সাগর জাহানের নতুন ধারাবাহিক ‘বিদেশ ফেরত’

image_pdfSaveimage_print

বিদেশ থেকে ফিরে আসা মানুষের জীবন আর প্রেম-বিয়ের নানা টানাপড়েন নিয়ে তৈরি হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘বিদেশ ফেরত’।

নাটকটি দেখা যাবে আরটিভিতে। প্রতি সপ্তাহের মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ১০টায় নাটকটি প্রচারিত হবে। এটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান।

নাটকের চিত্রনাট্যে দেখা যাবে- পরাণপুর গ্রামের বকুল মালয়েশিয়ায় তিন বছর কাটিয়ে হাতে শুধু একটি পানির বোতল নিয়ে গ্রামে ফেরেন। গ্রামে আগে মানুষ তাকে ‘ফাটাফাটি বকুল’ নামে ডাকত। বিদেশ থেকে ফেরার পর গ্রামবাসী এখন তাকে ঠাট্টা করে ডাকে ‘বোতল বকুল’। বকুলকে ভালোবাসে লায়লা, কিন্তু বকুল লায়লাকে বিয়ে করতে চায় না। তাই এক ফন্দি এঁটে গ্রামে সালিশ বসিয়ে বকুল-লায়লার বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বিয়ের দিন মালয়েশিয়া থেকে হাজির হয় তরুণী আদিলাহ। সে দাবি করে বকুল তার স্বামী। আর এতে গ্রামজুড়ে শুরু হয় কানাঘুষা ও নতুন ঝামেলা। শুধু বকুল নয়, আমেরিকা ফেরত ‘জ্যাকস’, যার আসল নাম জাকির। তাদের প্রবাসজীবনের ব্যর্থতা, সামাজিক চাপ আর প্রেমঘটিত হাস্যকর পরিস্থিতিতেই এগিয়ে যাবে ধারাবাহিক নাটক ‘বিদেশ ফেরত’।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জামিল হোসাইন, মুনমুন আহমেদ, সাদ্দাম মাল, মুকিত জাকারিয়া, সাদিয়া কানিজ, আরফান আহমেদসহ অনেকে।

  • Related Posts

    সোমবার ‘ছোটকাকু’ উৎসব শুরু

    বিনোদন ডেস্ক : চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর রচিত শিশু-কিশোরদের প্রিয় গোয়েন্দা চরিত্র ছোটকাকুকে ঘিরে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’। সোমবার (২৮ সেপ্টেম্বর) তেজগাঁও-গুলশান লিংক রোডের…

    কেউ করছেন প্রশংসা, কেউ সমালোচনা, আলিয়ার লুক নিয়ে তোলপাড়

    বিনোদন ডেস্ক : ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র পর আবারও জুটি বেঁধেছেন আলিয়া ভাট ও নির্মাতা সঞ্জয় লীলা বানসালী। তাঁদের নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে এমনিতেই দর্শকের আগ্রহ তুঙ্গে। এক দিন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ৮ উপজেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে ইউএনও

    • By Sara
    • সেপ্টেম্বর ২৬, ২০২৬
    • 8 views
    ৮ উপজেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে ইউএনও

    পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলায় নিহত ১১

    • By Sara
    • সেপ্টেম্বর ২৬, ২০২৬
    • 6 views
    পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলায় নিহত ১১

    টাঙ্গাইলে রাস্তা পারাপারের সময় বাসচাপায় প্রাণ গেল দুই বন্ধুর

    • By Sara
    • সেপ্টেম্বর ২৬, ২০২৬
    • 7 views
    টাঙ্গাইলে রাস্তা পারাপারের সময় বাসচাপায় প্রাণ গেল দুই বন্ধুর

    আসিয়ান কাপে পাকিস্তানের জালে থাইল্যান্ডের ৪ গোল

    • By Sara
    • সেপ্টেম্বর ২৬, ২০২৬
    • 7 views
    আসিয়ান কাপে পাকিস্তানের জালে থাইল্যান্ডের ৪ গোল

    সোমবার ‘ছোটকাকু’ উৎসব শুরু

    • By Sara
    • সেপ্টেম্বর ২৬, ২০২৬
    • 6 views
    সোমবার ‘ছোটকাকু’ উৎসব শুরু

    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই: ইরানি প্রেসিডেন্ট

    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই: ইরানি প্রেসিডেন্ট