কাল রংপুরে যাচ্ছেন তারেক রহমান

image_pdfSaveimage_print

নিজস্ব প্রতিবেদকঃ নির্বাচনী জনসভায় অংশ নিতে আগামীকাল বিভাগীয় শহর রংপুরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে পুরো বিভাগজুড়ে বিরাজ করছে সাজ সাজ রব। সেই সাথে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা।

সমাবেশকে সফল করতে এবং সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে বিভক্তি ভুলে এক হয়ে কাজ করছেন নেতাকর্মীরা।যারা মনোনয়ন পাননি, তারাও অভিমান ভুলে এক কাতারে দাঁড়িয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ৩০ জানুয়ারি শুক্রবার বিকেল ৪টায় তারেক রহমান রংপুরের পীরগঞ্জে জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর বিকেল সাড়ে ৪টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান।

রংপুরে ৬টি  নির্বাচনী  আসন রয়েছে। বিএনপির মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগে প্রতিটি আসনে চার থেকে পাঁচজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। চূড়ান্ত মনোনয়নের পরে যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের অনেকের মাঝে কিছুটা মান-অভিমান দেখা গিয়েছিল।

প্রচার প্রচারণায়  অংশ না নেয়ায় বিএনপির অঙ্গ সংগঠনের একাধিক নেতাকে শোকজ করা হয়েছিল। তবে তারকে রহমানের আগমনের কারণে অভিমান ভুলে প্রচারণায় নেমেছেন নেতাকর্মীরা। বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন। তারা ধানের শীষ প্রতীককে বিজয়ী  করতে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন।

বিএনপির একাধিক নেতা বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের আগমন রংপুর বিএনপির সকল ভেদাভেদ ভুলিয়ে দিয়েছে। সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করছেন। তারেক রহমানের সফর রংপুর বিভাগের ৩৩ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে কার্যকর ভূমিকা পালন করবেন।

জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রার্থী সাইফুল ইসলাম বলেন, সমাবেশকে সফল করতে সব ধরনের প্রস্তুতি চলছে। আর রংপুর মহানগর বিএনপির আহ্বায়ব ও রংপুর-৩ আসনের (সদর ও আংশিক সিটি) সামসুজ্জামান সামু বলেন, দলের প্রধানের রংপুর আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা কাজ করছে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছেন।

  • Related Posts

    অসুস্থ দুই মন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

    অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দুই মন্ত্রী মিজানুর রহমান মিনু ও আবদুল মঈন খানকে দেখতে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।…

    কওমি ঘরানার ৭ দলের জোট ‘সমমনা ইসলামী দল’

    কওমি ঘরানার সমমনা সাতটি ইসলামী রাজনৈতিক দল ‘সমমনা ইসলামী দল’ নামে অভিন্ন ব্যানারে একসঙ্গে রাজনীতি ও কর্মসূচি পরিচালনার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কিংবা বাংলাদেশ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১১ জেলের কারাদণ্ড

    নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১১ জেলের কারাদণ্ড

    সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

    সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

    ‘জুলাই স্মৃতিস্তম্ভের অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে’

    ‘জুলাই স্মৃতিস্তম্ভের অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে’

    ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

    ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

    তিব্বতে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, তাইওয়ানেও ধেয়ে আসছে সুপার টাইফুন

    তিব্বতে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, তাইওয়ানেও ধেয়ে আসছে সুপার টাইফুন

    সৌদি-হুতি সংঘাত: উল্লেখযোগ্য যা যা ঘটল

    সৌদি-হুতি সংঘাত: উল্লেখযোগ্য যা যা ঘটল