প্রথমবার বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো আনছে ফিফা

image_pdfSaveimage_print

খেলাধুলা ডেস্কঃ আগামী দু মাস পর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো হাফটাইম শো অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

এবারই প্রথমবারের মতো ৪৮ টি দেশের অংশগ্রহণে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেমাফর ওয়ার্ল্ড ইকোনমি সামিটে বক্তব্য দিতে গিয়ে ইনফান্তিনো বলেন, ইতিহাসে প্রথমবারের মতো নিউ জার্সিতে একাধিক শিল্পির অংশগ্রহণে বিশ্বকাপ ফাইনালে আমরা হাফটাইম শো আয়োজন করব।

২০২৬ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। মধ্যবিরতিতে হতে যাওয়া এই অনুষ্ঠানকে বড়সড় সংগীত আয়োজন হিসেবে দেখা হচ্ছে। ইনফান্তিনো জানান, ব্রিটিশ পপ ব্যান্ড কোল্ডপ্লে এবং তাদের প্রধান গায়ক ক্রিস মার্টিন অনুষ্ঠানটি সাজানোর দায়িত্বে রয়েছেন।

তিনি বলেন, এখনই কারা পারফর্ম করবেন তা বলতে পারছি না, তবে একাধিক শিল্পী থাকবেন। এটি হবে পৃথিবীর সবচেয়ে বড় শো; দারুণ কিছু।

যুক্তরাষ্ট্রের ক্রীড়াপ্রেমীরা হাফটাইম শোর সঙ্গে পরিচিত, বিশেষ করে সুপারবোলের মাধ্যমে। তবে ফিফার এই উদ্যোগ বিশ্বজুড়ে এই ধরনের আয়োজনের জনপ্রিয়তা আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে।

ফুটবলে অবশ্য ১৫ মিনিটের বিরতিতে সংগীত পরিবেশনা খুবই বিরল। এর অন্যতম কারণ, অনেক সমর্থক এই ধরনের বিনোদন পছন্দ করেন না। ২০১৭ সালে ডিএফবি কাপ ফাইনালে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ও বরুশিয়া ডর্টমুন্ডের ম্যাচে জার্মান পপ তারকা হেলেন ফিশারকে দিয়ে হাফটাইম শো করানো হয়েছিল।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ সামনে রেখে ইনফান্তিনো প্রতিশ্রুতি দিয়ে বলেন, আপনি যাদের কল্পনা করতে পারেন, এমন সব তারকারা উপস্থিত থাকবেন। উদাহরণ হিসেবে তিনি টম ব্র্যাডি এবং শ্যাকুয়েল ও’নিলের নাম উল্লেখ করেন। দুজনই ইতোমধ্যে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারা এটা ভীষণ উপভোগ করেন।

  • Related Posts

    বর্ষসেরা ক্রিকেটার রিশাদ, ফুটবলার হামজা

    ক্রীড়া ডেস্ক : গত বছর দারুণ পারফরম্যান্সের সুখবর পেলেন জাতীয় দলের তারকা স্পিনার রিশাদ হোসেন। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির ২০২৫ সালের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এই লেগ স্পিনার। অন্যদিকে বর্ষসেরা ক্রীড়াবিদ…

    বিসিবির ভোটার তালিকায় কারা আছেন, কারা নেই

      ক্রীড়া ডেস্ক : ৬ অক্টোবর থেকে ৭ জুন—মাত্র আট মাসের মধ্যে পরিচালনা পর্ষদের দ্বিতীয় নির্বাচন দেখতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৭ জুনের আসন্ন নির্বাচন সামনে রেখে আজ বিভিন্ন ক্যাটাগরিতে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    গণপূর্তে ‘মাফিয়া নেটওয়ার্ক’ সক্রিয়: আবু নাসের–আবু তালেবের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদের বিস্ফোরক অভিযোগ

    গণপূর্তে ‘মাফিয়া নেটওয়ার্ক’ সক্রিয়: আবু নাসের–আবু তালেবের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদের বিস্ফোরক অভিযোগ

    ফায়ার সার্ভিসে রেজায়ে রাব্বী বিতর্ক: কোয়ার্টার বাণিজ্য, পদায়ন সিন্ডিকেট ও আন্দোলনকালীন ভূমিকা নিয়ে তোলপাড়

    ফায়ার সার্ভিসে রেজায়ে রাব্বী বিতর্ক: কোয়ার্টার বাণিজ্য, পদায়ন সিন্ডিকেট ও আন্দোলনকালীন ভূমিকা নিয়ে তোলপাড়

    কিডস হার্ট ফাউন্ডেশন ও কাতার চ্যারিটির উদ্যোগে ১৫৩ হৃদরোগীকে বিনামূল্যে চিকিৎসা

    • By Reporter
    • মে ১৮, ২০২৬
    • 6 views
    কিডস হার্ট ফাউন্ডেশন ও কাতার চ্যারিটির উদ্যোগে ১৫৩ হৃদরোগীকে বিনামূল্যে চিকিৎসা

    ট্রাম্পের পর এবার চীন যাচ্ছেন পুতিন, বৈশ্বিক কূটনীতিতে কী ঘটতে চলেছে?

    • By Reporter
    • মে ১৮, ২০২৬
    • 8 views
    ট্রাম্পের পর এবার চীন যাচ্ছেন পুতিন, বৈশ্বিক কূটনীতিতে কী ঘটতে চলেছে?

    অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

    • By Reporter
    • মে ১৮, ২০২৬
    • 6 views
    অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

    বিটিভিতে তারার মেলা

    • By Reporter
    • মে ১৮, ২০২৬
    • 8 views
    বিটিভিতে তারার মেলা