মেক্সিকোতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ১৩

image_pdfSaveimage_print

মেক্সিকোর রাজ্য সিনালোয়ায় নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। নিহতরা সবাই হামলাকারী গ্রুপের সদস্য। সশস্ত্র ওই গ্রুপটি নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালালে সংঘর্ষ বেঁধে যায়।

দেশটির নিরাপত্তামন্ত্রী ওমার গারসিয়া হারফুচ জানিয়েছেন, সোমবার দুপুরে (স্থানীয় সময়) এ ঘটনাটি ঘটেছে।

হারফুচ জানিয়েছেন, নয়জনকে অপহরণ করা হয়েছিল, অভিযানের মাধ্যমে তাদের মুক্ত করা হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয়।

সিনালোয়া রাজ্যটি মাদক চোরাকারবারিদের কুখ্যাত চক্র সিনালোয়া কার্টেলের প্রভাবাধীন। কর্তৃপক্ষ অঞ্চলটিকে তাদের নিয়ন্ত্রণ মুক্ত করার জন্য অভিযান চালাচ্ছে। আর এসব অভিযান ঘিরে প্রায়ই প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটছে।

রাজ্যটিতে সিনালোয়া কার্টেলের উপদলগুলোর মধ্যে আগে থেকেই আঞ্চলিক নিয়ন্ত্রণ ও আধিপত্য নিয়ে সংঘাত চলছে। এর মধ্যে সরকারি বাহিনীর অভিযানের কারণে পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। এই রাজ্যটিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার চ্যালেঞ্জের মধ্যে রয়েছে মেক্সিকো সরকার।

প্রতিবেশী যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ক্যারিবীয় সাগরে ও প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে সক্রিয় সন্দেহভাজন মাদক কারবারিদের বিরুদ্ধে প্রাণঘাতী আক্রমণ পরিচালনা করছে। ইতোমধ্যে এই দুই জলসীমায় মার্কিন বাহিনীর আক্রমণে অন্তত ১৫টি কথিত মাদকবাহী নৌযান ধ্বংস এবং ৬৪ জন নিহত হয়েছেন। সূত্র: গালফ নিউজ, এফপি

  • Related Posts

    হরমুজ প্রণালিতে ১৯ জাহাজে আইআরজিসির হামলা

    যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার প্রস্তাবের মধ্যে গত ৪৮ ঘণ্টায় হরমুজ প্রণালিতে ১৯টি জাহাজে আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে ইরান। রবিবার (২৭ সেপ্টেম্বর) আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ‘ফার্স’-এর প্রতিবেদনে এ তথ্য…

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের সমাধানে কেবল কূটনীতিক পথই কার্যকর এমন অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সংক্রান্ত তেহরানের প্রস্তাব প্রত্যাখ্যান করার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

    • By Sara
    • সেপ্টেম্বর ২৭, ২০২৬
    • 1 views
    বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

    নতুন টার্মিনাল থেকে ২৮ সেপ্টেম্বর অভ্যন্তরীণ ফ্লাইট শুরু

    • By Sara
    • সেপ্টেম্বর ২৭, ২০২৬
    • 1 views
    নতুন টার্মিনাল থেকে ২৮ সেপ্টেম্বর অভ্যন্তরীণ ফ্লাইট শুরু

    সুন্দরবনে দুই দিনে ২১ জেলে অপহরণ

    • By Sara
    • সেপ্টেম্বর ২৭, ২০২৬
    • 3 views
    সুন্দরবনে দুই দিনে ২১ জেলে অপহরণ

    কোহলি-গিলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে ভারতের বড় জয়

    • By Sara
    • সেপ্টেম্বর ২৭, ২০২৬
    • 3 views
    কোহলি-গিলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে ভারতের বড় জয়

    অস্কারে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র ‘রইদ’

    • By Sara
    • সেপ্টেম্বর ২৭, ২০২৬
    • 6 views
    অস্কারে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র ‘রইদ’

    সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট

    সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট