অন্তর্বর্তী সরকারের উচিত ছিল রাজু ভাস্কর্য বা শহীদ মিনারে দাঁড়িয়ে শপথ নেওয়া: ফরহাদ মজহার

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ ফরহাদ মজহার বলেন, গণ–অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠনের সময় বঙ্গভবনে শপথ নেওয়া ছিল “মারাত্মক ভুল।” তার মতে, শপথ নেওয়া উচিত ছিল রাজু ভাস্কর্য বা শহীদ মিনারে দাঁড়িয়ে।

শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘নভেম্বর থেকে জুলাই: বিপ্লব থেকে বিপ্লবে’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

জাতীয় ঐকমত্য কমিশনের বৈধতা নিয়েই প্রশ্ন তুলেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তার মতে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক ভিত্তি নেই, ফলে এই সরকার কোনো কমিশন গঠনের এখতিয়ারও রাখে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এ অনুষ্ঠানে ফরহাদ মজহার বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে অবৈধ। এই সরকারের কোনো এখতিয়ার নেই জাতীয় ঐকমত্য কমিশন গঠনের। এটা একটা ইলিগ্যাল গভর্নমেন্ট।”

তিনি আরও বলেন, “যে সংবিধান শেখ হাসিনার সময়ে তৈরি, সেটি মেনে শপথ নিলে তা রক্ষা করতে হবে। এটিকে পরিবর্তন বা সংস্কার করা যায় না।”

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবকে ‘গণবিরোধী’ উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, “যারা এতে অংশ নিয়েছে, তারা গণবিরোধী। কারণ আমাদের আন্দোলন ছিল দলীয় নয়, গণঐক্যের ভিত্তিতে।”

রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্যের সম্ভাবনা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। বলেন, “তারা কখনো ঐকমত্যে পৌঁছাতে পারবে না, কারণ প্রতিটি দল করপোরেট স্বার্থ রক্ষা করে।”

তিনি সংস্কার প্রক্রিয়ায় জনগণ ও নাগরিক সমাজকে অন্তর্ভুক্ত না করারও সমালোচনা করে বলেন, “সংস্কার নিয়ে আলোচনা হয়েছে মাফিয়া শ্রেণির সঙ্গে, জনগণের সঙ্গে নয়। নারীদের সঙ্গেও নয়।”

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তখনকার ভুল স্বীকার করে বলেন, “৫ আগস্ট শেখ হাসিনা পালানোর পর রাজনৈতিক নেতারা এস্টাবলিশমেন্টের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। তরুণ হিসেবে আমাদেরও ভুল ছিল, তবে আমাদের হাতে তখন তেমন কিছুই ছিল না।”

এ সময় ফরহাদ মজহার আহ্বান জানান, “৫ আগস্ট আমরা ভুল করেছি, কিন্তু আমরা সেটি ঠিক করব। এখনই গণপরিষদ গঠন করে নতুন সংবিধান প্রণয়নের সময়।”

আলোচনায় আরও অংশ নেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, কর্নেল (অব.) হাসিনুর রহমান, এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, পুসাবের স্থায়ী কমিটির সদস্য ফাহমিদুর রহমান, এবং অনলাইন অ্যাকটিভিস্ট মোহাম্মদ সজল।
বৈঠকের সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ।

Share this news as a Photo Card

  • Related Posts

    রাষ্ট্রদূত পদ থেকে ৩ সেনা কর্মকর্তাকে প্রত্যাহার

    ডেস্ক নিউজঃ মেজর জেনারেল পদমর্যাদার তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার। তাদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা…

    স্বর্ণের দাম কমল, ভরি কত?

    ডেস্ক নিউজঃ এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করেছে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাষ্ট্রদূত পদ থেকে ৩ সেনা কর্মকর্তাকে প্রত্যাহার

    • By admin admon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 1 views
    রাষ্ট্রদূত পদ থেকে ৩ সেনা কর্মকর্তাকে প্রত্যাহার

    নেত্রকোনায় ইউএনও অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড

    • By Sara
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 3 views
    নেত্রকোনায় ইউএনও অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড

    আবারও যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা, ১৬ দল নিয়ে বদলাচ্ছে ফরম্যাট

    • By Sara
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 4 views
    আবারও যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা, ১৬ দল নিয়ে বদলাচ্ছে ফরম্যাট

    স্বর্ণের দাম কমল, ভরি কত?

    • By admin admon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 5 views
    স্বর্ণের দাম কমল, ভরি কত?

    মিস ইউনিভার্সের প্রতিযোগিতা থেকে বাদ পড়লেন মাহি

    • By Sara
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 5 views
    মিস ইউনিভার্সের প্রতিযোগিতা থেকে বাদ পড়লেন মাহি

    পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন

    • By admin admon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 5 views
    পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন
    ০৮ নভেম্বর ২০২৫

    অন্তর্বর্তী সরকারের উচিত ছিল রাজু ভাস্কর্য বা শহীদ মিনারে দাঁড়িয়ে শপথ নেওয়া: ফরহাদ মজহার

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob