যশোর-৬: ধানের শীষে লড়বেন ছাত্রদলের সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ

image_pdfSaveimage_print

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ তালিকায় এবার এসেছে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নাম। যশোর-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়বেন তিনি।

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।

সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।

প্রার্থী তালিকা চূড়ান্ত করতে এদিন দুপুর সাড়ে ১২টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন। টানা সাড়ে তিন ঘণ্টা বৈঠকের পর সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেনসহ সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত

    ডেস্ক নিউজ : সৌদি আরবে বিমানবন্দরে হুতি হামলার প্রেক্ষাপটে যাত্রীদের নিরাপত্তায় ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে জরুরি…

    রোহিঙ্গা-বিদেশিদের নামে ৫৫ ভুয়া জন্মসনদ তৈরি, কর্মকর্তার দাবি ‘ফাঁসানো হচ্ছে’

    ডেস্ক নিউজ : গাইবান্ধার পলাশবাড়ীতে রোহিঙ্গাসহ বিদেশি নাগরিক ও অস্তিত্বহীন ব্যক্তিদের নামে ৫৫টি জন্মনিবন্ধন সনদ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের দুই কর্মকর্তার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত

    • By Sara
    • অক্টোবর ১৫, ২০২৬
    • 11 views
    ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত

    বাংলাদেশের নদীপথে ভারতের নতুন বাণিজ্যযাত্রা

    • By Sara
    • অক্টোবর ১৫, ২০২৬
    • 11 views
    বাংলাদেশের নদীপথে ভারতের নতুন বাণিজ্যযাত্রা

    মদিনা অঞ্চলে ক্রুজ মিসাইল ভূপাতিতের দাবি সৌদি জোটের, অস্বীকার হুথিদের

    • By Sara
    • অক্টোবর ১৫, ২০২৬
    • 15 views
    মদিনা অঞ্চলে ক্রুজ মিসাইল ভূপাতিতের দাবি সৌদি জোটের, অস্বীকার হুথিদের

    উত্তরার সড়কে প্রায় ৪ ঘণ্টা অবরোধ পোশাকশ্রমিকদের, ধাওয়া দিয়ে সরাল পুলিশ

    • By Sara
    • অক্টোবর ১৫, ২০২৬
    • 14 views
    উত্তরার সড়কে প্রায় ৪ ঘণ্টা অবরোধ পোশাকশ্রমিকদের, ধাওয়া দিয়ে সরাল পুলিশ

    রোহিঙ্গা-বিদেশিদের নামে ৫৫ ভুয়া জন্মসনদ তৈরি, কর্মকর্তার দাবি ‘ফাঁসানো হচ্ছে’

    • By Sara
    • অক্টোবর ১৫, ২০২৬
    • 15 views
    রোহিঙ্গা-বিদেশিদের নামে ৫৫ ভুয়া জন্মসনদ তৈরি, কর্মকর্তার দাবি ‘ফাঁসানো হচ্ছে’

    চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

    • By Sara
    • অক্টোবর ১৫, ২০২৬
    • 10 views
    চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে