সৌদিতে বসবাসরত যোগ্য রোহিঙ্গাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের মধ্যে যাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র বা প্রমাণ রয়েছে, তাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে সৌদি রাষ্ট্রদূত জানান, বর্তমানে সৌদি আরবে অবস্থানরত প্রায় ৬৯ হাজার রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট ইস্যুর বিষয়টি দ্রুত এগিয়ে নেওয়া প্রয়োজন। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে যাচাই-বাছাই শেষে প্রায় ২২ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়া হয়েছে এবং প্রক্রিয়াটি আরও দ্রুত করতে বাংলাদেশ থেকে বিশেষ টিম পাঠানো হয়েছে।

মন্ত্রী স্পষ্ট করে বলেন, পাসপোর্ট প্রদান প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। একই সঙ্গে যেসব মিয়ানমারের নাগরিক প্রয়োজনীয় শর্ত পূরণ করেছেন বা বৈধ বাংলাদেশি নথি রয়েছে, তাদের দ্রুত পাসপোর্ট দেওয়ার নির্দেশ দেন তিনি। এ ছাড়া সৌদি আরব থেকে পূর্ণাঙ্গ তালিকা নিয়ে পুনরায় যাচাই করার কথাও জানান।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা হয়। সৌদি রাষ্ট্রদূত স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। মন্ত্রী আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে আগামী জুলাইয়ের প্রথমার্ধে সফরের সম্ভাবনার কথা জানান।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

    ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্রহিসেবে গড়ে তোলা হবে। বুয়েটের যেমন সেন্টার অব…

    দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

    ডেস্ক নিউজঃ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা ও মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

    • By Reporter
    • জুন ২৭, ২০২৬
    • 7 views
    বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

    আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

    • By Reporter
    • জুন ২৭, ২০২৬
    • 6 views
    আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

    পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা

    • By Reporter
    • জুন ২৭, ২০২৬
    • 7 views
    পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা

    ‘কোনো কিছুই অসম্ভব নয়’—আর্জেন্টিনার ম্যাচের আগে কেপ ভার্দে কোচ

    • By Reporter
    • জুন ২৭, ২০২৬
    • 7 views
    ‘কোনো কিছুই অসম্ভব নয়’—আর্জেন্টিনার ম্যাচের আগে কেপ ভার্দে কোচ

    রোনালদোই এবার বিশ্বকাপ জিতবেন: ঘানার ধর্মীয় গুরু

    • By Reporter
    • জুন ২৭, ২০২৬
    • 7 views
    রোনালদোই এবার বিশ্বকাপ জিতবেন: ঘানার ধর্মীয় গুরু

    ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি

    • By Reporter
    • জুন ২৭, ২০২৬
    • 6 views
    ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি