আজ মুম্বাইয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নেবেন আশা ভোঁসলে

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্কঃ ভারতীয় সংগীতের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে ৯২ বছর বয়সে মুম্বাইয়ে শেষনিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে সংগীত ও চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।

পরিবার সূত্রে জানা গেছে, রবিবার রাতে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বয়সজনিত জটিলতা ও শারীরিক অসুস্থতার কারণে শেষপর্যায়ে তাঁর একাধিক অঙ্গ বিকল হয়ে যায় বলে চিকিৎসকেরা জানান।

পরিবার জানিয়েছে, আজ সোমবার বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। একই স্থানে তাঁর বড় বোন লতা মঙ্গেশকরের শেষকৃত্যও অনুষ্ঠিত হয়েছিল। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

গতকাল সন্ধ্যায় তাঁর মরদেহ লোয়ার পারেলের বাসভবনে নেওয়া হয়। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ভক্ত-অনুরাগীরা সেখানে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শেষদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।

সাত দশকের বেশি সময় ধরে সংগীতজগতে সক্রিয় ছিলেন আশা ভোঁসলে। ১২ হাজারেরও বেশি গান গেয়ে তিনি উপমহাদেশের সংগীতে অনন্য উচ্চতা তৈরি করেন। হিন্দিসহ ২০টিরও বেশি ভাষায় গান গেয়ে তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। গজল, শাস্ত্রীয় ও আধুনিক—সব ধরনের সংগীতেই ছিল তাঁর অসাধারণ দক্ষতা।

ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদাসাহেব ফালকে পুরস্কারসহ পদ্মবিভূষণ এবং একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন।

তার মৃত্যুতে বলিউড ও দক্ষিণি চলচ্চিত্র অঙ্গনের বহু তারকা শোক প্রকাশ করেছেন। শাহরুখ খান, কাজল, কারিনা কাপুর খান, ভিকি কৌশল, রাম গোপাল ভার্মা, এ আর রাহমান, কমল হাসান, জুনিয়র এনটিআরসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন।

অভিনেতা মনোজ বাজপেয়ী বলেছেন, তাঁর কণ্ঠ প্রজন্মকে অনুপ্রাণিত করেছে এবং চিরকাল স্মরণীয় থাকবে। দক্ষিণি তারকা রামচরণ বলেছেন, এটি ভারতীয় সংগীতের জন্য অপূরণীয় ক্ষতি।

শেষ শ্রদ্ধা জানাতে গত রাত থেকেই তাঁর বাসভবনে ভিড় করছেন জাভেদ আখতার, শাবানা আজমি, এ আর রাহমান, বিদ্যা বালনসহ বহু বিশিষ্টজন।

  • Related Posts

    ‘তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে’

    বিনোদন ডেস্কঃ ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।  সোমবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায় বাঁধন নিজেই এ…

    রেকর্ড গড়ল ‘পাসুরি’, প্রথম পাকিস্তানি গান হিসেবে বিলিয়ন ভিউ

    বিনোদন ডেস্ক : প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন) ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে সে দেশের কোক স্টুডিওর জনপ্রিয় গান ‘পাসুরি’। ২০২২ সালের এই মেগা হিট গানটি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ১ অক্টোবর যোগ দিচ্ছেন ১৪,৩৮৪ সহকারী শিক্ষক

    ১ অক্টোবর যোগ দিচ্ছেন ১৪,৩৮৪ সহকারী শিক্ষক

    গাজীপুরে ফায়ারসার্ভিসের কাছ থেকে কোটি টাকা ঘুষ দাবীর অভিযোগ প্রকৌশলী আবুল খায়েরের বিরুদ্ধে

    গাজীপুরে ফায়ারসার্ভিসের কাছ থেকে কোটি টাকা ঘুষ দাবীর অভিযোগ প্রকৌশলী আবুল খায়েরের বিরুদ্ধে

    ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগে ১ লাখের বেশি মানুষের সমর্থন

    • By admin admon
    • সেপ্টেম্বর ৮, ২০২৬
    • 4 views
    ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগে ১ লাখের বেশি মানুষের সমর্থন

    দেশে ৮২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে : সংসদে শিক্ষামন্ত্রী

    দেশে ৮২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে : সংসদে শিক্ষামন্ত্রী

    বাংলাদেশ দলের নতুন জার্সি কিনতে গুনতে হবে ১,৬০০ টাকা

    • By admin admon
    • সেপ্টেম্বর ৮, ২০২৬
    • 3 views
    বাংলাদেশ দলের নতুন জার্সি কিনতে গুনতে হবে ১,৬০০ টাকা

    ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড

    ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড