ঈদের পর অফিস খুলতেই সচিবালয়ে প্রধানমন্ত্রী

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ সাত দিনের দীর্ঘ ছুটি শেষে মঙ্গলবার থেকে খুলেছে সরকারি ও বেসরকারি সব অফিস। প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্র সচিবালয়ে মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে দাফতরিক কার্যক্রম।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক সকাল ৯টায় সচিবালয়ে উপস্থিত হয়ে কাজ শুরু করেছেন। বর্তমানে তিনি সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করছেন।

দিনভর বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

বেলা ১১টায় দেশের অর্থনৈতিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও বিভাগীয় প্রধানদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আজকের কার্যসূচিতে আরও রয়েছে- বিদেশে দক্ষ জনবল পাঠানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বিশেষ বৈঠক। এছাড়া ফ্যামিলি কার্ডের সার্বিক বিষয় নিয়ে সমাজকল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।

সচিবালয় সূত্রে জানা গেছে, দুপুরের পর থেকে বিকাল পর্যন্ত প্রধানমন্ত্রীর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত রয়েছে।

দীর্ঘ ছুটির পর প্রথম কার্যদিবসেই প্রধানমন্ত্রীর এমন ব্যস্ত সূচি সচিবালয়ে ব্যাপক কর্মচাঞ্চল্য সৃষ্টি করেছে।

  • Related Posts

    কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে দ্বিগুণ ব্যয়: সেতুমন্ত্রী

    ডেস্ক নিউজঃ চট্টগ্রামের কর্ণফুলী টানেল থেকে প্রতি মাসে যে পরিমাণ টোল আদায় হয়, পরিচালনা ও রক্ষণাবেক্ষণে তার প্রায় দ্বিগুণ ব্যয় হচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী…

    এবারের বাজেট হবে বাস্তবমুখী, সব মানুষের জন্য আনবে স্বস্তি: প্রধানমন্ত্রী

    ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী। সকল শ্রেণী পেশার মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি আনবে এবারের বাজেট। সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ভুয়া সনদ থেকে কোটি টাকার সাম্রাজ্য? বিতর্কের কেন্দ্রে বিআরটিসি কর্মকর্তা জামিল হোসেন

    • By Reporter
    • জুন ২৯, ২০২৬
    • 9 views
    ভুয়া সনদ থেকে কোটি টাকার সাম্রাজ্য? বিতর্কের কেন্দ্রে বিআরটিসি কর্মকর্তা জামিল হোসেন

    মনপুরায় জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার টাকা

    • By Reporter
    • জুন ২৯, ২০২৬
    • 6 views
    মনপুরায় জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার টাকা

    জার্মানিতে গোলাগুলিতে পাঁচজন নিহত

    • By Reporter
    • জুন ২৯, ২০২৬
    • 6 views
    জার্মানিতে গোলাগুলিতে পাঁচজন নিহত

    জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

    • By Reporter
    • জুন ২৯, ২০২৬
    • 6 views
    জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

    বিশ্বকাপের যে তিন ম্যাচে হয়েছে সবচেয়ে বেশি দর্শক

    • By Reporter
    • জুন ২৯, ২০২৬
    • 7 views
    বিশ্বকাপের যে তিন ম্যাচে হয়েছে সবচেয়ে বেশি দর্শক

    বিটিভিতে প্রথম জানাজা, বনানীতে দাফন

    • By Reporter
    • জুন ২৯, ২০২৬
    • 7 views
    বিটিভিতে প্রথম জানাজা, বনানীতে দাফন