ঢাকা সেনানিবাসে ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা রোববার, হবে সামরিক মর্যাদায় দাফন

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা আগামীকাল রোববার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাদের নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টার যোগে প্রেরণ করে যথাযথ সামরিক মর্যাদায় তাদের দাফন সম্পন্ন হবে।

শনিবার (২০ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তার আগে, শনিবার বেলা ১১টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহবাহী ফ্লাইটটি অবতরণ করে।

আইএসপিআর জানায়, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলার ঘটনায় শাহাদাৎ বরণকারী ৬ জন শান্তিরক্ষীর মরদেহ শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে দেশে প্রত্যাবর্তন করে।

বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিমানবন্দরে শান্তিরক্ষীদের মরদেহ গ্রহণ করেন।

এছাড়াও মরদেহ গ্রহণকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান; বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি; আবেইতে মোতায়েনরত জাতিসংঘ মিশন ইউনিসেফ এর ফোর্স কমান্ডারের প্রতিনিধি, চিফ কমিউনিটি লিয়াজোঁ অফিসার; পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (ইউএন); ওভারসিজ অপারেশন পরিদপ্তরের পরিচালক; ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তা এবং গণমাধ্যমের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মরদেহ গ্রহণের সময় সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং সব সামরিক ব্যক্তি শাহাদাতবরণকারীদের প্রতি সম্মান জানিয়ে স্যালুট দেন।

আইএসপিআর আরও জানায়, রোববার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠান শেষে তাদের নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টারে করে পাঠিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, সন্ত্রাসী ড্রোন হামলায় ৬ জন শান্তিরক্ষী শহীদ হওয়ার পাশাপাশি ৯ জন শান্তিরক্ষী আহত হন, যাদের মধ্যে ৮ জন কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে (লেভেল–৩ হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে সবাই শঙ্কামুক্ত রয়েছেন।

Share this news as a Photo Card

  • Related Posts

    ৩০ নভেম্বরের মধ্যে সংসদ ভবনের সব বাতিতে সেন্সর বসানোর নির্দেশ

    ডেস্ক নিউজঃ বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাতীয় সংসদ ভবনের সব লাইট ও বাতি সেন্সরের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সময়ের মধ্যে…

    লোকাল থেকে কমিউটার হচ্ছে নাজিরহাটের দুই জোড়া ট্রেন

    ডেস্ক নিউজঃ চট্টগ্রাম-নাজিরহাট রুটে চলাচলকারী দুই জোড়া লোকাল ট্রেনকে কমিউটার ট্রেনে রূপান্তরের অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নতুন ব্যবস্থায় ট্রেনগুলোর নাম হবে ‘নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪’। একই সঙ্গে সাতটি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বিশ্ববাজারে তেলের দাম কমল

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 0 views
    বিশ্ববাজারে তেলের দাম কমল

    ৩০ নভেম্বরের মধ্যে সংসদ ভবনের সব বাতিতে সেন্সর বসানোর নির্দেশ

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 7 views
    ৩০ নভেম্বরের মধ্যে সংসদ ভবনের সব বাতিতে সেন্সর বসানোর নির্দেশ

    লোকাল থেকে কমিউটার হচ্ছে নাজিরহাটের দুই জোড়া ট্রেন

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 7 views
    লোকাল থেকে কমিউটার হচ্ছে নাজিরহাটের দুই জোড়া ট্রেন

    ভোটে হস্তক্ষেপের অভিযোগে নেতানিয়াহুর পদত্যাগ চান আইজেনকট

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 10 views
    ভোটে হস্তক্ষেপের অভিযোগে নেতানিয়াহুর পদত্যাগ চান আইজেনকট

    ইসলামাবাদেও নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ পিংক বাস

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 12 views
    ইসলামাবাদেও নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ পিংক বাস

    আজ থেকে হজের নিবন্ধন শুরু

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 13 views
    আজ থেকে হজের নিবন্ধন শুরু
    ২০ ডিসেম্বর ২০২৫

    ঢাকা সেনানিবাসে ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা রোববার, হবে সামরিক মর্যাদায় দাফন

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob