নাম বিভ্রাটে একজনের নামের সংবাদ অন্যজনের নামে প্রকাশিত হওয়ায় ভুল স্বীকার ও দুঃখ প্রকাশ।
নিজস্ব প্রতিবেদকঃ গত ২৬ জুলাই ২০২৫ তারিখে The Last News 24 পত্রিকায় “ভোলা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী ছাত্র লীগের কেন্দ্রীয় নেতা; টেন্ডার বানিজ্যে তাকেই কি ভরসা গণপূর্তের!” শিরোনামে প্রকাশিত সংবাদটি নাম বিভ্রাট এর কারনে ভুলক্রমে নির্বাহী প্রকৌশলী আশরাফ উদ্দিন ওরফে রিজু–এর নাম অনিচ্ছাকৃতভাবে অন্তর্ভুক্ত হয়েছিল।
পরবর্তীতে বিষয়টি যাচাই করে নিশ্চিত হওয়া গেছে যে, উক্ত প্রতিবেদনে উল্লিখিত অভিযোগসমূহের সঙ্গে আশরাফ উদ্দিন (রিজু)–এর কোনো সম্পৃক্ততা নেই। মূলত তার সাথে ছাত্রলীগ, মেয়র জাহাঙ্গীর, নুসরাত এর কোনো সংশ্লিষ্টতা নেই।
এই অনাকাঙ্ক্ষিত ভুল প্রকাশের ফলে সংশ্লিষ্ট ব্যক্তির সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় The Last News 24 কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং সংবাদটি সম্পূর্ণভাবে প্রত্যাহার করার ব্যবস্থা নেয়া হবে। ভবিষ্যতে এ ধরনের ভুল যাতে না হয় সে বিষয়ে আমরা আরোও সচেতন থাকবো। আমাদের সংবাদ বিষয়ক তথ্য যাচাই প্রক্রিয়া আরও কঠোর করার ব্যবস্থা গ্রহণ করা হবে।
— সম্পাদক
The Last News 24