ওসমান হাদির দাফন উপলক্ষে ঢাবিতে ভিড় এড়াতে প্রশাসনের আহ্বান

image_pdfSaveimage_print

বিশেষ প্রতিবেদকঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। হাদির দাফন ঘিরে ক্যাম্পাসে ভিড় না করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানিয়েছে প্রশাসন।

শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহীদ শরিফ ওসমান হাদির দাফন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিড় না করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে। সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশপথগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জন-সাধারণের স্বাভাবিক চলাফেরায় সাময়িক অসুবিধার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

শহীদ শরিফ ওসমান হাদির জানাজা দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে।

এদিকে জানাজায় অংশ নিতে আসা লাখো ছাত্র-জনতা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশ করেছেন। মানিক মিয়া এভিনিউতে দীর্ঘক্ষণ সারিবদ্ধভাবে অপেক্ষা করার পর সকাল সাড়ে ১০টায় আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ জনতাকে দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেন। এ সময় চীন থেকে আনা ৮টি আর্চওয়ে গেট দিয়ে ছাত্র-জনতা দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন।

Share this news as a Photo Card

Related Posts

৩০ নভেম্বরের মধ্যে সংসদ ভবনের সব বাতিতে সেন্সর বসানোর নির্দেশ

ডেস্ক নিউজঃ বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাতীয় সংসদ ভবনের সব লাইট ও বাতি সেন্সরের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সময়ের মধ্যে…

লোকাল থেকে কমিউটার হচ্ছে নাজিরহাটের দুই জোড়া ট্রেন

ডেস্ক নিউজঃ চট্টগ্রাম-নাজিরহাট রুটে চলাচলকারী দুই জোড়া লোকাল ট্রেনকে কমিউটার ট্রেনে রূপান্তরের অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নতুন ব্যবস্থায় ট্রেনগুলোর নাম হবে ‘নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪’। একই সঙ্গে সাতটি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

৩০ নভেম্বরের মধ্যে সংসদ ভবনের সব বাতিতে সেন্সর বসানোর নির্দেশ

  • By admin admon
  • নভেম্বর ১৬, ২০২৬
  • 4 views
৩০ নভেম্বরের মধ্যে সংসদ ভবনের সব বাতিতে সেন্সর বসানোর নির্দেশ

লোকাল থেকে কমিউটার হচ্ছে নাজিরহাটের দুই জোড়া ট্রেন

  • By admin admon
  • নভেম্বর ১৬, ২০২৬
  • 5 views
লোকাল থেকে কমিউটার হচ্ছে নাজিরহাটের দুই জোড়া ট্রেন

ভোটে হস্তক্ষেপের অভিযোগে নেতানিয়াহুর পদত্যাগ চান আইজেনকট

  • By admin admon
  • নভেম্বর ১৬, ২০২৬
  • 10 views
ভোটে হস্তক্ষেপের অভিযোগে নেতানিয়াহুর পদত্যাগ চান আইজেনকট

ইসলামাবাদেও নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ পিংক বাস

  • By admin admon
  • নভেম্বর ১৬, ২০২৬
  • 11 views
ইসলামাবাদেও নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ পিংক বাস

আজ থেকে হজের নিবন্ধন শুরু

  • By admin admon
  • নভেম্বর ১৬, ২০২৬
  • 13 views
আজ থেকে হজের নিবন্ধন শুরু

মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে যাচ্ছে আরও এক মার্কিন বিমানবাহী রণতরি

  • By admin admon
  • নভেম্বর ১৬, ২০২৬
  • 13 views
মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে যাচ্ছে আরও এক মার্কিন বিমানবাহী রণতরি
২০ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদির দাফন উপলক্ষে ঢাবিতে ভিড় এড়াতে প্রশাসনের আহ্বান

https://doiniksabujbiplob.com |
fb/sabujbiplob