অল্প বয়সে বিয়ে জীবনের ভুল সিদ্ধান্ত ছিল : অপু বিশ্বাস

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আবারও ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় এলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা। বিয়ের প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, এটি তার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল।

বিয়ে কী তার জীবনে টার্নিং পয়েন্ট- এমন প্রশ্নে অপু বিশ্বাস বলেন, বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? ওটা আসলে ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা আমার জীবনের ভুল ছিল। নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই, ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেয়া উচিত নয়।

ভবিষ্যতে নতুন করে সংসার পাতার পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের উত্তরে রহস্য রেখে অপু বলেন, এই মুহূর্তে এমন কোনো প্রশ্নের উত্তর দেয়ার মতো অবস্থায় নেই।

এদিকে, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রল ও সমালোচনা নিয়ে তিনি মোটেও বিচলিত নন বলেও জানান। তিনি বলেন, এসব নেতিবাচক বিষয় নিয়ে বিচলিত হই না। বরং অধিকাংশ সময় এগুলো এড়িয়ে চলি এবং মাঝে মাঝে বেশ উপভোগও করি।

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল ঢালিউডের মেগাস্টার শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। দীর্ঘ নয় বছর বিয়ের কথা গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন লাইভ অনুষ্ঠানে এসে সে কথা প্রকাশ করেন। এরপর ২০১৮ সালের ১২ মার্চ আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এই দম্পতির একজন ছেলে সন্তান রয়েছে।

  • Related Posts

    মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে তানিয়া বৃষ্টি নিজেই বললেন ‘ভালো আছি’

    বিনোদন ডেস্ক : ছোটপর্দার আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন তানিয়া বৃষ্টি। গত কয়েক মাস ধরেই তার শারীরিক অবস্থা খারাপ। এরইমধ্যে হঠাৎ তার অসুস্থতা ও মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। এ নিয়ে…

    ২৭ বছর পর আসছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

    বিনোদন ডেস্ক : বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার জনপ্রিয় সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’ মুক্তির প্রায় ২৭ বছর পর নতুন রূপে ফিরছে পর্দায়। ‘আবার হঠাৎ বৃষ্টি’ নামে নির্মিত এই রিমেকটি পরিচালনা করেছেন কামরুজ্জামান। তিনি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে তানিয়া বৃষ্টি নিজেই বললেন ‘ভালো আছি’

    • By Reporter
    • জুন ৯, ২০২৬
    • 9 views
    মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে তানিয়া বৃষ্টি নিজেই বললেন ‘ভালো আছি’

    হরমুজ প্রণালীতে ‘চুইয়ে’ বের হচ্ছে তেল: সিএনএন

    • By Reporter
    • জুন ৯, ২০২৬
    • 8 views
    হরমুজ প্রণালীতে ‘চুইয়ে’ বের হচ্ছে তেল: সিএনএন

    কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে যান চলাচল ব্যাহত

    • By Reporter
    • জুন ৯, ২০২৬
    • 7 views
    কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে যান চলাচল ব্যাহত

    ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    • By Reporter
    • জুন ৯, ২০২৬
    • 9 views
    ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    জঙ্গল সলিমপুরে চার সড়ক নির্মাণ করছে সেনাবাহিনী

    জঙ্গল সলিমপুরে চার সড়ক নির্মাণ করছে সেনাবাহিনী

    মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল

    মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল