হাতির আক্রমণে একই পরিবারের ৪ জনসহ ৬ জনের প্রাণহানি

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ বন্য হাতির পালের আক্রমণে ভারতের ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় একই পরিবারের চার সদস্যসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে একজন বন কর্মকর্তা। স্থানীয় সময় শুক্রবার এই ঘটনা ঘটে।

গত কয়েকদিন ধরে বেশ কয়েকজনকে আক্রমণ করেছে একই হাতির দল। গত বৃহস্পতিবার রাতে চুরচু ব্লকের গোন্ডোয়ার গ্রামে প্রবেশ করে শুক্রবার ভোরে ছয়জনকে পদদলিত করে হত্যা করে বলে জানিয়েছেন হাজারিবাগ পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বিকাশ কুমার উজ্জ্বল।

উজ্জ্বল বলেন, ‘নিহতদের মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন। একটি শিশুও গুরুতর আহত হয়েছে।’ শিশুটিকে চিকিৎসার জন্য হাজারিবাগের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

গত কয়েকদিন ধরে বোকারো, রামগড় এবং হাজারিবাগ জেলায় ঘুরে বেড়াচ্ছিল হাতির দলটি। এর আগে বোকারোতেও তাদের আক্রমণে প্রাণহানি ঘটনা ঘটেছে বলে উজ্জ্বল আরো জানান। সূত্র: এনডিটিভি

  • Related Posts

    বিশ্বজুড়ে ডিজেল সংকট, স্বস্তি মিলবে না ২০২৭ সালেও

    আন্তর্জাতিক ডেস্ক : ইরান ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তৈরি হওয়া ডিজেল সংকট আগামী বছরেও কাটার সম্ভাবনা কম। ফলে জ্বালানির বাড়তি দাম বিশ্ব অর্থনীতিতে আরও দীর্ঘ সময় চাপ তৈরি করতে…

    মসজিদুল হারামের মুয়াজ্জিন ইব্রাহিম আল-মাদানির ইন্তেকাল

    সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল-মাদানি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। সোমবার তাঁর মৃত্যু হয়। মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগেই তিনি মসজিদুল হারামে ফজরের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    হবিগঞ্জে ফুটপাতের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

    হবিগঞ্জে ফুটপাতের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

    ডিজেল বিক্রিতে এখনও ৭০ টাকা লোকসান হচ্ছে: রিজভী

    ডিজেল বিক্রিতে এখনও ৭০ টাকা লোকসান হচ্ছে: রিজভী

    ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ

    • By admin admon
    • সেপ্টেম্বর ২২, ২০২৬
    • 2 views
    ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ

    বিভিন্ন এলাকায় ৬০-৭০ শতাংশ পর্যন্ত এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে : ডিএনসিসি প্রশাসক

    বিভিন্ন এলাকায় ৬০-৭০ শতাংশ পর্যন্ত এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে : ডিএনসিসি প্রশাসক

    নবম পে স্কেল: আইবাস প্লাস প্লাসে প্রবেশ করে যেভাবে হবে নতুন বেতন নির্ধারণ

    • By admin admon
    • সেপ্টেম্বর ২২, ২০২৬
    • 2 views
    নবম পে স্কেল: আইবাস প্লাস প্লাসে প্রবেশ করে যেভাবে হবে নতুন বেতন নির্ধারণ

    বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে চায় ফ্রান্স: রাষ্ট্রদূত

    বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে চায় ফ্রান্স: রাষ্ট্রদূত