হরমুজ পাড়ি দিতে ইরানের ‘নতুন নিয়ম’, অনুমতি ছাড়া চলবে না কোনো জাহাজ

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে ইরান। এখন থেকে এই প্রণালি দিয়ে চলাচল করতে চাইলে প্রতিটি জাহাজকে আগে তেহরানের অনুমতি নিতে হবে এবং নির্ধারিত টোল পরিশোধ করতে হবে।

বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই জলপথে যেকোনো পরিবর্তন সরাসরি প্রভাব ফেলে বৈশ্বিক জ্বালানি বাজারে। গত ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে প্রণালিটি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিল তেহরান। সেই পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়।

এবার সেই প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করতে নতুন আইনি ও নিরাপত্তা কাঠামো চালু করেছে ইরান। নৌপরিবহনবিষয়ক সাময়িকী ‘লয়েডস লিস্ট’-এর তথ্য অনুযায়ী, ‘পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ (পিজিএসএ)’ ইতোমধ্যে নতুন নিয়ম কার্যকর করেছে। এর আওতায় হরমুজ প্রণালি ব্যবহার করতে ইচ্ছুক সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে এবং টোল পরিশোধ করতে হবে।

নতুন নিয়ম অনুযায়ী, জাহাজগুলোকে ‘নৌযান তথ্য ঘোষণা’ ফরম পূরণ করে জমা দিতে হবে। এতে জাহাজের মালিকানা, বীমা, ক্রু সদস্য, বহন করা পণ্য, কোন বন্দর থেকে যাত্রা শুরু হয়েছে, কোথায় যাবে— এসবসহ ৪০টিরও বেশি তথ্য দিতে হবে। সব তথ্য যাচাইয়ের পরই মিলবে চলাচলের অনুমতি।

তবে টোলের পরিমাণ কী হবে বা কোন ভিত্তিতে তা নির্ধারণ করা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

মঙ্গলবার ইরানের প্রেস টিভি জানিয়েছে, হরমুজ প্রণালির ওপর ‘সার্বভৌম কর্তৃত্ব’ প্রতিষ্ঠার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নিয়মাবলি বিভিন্ন জাহাজ কর্তৃপক্ষের কাছে ইমেইলের মাধ্যমে পাঠানো হয়েছে বলেও জানানো হয়।
একইসঙ্গে কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে তার সম্পূর্ণ দায় আবেদনকারী জাহাজ কর্তৃপক্ষকেই বহন করতে হবে। তবে কোনো দেশ বিশেষ সুবিধা পাবে কিনা, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তেহরান।

এর আগে, গত শনিবার ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি এক্স-এ একটি পোস্টে বলেন, ‘যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের জন্য হরমুজ প্রণালি ব্যবহার সহজ হবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা হরমুজ প্রণালিতে নতুন আইনি ও নিরাপত্তা ব্যবস্থা চালু করেছি। এখন থেকে কোনো নৌযান এই পথ ব্যবহার করতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে সমন্বয় করতে হবে।’

সূত্র : এনডিটিভি

  • Related Posts

    মেক্সিকোতে ঘূর্ণিঝড় র‌্যাচেলের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৪

    আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় র‌্যাচেলের আঘাতে সৃষ্ট ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের কারণে মৃতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। সোমবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা…

    শেয়ারবাজারে ধস, তবু ভারতে মিউচুয়াল ফান্ডে রেকর্ড বিনিয়োগ

    আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের শেয়ারবাজারে দরপতন এবং বিদেশি বিনিয়োগকারীদের ধারাবাহিক অর্থ প্রত্যাহারের মধ্যেও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়িয়েছেন দেশটির অভ্যন্তরীণ বিনিয়োগকারীরা। গত সেপ্টেম্বরে ভারতীয় ইকুইটি মিউচুয়াল ফান্ডে নিট বিনিয়োগ পাঁচ মাসের মধ্যে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা

    • By admin admon
    • অক্টোবর ১৪, ২০২৬
    • 0 views
    বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা

    টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট

    দেশে ই-বর্জ্য থেকে ৫০ কোটি ডলারের মূল্যবান ধাতু পুনরুদ্ধার করা সম্ভব: গবেষণা

    • By admin admon
    • অক্টোবর ১৪, ২০২৬
    • 0 views
    দেশে ই-বর্জ্য থেকে ৫০ কোটি ডলারের মূল্যবান ধাতু পুনরুদ্ধার করা সম্ভব: গবেষণা

    কাস্টমস বন্ড কমিশনারেটে কোটি টাকার ঘুষ ও অনিয়মের অভিযোগ: এআরও গোলাম হাসনাইনকে ঘিরে সিন্ডিকেট, বন্ড সুবিধার অপব্যবহার ও সাংবাদিককে হুমকির অভিযোগ

    • By admin admon
    • অক্টোবর ১৪, ২০২৬
    • 10 views
    কাস্টমস বন্ড কমিশনারেটে কোটি টাকার ঘুষ ও অনিয়মের অভিযোগ: এআরও গোলাম হাসনাইনকে ঘিরে সিন্ডিকেট, বন্ড সুবিধার অপব্যবহার ও সাংবাদিককে হুমকির অভিযোগ

    রংপুরের প্রকল্প যাচ্ছে লালমনিরহাটে, মন্ত্রীর ‘ডিও লেটারে’ ক্ষোভ

    • By Sara
    • অক্টোবর ১৩, ২০২৬
    • 16 views
    রংপুরের প্রকল্প যাচ্ছে লালমনিরহাটে, মন্ত্রীর ‘ডিও লেটারে’ ক্ষোভ

    বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের

    • By Sara
    • অক্টোবর ১৩, ২০২৬
    • 12 views
    বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের