ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ : চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় ২ নম্বর সংকেত

image_pdfSaveimage_print

আবহাওয়া প্রতিবেদকঃ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের নির্দেশে দেশের চার সমুদ্রবন্দর অর্থাৎ চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

একই সঙ্গে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শুক্রবার প্রকাশিত বিশেষ আবহাওয়ার বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-০৬) জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ বর্তমানে শ্রীলঙ্কা উপকূল ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

আজ দুপুর ১২ টায় ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল—চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৯৪০ কিমি দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৮৮৫ কিমি, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৮২০ কিমি এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৮২০ কিমি দক্ষিণপশ্চিমে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিমি রেডিয়াসের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬২ কিমি, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

মাছ ধরার নৌকা ও ট্রলার মালিকদের সতর্ক থাকার পাশাপাশি, উপকূলবর্তী এলাকায় মানুষকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

Related Posts

দুপুরের মধ্যে ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

আবহাওয়া ডেস্কঃ দেশের ছয় জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।…

উত্তর আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টি, দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা

আবহাওয়া ডেস্কঃ উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী

অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী

কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে পদক জয়ের স্বপ্ন বাংলাদেশের

  • By admin admon
  • সেপ্টেম্বর ২১, ২০২৬
  • 4 views
কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে পদক জয়ের স্বপ্ন বাংলাদেশের

যাত্রাবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১০ ককটেল উদ্ধার

যাত্রাবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১০ ককটেল উদ্ধার

২০তম এশিয়ান গেমস শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

২০তম এশিয়ান গেমস শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

গণপূর্তের লটারিতেও অনিয়মের অভিযোগ, ঢাকায় পোস্টিং নিয়ে উঠছে নানা প্রশ্ন

  • By admin admon
  • সেপ্টেম্বর ২১, ২০২৬
  • 8 views
গণপূর্তের লটারিতেও অনিয়মের অভিযোগ, ঢাকায় পোস্টিং নিয়ে উঠছে নানা প্রশ্ন