সাতসকালে বায়ুদূষণের কবলে ঢাকা

image_pdfSaveimage_print

আবহাওয়া ডেস্কঃ ভোরের নির্মল বাতাসের প্রত্যাশা থাকলেও রাজধানী ঢাকাতে দিন শুরু হয়েছে দূষিত বায়ুর মধ্যে দিয়ে। সকালে ওঠার পরই বায়ুদূষণের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে নগরবাসীকে।

বুধবার (১৮ মার্চ) সকাল ৬টা ৪৬ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর তথ্যানুযায়ী, ১১১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১২তম অবস্থানে রয়েছে ঢাকা। এই স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

তালিকার শীর্ষে রয়েছে দিল্লি, যেখানে বায়ুমানের স্কোর ১৯৩—যা ‘খুব অস্বাস্থ্যকর’। দ্বিতীয় স্থানে রয়েছে লাহোর (স্কোর ১৬৪)। তৃতীয় স্থানে জাকার্তা (স্কোর ১৫৯), চতুর্থ স্থানে ইনচিয়ন (স্কোর ১৫৫) এবং পঞ্চম স্থানে সিউল (স্কোর ১৪২) রয়েছে।

বায়ুমানের সূচক অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোর ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও অসুস্থদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। অন্যদেরও প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার এবং সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

  • Related Posts

    জুলাইয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, বঙ্গোপসাগরে তিন মাসে ৬টি লঘুচাপের শঙ্কা

    আবহাওয়া ডেস্কঃ বিদায়ী জুন মাসে দেশে স্বাভাবিকের চেয়ে প্রায় ৩০ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে চলতি মাসে মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বর্ষণের কারণে নদ-নদীর পানি বেড়ে দেশের তিন অঞ্চলে স্বল্পমেয়াদি…

    বৃষ্টির প্রবণতা বাড়ছে, ১৫ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

    আবহাওয়া ডেস্কঃ দেশজুড়ে বৃষ্টির প্রবণতা বাড়তে শুরু করেছে। আষাঢ়ের শুরুতে কয়েকটি অঞ্চলে তাপপ্রবাহ ও তীব্র গরম থাকলেও মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন সারা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত

    • By Reporter
    • জুলাই ৩, ২০২৬
    • 5 views
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত

    এআই দিয়ে ৩০ পণ্যের বাজার মনিটরিং করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

    • By Reporter
    • জুলাই ৩, ২০২৬
    • 5 views
    এআই দিয়ে ৩০ পণ্যের বাজার মনিটরিং করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

    দুই মাইলফলকের সামনে মেসি, সেঞ্চুরির দ্বারপ্রান্তে স্কালোনি

    • By Reporter
    • জুলাই ৩, ২০২৬
    • 5 views
    দুই মাইলফলকের সামনে মেসি, সেঞ্চুরির দ্বারপ্রান্তে স্কালোনি

    হৃদয়ভাঙা পরাজয়ে বিশ্বকাপ অধ্যায়ের ইতি মদরিচের!

    • By Reporter
    • জুলাই ৩, ২০২৬
    • 6 views
    হৃদয়ভাঙা পরাজয়ে বিশ্বকাপ অধ্যায়ের ইতি মদরিচের!

    ‘ব্যাক টু অরিজিন’ থিমে অনুষ্ঠিত হলো মেরিল প্রেজেন্টস ‘মার্ভেল অব টুমরো’ সিজন ৫

    • By Reporter
    • জুলাই ৩, ২০২৬
    • 6 views
    ‘ব্যাক টু অরিজিন’ থিমে অনুষ্ঠিত হলো মেরিল প্রেজেন্টস ‘মার্ভেল অব টুমরো’ সিজন ৫

    নতুন ভিসানীতি করছে সরকার, মন্ত্রিসভায় খসড়া উপস্থাপন

    • By Reporter
    • জুলাই ২, ২০২৬
    • 23 views
    নতুন ভিসানীতি করছে সরকার, মন্ত্রিসভায় খসড়া উপস্থাপন