ইরানের ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি উদ্বিগ্ন ইসরায়েল

image_pdfSaveimage_print

বিশেষ প্রতিবেদকঃ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থানের মধ্যে পার্থক্য ক্রমেই স্পষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন কূটনীতিক জেফরি ফেল্টম্যান। তার মতে, ‘ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি উদ্বিগ্ন ইসরায়েল।’

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। জেফরি ফেল্টম্যান বলেন, ইসরায়েল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি উদ্বিগ্ন। তার ভাষায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে এই যুদ্ধে জড়ালেও এখন তাদের মধ্যে দৃষ্টিভঙ্গির একটি স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে।

সাবেক এই মার্কিন কূটনীতিক আরও বলেন, ইসরায়েলের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা একটি বড় হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে, যা তাদের নিরাপত্তা পরিস্থিতিকে সরাসরি প্রভাবিত করছে।

তিনি আরও উল্লেখ করেন, উপসাগরীয় মিত্র দেশগুলোও এখন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আরও বেশি চিন্তিত হয়ে উঠছে। তার মতে, তারা যে নিরাপত্তা সুরক্ষা ব্যবস্থার ওপর নির্ভর করছিল, সেটি বারবার ভেঙে পড়ায় এই উদ্বেগ আরও বেড়েছে।

Share this news as a Photo Card

  • Related Posts

    মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো

    আন্তর্জাতিক ডেস্কঃ পুয়ের্তো রিকোর মাটিতেই মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতেছেন স্বাগতিক দেশের প্রতিযোগী জেনিফার বারেটো। বিতর্ক ও নানা জটিলতায় ঘেরা এবারের আসরে ১১৫ প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার খেতাব অর্জন করেন…

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলেও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। তেলের উৎপাদন বৃদ্ধি এবং বাজারে অতিরিক্ত সরবরাহের সম্ভাবনা ভূরাজনৈতিক উদ্বেগের প্রভাবকে ছাপিয়ে যাওয়ায় বুধবার (২৫ নভেম্বর)…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিব

    ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিব

    আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

    • By Moon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 0 views
    আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

    দক্ষিণ আফ্রিকায় বিমানের সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে ভাবছে সরকার

    দক্ষিণ আফ্রিকায় বিমানের সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে ভাবছে সরকার

    মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার

    • By Moon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 0 views
    মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার

    মুক্তির আগেই ভারতে পাকিস্তানি সিরিজ নিষিদ্ধের দাবি

    • By Moon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 2 views
    মুক্তির আগেই ভারতে পাকিস্তানি সিরিজ নিষিদ্ধের দাবি

    গাজীপুরে ৫০ পোশাক কারখানায় সাধারণ ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫টি

    • By admin admon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 4 views
    গাজীপুরে ৫০ পোশাক কারখানায় সাধারণ ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫টি
    ১৪ এপ্রিল ২০২৬

    ইরানের ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি উদ্বিগ্ন ইসরায়েল

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob