কন্যা সন্তানের বাবা হলেন নিলয়

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্কঃ বর্তমান সময়ে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর বাবা হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে তার স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি এক কন্যাসন্তান প্রসব করেন।

নিলয় নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খুশির খবরটি ভাগ করে নেন। ফেসবুক পোস্টে ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, কন্যা সন্তানের বাবা হলাম। নাম রুশদা মাইমানাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এদিকে বাবা হওয়ার সুখবর জানাতেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন নিলয়-হৃদি দম্পতি। মন্তব্যের ঘরে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা নানা ধরনের শুভেচ্ছামূলক বার্তা দিচ্ছেন।

প্রসঙ্গত, ফেসবুক থেকে পরিচয়ের পর ২০২১ সালের ৭ জুলাই তাসনুভা তাবাসসুম হৃদিকে বিয়ে করেন অভিনেতা নিলয় আলমগীর। এরপর পারিবারিক আয়োজনে বিয়ে হয়। এটি হৃদির প্রথম বিয়ে হলেও অভিনেতার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৬ সালে মডেল-অভিনেত্রী আনিকা কবির শখকে বিয়ে করেছিলেন নিলয় আলমগীর। কিন্তু সেই বিয়ে বেশি দিন স্থায়ী হয়নি।

Related Posts

হলিউডের ঐতিহ্যবাহী সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

বিনোদন ডেস্ক : হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজকে চলচ্চিত্রজীবনের সর্বোচ্চ সম্মানগুলোর একটি ‘এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট (এএফআই)। ২০২৭ সালে এ পুরস্কারের ৫২তম আসরে সম্মানিত…

টাইগার নয়, হামলাকারীদের নিশানায় ছিলেন সালমান: মুম্বাই পুলিশ

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে সাম্প্রতিক গুলিবর্ষণের ঘটনায় নতুন তথ্য সামনে এনেছে মুম্বাই পুলিশ। তদন্তকারীদের দাবি, হামলাকারীদের মূল লক্ষ্য ছিলেন অভিনেতা সালমান খান। তবে তার বাড়ির…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১১ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১১ জেলের কারাদণ্ড

সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

‘জুলাই স্মৃতিস্তম্ভের অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে’

‘জুলাই স্মৃতিস্তম্ভের অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে’

ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

তিব্বতে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, তাইওয়ানেও ধেয়ে আসছে সুপার টাইফুন

তিব্বতে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, তাইওয়ানেও ধেয়ে আসছে সুপার টাইফুন

সৌদি-হুতি সংঘাত: উল্লেখযোগ্য যা যা ঘটল

সৌদি-হুতি সংঘাত: উল্লেখযোগ্য যা যা ঘটল