লালমনিরহাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনঃ সেবা ও সচেতনতায় নতুন দিগন্ত

image_pdfSaveimage_print

জহুরুল হক জনি, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য—“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তিঃ প্রাণিসম্পদে হবে উন্নতি।”

উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, সচেতনতা ও সেবা সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বক্তারা।

অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।

সকালে কালেক্টরেট মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক, এইচ এম রকিব হায়দার ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, ডাঃ শায়খুল আরিফিন, জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বেলাল হোসেন।

সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীতে স্থানীয় খামারিদের ৩০টি স্টল অংশ নেয়।

বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়নে প্রযুক্তিনির্ভর খামার গড়ে তোলার আহ্বান জানান এবং খামারিদের আধুনিক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

দুপুর ৩টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

  • Related Posts

    অবৈধ স্লিপার বাসের বৈধতার দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ

    সারাদেশে চলাচলরত অবৈধ স্লিপার বাসের বৈধতার দাবিতে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির নেতাকর্মীরা। এতে বনানী থেকে মহাখালীগামী যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়ে…

    অভয়নগরে তিন সন্ত্রাসী আটক, অস্ত্র-গুলিসহ মোটরসাইকেল জব্দ

    নিজস্ব প্রতিবেদকঃ যশোরের অভয়নগর উপজেলার বাগমারা এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত তিন সন্ত্রাসীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় তাদের কাছ থেকে একটি দেশে তৈরি ওয়ান শুটারগান, দুই রাউন্ড…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দক্ষিণ কোরিয়া থেকে প্রত্যাগত দুই কর্মীকে বোয়েসেলের আর্থিক সহায়তা

    দক্ষিণ কোরিয়া থেকে প্রত্যাগত দুই কর্মীকে বোয়েসেলের আর্থিক সহায়তা

    পদোন্নতি থেকে নিয়োগ—এলজিইডির প্রশাসনে ‘সিন্ডিকেটের’ অভিযোগ, আলোচনায় শফিকুর রহমান

    • By admin admon
    • আগস্ট ২৩, ২০২৬
    • 30 views
    পদোন্নতি থেকে নিয়োগ—এলজিইডির প্রশাসনে ‘সিন্ডিকেটের’ অভিযোগ, আলোচনায় শফিকুর রহমান

    জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর

    জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর

    নবনির্বাচিত রাষ্ট্রপতিকে কাতারের আমিরের অভিনন্দন

    নবনির্বাচিত রাষ্ট্রপতিকে কাতারের আমিরের অভিনন্দন

    বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

    বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

    অবৈধ স্লিপার বাসের বৈধতার দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ

    অবৈধ স্লিপার বাসের বৈধতার দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ