং মা ইলিশ রক্ষার মাধ্যমে সুনীল অর্থনীতিকে গতিশীল রাখতে সহায়তা করি।




বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই- রাষ্ট্রপতি

ডেস্ক নিউজঃ বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বের অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্বজুড়ে যখন হানাহানি ও হিংসার আগুন জ্বলছে, তখন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজা উদযাপন করতে পারছেন। দেশের এই সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং ভবিষ্যতেও সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) রমনা কালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রপতি এসব কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে অপব্যাখ্যা ও অপপ্রচারের সমালোচনা করেন এবং দেশের সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, পূজার মূল দর্শনের সঙ্গে বাংলাদেশের মানুষের অসুরের বিরুদ্ধে বিজয়ের বিষয়টি জড়িত। অতীতেও বাংলাদেশে অসুরের আবির্ভাব হয়েছে এবং এ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের পরাজিত করেছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে অসুরের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়েছিল।

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে অপব্যাখ্যা ও অপপ্রচার চালানো হয় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ দেশের মানুষ দৃঢ় কণ্ঠে বলতে পারে, বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের অন্য কোথাও নেই। বিশ্বজুড়ে যখন হানাহানি ও হিংসার আগুন জ্বলছে, তখন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপন করা সম্ভব হচ্ছে। তিনি এ বাস্তবতাকে দেশের সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে তুলে ধরেন।

পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে এবং একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। সরকারের আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে নিরাপত্তা নিশ্চিত করবে, একইভাবে দলের নেতাকর্মীদেরও এ ক্ষেত্রে সবচেয়ে বেশি উদ্যোগী হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ও রাজনৈতিক দলের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হচ্ছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য পরিকল্পিতভাবে পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট ও অক্ষুণ্ন রাখতে আমরা সব সময় সচেষ্ট থাকব।

রাষ্ট্রপতি আরও বলেন, রাষ্ট্রীয় নিয়ম ও আনুষ্ঠানিকতার কারণে ভক্তবৃন্দের সবাই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি, যা কিছুটা দুঃখ দিয়েছে। এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি থাকলে এবং তাদের মধ্য দিয়ে পূজামণ্ডপে আসতে পারলে আমি আরও খুশি হতাম।

ভবিষ্যতে নিরাপত্তাব্যবস্থা আরও স্বাভাবিক ও শিথিলভাবে পরিচালনা করে যাতে এ ধরনের অনুষ্ঠান ও পূজা উদযাপন করা যায়, সে প্রত্যাশাও ব্যক্ত করেন রাষ্ট্রপতি। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে এমন পরিবেশ তৈরি হবে, যেখানে পূজা উদযাপনের জন্য অতিরিক্ত কঠোর নিরাপত্তাব্যবস্থার প্রয়োজন হবে না।




দেশেই প্রতিরক্ষা শিল্প গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে সশস্ত্র বাহিনীকে আরও প্রযুক্তিনির্ভর, দক্ষ ও আধুনিক করে গড়ে তোলার পাশাপাশি দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সঙ্গে সেনাসদস্যদের জীবনযাত্রার মান উন্নয়নে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ ব্যবস্থা বাস্তবায়নের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

রবিবার সকালে সেনাবাহিনীর কয়েকটি ব্যাটালিয়ন ও রেজিমেন্টকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড বা জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

নবম পদাতিক ডিভিশনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, বিদেশি কূটনীতিক এবং সশস্ত্র বাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পেশাগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ এদিন ৭ ও ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এয়ার ডিফেন্স রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ও ৫৭ ইস্ট বেঙ্গল এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) জাতীয় পতাকা অর্জন করে।

সেনাবাহিনীর এই অর্জনে অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, ন্যাশনাল স্ট্যান্ডার্ড শুধু একটি পতাকা নয়; এটি একটি ইউনিটের ইতিহাস, ঐতিহ্য, শৃঙ্খলা, আত্মত্যাগ, পেশাদারত্ব ও দেশের প্রতি অঙ্গীকারের প্রতীক। জাতীয় পতাকা অর্জনের মধ্য দিয়ে অর্পিত দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালনের নতুন শপথ নিতে হয়।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে জাতীয় নিরাপত্তার ধারণা দ্রুত বদলে যাচ্ছে। স্থল, সমুদ্র ও আকাশের পাশাপাশি সাইবার স্পেস, মহাকাশ, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইলেকট্রনিক যুদ্ধ এবং তথ্যভিত্তিক সক্ষমতা এখন জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। এ বাস্তবতায় সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশের প্রতিরক্ষা প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের পাশাপাশি প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম দেশেই উৎপাদনের লক্ষ্যে দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় সরকার গুরুত্ব দিচ্ছে। সেনা, নৌ ও বিমানবাহিনী যেন প্রয়োজনের মুহূর্তে সমন্বিতভাবে কাজ করতে পারে, সেজন্য আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ওপরও জোর দেওয়া হচ্ছে।

সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তারেক রহমান বলেন, জাতীয় পে-স্কেলে সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন-ভাতা ১০০ থেকে ১৩৮ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।

সেনাসদস্যদের জীবনযাত্রার মান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ ব্যবস্থা বাস্তবায়নের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। সেনাসদস্যদের আবাসন, চিকিৎসা, শিক্ষা, প্রশিক্ষণ এবং অবসর-পরবর্তী সামাজিক নিরাপত্তার বিষয়গুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

দেশের অভ্যন্তরে প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং বিদেশে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকারও প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশ সেনাবাহিনীর জন্ম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ করে তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর হামলা শুরু করলে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান বিদ্রোহের ঘোষণা দেন। পরে ২৬ মার্চ সশস্ত্র প্রতিরোধের নির্দেশ দেন এবং ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন, যা দেশে-বিদেশে ছড়িয়ে পড়ে।

জিয়াউর রহমানের লেখা ‘একটি জাতির জন্ম’ নিবন্ধের উদ্ধৃতি দিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সঙ্গে সেনাবাহিনীর জন্মের ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। এ কারণে দেশপ্রেমিক জনগণ সেনাবাহিনীর সাফল্যকে বাংলাদেশের সাফল্য হিসেবে বিবেচনা করে।

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষা হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও সুদৃঢ় করতে চায় বাংলাদেশ।




রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওয়াসায় দুর্নীতির অভিযোগ, আবু সাঈদের সম্পদ ও পদায়ন নিয়ে প্রশ্ন

বিশেষ প্রতিবেদকঃ ঢাকা ওয়াসার উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আবু সাঈদের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে দায়িত্ব পালন, রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায়, অবৈধ সম্পদ গঠন এবং অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দেওয়া অভিযোগ ও সংশ্লিষ্ট নথির বরাতে এসব তথ্য সামনে এসেছে। অভিযোগে রাজধানীর আফতাব নগরে বহুতল ভবন, একাধিক গাড়ি, কুমিল্লায় জমি ও বাংলো বাড়ি এবং পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ অর্থ জমা রাখার কথাও উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয়েছে কি না, তা নির্ভর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও যাচাইয়ের ওপর।

আবু সাঈদের রাজনৈতিক যোগাযোগ নিয়েও অভিযোগে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। তার স্ত্রীও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগে দাবি করা হয়। তার বড় বোন নুরজাহান মজুমদার কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ছিলেন বলে উল্লেখ রয়েছে। ছোট বোন ঢাকা মহানগর উত্তর আওয়ামী মহিলা লীগের সহসভাপতি, বড় ভাই কুমিল্লা উত্তর শ্রমিক লীগের সহসভাপতি এবং বাবা নিজ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন বলেও অভিযোগে বলা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বাহাউদ্দিন নাছিম তার মামাশ্বশুর বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, রাজনৈতিক পরিচিতি ও প্রভাব কাজে লাগিয়েই তিনি দীর্ঘদিন ওয়াসায় নিজের অবস্থান শক্তিশালী রেখেছিলেন।

রাজস্ব বিভাগে মাসোহারা আদায়ের অভিযোগ

দুদকে জমা দেওয়া অভিযোগ অনুযায়ী, ঢাকা ওয়াসার রাজস্ব বিভাগের অধীন বিভিন্ন জোনে কর্মরত রাজস্ব পরিদর্শকদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় করা হতো। অভিযোগে বলা হয়েছে, আবু সাঈদ এ অর্থ সংগ্রহের কাজে যুক্ত ছিলেন এবং ওয়াসার তৎকালীন প্রধান রাজস্ব কর্মকর্তা এস এম মোস্তফা কামাল মজুমদারের সঙ্গে সমন্বয় করে কাজ করতেন। বিভিন্ন জোন থেকে সংগৃহীত অর্থের একটি অংশ এস এম মোস্তফা কামাল মজুমদারের কাছে পৌঁছে দেওয়া হতো বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগকারীদের ভাষ্য, এভাবে রাজস্ব বিভাগের ভেতরে একটি প্রভাবশালী চক্র গড়ে উঠেছিল, যার মাধ্যমে অধীনস্থ কর্মকর্তাদের কাছ থেকে নিয়মিত টাকা নেওয়া হতো। তবে কতজন কর্মকর্তার কাছ থেকে কী পরিমাণ অর্থ আদায় করা হয়েছে, অর্থ লেনদেনের সুনির্দিষ্ট প্রমাণ কী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে অর্থ ভাগাভাগির বিষয়টি তদন্তে কতটা প্রতিষ্ঠিত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত যাচাই প্রয়োজন। এস এম মোস্তফা কামাল মজুমদার ও মোহাম্মদ আবু সাঈদের বক্তব্যও এ বিষয়ে গুরুত্বপূর্ণ।

অভিযোগে আরও দাবি করা হয়েছে, রাজনৈতিক প্রভাবের কারণে দীর্ঘদিন তাদের বিরুদ্ধে কার্যকর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি আবু সাঈদের রাজনৈতিক ও পারিবারিক যোগাযোগের প্রভাব খাটিয়ে দুদকের অনুসন্ধানও বাধাগ্রস্ত করা হয়েছিল বলে অভিযোগকারীরা দাবি করেছেন। তবে অনুসন্ধানের নথি, তদন্তের অগ্রগতি এবং কোনো তদন্ত কর্মকর্তা বা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য ছাড়া এ দাবির সত্যতা নিশ্চিত করা যায় না।

আফতাব নগরে সাততলা ভবন, দুটি গাড়ি ও কুমিল্লায় সম্পদের অভিযোগ

আবু সাঈদের সম্পদের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তাদের দাবি, ওয়াসায় চাকরি করে অর্জিত বৈধ আয়ের তুলনায় তার ও পরিবারের সম্পদের পরিমাণ অনেক বেশি। অভিযোগে বলা হয়েছে, রাজধানীর আফতাব নগরের এল-ব্লকের ২ নম্বর সড়কের ৩৯ নম্বর বাড়িতে তিনি সাততলা ভবন নির্মাণ করেছেন। এ ছাড়া তার ব্যবহারের জন্য ঢাকা মেট্রো-খ ১২-০৩৬৮ এবং ঢাকা মেট্রো-চ ৫৩-৮৫০৩ নম্বরের দুটি গাড়ি থাকার কথাও উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, নিজ জেলা কুমিল্লায় জমি কেনার পাশাপাশি সেখানে বড় আকারের একটি বাংলো বাড়ি নির্মাণ করেছেন তিনি। নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবে কোটি কোটি টাকার স্থায়ী আমানত বা এফডিআর রয়েছে বলেও দাবি করা হয়েছে। অভিযোগকারীদের মতে, এসব সম্পদের বৈধ উৎস, ক্রয়ের সময়কাল এবং আয়কর নথির সঙ্গে সম্পদের হিসাব মিলিয়ে দেখা প্রয়োজন।

এ ছাড়া অভিযোগে দাবি করা হয়েছে, সম্ভাব্য আইনি জটিলতা এড়াতে আবু সাঈদ নিজের নামে সম্পদ না রেখে স্ত্রী ও সন্তানদের নামে জমি, বাড়ি ও আর্থিক সম্পদ রেখেছেন। পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ও সম্পত্তির দলিল যাচাই করলে সম্পদের প্রকৃত মালিকানা এবং অর্থের উৎস সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে বলে অভিযোগকারীরা মনে করেন। তবে সংশ্লিষ্ট দলিল, ব্যাংক হিসাব, আয়কর বিবরণী ও সম্পদ বিবরণী যাচাই ছাড়া এসব সম্পদ অবৈধভাবে অর্জিত বা অন্যের নামে গোপন করা হয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

দুদকের নথিতে স্মারক নম্বর জালিয়াতি ও পদ বাণিজ্যের অভিযোগ

দুদকের প্রধান কার্যালয়ে প্রক্রিয়াধীন বলে উল্লেখ করা একটি অনুসন্ধানী নথির তথ্যও অভিযোগে তুলে ধরা হয়েছে। নথি নম্বর ০০.০১.০০০০.৫০১.০১.০১৪.২২ এবং ই/আর নম্বর ৬২/২০২২ উল্লেখ করে বলা হয়েছে, ঢাকা ওয়াসার বিভিন্ন উন্নয়ন ও রাজস্ব কার্যক্রমে স্মারক নম্বর জালিয়াতি এবং পদ বণ্টনকে কেন্দ্র করে অর্থ আদায়ের অভিযোগ অনুসন্ধানের বিষয় ছিল। অভিযোগে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নূর আলম সিদ্দিকীর নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীদের দাবি, এসব অনিয়মের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। তবে নথিতে অভিযোগের উল্লেখ থাকা মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়। স্মারক নম্বর জালিয়াতির সুনির্দিষ্ট ঘটনা, সংশ্লিষ্ট আদেশ বা নথি, অর্থের পরিমাণ এবং আবু সাঈদের ভূমিকা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা প্রয়োজন। অনুসন্ধানটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, কোনো প্রতিবেদন জমা পড়েছে কি না কিংবা এ বিষয়ে কোনো মামলা বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়েছে কি না, তা-ও স্পষ্ট হওয়া দরকার।

বিদেশে অর্থ পাচার ও দেশ ছাড়ার প্রস্তুতির দাবি

আবু সাঈদের বিরুদ্ধে বিদেশে অবৈধ সম্পদ গড়ে তোলা এবং অর্থ পাচারের অভিযোগও আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, দেশে অর্জিত অর্থের একটি অংশ বিদেশে সরিয়ে নেওয়া হয়েছে এবং পরিস্থিতি প্রতিকূল হলে দেশ ছাড়ার প্রস্তুতিও নেওয়া হয়েছে। তবে বিদেশে সম্পদ বা অর্থ পাচারের দাবির পক্ষে নির্দিষ্ট দেশ, ব্যাংক হিসাব, সম্পত্তির দলিল, আর্থিক লেনদেনের রেকর্ড কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের নিশ্চিত তথ্য এখানে উল্লেখ নেই। ফলে এ অভিযোগের সত্যতা যাচাই করতে আর্থিক লেনদেন, ব্যাংক হিসাব ও সংশ্লিষ্ট নথি পরীক্ষা করা প্রয়োজন।

রাজনৈতিক পটপরিবর্তনের পরও পদায়ন, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ

রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা ওয়াসার যেসব কর্মকর্তা-কর্মচারী আগের সময়ে বঞ্চনা ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছিলেন, তাদের মধ্যে নতুন করে অসন্তোষ দেখা দিয়েছে বলে দাবি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, আবু সাঈদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও তাকে গত ১২ অক্টোবর ২০২৬ তারিখে ওয়াসার প্রশাসন বিভাগ-১-এ উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। এ পদায়নকে ঘিরে আর্থিক লেনদেন ও অনিয়মের অভিযোগও উঠেছে।

অভিযোগকারীদের প্রশ্ন, গুরুতর অভিযোগের বিষয়গুলো যথাযথভাবে যাচাই না করে কীভাবে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করা হলো। তবে পদায়নের সিদ্ধান্তের পেছনে অনিয়ম বা অর্থ লেনদেন হয়েছে কি না, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আদেশ, প্রশাসনিক নথি এবং সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষের বক্তব্য প্রয়োজন।

সব মিলিয়ে, মোহাম্মদ আবু সাঈদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো ঢাকা ওয়াসার রাজস্ব ব্যবস্থাপনা, সম্পদের উৎস এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রকাশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য নেওয়া জরুরি। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য ও নথিপত্র যাচাই করে অভিযোগের সত্যতা নির্ধারণ করা প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং অভিযোগ প্রমাণিত না হলে সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থানও যথাযথভাবে তুলে ধরা উচিত।




গণপূর্তের নির্বাহী প্রকৌশলীদের পদায়নে ‘লটারি প্রহসনের’ অভিযোগ: আগে থেকেই নির্ধারিত ছিল ঢাকার গুরুত্বপূর্ণ বিভাগ, ১২০ কোটি টাকা অবৈধ আয়ের দাবি ঘিরে তোলপাড়

বিশেষ প্রতিবেদকঃ মাসিক সর্বসাকুল্যে বেতন পান মাত্র ৫৪ হাজার টাকা। কিন্তু তাঁর জীবনযাপন রাজকীয় এবং বসবাস আলিশান অট্টালিকায়। দিনাজপুরের সড়ক ও জনপথ অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. শাহনুর রশিদের বিরুদ্ধে সম্প্রতি উঠে এসেছে অঢেল সম্পদের চাঞ্চল্যকর তথ্য। ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সরকারি চাকরি করলেও তাঁর গতিবিধি এবং কাজকর্ম রাজনৈতিক প্রভাবশালী নেতাদের মতো। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি গড়ে তুলেছেন এক শক্তিশালী দুর্নীতি সিন্ডিকেট।

দুদকের প্রাথমিক অনুসন্ধানে এই কর্মকর্তার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য মিলেছে। মো. শাহনুর রশিদ বিগত সরকারের আমলে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থেকে একের পর এক দুর্নীতির বিস্তার ঘটান। তবে পটপরিবর্তনের পর তিনি রাতারাতি বিএনপি সমর্থক সেজে নিজের অবস্থান রক্ষার চেষ্টা করছেন। ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ সিন্ডিকেটের সদস্য হিসেবে পরিচিত এই কর্মকর্তা নিজের ও স্ত্রীর নামে গড়েছেন সম্পদের পাহাড়। দুর্নীতি দমন কমিশনের তদন্তের আঁচ পেয়ে ব্যাংক থেকে প্রায় পাঁচ কোটি টাকা তুলে তা আত্মীয়দের কাছে সরিয়ে রাখার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

সরকারি পদে থেকে নানা অনৈতিক উপায়ে সুবিধা আদায় করাই যেন তাঁর মূল কাজে পরিণত হয়েছিল। দিনাজপুরের সড়ক ও জনপথ অধিদপ্তরের দায়িত্ব পালনকালে ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে নিম্নমানের কাজ করানো এবং নির্দিষ্ট সিন্ডিকেটকে কাজ পাইয়ে দেওয়ার মূল কারিগর ছিলেন তিনি। সরকারি ক্রয়বিধি লঙ্ঘন করে দরপত্রের শর্ত এমনভাবে তৈরি করতেন, যাতে পছন্দের ঠিকাদার ছাড়া অন্য কেউ অংশ নিতে না পারে। এ থেকে প্রতিটি কার্যাদেশের বিপরীতে বড় অঙ্কের কমিশন তিনি নিজের পকেটে পুরতেন।

দিনাজপুরের পুলহাট থেকে খানপুর পর্যন্ত সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা থেকে নিয়মিত মাসোহারা আদায়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মূলত এসব অনৈতিক সুবিধা ও সরকারি অর্থ আত্মসাতের মাধ্যমে তিনি গড়ে তোলেন অবৈধ সম্পদের বিশাল সাম্রাজ্য। পরবর্তীতে উপসহকারী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি পাওয়ার পর তাঁর দুর্নীতির মাত্রা আরও ভয়াবহ আকার ধারণ করে।

সহকারী প্রকৌশলী মো. শাহনুর রশিদের স্থাবর সম্পদের তালিকায় রয়েছে একাধিক জমি, প্লট ও ফ্ল্যাট। ২০১০ সালের ২৪ আগস্ট তিনি বিরামপুরে অর্ধকোটি টাকা মূল্যের দুটি দোকান ও গোডাউন ক্রয় করেন, যার দলিল নম্বর ৪৫৯০। একই বছর ১০ অক্টোবর বিরামপুর মৌজায় ৩ শতাংশের একটি প্লট ক্রয় করেন, যার দলিল নম্বর ৩১৪৩। ২০১১ সালের ২২ জুন বাঁশবাড়িয়া মৌজায় ৫১.৫ শতাংশ জমি কেনেন, যার দলিল নম্বর ২৮৮৫।

সম্পদ অর্জনের ধারাবাহিকতায় ২০১১ সালের ২৪ আগস্ট বিরামপুর মৌজায় ৪০৮৩ নম্বর দলিলে ৭.৫ শতাংশ জমি কেনেন শাহনুর রশিদ। ২০১৩ সালের ১৮ ডিসেম্বর বাঁশবাড়িয়া মৌজায় ৫০৯৯ নম্বর দলিলে কেনেন আরও ৩৩ শতাংশ জমি। পরবর্তীতে ২০১৮ সালের ১ জানুয়ারি রংপুরের সাতগাড়া মৌজায় ১২৭৫/১৮ নম্বর দলিলে ৪.০৮ শতাংশ জমি এবং ২০২০ সালে একই মৌজায় ৮৩৮৮ নম্বর দলিলে ১৪ লাখ ২০ হাজার টাকায় আরও একটি প্লট ক্রয় করেন।

তাঁর অর্জিত অন্যান্য সম্পদের মধ্যে রয়েছে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি ৮৭৪ নম্বর দলিলে ২৫ লাখ টাকায় কেনা বিরামপুর মৌজার ১১.৫ শতাংশ জমি। এ ছাড়া বিরামপুরের কানিকাঠাল মৌজায় ৩১৭৬ ও ৩১৭৭ নম্বর দলিলে যথাক্রমে ৯৭.৫ শতাংশ এবং ৯১.৭৫ শতাংশ জমি ক্রয় করেন। রাজধানীর খিলগাঁওয়ের উত্তর মেরাদিয়ায় ২০২৩ সালের ১৩ ডিসেম্বর একটি ফ্ল্যাট কেনেন তিনি। ২০২৪ সালের ৫ ডিসেম্বর পল্লবীর বাউনিয়ায় ৯৮৭৫ নম্বর দলিলে কেনেন আরও একটি ফ্ল্যাট।

সরকারি চাকরি, কৃষি ও দোকানভাড়া থেকে প্রাপ্ত অর্থ দিয়ে এসব সম্পত্তি কেনা হয়েছে বলে তিনি তাঁর আয়কর নথিতে উল্লেখ করেছেন। তবে স্বল্প আয়ের চাকরিতে থেকে এত কম সময়ে কীভাবে এই সম্পদের মালিক হলেন, তার কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। দুদকের দিনাজপুর জেলা কার্যালয় থেকে নথিপত্র সরবরাহের নোটিশ পাঠানো হলেও অনুসন্ধান প্রক্রিয়া থামানোর জন্য রাজনৈতিকভাবে নানা তৎপরতা চালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।




প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সমাধিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় জেডআরএফের পরিচালনা পর্ষদের সদস্য, মনিটর, সমন্বয়ক, আজীবন সদস্য এবং প্রস্তাবিত সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৮ অক্টোবর একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে যাত্রা শুরু করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি রক্ষার্থে সংগঠনটি প্রতিষ্ঠা করেন।