দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ

image_pdfSaveimage_print

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট নগরীর লালদিঘীরপাড় এলাকা থেকে একটি বন্ধ দোকান থেকে পচা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয় ব্যবসায়ীরা মরদেহের সন্ধান পান। বুধবার (১৫ এপ্রিল) মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। প্রথমে ব্যবসায়ীরা ধারণা করেন, কোনো ইঁদুর মারা গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। তবে গন্ধ সহ্যের বাইরে চলে গেলে তারা নিজেরাই অনুসন্ধানে নামেন। একপর্যায়ে পাশের একটি দোকানের ভেতরে উঁকি দিয়ে তারা একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। দোকানটি তালাবদ্ধ ছিল না।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরের পর ব্যবসায়ী নাজিম আহমদ (২৫) ও পাভেল আহমদ (২৬) মরদেহটি দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পরে বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৫০)। তিনি দক্ষিণ সুরমার কামালবাজার এলাকার পুরানগাঁও গ্রামের আরফান আলীর ছেলে। তিনি দীর্ঘ ২০ বছর ধরে তরকারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় ব্যবসায়ী নাজিম ও পাভেল জানান, গত দুই দিন ধরে দোকান এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। প্রথমে তারা বিষয়টিকে সাধারণ মনে করলেও পরে গন্ধের উৎস খুঁজতে গিয়ে মরদেহ দেখতে পান।

সিলেট কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সুলেমান মিয়া বলেন, ধারণা করা হচ্ছে নুরুল ইসলামের মৃত্যু অন্তত দুই দিন আগে হয়েছে। বিষয়টি তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

লালদিঘীরপাড় নতুন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সামছুল আলম জানান, নুরুল ইসলাম দুই কন্যা সন্তানের জনক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ওই মার্কেটে ব্যবসা করতেন এবং বিভিন্ন বাজার থেকে কাঁচামাল সংগ্রহ করে বন্দরবাজার এলাকায় বিক্রি করতেন।

  • Related Posts

    পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা

    ডেস্ক নিউজ : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সের টাকা গণনায় এবার আগেকার সব রেকর্ড ছাড়িয়েছে। মিলেছে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এছাড়াও মিলেছে বৈদেশিক মুদ্রাসহ বিপুল পরিমাণ…

    মা ও তিন মেয়ে খুন: লক্ষ্মীপুরে জানাজা শেষে লাশ নেওয়া হল কুমিল্লায়

    ডেস্ক নিউজ : লক্ষ্মীপুরের রায়পুরে ভাড়া বাসায় হত্যার শিকার মা ও তিন মেয়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ধানহাটা নদীরপাড় সড়কে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

    • By Reporter
    • জুন ২৭, ২০২৬
    • 3 views
    বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

    আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

    • By Reporter
    • জুন ২৭, ২০২৬
    • 3 views
    আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

    পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা

    • By Reporter
    • জুন ২৭, ২০২৬
    • 5 views
    পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা

    ‘কোনো কিছুই অসম্ভব নয়’—আর্জেন্টিনার ম্যাচের আগে কেপ ভার্দে কোচ

    • By Reporter
    • জুন ২৭, ২০২৬
    • 6 views
    ‘কোনো কিছুই অসম্ভব নয়’—আর্জেন্টিনার ম্যাচের আগে কেপ ভার্দে কোচ

    রোনালদোই এবার বিশ্বকাপ জিতবেন: ঘানার ধর্মীয় গুরু

    • By Reporter
    • জুন ২৭, ২০২৬
    • 5 views
    রোনালদোই এবার বিশ্বকাপ জিতবেন: ঘানার ধর্মীয় গুরু

    ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি

    • By Reporter
    • জুন ২৭, ২০২৬
    • 6 views
    ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি