‘আমাকে টার্গেট করা হচ্ছে’

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্কঃ ২০২৫ বেশ ভালো কাটলেও বছরের শেষ দিক থেকে খানিকটা বিপাকেই রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তাকে ঘিরে বিতর্ক যেন শেষই হচ্ছে না। সেসব বিতর্কের রেশ ধরেই এবার সামাজিক মাধ্যমে তিনি দাবি করলেন, একটি মহলের কাছ থেকে ‘টার্গেট’ হচ্ছেন অভিনেত্রী।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে মেহজাবীন লেখেন, ‘কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।’

মেহজাবীন লেখেন, ‘বেগুনি পাশাপাশি আরও উল্লেখ করতে চাই, সাম্প্রতিক সময়ে এআই (Artificial intelligence, Ai) দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণেও আমার মতো অনেক আর্টিস্টদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে; যা একেবারেই কাম্য নয়। নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে, এর পেছনে কে বা কারা আছে তা আমার জানা নেই।’

মেহজাবীন উল্লেখ করেন, ‘আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই, আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন, ধন্যবাদ।’

প্রস্নগত, মাস তিনেক আগে পারিবারিক ব্যবসায় পার্টনার হিসেবে রাখার বিনিময়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে আইনি জটিলতায় পড়েন। তবে পরবর্তীতে আদালত থেকে অব্যাহতি পান অভিনেত্রী।

সম্প্রতি যে বিষয় নিয়ে বিতর্কের সূত্রপাত; তা হলো- এক সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পর মদের বোতলসহ আটকা পড়েন মেহজাবীন ও তার স্বামী। যদিও বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি; আর এসব অভিযোগের ভিত্তিতেই সরাসরি নিজের মানহানির দাবি করলেন অভিনেত্রী।

  • Related Posts

    ১ হাজার কর্মী ছাঁটাই করছে নেটফ্লিক্স

    বিনোদন ডেস্ক : ইউটিউব ও টিকটকের মতো ভিডিও প্ল্যাটফর্মগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতায় টিকতে না পেরে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বিশ্বের শীর্ষ স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। প্রতিষ্ঠানটি তাদের মোট জনবলের…

    দ্বন্দ্ব পেরিয়ে বন্ধুত্ব: সালমান বললেন ‘অনেক দিন ধরেই সবকিছু ঠিকঠাক চলছে’

    বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নতুন মৌসুমের শুরুতেই পুরোনো তিক্ততা ও দুই সুপারস্টারের মধ্যকার ঐতিহাসিক দ্বন্দ্বের বিষয়টি আবারও সামনে নিয়ে এলেন বলিউড ‘ভাইজান’ সালমান খান। জনপ্রিয়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    তিন বিভাগে বৃষ্টির আভাস

    • By admin admon
    • অক্টোবর ১৬, ২০২৬
    • 0 views
    তিন বিভাগে বৃষ্টির আভাস

    সড়ক দুর্ঘটনা রোধে ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও গাড়ির ফিটনেস পরীক্ষায় কঠোরতা প্রশাসনের

    • By admin admon
    • অক্টোবর ১৬, ২০২৬
    • 0 views
    সড়ক দুর্ঘটনা রোধে ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও গাড়ির ফিটনেস পরীক্ষায় কঠোরতা প্রশাসনের

    দেশের ২৭২৭ পূজামণ্ডপে বিজিবি মোতায়েন, দুর্গম এলাকায় ২১ বেস ক্যাম্প

    • By admin admon
    • অক্টোবর ১৬, ২০২৬
    • 4 views
    দেশের ২৭২৭ পূজামণ্ডপে বিজিবি মোতায়েন, দুর্গম এলাকায় ২১ বেস ক্যাম্প

    ‘কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ’

    • By admin admon
    • অক্টোবর ১৬, ২০২৬
    • 6 views
    ‘কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ’

    সৌদির আকাশসীমা ও বিমানবন্দরগুলো সম্পূর্ণ অনিরাপদ, হুতির হুঁশিয়ারি

    সৌদির আকাশসীমা ও বিমানবন্দরগুলো সম্পূর্ণ অনিরাপদ, হুতির হুঁশিয়ারি

    শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু

    শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু