বিএনপি মহাসচিবের সঙ্গে মিশরীয় রাষ্ট্রদূতের সাক্ষাৎ

image_pdfSaveimage_print

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি। মঙ্গলবার বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও মিশরের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক সমসাময়িক বিষয়সহ দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

সাক্ষাৎকালে উভয়পক্ষ দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার ও গণতান্ত্রিক বন্ধন সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে। একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

  • Related Posts

    ৮ উপজেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে ইউএনও

    ডেস্ক নিউজ : দেশের আট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নিজ নিজ উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগ থেকে গত ১৬ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন…

    পুলিশের কেউ ফ্যাসিবাদের সাথে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

    পুলিশের কেউ কেউ এখনও ফ্যাসিবাদের সাথে জড়িত হয়ে যোগাযোগ রাখছে, নানা ধরনের সংবাদ দিচ্ছে, এমন কার্যক্রমের সাথে জড়িত হলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ৮ উপজেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে ইউএনও

    • By Sara
    • সেপ্টেম্বর ২৬, ২০২৬
    • 8 views
    ৮ উপজেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে ইউএনও

    পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলায় নিহত ১১

    • By Sara
    • সেপ্টেম্বর ২৬, ২০২৬
    • 6 views
    পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলায় নিহত ১১

    টাঙ্গাইলে রাস্তা পারাপারের সময় বাসচাপায় প্রাণ গেল দুই বন্ধুর

    • By Sara
    • সেপ্টেম্বর ২৬, ২০২৬
    • 7 views
    টাঙ্গাইলে রাস্তা পারাপারের সময় বাসচাপায় প্রাণ গেল দুই বন্ধুর

    আসিয়ান কাপে পাকিস্তানের জালে থাইল্যান্ডের ৪ গোল

    • By Sara
    • সেপ্টেম্বর ২৬, ২০২৬
    • 7 views
    আসিয়ান কাপে পাকিস্তানের জালে থাইল্যান্ডের ৪ গোল

    সোমবার ‘ছোটকাকু’ উৎসব শুরু

    • By Sara
    • সেপ্টেম্বর ২৬, ২০২৬
    • 6 views
    সোমবার ‘ছোটকাকু’ উৎসব শুরু

    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই: ইরানি প্রেসিডেন্ট

    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই: ইরানি প্রেসিডেন্ট