‘ইরানি হামলার’ বিষয়ে জরুরি বৈঠকে বসছে আরব লীগ

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) থেকে যৌথ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি ইরান কয়েকটি আরব দেশে যেখানে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট আছে সেখানের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে।

এদিকে, আরব দেশ গুলোতে ইরানের হামলার প্রেক্ষিতে এক জরুরি বৈঠক ডেকেছেন সংস্থাটির সহকারী মহাসচিব হোসাম জাকি। এই বৈঠকের অনুরোধ জানিয়েছে কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান এবং মিশর।

ফরাসি গণমাধ্যম এএফপিকে তিনি জানান, বেশ কয়েকটি আরব দেশে ‘ইরানি হামলার’ বিষয়ে আলোচনা করতে আগামী রবিবার সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা একটি জরুরি বৈঠকে বসবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে প্রতিবেশীদের ওপর হামলা বন্ধে ইরানের প্রতি আহ্বান জানিয়েছিল আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত। এসময় এই হামলাকে ইরানের কৌশলগত ভুল বলেও বর্ণনা করেন তিনি।

উল্লেখ্য-২২ সদস্যের আরব লীগ আঞ্চলিক সহযোগিতা উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করে। তবে সংস্থাটিকে ব্যাপকভাবে অকার্যকর হিসেবে দেখা হয় এবং বিভিন্ন সংঘাত সমাধানে দীর্ঘদিন ধরেই এটি হিমশিম খাচ্ছে।

সূত্র : আল-জাজিরা।

  • Related Posts

    হরমুজে জাহাজ চলাচলে ফি আরোপের খসড়া অনুমোদন ইরানের

    আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশন হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে বিভিন্ন সেবার জন্য ফি নেওয়ার একটি খসড়া আইন অনুমোদন করেছে। ইরানের রাষ্ট্রীয়…

    ইরান যুদ্ধে খুব শিগগিরই ‘নতুন ধাপে’ প্রবেশ করবে যুক্তরাষ্ট্র

    আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সাথে চলমান যুদ্ধ খুব শিগগিরই ‘নতুন ধাপে’ প্রবেশ করতে যাচ্ছে। যুদ্ধে এবার মিত্র দেশগুলোকেও পাশে চাইছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন নতুন এই পরিকল্পনার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    হরমুজে জাহাজ চলাচলে ফি আরোপের খসড়া অনুমোদন ইরানের

    • By Sara
    • আগস্ট ২৩, ২০২৬
    • 5 views
    হরমুজে জাহাজ চলাচলে ফি আরোপের খসড়া অনুমোদন ইরানের

    ইরান যুদ্ধে খুব শিগগিরই ‘নতুন ধাপে’ প্রবেশ করবে যুক্তরাষ্ট্র

    • By Sara
    • আগস্ট ২৩, ২০২৬
    • 7 views
    ইরান যুদ্ধে খুব শিগগিরই ‘নতুন ধাপে’ প্রবেশ করবে যুক্তরাষ্ট্র

    মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

    • By Sara
    • আগস্ট ২৩, ২০২৬
    • 9 views
    মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

    ঢাকার দুই স্টেডিয়াম পরিদর্শনে ব্রাজিল ফুটবলের প্রতিনিধি দল

    • By Sara
    • আগস্ট ২৩, ২০২৬
    • 7 views
    ঢাকার দুই স্টেডিয়াম পরিদর্শনে ব্রাজিল ফুটবলের প্রতিনিধি দল

    বড় সুখবর পেল বাংলাদেশ

    • By Sara
    • আগস্ট ২৩, ২০২৬
    • 6 views
    বড় সুখবর পেল বাংলাদেশ

    ২৫ বছরের তরুণের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান

    • By Sara
    • আগস্ট ২৩, ২০২৬
    • 6 views
    ২৫ বছরের তরুণের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান