‘মাইলস্টোনের দগ্ধ শিশুদের চিকিৎসায় ডা. সামন্ত লালকে আসতে দেয়নি ইউনূস সরকার’

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিশুদের চিকিৎসায় সহায়তার প্রস্তাব দিয়েছিলেন বাংলাদেশের বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসার পথিকৃৎ অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। কিন্তু সেই প্রস্তাবে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার  সাড়া দেয়নি বলে দাবি করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী।

সম্প্রতি ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ অনুষ্ঠানে তিনি আরও দাবি করেন,  এই সহায়তা নেওয়া হলে হয়তো কয়েকটি প্রাণ রক্ষা পেত।

হুম্মাম কাদের চৌধুরী জানান, মাইলস্টোনের ঘটনায় ডা. সামন্ত লাল সেনের পক্ষ থেকে সহায়তার বার্তা তিনি নিজে অন্তর্বর্তী সরকারের কাছে পৌঁছে দিয়েছিলেন।

তিনি বলেন, ‘উনি বলেছিলেন, আমি জানি যে একটা বিশাল দুর্ঘটনা ঘটেছে। আমি সহযোগিতা করতে চাই। যেভাবেই হোক না কেন আমি সহযোগিতা করতে চাই। আমি এই মেসেজটা অন্তর্বর্তী সরকারের কাছে পাঠিয়েছিলাম। কিন্তু অন্তর্বর্তী সরকার সাড়া দিল না, সাহায্য নিল না।’

তিনি আরও বলেন, ‘আমি জানি না, সাহায্য নিলে হয়ত কয়েকটা জান বেঁচে যেত। কিন্তু উনারা নেননি। আমি আবারও বলছি, এটা ঘাড়ত্যারামি। বলেছি তো বলেছি, করব না। এই ধরনের অনেক ঘটনা আছে, যেখানে উনাদের একগুঁয়েমির কারণে আমাদেরকে বর্তমানে অনেক জায়গায় ভুগতে হচ্ছে।’

প্রসঙ্গত, বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই আগুন নেভানো, আহতদের হাসপাতালে স্থানান্তর এবং বার্ন ইউনিট প্রস্তুত করতে বিভিন্ন পক্ষ থেকে সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছিল।

ডা. সামন্ত লাল সেন বাংলাদেশে বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসার বিকাশ ও আধুনিকায়নে অসামান্য অবদান রেখেছেন। দেশে প্রথম বার্ন ইউনিট গড়ে তোলার কৃতিত্বও তার। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

হুম্মাম কাদের চৌধুরী দাবি করেন, এই বক্তব্য দেওয়ার কারণে তাকে সমালোচনার মুখে পড়তে হতে পারে। তবুও সৎ সাহস নিয়ে বিষয়টি সামনে এনেছেন বলে জানান তিনি।

  • Related Posts

    শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল

    ডেস্ক নিউজ : বাংলাদেশের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ ভারত নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার নয়াদিল্লিতে…

    প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ ভারতের

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার পাশাপাশি আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল এ তথ্য…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ফের চলচ্চিত্রে ফিরছেন শবনম বুবলী

    • By Sara
    • আগস্ট ১১, ২০২৬
    • 7 views
    ফের চলচ্চিত্রে ফিরছেন শবনম বুবলী

    রাজউকে ‘ডার্ক জোন’ ! ঘুষ-অনিয়মের অভিযোগের কেন্দ্রে পরিচালক সালেহ্ আহমদ জাকারিয়া : আওয়ামী ফ্যাসিবাদী বলয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ, পছন্দের পরিদর্শক দিয়ে ‘এরিয়া নিয়ন্ত্রণ’—মহাখালী জোনে ‘ঘুষের টেকসই ম্যানেজমেন্ট’ নিয়ে প্রশ্ন ?

    রাজউকে ‘ডার্ক জোন’ ! ঘুষ-অনিয়মের অভিযোগের কেন্দ্রে পরিচালক সালেহ্ আহমদ জাকারিয়া : আওয়ামী ফ্যাসিবাদী বলয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ, পছন্দের পরিদর্শক দিয়ে ‘এরিয়া নিয়ন্ত্রণ’—মহাখালী জোনে ‘ঘুষের টেকসই ম্যানেজমেন্ট’ নিয়ে প্রশ্ন ?

    শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল

    • By Sara
    • আগস্ট ১১, ২০২৬
    • 8 views
    শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল

    নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

    • By Sara
    • আগস্ট ১১, ২০২৬
    • 6 views
    নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

    কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ২২৪

    • By Sara
    • আগস্ট ১১, ২০২৬
    • 8 views
    কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ২২৪

    বাংলাদেশিকে ফেরত দেওয়ায় দুই ভারতীয়কে ছেড়ে দিল স্থানীয়রা

    • By Sara
    • আগস্ট ১১, ২০২৬
    • 5 views
    বাংলাদেশিকে ফেরত দেওয়ায় দুই ভারতীয়কে ছেড়ে দিল স্থানীয়রা