পাকিস্তানের হামলায় কাবুলে ৪০০ নিহত, দাবি তালেবানের

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে তালেবান সরকার। এই ঘটনায় আরও প্রায় ২৫০ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে তারা।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, কাবুলের একটি মাদকাসক্তদের চিকিৎসা কেন্দ্রে (পুনর্বাসন হাসপাতাল) হামলা চালানো হয়। এতে হাসপাতালে চিকিৎসাধীন অনেক মানুষ নিহত ও আহত হন।

তালেবান সরকারের উপ-মুখপাত্র হামিদুল্লাহ ফিতরাত জানান, হামলায় হাসপাতালের বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এর আগে আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান বলেছিলেন, এই হামলায় অন্তত ২০০ জন নিহত হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, হামলার সময় ওই হাসপাতালে প্রায় তিন হাজার মাদকাসক্ত চিকিৎসা নিচ্ছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, কাবুলের নবম পুলিশ জেলায় অবস্থিত একটি মাদকাসক্তদের চিকিৎসা কেন্দ্র লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনা এমন সময় ঘটেছে, যখন আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে কয়েক দফা গোলাগুলির খবর পাওয়া গেছে। প্রতিবেশী দুই দেশের মধ্যে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই সবচেয়ে তীব্র সংঘাত হিসেবে দেখা হচ্ছে।

তবে পাকিস্তান পুনর্বাসন কেন্দ্রে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বলেছে, কাবুলে কোনো হাসপাতাল লক্ষ্য করে হামলা চালানো হয়নি।

পাকিস্তানের দাবি, ১৬ মার্চ রাতে তারা কাবুল ও নানগারহার এলাকায় নির্দিষ্ট সামরিক স্থাপনা এবং সন্ত্রাসীদের সহায়তাকারী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব স্থাপনা পাকিস্তানের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলায় ব্যবহার করা হচ্ছিল বলে তাদের দাবি।

মন্ত্রণালয় আরও বলেছে, হামলার পর সেখানে মজুদ থাকা গোলাবারুদ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাকিস্তানের ভাষ্য অনুযায়ী, তাদের হামলা ছিল অত্যন্ত নির্ভুল এবং বেসামরিক ক্ষয়ক্ষতি এড়ানোর চেষ্টা করা হয়েছে। তালেবান মুখপাত্রের অভিযোগকে ইসলামাবাদ মিথ্যা ও বিভ্রান্তিকর বলেও উল্লেখ করেছে।

Share this news as a Photo Card

  • Related Posts

    ইরান যুদ্ধের যৌক্তিকতা নিয়ে ট্রাম্প-ভ্যান্সের ভিন্ন সুর

    আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ঠেকাতে দেশটিতে যুক্তরাষ্ট্রের হামলার সিদ্ধান্তকে সমর্থন করতেন কি না, সে বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শুক্রবার হোয়াইট…

    গাজার সামনে আরও একটি দুর্বিষহ শীত

    আন্তর্জাতিক ডেস্কঃ বন্যা, বৃষ্টি আর হিমেল বাতাসের আশঙ্কায় আবারও কঠিন এক শীতের মুখোমুখি হতে যাচ্ছে গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। যুদ্ধের ধ্বংসস্তূপের পাশে কিংবা উপকূলীয় এলাকায় অস্থায়ী তাঁবুতে গাদাগাদি করে বসবাস করছেন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পাইপলাইন শক্তিশালী করতে সাত শহরে হচ্ছে বিসিবির একাডেমি

    • By Sara
    • নভেম্বর ২৩, ২০২৬
    • 22 views
    পাইপলাইন শক্তিশালী করতে সাত শহরে হচ্ছে বিসিবির একাডেমি

    পিছিয়ে গেল রাশমিকার নতুন সিনেমার মুক্তি

    • By Sara
    • নভেম্বর ২২, ২০২৬
    • 17 views
    পিছিয়ে গেল রাশমিকার নতুন সিনেমার মুক্তি

    নড়াইলে সহিংসতায় মাশরাফির অর্থায়নের অভিযোগ রাশেদ খানের

    নড়াইলে সহিংসতায় মাশরাফির অর্থায়নের অভিযোগ রাশেদ খানের

    অফিস না করায় অর্থ বিভাগের কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

    • By admin admon
    • নভেম্বর ২২, ২০২৬
    • 34 views
    অফিস না করায় অর্থ বিভাগের কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

    রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড

    • By admin admon
    • নভেম্বর ২২, ২০২৬
    • 25 views
    রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড

    টেকনাফে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৮ জিম্মি উদ্ধার

    টেকনাফে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৮ জিম্মি উদ্ধার
    ১৭ মার্চ ২০২৬

    পাকিস্তানের হামলায় কাবুলে ৪০০ নিহত, দাবি তালেবানের

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob