মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত- গণমাধ্যমের পেশাগত মানোন্নয়নে ঐক্য ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরলেন বক্তারা

image_pdfSaveimage_print

এসএম বদরুল আলমঃ আজ শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) উচ্ছ্বসিত পরিবেশে মিরপুর প্রেসক্লাব চত্বরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হলো মতবিনিময় সভা। মিরপুর প্রেসক্লাব আয়োজিত এই মিলনমেলায় রাজধানীর বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে অভিজ্ঞ সিনিয়র সাংবাদিক, তরুণ সংবাদকর্মী এবং সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আলোচনা সভার সূচনায় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম বদরুল আলম বলেন, “সাংবাদিক সমাজ দেশের চেতনা, সংস্কৃতি ও গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। সত্য প্রকাশই আমাদের পেশার প্রধান লক্ষ্য। তথ্যের স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করাই হবে আমাদের মূল শক্তি।” তিনি আরোও বলেন, “নতুন উদ্যমে মিরপুর প্রেসক্লাব কে ঢেলে সাজানো হবে।” মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করে পেশার মর্যাদা অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।

এরপর বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শিহাব উদ্দিন। তিনি বলেন, “মিরপুর প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়—এটি সাংবাদিকদের অধিকার ও পেশাগত নিরাপত্তার ঘর। আমরা চাই তরুণ থেকে প্রবীণ সবাই এখানে সমান সুযোগ, সম্মান ও সহায়তা পাবে। আধুনিক, নির্ভরযোগ্য ও নৈতিক সাংবাদিকতাকে এগিয়ে নিতে আমরা প্রতিনিয়ত কাজ করছি।”

সিনিয়র সহ–সভাপতি মাইনুল ইসলাম পলাশ তার বক্তব্যে সমসাময়িক মিডিয়ার চ্যালেঞ্জগুলোর কথা উল্লেখ করে বলেন, “প্রযুক্তির দ্রুত পরিবর্তন, ভুয়া খবরের বিস্তার ও প্রতিযোগিতার বাজার—সবকিছু মিলেই সাংবাদিকতা আজ রূপান্তরের পথে। এই কঠিন সময়ে সাংবাদিকদের একতা ও পেশাদারিত্বই আমাদের প্রধান ভরসা।”

সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সদস্য এমএস ইসলাম। তিনি বলেন, “সত্যনিষ্ঠ সংবাদ সমাজকে পথ দেখায়। উন্নত জাতি গঠনে সংবাদকর্মীরা অপরিহার্য ভূমিকা পালন করেন। তাই আমরা সত্য প্রকাশে আপসহীন থাকবো এবং গঠনমূলক সাংবাদিকতাকে আরও শক্তিশালী করবো।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সদস্যসহ অসংখ্য গণমাধ্যমকর্মী—এমএস ইসলাম, খায়রুল ইসলাম, মনজুর আহমেদ, শাহিনুজ্জামান, এমএ গাফফার, জাকির হোসেন মোল্লা, এস এম ইকবাল নিপু,  আসিফ মল্লিক, প্রেসক্লাবের সহ কোষাধক্ষ আব্দুল মালেক, সহ মহিলা সম্পাদিকা নুসরাত জাহান, শফিকুল ইসলাম সাইমনসহ বিভিন্ন টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন মিডিয়ার প্রতিনিধি।

পুরো অনুষ্ঠানজুড়ে সাংবাদিকদের মধ্যে ছিল প্রাণবন্ত আলোচনা, মতবিনিময় ও পারস্পরিক অভিজ্ঞতা ভাগাভাগি।

মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকরা পেশাগত উন্নয়ন, নৈতিক মূল্যবোধ ও সহযোগিতার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজকরা জানান, সামনে আরও বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সাংবাদিকবান্ধব উদ্যোগ গ্রহণ করা হবে।

  • Related Posts

    আমি কবি নই

    লেখক:    আলেয়া মান্নান আমি কবি নই, তবুও কেন কবি! কিছু বিরহ কিছু ছন্দ বলি। আমি প্রেমি নই,তবু লিখি প্রেমের কলি।  কিছু বেদনা আর প্রেমানলে জ্বলি।  আমি রূপসী নই, তবুও…

    রাজধানীর কাফরুল থানার সামনে যাত্রীবাহী বাসে আগুন

    ডেস্ক নিউজ : রাজধানীর কাফরুল থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জাতীয় গ্রিড সচল, স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিস্থিতি

    জাতীয় গ্রিড সচল, স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিস্থিতি

    আসামের হোটেলে গুলিতে নিহত ৫, অভিযুক্ত গ্রেপ্তার

    • By admin admon
    • অক্টোবর ২৭, ২০২৬
    • 10 views
    আসামের হোটেলে গুলিতে নিহত ৫, অভিযুক্ত গ্রেপ্তার

    সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা

    • By admin admon
    • অক্টোবর ২৭, ২০২৬
    • 10 views
    সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা

    নতুন পে স্কেলে উল্টে যাচ্ছে গ্রেডের ক্রম, কমবে বাড়ি ভাড়া

    • By admin admon
    • অক্টোবর ২৭, ২০২৬
    • 8 views
    নতুন পে স্কেলে উল্টে যাচ্ছে গ্রেডের ক্রম, কমবে বাড়ি ভাড়া

    রাশিয়া-ইউক্রেনের রাতভর পাল্টাপাল্টি হামলায় হতাহত ১৭

    রাশিয়া-ইউক্রেনের রাতভর পাল্টাপাল্টি হামলায় হতাহত ১৭

    মজুরি বোর্ড গঠনের গেজেট প্রকাশ শিগগিরই : শ্রমমন্ত্রী

    মজুরি বোর্ড গঠনের গেজেট প্রকাশ শিগগিরই : শ্রমমন্ত্রী