চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

image_pdfSaveimage_print

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে শান্তি চুক্তি না হলে দেশটির প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

ট্রাম্প বলেন, ‘আমরা খুব ন্যায্য এবং যুক্তিসংগত একটি চুক্তির প্রস্তাব দিচ্ছি। আমি আশা করি ইরান এটি গ্রহণ করবে। কারণ যদি তারা তা না করে, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং প্রতিটি সেতু গুঁড়িয়ে দেবে।’

একই পোস্টে তিনি অভিযোগ করেন, ইরান যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে। ট্রাম্পের দাবি, গতকাল হরমুজ প্রণালিতে গোলাগুলির মাধ্যমে ইরান যুদ্ধবিরতির চরম লঙ্ঘন করেছে।

তিনি আরও বলেন, ইরান একটি ফরাসি জাহাজ এবং যুক্তরাজ্যের একটি মালবাহী জাহাজে হামলা চালিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা নিয়েও সমালোচনা করেন তিনি।

ট্রাম্পের ভাষায়, ‘ইরান সম্প্রতি প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে, যা অদ্ভুত। কারণ আমাদের অবরোধ ইতোমধ্যেই সেটি কার্যত বন্ধ করে দিয়েছে। তারা না বুঝেই আমাদের সাহায্য করছে।’

সূত্র: আল-জাজিরা

  • Related Posts

    ট্রাম্পের পর এবার চীন যাচ্ছেন পুতিন, বৈশ্বিক কূটনীতিতে কী ঘটতে চলেছে?

    আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর শেষ হওয়ার মাত্র চার দিনের মাথায় এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে চীন। পরপর দুই পরাশক্তির শীর্ষ নেতার…

    চুক্তি না হলে ইরানে কিছুই অবশিষ্ট থাকবে না: ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি কোনো চুক্তিতে খুব তাড়াতাড়ি রাজি না হয়, তাহলে চরম পরিস্থিতির মোকাবিলা করতে হবে। ট্রুথ সোশ্যাল একাউন্টে দেওয়া একটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    গণপূর্তে ‘মাফিয়া নেটওয়ার্ক’ সক্রিয়: আবু নাসের–আবু তালেবের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদের বিস্ফোরক অভিযোগ

    গণপূর্তে ‘মাফিয়া নেটওয়ার্ক’ সক্রিয়: আবু নাসের–আবু তালেবের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদের বিস্ফোরক অভিযোগ

    ফায়ার সার্ভিসে রেজায়ে রাব্বী বিতর্ক: কোয়ার্টার বাণিজ্য, পদায়ন সিন্ডিকেট ও আন্দোলনকালীন ভূমিকা নিয়ে তোলপাড়

    ফায়ার সার্ভিসে রেজায়ে রাব্বী বিতর্ক: কোয়ার্টার বাণিজ্য, পদায়ন সিন্ডিকেট ও আন্দোলনকালীন ভূমিকা নিয়ে তোলপাড়

    কিডস হার্ট ফাউন্ডেশন ও কাতার চ্যারিটির উদ্যোগে ১৫৩ হৃদরোগীকে বিনামূল্যে চিকিৎসা

    • By Reporter
    • মে ১৮, ২০২৬
    • 6 views
    কিডস হার্ট ফাউন্ডেশন ও কাতার চ্যারিটির উদ্যোগে ১৫৩ হৃদরোগীকে বিনামূল্যে চিকিৎসা

    ট্রাম্পের পর এবার চীন যাচ্ছেন পুতিন, বৈশ্বিক কূটনীতিতে কী ঘটতে চলেছে?

    • By Reporter
    • মে ১৮, ২০২৬
    • 8 views
    ট্রাম্পের পর এবার চীন যাচ্ছেন পুতিন, বৈশ্বিক কূটনীতিতে কী ঘটতে চলেছে?

    অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

    • By Reporter
    • মে ১৮, ২০২৬
    • 6 views
    অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

    বিটিভিতে তারার মেলা

    • By Reporter
    • মে ১৮, ২০২৬
    • 8 views
    বিটিভিতে তারার মেলা