সুষ্ঠু ও স্বাস্থ্যসম্মত পরিবেশে নির্বাচন ও ভোট কেন্দ্র ধুমপানমুক্ত ঘোষণা বরগুনা জেলা প্রশাসকের

image_pdfSaveimage_print
রিপোর্ট – মৃধা বেলালঃ সুষ্ঠু ও স্বাস্থ্যসম্মত পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে বরগুনা-১ আসনের ৩১২ ভোটদান কেন্দ্রগুলোকে ধুমপানমুক্ত ঘোষণা করেছেন বরগুনা জেলা প্রশাসক ও রিটানিং অফিসার তাছলিমা আক্তার। গত রবিবার এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন তিনি। এ গণবিজ্ঞপ্তি ওইদিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সর্বস্তরের মানুষ জেলা প্রশাসকের ভূয়সী প্রশংসা করেছেন।
জানাগেছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বরগুনা জেলায় দুইটি সংসদীয় আসন রয়েছে। এ সংসদীয় আসন দুটিতে সুষ্ঠু, সুন্দর ও স্বাস্থ্যসম্মত পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে ভোটের দিন ৩১২টি ভোটদান কেন্দ্রগুলোতে ধুমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ পোস্ট করেছেন। এতে জেলা প্রশাসনের ভূয়সী প্রশংসা করেছেন তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টদাতা বরগুনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু সালেহ জাফর বলেন, ভালো উদ্যোগ। এর বাস্তবায়ন চাই।
আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি পরিতোষ কর্মকার বলেন, বরগুনা জেলা প্রশাসকের গণবিজ্ঞপ্তি দিয়ে উদাহরণ সৃষ্টি করেছেন। এমন গণবিজ্ঞপ্তি সহসা দেখা যায় না। জেলা প্রশাসকের এমন মহতী উদ্যোগ সমাজে ভালো কিছু বয়ে আনবে। বরগুনা জেলা প্রশাসক ও রিটানিং অফিসার তাছলিমা আক্তার বলেন, সুষ্ঠু, সুন্দর ও স্বাস্থ্যসম্মত পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Share this news as a Photo Card

  • Related Posts

    টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন

    ডেস্ক নিউজ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে এসে পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় বিএনপির এক নেতার…

    ভোলায় আরও এক গ্যাসকূপের সন্ধান, বিশাল মজুতের সম্ভাবনা

    ডেস্ক নিউজঃ ভোলায় নতুন আরও একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। ভোলা নর্থ-৩ নামের এ কূপ থেকে দৈনিক ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ইসলামাবাদেও নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ পিংক বাস

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 0 views
    ইসলামাবাদেও নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ পিংক বাস

    আজ থেকে হজের নিবন্ধন শুরু

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 6 views
    আজ থেকে হজের নিবন্ধন শুরু

    মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে যাচ্ছে আরও এক মার্কিন বিমানবাহী রণতরি

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 5 views
    মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে যাচ্ছে আরও এক মার্কিন বিমানবাহী রণতরি

    নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 5 views
    নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার

    স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 10 views
    স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল

    ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা জারি

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 12 views
    ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা জারি
    ১১ ফেব্রুয়ারি ২০২৬

    সুষ্ঠু ও স্বাস্থ্যসম্মত পরিবেশে নির্বাচন ও ভোট কেন্দ্র ধুমপানমুক্ত ঘোষণা বরগুনা জেলা প্রশাসকের

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob