মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যে বাংলাদেশি কর্মী নিয়োগে সম্মতি

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ: মালয়েশিয়ার সারাওয়াক রাজ্য নীতিগতভাবে আরও বাংলাদেশি কর্মী নিয়োগে সম্মতি জানিয়েছে। নির্মাণ খাতে বাংলাদেশি শ্রমিকদের অবদানের প্রশংসা করে উভয়পক্ষ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা  করেছে।

বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত এক বার্তায় জানানো হয়, মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী এবং সারাওয়াকের মুখ্যমন্ত্রী আবাং হাজি আবদুল রহমান জোহারির মধ্যে কুচিংয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অগ্রগতি হয়।

বৈঠকে উভয়পক্ষ কৃষি, নবায়নযোগ্য জ্বালানি এবং শ্রম অভিবাসন খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

হাইকমিশনার বাংলাদেশের কৃষি ও মানবসম্পদ খাতের সক্ষমতার কথা তুলে ধরে দক্ষ, আধা-দক্ষ ও সাধারণ শ্রমিক সরবরাহের মাধ্যমে সারাওয়াকের উন্নয়নে অবদান রাখার আগ্রহ প্রকাশ করেন।

সারাওয়াকের মুখ্যমন্ত্রী প্রস্তাবগুলোকে স্বাগত জানান, বিশেষ করে ওই অঞ্চলের উন্নয়ন কৌশলের মূল স্তম্ভ কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি এবং নির্মাণ খাতে বাংলাদেশি শ্রমিকদের ভূমিকার প্রশংসা করেন।

উভয়পক্ষ শ্রম অভিবাসন নিয়ন্ত্রণে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়েও আলোচনা করেন এবং কৃষি খাতেও আরেকটি এমওইউ স্বাক্ষরের সম্ভাবনা খতিয়ে দেখেন। পাশাপাশি সৌরশক্তিসহ নবায়নযোগ্য জ্বালানি খাতে জ্ঞান ও সবুজ প্রযুক্তি বিনিময়ের সম্ভাবনাও আলোচনা হয়।

দুইপক্ষ আলোচনার ফলাফল বাস্তবায়নে নিয়মিত যোগাযোগ বজায় রাখার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

  • Related Posts

    কিডস হার্ট ফাউন্ডেশন ও কাতার চ্যারিটির উদ্যোগে ১৫৩ হৃদরোগীকে বিনামূল্যে চিকিৎসা

    ডেস্ক নিউজ : জন্মগতভাবে হৃদরোগে (কনজেনিটাল হার্ট ডিজিজ) আক্রান্ত ১৫৩ শিশুকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছে কিডস হার্ট ফাউন্ডেশন ও কাতার চ্যারিটি ফাউন্ডেশন। ২ থেকে ৯ মে পর্যন্ত রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে…

    অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

    ডেস্ক নিউজ : নোয়াখালীর বেগমগঞ্জে দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী তন্ময় কুরী (১৬) নিহতের ঘটনায় ঘাতক চালক মো. নাজমুলকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমবার দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চিফ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    গণপূর্তে ‘মাফিয়া নেটওয়ার্ক’ সক্রিয়: আবু নাসের–আবু তালেবের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদের বিস্ফোরক অভিযোগ

    গণপূর্তে ‘মাফিয়া নেটওয়ার্ক’ সক্রিয়: আবু নাসের–আবু তালেবের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদের বিস্ফোরক অভিযোগ

    ফায়ার সার্ভিসে রেজায়ে রাব্বী বিতর্ক: কোয়ার্টার বাণিজ্য, পদায়ন সিন্ডিকেট ও আন্দোলনকালীন ভূমিকা নিয়ে তোলপাড়

    ফায়ার সার্ভিসে রেজায়ে রাব্বী বিতর্ক: কোয়ার্টার বাণিজ্য, পদায়ন সিন্ডিকেট ও আন্দোলনকালীন ভূমিকা নিয়ে তোলপাড়

    কিডস হার্ট ফাউন্ডেশন ও কাতার চ্যারিটির উদ্যোগে ১৫৩ হৃদরোগীকে বিনামূল্যে চিকিৎসা

    • By Reporter
    • মে ১৮, ২০২৬
    • 6 views
    কিডস হার্ট ফাউন্ডেশন ও কাতার চ্যারিটির উদ্যোগে ১৫৩ হৃদরোগীকে বিনামূল্যে চিকিৎসা

    ট্রাম্পের পর এবার চীন যাচ্ছেন পুতিন, বৈশ্বিক কূটনীতিতে কী ঘটতে চলেছে?

    • By Reporter
    • মে ১৮, ২০২৬
    • 8 views
    ট্রাম্পের পর এবার চীন যাচ্ছেন পুতিন, বৈশ্বিক কূটনীতিতে কী ঘটতে চলেছে?

    অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

    • By Reporter
    • মে ১৮, ২০২৬
    • 6 views
    অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

    বিটিভিতে তারার মেলা

    • By Reporter
    • মে ১৮, ২০২৬
    • 8 views
    বিটিভিতে তারার মেলা