বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বাহরাইনে আটকে পড়া প্রবাসী বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইটের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা সৌদি আরবের দাম্মাম বিমানবন্দর হয়ে দেশে ফিরতে পারবেন। আগামী ২০ মার্চ আটকে পড়া বাংলাদেশিদের জন্য গালফ এয়ারের একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে।

রোববার (১৫ মার্চ) মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে গালফ এয়ারের মাধ্যমে (দাম্মাম টু ঢাকা) একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। এই বিশেষ ফ্লাইটে যেতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশি নাগরিকরা ফিরতে পারবেন।

যারা ফিরতে ইচ্ছুক তাদের অবশ্যই অবশ্যই দূতাবাসের ফেসবুক পেইজে প্রদত্ত গুগল লিংকে রেজিষ্ট্রেশন করতে হবে। তবে প্লেনের আসন দেওয়ার বিষয়টি সম্পূর্ণ গালফ এয়ার কর্তৃপক্ষের ওপর নির্ভর করবে।

ভ্রমণের সম্ভাব্য তারিখ আগামী ২০ মার্চ বা নিকটবর্তী যে কোন তারিখ। প্রতি আসন (সিট) এর ভাড়া আনুমানিক ৩০০ বাহরাইনি দিনার।

এই ফ্লাইটে যারা যাবেন তারা ২৩ কেজির একটি ব্যাগেজ এবং হ্যান্ড ব্যাগ বহন করতে পারবেন। বাহরাইন থেকে দাম্মাম (সৌদি আরব) পর্যন্ত বাসে যাতায়াত এবং প্রয়োজনীয় সৌদি ট্রানজিট ভিসা উক্ত ভাড়ার মধ্যে নির্ধারিত থাকবে। যাত্রীর টিকেট কনফার্ম হলে গালফ এয়ার কর্তৃপক্ষ যাত্রীর সঙ্গে যোগাযোগ করবে।

আগ্রহী বাংলাদেশিদের সোমবার (১৬ মার্চ) সকাল ১০ টার মধ্যে রেজিষ্ট্রেশন নিশ্চিত করার জন্য অনুরোধ করেছে দূতাবাস।

  • Related Posts

    কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে দ্বিগুণ ব্যয়: সেতুমন্ত্রী

    ডেস্ক নিউজঃ চট্টগ্রামের কর্ণফুলী টানেল থেকে প্রতি মাসে যে পরিমাণ টোল আদায় হয়, পরিচালনা ও রক্ষণাবেক্ষণে তার প্রায় দ্বিগুণ ব্যয় হচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী…

    এবারের বাজেট হবে বাস্তবমুখী, সব মানুষের জন্য আনবে স্বস্তি: প্রধানমন্ত্রী

    ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী। সকল শ্রেণী পেশার মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি আনবে এবারের বাজেট। সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বিশ্বকাপের যে তিন ম্যাচে হয়েছে সবচেয়ে বেশি দর্শক

    • By Reporter
    • জুন ২৯, ২০২৬
    • 6 views
    বিশ্বকাপের যে তিন ম্যাচে হয়েছে সবচেয়ে বেশি দর্শক

    বিটিভিতে প্রথম জানাজা, বনানীতে দাফন

    • By Reporter
    • জুন ২৯, ২০২৬
    • 6 views
    বিটিভিতে প্রথম জানাজা, বনানীতে দাফন

    বাংলাদেশি পর্যটকদের অপেক্ষায় গেদে সীমান্তের ব্যবসায়ীরা

    • By admin admon
    • জুন ২৯, ২০২৬
    • 7 views
    বাংলাদেশি পর্যটকদের অপেক্ষায় গেদে সীমান্তের ব্যবসায়ীরা

    কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে দ্বিগুণ ব্যয়: সেতুমন্ত্রী

    • By admin admon
    • জুন ২৯, ২০২৬
    • 7 views
    কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে দ্বিগুণ ব্যয়: সেতুমন্ত্রী

    দেশের ২০ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

    • By admin admon
    • জুন ২৯, ২০২৬
    • 7 views
    দেশের ২০ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

    এবারের বাজেট হবে বাস্তবমুখী, সব মানুষের জন্য আনবে স্বস্তি: প্রধানমন্ত্রী

    • By admin admon
    • জুন ২৯, ২০২৬
    • 7 views
    এবারের বাজেট হবে বাস্তবমুখী, সব মানুষের জন্য আনবে স্বস্তি: প্রধানমন্ত্রী