সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের

image_pdfSaveimage_print

নিজস্ব প্রতিবেদকঃ বিদ্যা, বুদ্ধি ও সৃজনশীলতার দেবী মা সরস্বতীর পবিত্র পূজা উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বী জনগণ এবং শিক্ষার্থী, শিক্ষক ও সংস্কৃতিকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বর্তমান সময়ে দেশ এক গভীর রাজনৈতিক ও সামাজিক সংকট অতিক্রম করছে। এই সংকট উত্তরণে জ্ঞান, যুক্তিবোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা অত্যন্ত জরুরি। মা সরস্বতী সেই আলোকিত চেতনার প্রতীক, যা অজ্ঞতা, বিভ্রান্তি ও অসহিষ্ণুতার বিপরীতে সত্য ও বিবেকের পথ দেখায়।

তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে হলে শিক্ষাকে মুক্ত চিন্তা, সৃজনশীলতা ও মানবিক চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষাঙ্গনে সহনশীলতা, মতপ্রকাশের স্বাধীনতা ও সাংস্কৃতিক বিকাশ নিশ্চিত না হলে জাতির ভবিষ্যৎ নিরাপদ হয় না।

জাতীয় পার্টির চেয়ারম্যান এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের প্রশ্নে দলের প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের দূরদর্শী রাষ্ট্রচিন্তা ও ঐতিহাসিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, পল্লীবন্ধু এরশাদ দৃঢ়ভাবে বিশ্বাস করতেন—ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সেই দর্শন থেকেই তিনি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মর্যাদা ও অধিকার রক্ষায় কার্যকর ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেন।

তিনি স্মরণ করিয়ে দেন, পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বেই ঢাকেশ্বরী মন্দির জাতীয় মন্দিরের মর্যাদা লাভ করে; পুরোহিত ও শ্মশান ঠাকুরদের জন্য পৌরসভা কর্তৃক ভাতা প্রদানের ব্যবস্থা চালু হয়; হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট গঠনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক নিরাপত্তা নিশ্চিত হয়। একই সঙ্গে কালী পূজায় সরকারি ছুটি ঘোষণা, শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা আয়োজনের সুযোগ সৃষ্টি এবং সকল ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও পানি বিল মওকুফের মতো সিদ্ধান্তের মাধ্যমে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতিকে রাষ্ট্রীয় নীতির অংশে পরিণত করেছিলেন।

জি এম কাদের বলেন, জাতীয় পার্টি পল্লীবন্ধু এরশাদের সেই মানবিক, অসাম্প্রদায়িক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রদর্শনের ধারাবাহিকতা বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি দেশবাসীর শান্তি, নিরাপত্তা ও সার্বিক কল্যাণ কামনা করে বলেন, মা সরস্বতীর আশীর্বাদে অজ্ঞতার অন্ধকার দূর হয়ে জ্ঞানের আলোয় আলোকিত হোক ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র।

  • Related Posts

    জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা

    বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন দলের স্থায়ী কমিটির নবনিযুক্ত ৪ সদস্য। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় তারা সেখানে যান। প্রথমে শ্রদ্ধা নিবেদন…

    এমপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুর

    সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য (এমপি) আইনুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল

    • By Sara
    • আগস্ট ১৮, ২০২৬
    • 11 views
    রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল

    অস্ত্রোপচার করে মূত্রথলি থেকে বের করা হল ৩.১ কেজি ওজনের পাথর

    • By Sara
    • আগস্ট ১৮, ২০২৬
    • 9 views
    অস্ত্রোপচার করে মূত্রথলি থেকে বের করা হল ৩.১ কেজি ওজনের পাথর

    নৌবাহিনীর ব্যবস্থাপনায় রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া অনুষ্ঠিত

    নৌবাহিনীর ব্যবস্থাপনায় রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া অনুষ্ঠিত

    বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল

    • By Sara
    • আগস্ট ১৮, ২০২৬
    • 8 views
    বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল

    মায়ের অজান্তে ৫০ হাজার টাকায় শিশু বিক্রি

    • By Sara
    • আগস্ট ১৮, ২০২৬
    • 8 views
    মায়ের অজান্তে ৫০ হাজার টাকায় শিশু বিক্রি

    ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে নেই বাবর আজম

    • By Sara
    • আগস্ট ১৮, ২০২৬
    • 8 views
    ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে নেই বাবর আজম