শাকসু নির্বাচনে রেকর্ড অংশগ্রহণ: মনোনয়ন জমা ১৯১ জনের

image_pdfSaveimage_print

শিক্ষা ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনে প্রার্থী হতে ১৯১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১০৬টি এবং ছয়টি আবাসিক হল সংসদে ৮৫টি মনোনয়নপত্র জমা পড়েছে।

শনিবার রাত সোয়া ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র নজরুল ইসলাম।

নজরুল ইসলাম বলেন, শাকসু ও হল সংসদে প্রার্থী হতে মোট ২৫১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে জমা পড়েছে ১৯১টি। কেন্দ্রীয় সংসদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ১৪৫ জন, জমা দিয়েছেন ১০৬ জন। অপর দিকে হল সংসদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ১০৬ জন, জমা দিয়েছেন ৮৫ জন।

এর আগে শনিবার সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হয়। এ সময় সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে নির্বাচন কমিশনের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Related Posts

‘জুলাই স্মৃতিস্তম্ভের অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে’

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধী দলের নেতাদের উপস্থিত না হওয়া প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, যারা জুলাই-আগস্ট নিয়ে সারাদিন…

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিচারিক রায়ের কপি চাইল বাংলাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, সৌ‌দি আর‌বে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিচারিক রায়ের কপি চেয়েছে বাংলাদেশ। কপি হাতে আসার পর এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা করে মরদেহ ফিরিয়ে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে নগদ টাকা, স্বর্ণ ও ১৮ দেশের মুদ্রা

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে নগদ টাকা, স্বর্ণ ও ১৮ দেশের মুদ্রা

আলেমদের জন্য রক্ত দিতেও দ্বিধা করব না: ধর্মমন্ত্রী

আলেমদের জন্য রক্ত দিতেও দ্বিধা করব না: ধর্মমন্ত্রী

এনআইডি সংশোধনে সাড়ে ৬৪ লাখ আবেদন নিষ্পত্তি, অপেক্ষায় সোয়া লাখ

  • By admin admon
  • অক্টোবর ২৪, ২০২৬
  • 7 views
এনআইডি সংশোধনে সাড়ে ৬৪ লাখ আবেদন নিষ্পত্তি, অপেক্ষায় সোয়া লাখ

টেলিভিশন সাংবাদিকতায় জান্নাতুল কলির এক দশক

  • By admin admon
  • অক্টোবর ২৪, ২০২৬
  • 16 views
টেলিভিশন সাংবাদিকতায় জান্নাতুল কলির এক দশক

ময়মনসিংহ মেডিকেলে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তদন্তের নির্দেশ

  • By admin admon
  • অক্টোবর ২৪, ২০২৬
  • 18 views
ময়মনসিংহ মেডিকেলে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তদন্তের নির্দেশ

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকে পেছনে ফেলল আফগানিস্তান

  • By admin admon
  • অক্টোবর ২৪, ২০২৬
  • 17 views
ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকে পেছনে ফেলল আফগানিস্তান